উইকিবই bnwikibooks https://bn.wikibooks.org/wiki/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE MediaWiki 1.48.0-wmf.1 first-letter মিডিয়া বিশেষ আলাপ ব্যবহারকারী ব্যবহারকারী আলাপ উইকিবই উইকিবই আলোচনা চিত্র চিত্র আলোচনা মিডিয়াউইকি মিডিয়াউইকি আলোচনা টেমপ্লেট টেমপ্লেট আলোচনা সাহায্য সাহায্য আলোচনা বিষয়শ্রেণী বিষয়শ্রেণী আলোচনা উইকিশৈশব উইকিশৈশব আলাপ বিষয় বিষয় আলাপ রন্ধনপ্রণালী রন্ধনপ্রণালী আলোচনা TimedText TimedText talk মডিউল মডিউল আলাপ ইভেন্ট ইভেন্ট আলোচনা 📖‘চাঁদনী রাতের গান’ ছড়াটির ছন্দ বিশ্লেষণ📖 0 33829 107679 107653 2026-11-02T06:37:31Z SGLearn 13844 /* */ বিষয়বস্তু যোগ 107679 wikitext text/x-wiki 📖
চাঁদনী রাতের গান’ ছড়াটির ছন্দ বিশ্লেষণ
📖 ছন্দে ছন্দে ছড়া লেখা খুব সহজ কাজ নয়, আবার একেবারে কঠিনও নয়। একটু ধৈর্য, নিয়মিত অনুশীলন আর অধ্যবসায় থাকলে ধীরে ধীরে ছন্দ মিলিয়ে ছড়া লেখার কৌশল আয়ত্ত করা সম্ভব। তবে শুধু ছন্দের নিয়মকানুন জানলেই যে ছড়া লেখা যাবে, তা নয়। এর জন্য প্রয়োজন উদাহরণ। উদাহরণ দেখতে হবে, বুঝতে হবে, আর সেই সঙ্গে নিজেকেও ছড়া লেখার চেষ্টা করতে হবে। কারণ, উদাহরণ ছাড়া ছন্দ শেখা অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। আজ আমরা স্বরবৃত্ত ছন্দের একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। স্বরবৃত্ত ছন্দের নিয়মকানুন নিয়ে আগেও একাধিকবার আলোচনা করেছি। তাই এখানে সেই নিয়মগুলি নতুন করে ব্যাখ্যা করতে চাই না। বরং একটি ছড়ার মধ্য দিয়ে স্বরবৃত্ত ছন্দের প্রয়োগ বোঝার চেষ্টা করব। এই আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছে সোহন ঘোষের লেখা ‘চাঁদনী রাতের গান’ ছড়াটি। ছড়াটি প্রকাশিত হয়েছে ৩১ অক্টোবর ২০২৬ তারিখে। এই ছড়াটিকে সামনে রেখে আমরা এর মাত্রা গণনা, পর্ববিভাজন, অন্তমিল এবং ছন্দের লয় নিয়ে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ—প্রথমে ছড়াটি মন দিয়ে একবার পড়ে নিন। পড়ার সময় চরণের শেষের মিল, শব্দের উচ্চারণ এবং ছন্দের স্বাভাবিক গতির দিকে একটু খেয়াল রাখুন। প্রয়োজনে একাধিকবার পড়ুন। বোঝার চেষ্টা করুন, ছড়াটি পড়তে গিয়ে কোথায় স্বাভাবিকভাবে বিরতি আসছে, কীভাবে এক চরণের সঙ্গে অন্য চরণের মিল তৈরি হচ্ছে এবং কোন গতিতে ছড়াটি এগিয়ে চলেছে। মনে রাখবেন, ছন্দ শেখার জন্য শুধু নিয়ম মুখস্থ করাই যথেষ্ট নয়; ছন্দকে অনুভব করাও জরুরি। আর সেই অনুভূতি তৈরি হয় ছড়া পড়তে পড়তে, তার গঠন বুঝতে বুঝতে এবং নিজে লেখার চেষ্টা করতে করতে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে, প্রথমে ছড়াটি একবার পড়ে নেওয়া যাক। --- 📝 ছড়ার পরিচিতি শিরোনাম:- চাঁদনী রাতের গান লেখক:- সোহন ঘোষ। প্রকাশকাল:- ৩১ অক্টোবর ২০২৬ --- 📜 চাঁদনী রাতের গান

মিটমিটে এই চাঁদনী রাতে,

চলরে ছুটে পুকুর ঘাটে–

সেতাল, বেতাল, মাতাল সুরে,

গান গাইবো ওই গিটার ধরে।

নাই বা সে গানের অর্থ হোক,

নাই বা বুঝুক সে আপন লোক;

মনের কথা বলবো খুলে,

হেথায় রঙিন আকাশতলে।

বলবো কথা কানে কানে,

আসবে কথা কথার টানে;

কথার প্যাঁচে, লাগিয়ে প্যাঁচ,

কাটবো কথা ঘ্যাঁচে-ঘ্যাঁচ!

বললে কথা কথার মাঝে,

মারবো যে চড় পাঁজর ঘেঁষে!

হেলান দিয়ে পিঠ-বালিশে,

গল্প বলবো গানের শেষে।

কোন গানে দিলে কোন শব্দ,

নাড়ী-নক্ষত্র হয় জব্দ;

কোন গানে হ্যাংলামুখো বৃদ্ধ,

খুঁটে খায় ভাজা ডিম সিদ্ধ।

খাওয়ার কথায় মাথায় আসে—

দরজা খোলা জানলার পাশে,

রেখে এসেছি মিষ্টির হাঁড়ি;

ধুক ধুক বুকে ছুটে যাই বাড়ি!

হাঁড়ির কাছে কাকা বসে,

হাতটি চেটে তাকায় হেসে!

এই ছড়াটি প্রথম প্রকাশিত হয় ‘পূর্ণভারতী’ ওয়েবসাইট ও ফেসবুক গ্রুপে। স্বত্বাধিকার ও ব্যবহারের ঘোষণা, ছড়াটি এখানে কেবল জ্ঞান অর্জন ও ছন্দ শেখানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। লেখক সোহন ঘোষের অনুমতি ব্যতীত এই কবিতার কোনো অংশ ব্যবহার করা যাবে না। কবিতাটি শুধুমাত্র ছন্দ বিশ্লেষণ ও ছন্দ শেখানোর উদ্দেশ্যে উইকিবুকসে ব্যবহার করা হয়েছে। এটি পাবলিক ডোমেনের অন্তর্ভুক্ত নয়। --- 🎼 ছড়াটির ছন্দ সম্পর্কে আলোচনা ছড়াটির ২৬টি চরণে মূলত আট মাত্রার ব্যবহার লক্ষ করা যায়। তবে কোথাও কোথাও সাত মাত্রার প্রয়োগও দেখা যায়। এর উদ্দেশ্য ছন্দের স্বাভাবিক গতিকে বজায় রাখা এবং পাঠের একঘেয়েমি দূর করা, যাতে পাঠক ছড়াটি পড়তে পড়তে বিরক্তিবোধ না করেন, বরং স্বচ্ছন্দে এর লয় ও ছন্দ উপভোগ করতে পারেন। বলা বাহুল্য, এই ছড়া পুরোনো স্বরবৃত্ত ছন্দের প্রচলিত নিয়মকানুনের কঠোর বেড়াজালে নিজেকে আবদ্ধ রাখেনি। বরং ছন্দের স্বাভাবিক গতি, উচ্চারণের সাবলীলতা এবং পাঠের আনন্দকে প্রাধান্য দিয়ে এতে ছন্দের একটি স্বতন্ত্র চলন তৈরি করার চেষ্টা করা হয়েছে। --- ➡️ পর্ব বিভাজন ⬅️ 1. মিট্-মি-টে এই / চাঁদ্-নী রা-তে, 2. চল্-রে ছু-টে / পু-কুর ঘা-টে– 3. সে-তাল্, বে-তাল্, / মা-তাল্ সু-রে, 4. গান্ গাই-বো ওই / গি-টার্ ধ-রে। 5. নাই বা সে গা- / নের্ অর্-থ হোক্, 6. নাই বা বু-ঝুক্ / সে আ-পন্ লোক্; 7. মো-নের্ ক-থা / বল্-বো খু-লে, 8. হে-থায় র-ঙিন্ / আ-কাষ্-ত-লে। 9. বল্-বো ক-থা / কা-নে কা-নে, 10. আস্-বে ক-থা / ক-থার্ টা-নে; 11. ক-থার্ প্যাঁ-চে, / লা-গি-য়ে প্যাঁচ, 12. কাট্-বো ক-থা / ঘ্যাঁ-চে-ঘ্যাঁচ! 13. বল্-লে ক-থা / ক-থার্ মা-ঝে, 14. মার্-বো যে চড়্ / পাঁ-জর্ ঘেঁ-ষে! 15. হে-লান্ দি-য়ে / পিঠ্-বা-লি-শে, 16. গল্-পো বল্-বো / গা-নের্ শে-ষে। 17. কোন্ গা-নে দি- / লে কোন্ শব্-দ, 18. না-ড়ি নক্-খত্- / র হয্ জব্-দ; 19. কোন্ গা-নে হ্যাং- / লা-মু-খো বৃদ্ধ্, 20. খুঁ-টে খায় ভা- /জা ডিম্ সিদ্-ধ। 21. খা-ওয়ার্ ক-থায় / মা-থায় আ-সে— 22. দর্-জা খো-লা /জান্-লার্ পা-সে, 23. রে-খে এ-সে-ছি / মিষ্-টির হাাঁ-ড়ি; 24. ধুক্ ধুক্ বু-কে / ছু-টে যাই বা-ড়ি! 25. হাঁ-ড়ির কা-ছে / কা-কা ব-সে, 26. হাত্-টি চে-টে / তা-কায্‌ হে-সে --- ➡️ মাত্রা গণনা ⬅️ 1. মিট্-মি-টে এই (৪) | চাঁদ্-নী রা-তে, (৪)— মোট: ৮ মাত্রা 2. চল্-রে ছু-টে (৪) | পু-কুর ঘা-টে– (৪)— মোট: ৮ মাত্রা 3. সে-তাল্, বে-তাল্, (৪) | মা-তাল্ সু-রে, (৪) — মোট: ৮ মাত্রা 4. গান্ গাই-বো ওই (৪) | গি-টার্ ধ-রে। (৪) — মোট: ৮ মাত্রা 5. নাই বা সে গা- (৪) | নের্ অর্-থ হোক্, (৪)— মোট: ৮ মাত্রা 6. নাই বা বু-ঝুক্ (৪) | সে আ-পন্ লোক্; (৪) — মোট: ৮ মাত্রা 7. মো-নের্ ক-থা (৪) | বল্-বো খু-লে, (৪) — মোট: ৮ মাত্রা 8. হে-থায় র-ঙিন্ (৪) | আ-কাষ্-ত-লে। (৪)— মোট: ৮ মাত্রা 9. বল্-বো ক-থা (৪) | কা-নে কা-নে, (৪) — মোট: ৮ মাত্রা 10. আস্-বে ক-থা (৪) | ক-থার্ টা-নে; (৪) — মোট: ৮ মাত্রা 11. ক-থার্ প্যাঁ-চে, (৪) | লা-গি-য়ে প্যাঁচ, (৪)— মোট: ৮ মাত্রা 12. কাট্-বো ক-থা (৪) | ঘ্যাঁ-চে-ঘ্যাঁচ! (৩) — মোট: ৭ মাত্রা 13. বল্-লে ক-থা (৪) | ক-থার্ মা-ঝে, (৪)— মোট: ৮ মাত্রা 14. মার্-বো যে চড়্ (৪) | পাঁ-জর্ ঘেঁ-ষে! (৪) — মোট: ৮ মাত্রা 15. হে-লান্ দি-য়ে (৪) | পিঠ্-বা-লি-শে, (৪) — মোট: ৮ মাত্রা 16. গল্-পো বল্-বো (৪) | গা-নের্ শে-ষে। (৪) — মোট: ৮ মাত্রা 17. কোন্ গা-নে দি- (৪) | লে কোন্ শব্-দ, (৪) — মোট: ৮ মাত্রা 18. না-ড়ি নক্-খত্- (৪) | র হয্ জব্-দ; (৪) — মোট: ৮ মাত্রা 19. কোন্ গা-নে হ্যাং- (৪) | লা-মু-খো বৃদ্ধ্, (৪) — মোট: ৮ মাত্রা 20. খুঁ-টে খায় ভা- (৪) | জা ডিম্ সিদ্-ধ। (৪) — মোট: ৮ মাত্রা 21. খা-ওয়ার্ ক-থায় (৪) | মা-থায় আ-সে— (৪) — মোট: ৮ মাত্রা 22. দর্-জা খো-লা (৪) | জান্-লার্ পা-সে, (৪) — মোট: ৮ মাত্রা 23. রে-খে এ-সে-ছি (৪) | মিষ্-টির হাাঁ-ড়ি; (৪)— মোট: ৮ মাত্রা 24. ধুক্ ধুক্ বু-কে (৪) | ছু-টে যাই বা-ড়ি! (৪) — মোট: ৮ মাত্রা 25. হাাঁ-ড়ির কা-ছে (৪) | কা-কা ব-সে, (৪) — মোট: ৮ মাত্রা 26. হাত্-টি চে-টে (৪) | তা-কায্‌ হে-সে (৪) — মোট: ৮ মাত্রা --- ➡️ অন্তমিল ⬅️ 1. চরণ ১ - ২: রাতে – ঘাটে (ক-ক) 2. চরণ ৩ - ৪: সুরে – ধরে (খ-খ) 3. চরণ ৫ - ৬: হোক – লোক (গ-গ) 4. চরণ ৭ - ৮: খুলে – তলে (ঘ-ঘ) 5. চরণ ৯ - ১০: কানে – টানে (ঙ-ঙ) 6. চরণ ১১ - ১২: প্যাঁচ – ঘ্যাঁচ (চ-চ) 7. চরণ ১৩ - ১৪: মাঝে – ঘেঁষে (ছ-ছ) — (শিথিল/স্বরসাম্য মিল) 8. চরণ ১৫ - ১৬: বালিশে – শেষে (জ-জ) 9. চরণ ১৭ - ১৮: শব্দ – জব্দ (ঝ-ঝ) 10. চরণ ১৯ - ২০: বৃদ্ধ – সিদ্ধ (ঞ-ঞ) 11. চরণ ২১ - ২২: আসে – পাশে (ট-ট) 12. চরণ ২৩ - ২৪: হাঁড়ি – বাড়ি (ঠ-ঠ) 13. চরণ ২৫ - ২৬: বসে – হেসে (ড-ড) — (স্বরসাম্য মিল) --- ➡️ মুক্তদল ও রুদ্ধদল নির্ণয় ⬅️ মুক্তদল (মু): যে দলের শেষে স্বরধ্বনি থাকে। রুদ্ধদল (রু): যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে। ১. মিটমিটে এই চাঁদনী রাতে মিট্ (রু) – মি (মু) – টে (মু) – এই (মু) | চাঁদ্ (রু) – নী (মু) – রা (মু) – তে (মু) ২. চলরে ছুটে পুকুর ঘাটে চল্ (রু) – রে (মু) – ছু (মু) – টে (মু) | পু (মু) – কুর্ (রু) – ঘা (মু) – টে (মু) ৩. সেতাল, বেতাল, মাতাল সুরে সে (মু) – তাল্ (রু) – বে (মু) – তাল্ (রু) | মা (মু) – তাল্ (রু) – সু (মু) – রে (মু) ৪. গান গাইবো ওই গিটার ধরে গান্ (রু) – গাই (মু) – বো (মু) – ওই (মু) | গি (মু) – টার্ (রু) – ধ (মু) – রে (মু) ৫. নাই বা সে গানের অর্থ হোক নাই (মু) – বা (মু) – সে (মু) – গা (মু) | নের্ (রু) – অর্ (রু) – থ (মু) – হোক্ (রু) ৬. নাই বা বুঝুক সে আপন লোক নাই (মু) – বা (মু) – বু (মু) – ঝুক্ (রু) | সে (মু) – আ (মু) – পন্ (রু) – লোক্ (রু) ৭. মনের কথা বলবো খুলে মো (মু) – নের্ (রু) – ক (মু) – থা (মু) | বল্ (রু) – বো (মু) – খু (মু) – লে (মু) ৮. হেথায় রঙিন আকাশতলে হে (মু) – থায় (মু) – রং (রু) – গিন্ (রু) | আ (মু) – কাশ্ (রু) – ত (মু) – লে (মু) ৯. বলবো কথা কানে কানে বল্ (রু) – বো (মু) – ক (মু) – থা (মু) | কা (মু) – নে (মু) – কা (মু) – নে (মু) ১০. আসবে কথা কথার টানে আস্ (রু) – বে (মু) – ক (মু) – থা (মু) | ক (মু) – থার্ (রু) – টা (মু) – নে (মু) ১১. কথার প্যাঁচে, লাগিয়ে প্যাঁচ ক (মু) – থার্ (রু) – প্যাঁচে (দলবিভাগ যাচাইযোগ্য) | লা (মু) – গি (মু) – য়ে (মু) – প্যাঁচ (রু) ১২. কাটবো কথা ঘ্যাঁচে-ঘ্যাঁচ কাট্ (রু) – বো (মু) – ক (মু) – থা (মু) | ঘ্যাঁ (মু) – চে (মু) – ঘ্যাঁচ (রু) ১৩. বললে কথা কথার মাঝে বল্ (রু) – লে (মু) – ক (মু) – থা (মু) | ক (মু) – থার্ (রু) – মা (মু) – ঝে (মু) ১৪. মারবো যে চড় পাঁজর ঘেঁষে মার্ (রু) – বো (মু) – যে (মু) – চড়্ (রু) | পাঁ (মু) – জর্ (রু) – ঘেঁ (মু) – সে (মু) ১৫. হেলান দিয়ে পিঠ-বালিশে হে (মু) – লান্ (রু) – দি (মু) – য়ে (মু) | পিঠ্ (রু) – বা (মু) – লি (মু) – শে (মু) ১৬. গল্প বলবো গানের শেষে গল্ (রু) – পো (মু) – বল্ (রু) – বো (মু) | গা (মু) – নের্ (রু) – শে (মু) – সে (মু) ১৭. কোন গানে দিলে কোন শব্দ কোন্ (রু) – গা (মু) – নে (মু) – দি (মু) | লে (মু) – কোন্ (রু) – শব্ (রু) – দ (মু) ১৮. নাড়ী-নক্ষত্র হয় জব্দ না (মু) – ড়ী (মু) – নক্ (রু) – খত্র (উচ্চারণ অনুযায়ী যাচাইযোগ্য) | হয় (মু) – জব্ (রু) – দ (মু) ১৯. কোন গানে হ্যাংলামুখো বৃদ্ধ কোন্ (রু) – গা (মু) – নে (মু) – হ্যাং (রু) | লা (মু) – মু (মু) – খো (মু) – বৃদ্ধ (দলবিভাগ যাচাইযোগ্য) ২০. খুঁটে খায় ভাজা ডিম সিদ্ধ খুঁ (মু) – টে (মু) – খায় (মু) – ভা (মু) | জা (মু) – ডিম্ (রু) – সিদ্ (রু) – ধ (মু) ২১. খাওয়ার কথায় মাথায় আসে খা (মু) – ওয়ার্ (রু) – ক (মু) – থায় (মু) | মা (মু) – থায় (মু) – আ (মু) – সে (মু) ২২. দরজা খোলা জানলার পাশে দর্ (রু) – জা (মু) – খো (মু) – লা (মু) | জান্ (রু) – লার্ (রু) – পা (মু) – সে (মু) ২৩. রেখে এসেছি মিষ্টির হাঁড়ি রে (মু) – খে (মু) – এ (মু) – শি (মু) – ছি (মু) | মিষ্ (রু) – টির্ (রু) – হাঁ (মু) – ড়ি (মু) ২৪. ধুক ধুক বুকে ছুটে যাই বাড়ি ধুক্ (রু) – ধুক্ (রু) – বু (মু) – কে (মু) | ছু (মু) – টে (মু) – যাই (মু) – বা (মু) – ড়ি (মু) ২৫. হাঁড়ির কাছে কাকা বসে হাঁ (মু) – ড়ির্ (রু) – কা (মু) – ছে (মু) | কা (মু) – কা (মু) – ব (মু) – সে (মু) ২৬. হাতটি চেটে তাকায় হেসে হাত্ (রু) – টি (মু) – চে (মু) – টে (মু) | তা (মু) – কায় (মু) – হে (মু) – সে (মু) --- 📝 বিঃদ্রঃ মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভুলের ঊর্ধ্বে কেউই নন। তাই এই আলোচনাতেও অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল থেকে যাওয়া অসম্ভব নয়। মাত্রা গণনা, পর্ববিভাজন, অন্তমিল কিংবা ছন্দের ব্যাখ্যা—যেকোনো ক্ষেত্রেই ভুলত্রুটি থাকতে পারে। আমার অজান্তে কোথাও কোনো ভুল হয়ে থাকলে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সঙ্গে, আপনাদের কারও চোখে কোনো ভুল ধরা পড়লে কিংবা কোনো বিষয়ে ভিন্নমত থাকলে, অনুগ্রহ করে মন্তব্যের মাধ্যমে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত ও গঠনমূলক সমালোচনা সাদরে গ্রহণ করব। কারণ, ভুল শুধরে নেওয়া এবং পরস্পরের মতামত থেকে শেখার মধ্য দিয়েই আমাদের জ্ঞান ও উপলব্ধি আরও সমৃদ্ধ হয়ে ওঠে। ---

✍🏻 নীয়াশিষ কুমার

(“পূর্ণভারতী” পত্রিকার সহ-সম্পাদক)
apo1wy8zn0hbnb0vnfjnf6fwt5fub78 ব্যবহারকারী আলাপ:মমিনুল হক ধামইরহাট 3 33844 107677 2026-11-01T15:40:20Z KanikBot 8129 স্বাগতম! 107677 wikitext text/x-wiki == বাংলা উইকিবইয়ে স্বাগত == {{স্বাগত/২য় সংস্করণ}} ১৫:৪০, ১ নভেম্বর ২০২৬ (ইউটিসি) legwgcdckrz52srhhc63c4v7fc2vnr2 ব্যবহারকারী আলাপ:মোঃ মেহেদী হাসান শাওন 3 33845 107678 2026-11-01T16:40:23Z KanikBot 8129 স্বাগতম! 107678 wikitext text/x-wiki == বাংলা উইকিবইয়ে স্বাগত == {{স্বাগত/২য় সংস্করণ}} ১৬:৪০, ১ নভেম্বর ২০২৬ (ইউটিসি) stvz0msbv4fa8nhz3weenuii05jt9vz