উইকিউক্তি
bnwikiquote
https://bn.wikiquote.org/wiki/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
MediaWiki 1.47.0-wmf.9
first-letter
মিডিয়া
বিশেষ
আলাপ
ব্যবহারকারী
ব্যবহারকারী আলাপ
উইকিউক্তি
উইকিউক্তি আলোচনা
চিত্র
চিত্র আলোচনা
মিডিয়াউইকি
মিডিয়াউইকি আলোচনা
টেমপ্লেট
টেমপ্লেট আলোচনা
সাহায্য
সাহায্য আলোচনা
বিষয়শ্রেণী
বিষয়শ্রেণী আলোচনা
TimedText
TimedText talk
মডিউল
মডিউল আলাপ
ইভেন্ট
ইভেন্ট আলোচনা
শফিকুর রহমান (রাজনীতিবিদ)
0
9112
83838
72445
2026-07-01T05:14:49Z
ফারদিন
52
উক্তি যোগ
83838
wikitext
text/x-wiki
[[চিত্র:Shafiqur Rahman of Bangladesh Jamaat-e-Islami in Dhaka, 2025-11-23 (cropped).jpg|থাম্ব|গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারও সাহায্য নিয়ে নয়। — শফিকুর রহমান]]
'''[[:w:শফিকুর রহমান (রাজনীতিবিদ)|শফিকুর রহমান]]''' একজন বাংলাদেশী চিকিৎসক, রাজনীতিবিদ ও [[বাংলাদেশ জামায়াতে ইসলামী|বাংলাদেশ জামায়াতে ইসলামীর]] বর্তমান আমীর। তিনি ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ১২ নভেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়ে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই বছরের ২৭ অক্টোবর তিনি ২০২৩-২০২৫ কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হন।
== উক্তি ==
* জামায়াতে ইসলামী তখন [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|মুক্তিযুদ্ধে]] অংশগ্রহণ করে নাই এটা সত্য। জামায়েতে ইসলামী এক পাকিস্তান, পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে ছিল এটা সত্য। আমি অস্বীকার করলেই অস্বীকার হয়ে যাবে না। জামায়াতে ইসলামের একটাই যুক্তি ছিল যে, ভারত একটা বৃহৎ প্রতিবেশী। যদি তাদের নিয়ন্ত্রণে এবং সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয় তাহলে এই স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের ঘরে উঠবে না।
** চ্যানেল আই-এ দীপ্তি চৌধুরীর সাথে এক [https://www.youtube.com/watch?app=desktop&v=BvKaV3cAKoY&t=7m26s সাক্ষাৎকারে], ১৫ নভেম্বর ২০২৪
* একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব।
** লন্ডনে বাংলাভাষী সংবাদমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে, ২০ নভেম্বর ২০২৪ [https://samakal.com/politics/article/266197/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC:-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%C2%A0]
* স্বাধীনতার ৫৪ বছর কেটে গেলেও, যে লক্ষ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম তা আজও পূরণ হয়নি।
** ১৫ মার্চ ২০২৫ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ইফতার মাহফিলে। [https://www.dailyjanakantha.com/national/news/783042]
* রাজনৈতিক দল হিসেবে কারও প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যারা নির্দিষ্ট অপরাধ করেছে, তাদের সেই অপরাধের শাস্তি পেতে হবে। এই শাস্তিটা নিশ্চিত না হলে সমাজে কোনো সংশোধন হবে না।
** ২৮ আগস্ট ২০২৪ এ গুলশানের একটি হোটেলে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায়। [https://www.ajkerpatrika.com/epaper/ajpi1qpyak8yf]
* ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসনমুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে।...আমরা মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওইসব জনতাকে, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্বমানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে।
** [[শফিকুর রহমান (রাজনীতিবিদ)|শফিকুর রহমান]], ২০২৫ সালের ২৪ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে। [https://www.jugantor.com/tp-second-edition/933708]
* ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন ও সংখ্যালঘু ধারণায় আমরা বিশ্বাসী নই। ধর্মের ভিত্তিতে বিভাজিত বা সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই বরং আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। সবাই মিলে দেশকে কল্যাণের রাষ্ট্রে পরিণত করার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জামায়াতের এ সংগ্রামে খ্রিষ্টান সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
** ২০২৪ সালের ২০ ডিসেম্বর ঢাকায় মিরপুর সেনপাড়া খ্রিষ্টান চার্চে। [https://www.dhakapost.com/politics/331031]
*শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি
** সাংবাদিক খালেদ মুহিউদ্দিন পরিচালিত "ঠিকানায় খালেদ মুহিউদ্দিন" টকশোতে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি[https://www.kalerkantho.com/online/Politics/2025/06/26/1537486]
* আপনাদের দোয়া চাই, ইনসাফের পক্ষে যে লড়াই হবে, আগামীতে যে আন্দোলন হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন।
** ১৯ জুলাই ২০২৫ জামায়াতের জাতীয় সমাবেশ [https://www.jagonews24.com/m/politics/news/1037495 জাগো নিউজ]
* মহানবী (সা.) সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন। যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে? তারা সামর্ম্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবেন। [[নারী|নারীদের]] পোশাক নিয়ে আমরা বাধ্য করব না। তারা ইচ্ছাখুশি মতো পোশাক পরতে পারবেন।
** ২০২৪ সালের ৩০ নভেম্বর সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে। [https://www.kalerkantho.com/online/Politics/2024/11/30/1452332]
* '''গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই।''' কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারও সাহায্য নিয়ে নয়।
** ২৭ সেপ্টেম্বর ২০২৪-এ খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় রুকন সম্মেলনে প্রধান অতিথির [https://web.archive.org/web/20260701045946/https://www.jugantor.com/politics/857720 বক্তব্যে]।
== বহিঃসংযোগ ==
{{উইকিপিডিয়া}}
[[বিষয়শ্রেণী:১৯৫৮-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী ইসলামপন্থী]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী মুসলিম]]
ojsvujup8v5tf3t7ajhu5s4eq63l8s0
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
0
9120
83839
75470
2026-07-01T08:03:56Z
ফারদিন
52
উক্তি যোগ
83839
wikitext
text/x-wiki
'''[[:w:বাংলাদেশ জাতীয়তাবাদী দল|বাংলাদেশ জাতীয়তাবাদী দল]]''' বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র-ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল। তৎকালীন [[:w:জিয়াউর রহমান|জিয়াউর রহমান]] ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল, জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন। পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।
== উক্তি ==
* বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে—এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমাদের দল বিএনপি বিশ্বাস করে, দল–মত–ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
** [[তারেক রহমান]]। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক শুভেচ্ছা অনুষ্ঠানে দেওয় বক্তব্যে। [https://www.prothomalo.com/politics/05yr8egyma]
* বাংলাদেশী জাতীয়তাবাদ, আল্লাহ’র উপর আস্থা বিশ্বাস, বিসমিল্লাহির রাহমানির রহিম এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা—এগুলোকে আদর্শ হিসেবে নিয়ে বিএনপির জন্ম হয়। একইসাথে ব্যক্তি মালিকানার উদ্যোগকে উৎসাহিত করে এবং মুক্তবাজার অর্থনীতির দিকে বিএনপি এগিয়েছে। মুল এই আদর্শের উপর বিএনপি এখনও দাঁড়িয়ে রয়েছে।
** বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশারফ হোসেন। [https://www.bbc.com/bengali/news/2013/09/130906_mh_bnp_35th-anniversary]
* ডান কিংবা বামপন্থী আমরা নই। আমাদের ডানে যাদের অবস্থান তারা ডানপন্থী, আমাদের বামে যাদের অবস্থান তারা বামপন্থী। আমাদের অবস্থান ডানপন্থীর বামে এবং বামপন্থীর ডানে। আমাদের অবস্থান কেন্দ্রে এবং এদেশের রাজনীতির কেন্দ্র আমরাই।
** [[খালেদা জিয়া]]। ২০১৫ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার লেখা। [https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-432786]
* স্বাধীনতার পর বিএনপি ক্ষমতায় এসে [[পাকিস্তান|পাকিস্তানের]] অখণ্ডতার পক্ষে অবস্থান নেওয়া অন্তত ১৪ থেকে ১৫ জন ব্যক্তিকে মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করেছিল।...এখন যে প্রশ্ন বিএনপি তুলছে, [[বাংলাদেশ জামায়াতে ইসলামী|জামায়াতের]] সঙ্গে জোট করার সময় তাদের সেই অবস্থান কোথায় ছিল? খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয়, ১৮-দলীয় ও ২০-দলীয় জোটে প্রায় ২০-২২ বছর বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজনীতি করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় [[গোলাম আযম|গোলাম আযমের]] বাসায় বিএনপি নেতারা জামায়াতের সমর্থন চাইতে গিয়েছিলেন। চারদলীয় জোটের শীর্ষ নেতারা একসঙ্গে বক্তব্য দিয়েছেন, লংমার্চ করেছেন। তখন [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|একাত্তরের]] প্রশ্ন তাদের মনে ছিল না।
**[[w:bn:মিয়া গোলাম পরওয়ার|মিয়া গোলাম পরওয়ার]]। মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত— [[মির্জা ফখরুল ইসলাম আলমগীর|মির্জা ফখরুল ইসলাম আলমগীরের]] এই বক্তব্যের [https://samakal.com/capital/article/359922 জবাবে]। [https://bangla.thedailystar.net/news/bangladesh/politics/news-3938521?fbclid=IwZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQPMjc1MjU0NjkyNTk4Mjc5AAEe4u6HDa31FyBijyl3J2tqyJCnAXWnh2RgzgF7tGQIcUrQQEkLGfw_XCdtj4Q_aem_A59gTtYx3vV2BLeh4LI4xw]
== বহিঃসংযোগ ==
{{উইকিপিডিয়া}}
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের রাজনৈতিক দল]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশ জাতীয়তাবাদী দল]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী জাতীয়তাবাদ]]
qlpku4zofg3u2aubhaas0t2yhj9ele7
ব্যবহারকারী আলাপ:Arifalom
3
14148
83837
2026-06-30T12:13:03Z
অভ্যর্থনা কমিটি বট
1112
উইকিউক্তিতে স্বাগত!
83837
wikitext
text/x-wiki
== উইকিউক্তিতে স্বাগত ==
<div style="box-shadow:gray 1px 1px 4px; margin-bottom:1em; padding:1em; border-radius:.5em;">
সুপ্রিয় Arifalom,<br>[[উইকিউক্তি:বৃত্তান্ত|উইকিউক্তিতে]] আপনাকে স্বাগত জানাচ্ছি। {{হাসি}} </br> উইকিউক্তি হলো আপনার মত ব্যবহারকারীদের দ্বারা যৌথভাবে তৈরি বিভিন্ন উল্লেখযোগ্য উক্তিসমূহের মুক্ত অনলাইন সংকলন!
* উইকিউক্তি কী তা একনজরে জানার জন্য [[উইকিউক্তি:উইকিউক্তি]] পড়ুন।
** এছাড়াও উইকিউক্তি যেসব সাধারণ বিষয় সমর্থন করে না তা জানার জন্য [[উইকিউক্তি:উইকিউক্তি কী নয়|উইকিউক্তি কী নয়]] পড়ুন।
* উইকিউক্তিতে পরিভ্রমণ করতে আমাদের [[উইকিউক্তি:পরিভ্রমণ|পরিভ্রমণ পাতাটি]] দেখুন।
* পাতা তৈরির পূর্বে অনুগ্রহ করে [[উইকিউক্তি:বিন্যাস নির্দেশিকা|আমাদের নির্দেশিকা]] দেখে নিন। সরাসরি পাতা তৈরির পূর্বে [[বিশেষ:আমার পাতা/খেলাঘর|আপনার খেলাঘরে]] অনুশীলন করে নিতে পারেন।
* পাতা সম্পাদনা করার সময় অনুগ্রহ করে [[:w:সাহায্য:সম্পাদনা সারাংশ|সম্পাদনা সারাংশ]] ব্যবহার করুন।
* [[উইকিউক্তি:সাহসী হোন|সাহসী হোন]] এবং [[উইকিউক্তি:কীভাবে অবদান রাখব?|অবদান রাখতে]] শুরু করুন!
কোনও পরামর্শ বা সহায়তার জন্য নির্দ্বিধায় [[উইকিউক্তি:আলোচনাসভা|আলোচনাসভায়]] যান অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞাসা করুন। আপনার সম্পাদনা শুভ হোক ও আবারও স্বাগতম!
— [[উইকিউক্তি:অভ্যর্থনা কমিটি|উইকিউক্তি অভ্যর্থনা কমিটি]]
</div>
১২:১৩, ৩০ জুন ২০২৬ (ইউটিসি)
357621vni63ke0xdjdd9uv52ux3eg67