উইকিউক্তি
bnwikiquote
https://bn.wikiquote.org/wiki/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
MediaWiki 1.48.0-wmf.1
first-letter
মিডিয়া
বিশেষ
আলাপ
ব্যবহারকারী
ব্যবহারকারী আলাপ
উইকিউক্তি
উইকিউক্তি আলোচনা
চিত্র
চিত্র আলোচনা
মিডিয়াউইকি
মিডিয়াউইকি আলোচনা
টেমপ্লেট
টেমপ্লেট আলোচনা
সাহায্য
সাহায্য আলোচনা
বিষয়শ্রেণী
বিষয়শ্রেণী আলোচনা
TimedText
TimedText talk
মডিউল
মডিউল আলাপ
ইভেন্ট
ইভেন্ট আলোচনা
আবদুল হামিদ খান ভাসানী
0
185
84639
78775
2026-10-28T06:58:11Z
ফারদিন
52
/* ভাসানী সম্পর্কে উক্তি */ উক্তি যোগ
84639
wikitext
text/x-wiki
[[চিত্র:Maulana Bhasani in Havana, Cuba.jpg|thumb|আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। ~ মাওলানা ভাসানী]]
'''মাওলানা''' {{bw|আবদুল হামিদ খান ভাসানী}} (১২ ডিসেম্বর ১৮৮০ – ১৭ নভেম্বর ১৯৭৬; যিনি '''মওলানা ভাসানী''' নামেই সমধিক পরিচিত) ছিলেন বিংশ শতাব্দীর একজন বাঙালি রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট [[W:bn:পাকিস্তান|পাকিস্তান]] ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত [[W:bn:বাংলাদেশ|বাংলাদেশের]] রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে “'''মজলুম জননেতা'''” হিসেবে খ্যাত। ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে [[W:bn:যুক্তফ্রন্ট|যুক্তফ্রন্ট]] গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই তিনি বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে তাকে "'''লাল মওলানা'''" নামেও অভিহিত করা হয়। তিনি [[W:bn:বাংলাদেশ আওয়ামী লীগ|আওয়ামী লীগের]] অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি।
== উক্তি ==
* [[আসাম]] আমার, [[পশ্চিমবঙ্গ]] আমার [[ত্রিপুরা|ত্রিপুরাও]] আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত [[বাংলাদেশ|বাংলাদেশের]] স্বাধীনতা ও [[মানচিত্র]] পূর্ণতা পাবে না।
** ১৯৭২ সালের ২৫ শে ফেব্রুয়ারিতে প্রকাশিত, সাপ্তাহিক হক কথা পত্রিকায় মাওলানা ভাসানী এটি ঘোষণা দিয়েছিলেন।[https://www.dailynayadiganta.com/sub-editorial/527394/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80]
* এভাবেই যদি [[পূর্ববঙ্গ|পূর্ব বাংলার]] জনগণের ওপর শাসন-শোষণ চলতে থাকে, তবে আগামী ১০ বছরের মধ্যে পূর্ব বাংলার মানুষ পশ্চিম [[পাকিস্তান|পাকিস্তানের]] প্রতি আসসালামু আলাইকুম জানাবে। তোমাদের পথ তোমরা দেখো, আমাদের পথ আমরা দেখব।
** ১৯৫৭ সালের [[w:bn:কাগমারী সম্মেলন|কাগমারী সম্মেলনে]] মওলানা ভাসানী
* যেসব মুসলমান হিন্দুদের বিধর্মী মনে করে, তাদের ক্ষতি করতে চায়, আমি তাদের বলি তোমরা কারা? খুব বেশি হইলে চার-পাঁচ পুরুষ আগে তোমরা কারা ছিলা? তোমাদের বাপ-দাদার বাপ-দাদারা ছিলেন হয় হিন্দু নয় নমঃশূদ্র। এ দেশের হিন্দু আর মুসলমানের একই রক্ত। কতজন আরব ইরান-আফগানিস্তান হইতে আসিয়াছে? পাঁচ পুরুষ আগে যারা ছিলো তোমাদের পূর্বপুরুষ আজ তাদের গায়ে হাত তুলতে তোমাদের বুক কাঁপে না? তোমরা কি মানুষ না পশু?
** সাম্প্রদায়িকতাবাদীদের বিরুধীতা করে মাওলানা ভাসানী এটি বলেছিলেন।[https://bangla.bdnews24.com/kidz/article1857308.bdnews]
* ধর্মের সঙ্গে ভাষার কোন সম্পর্ক নাই। [[ধর্ম]] এক জিনিস আর [[ভাষা]] আর একটি জিনিস। একটির সঙ্গে অন্যটিকে যারা মেশায় তারা অসৎ ও মতলববাজ। উর্দুর সঙ্গে ইসলামের সম্পর্ক কী? আরব দেশের মানুষ [[উর্দু]]তে কথা বলে নাকি? ইরানের মানুষ কি উর্দু জানে? উর্দু কি দুনিয়ার সব মুসলমানের ভাষা? বাংলাকে যারা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা চায় তারা পাকিস্তানের দুশমন নয়। যারা চায় না তারাই পাকিস্তানের দুশমন। পাকিস্তানের যদি ক্ষতি হয় তাহলে বাংলা-বিরোধীদের দ্বারাই হবে।
** পশ্চিম পাকিস্তানের একটি প্রতিনিধি দলের সঙ্গে মাওলানা ভাসানী এটি বলেন।[https://bangla.bdnews24.com/amp/story/kidz%2Farticle1857308.bdnews]
* যারা ইসলামের নামে, [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথের]] উপর আক্রমণ চালাচ্ছেন, তারা আসলে ইসলামের সত্য ও সুন্দরের নীতিতে বিশ্বাসী নন।
** ১৯৬৭ সালের জুন মাসের দৈনিক পাকিস্তানে প্রকাশিত মাওলানা ভাসানীর বিবৃতি।[https://bangla.bdnews24.com/arts/24689]
* [[পূর্ববঙ্গ|পূর্ব বাংলা]] থেকে হিন্দুরা চলে গেলে বাঙালি কালচার নষ্ট হয়ে যাবে।[https://bangla.bdnews24.com/kidz/article1857308.bdnews]
* ২১-দফার পূর্ণ রূপায়ণের জন্য আমাদের নিরবচ্ছিন্ন আন্দোলন চালাইয়া যাইতে হইবে। ইহা সারা পাকিস্থানের সামাজিক ও আর্থিক পরাধীনতার হাত হইতে মুক্তির মহান সনদ, ইহা যেন আমরা কখনও বিস্মৃত না হই।
** কাগমারী সম্মেলন সংক্রান্ত প্রচারপত্র, ৩রা ফেব্রুয়ারী ১৯৫৭, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র- প্রথম খন্ড, সম্পাদনা- হাসান হাফিজুর রহমান, প্রকাশক- হাক্কানী পাবলিশার্স, ঢাকা, প্রকাশসাল- ২০০৯ খ্রিস্টাব্দ (১৪১৬ বঙ্গাব্দ), পৃষ্ঠা ৫৯৩
* [[পূর্ব বাংলা|পূর্ব বাংলার]] মুক্তি সংগ্রাম পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে না। অবিভক্ত ভারতের ১০ কোটি মুসলমান যে ঐতিহাসিক [[লাহোর প্রস্তাব|লাহোর প্রস্তাবের]] প্রতি সমর্থন জানিয়েছিল, পশ্চিম পাকিস্তান তাকে অবজ্ঞা করেছে। পাকিস্তান আন্দোলনের এই মৌলিক প্রস্তাবটিকে অবজ্ঞা করে বিগত ২৩ বছর ধরে তারা পূর্ব বাংলাকে তাদের কলোনি করে রেখেছে। এই চূড়ান্ত সংগ্রাম বীর [[বাঙালি জাতি|বাঙালি জাতির]] স্বাধীনতার সংগ্রাম। শোষণ থেকে মুক্তি ও হৃত স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই।
** ১৯৭১ সালের ২২ এপ্রিল এক বিবৃতিতে। [https://bangla.thedailystar.net/node/218625]
== ভাসানী সম্পর্কে উক্তি ==
* বল্লমের মতো ঝলসে ওঠে তার হাত বারবার<br /> অতিদ্রুত স্ফীত হয়, স্ফীত হয়, মৌলানার সফেদ পাঞ্জাবি,<br /> যেন তিনি ধবধবে একটি পাঞ্জাবি দিয়ে সব<br /> বিক্ষিপ্ত বে-আব্রু লাশ কী ব্যাকুল ঢেকে দিতে চান।
** ''সফেদ পাঞ্জাবি'', দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩), [[শামসুর রাহমান]] ({{বই উদ্ধৃতি |শিরোনাম=শ্রেষ্ঠ কবিতা |সম্পাদক=চন্দন চৌধুরী |প্রকাশক=কথাপ্রকাশ |আইএসবিএন=9847012002957 |আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=হ্যাঁ |পৃষ্ঠা=২৯}})
* মওলানার টুপিওয়ালা উঁচু মাথাটি যেন<br /> এক হারিয়ে যাওয়া পর্বতের স্মৃতি
** {{বই উদ্ধৃতি |অধ্যায়=মওলানা ভাসানীর স্মৃতি |শিরোনাম=কবিতাসংগ্রহ |লেখক=আল মাহমুদ |লেখক-সংযোগ=আল মাহমুদ |প্রকাশক=অক্ষর প্রকাশনী |আইএসবিএন=9789849016045 |পৃষ্ঠা=১১৭}}
* মওলানা ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন এটা সারা বাংলাদেশের গর্ব। বাংলাদেশের ইতিহাস তিনি সৃষ্টি করেছেন। '''মওলানা ভাসানী না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না। '''তিনি ছিলেন মজলুম জননেতা।
** বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা [[ফরিদা আখতার]]। [https://bangla.bdnews24.com/samagrabangladesh/1b394bbfa0bd ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হত না: ফরিদা আখতার] | বিডি নিউজ ২৩। ০৭ অক্টোবর ২০২৪।
* [[পূর্ববঙ্গ|পূর্ব বাংলার]] জনগণ কখনও নিজেদেরকে অর্ধেক [[জাতি]] বা খণ্ডিত জাতি হিসেবে মনে করেননি। তাহলে তারা [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|সশস্ত্র সংগ্রামের]] সময় যুক্তবাংলার দাবি পেশ করতেন। মওলানা ভাসানীর [[যুক্তবঙ্গ|যুক্তবাংলার]] দাবি জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও কাল্পনিক।
** [[সিরাজ সিকদার]]। ''সিরাজ সিকদার-এর নির্বাচিত রাজনৈতিক রচনাবলী'', প্রকাশক: শ্রাবণ প্রকাশনী, প্রকাশকাল: অক্টোবর ২০১৪, পৃষ্ঠা: ১১৫
== বহিঃসংযোগ ==
{{উইকিপিডিয়া}}
{{কমন্স বিষয়শ্রেণী|Abdul Hamid Khan Bhashani}}
[[বিষয়শ্রেণী:পাকিস্তানের রাজনীতিবিদ]]
[[বিষয়শ্রেণী:১৮৮০-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৭৬-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ]]
[[বিষয়শ্রেণী:বাঙালি মুসলিম]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের মুসলিম]]
[[বিষয়শ্রেণী:একুশে পদক বিজয়ী]]
[[বিষয়শ্রেণী:প্রতিষ্ঠাতা]]
e1cwde5qt6i26mxiv885tik3gm69z7q
84640
84639
2026-10-28T07:56:06Z
ফারদিন
52
হটক্যাটের মাধ্যমে [[বিষয়শ্রেণী:টাঙ্গাইল জেলার ব্যক্তি]] যোগ

[[বিষয়শ্রেণী:টাঙ্গাইল জেলার ব্যক্তি]]
n3lwp0zlqg0oej22e9lam3io5nfp66t
আসিফ নজরুল
0
8430
84643
72353
2026-10-28T08:05:16Z
ফারদিন
52
হটক্যাটের মাধ্যমে [[বিষয়শ্রেণী:কুমিল্লা জেলার ব্যক্তি]] যোগ
84643
wikitext
text/x-wiki
'''[[:w:আসিফ নজরুল|আসিফ নজরুল]]''' (জন্ম: ১২ জানুয়ারি ১৯৬৬) একজন [[বাংলাদেশ|বাংলাদেশি]] লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জীবিকাসূত্রে তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] আইন বিভাগের অধ্যাপক। জন্মসূত্রে তার নাম '''মোঃ নজরুল ইসলাম'''। তিনি দশের অধিক গ্রন্থের রচয়িতা।
== উক্তি ==
* যদি ক্ষমতা থাকতো আইন করতাম: বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগন চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকুরী বা ব্যবসা কোনভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গনপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতিজরুরী ছাড়া কোন সফরসঙ্গী নিতে পারবেন না, এবিষয়ে সংসদকে জানাতে হবে। জনগনের টাকায় কোন কিছু উদ্ধোধন বা জনগনকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগনকে জানাতে হবে। দূদকের একটি সম্পূর্ন স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরো বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী - তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম।
** [https://www.facebook.com/100044357622996/posts/3599537233393932/ ফেসবুক পোস্ট]। ১২ জুন ২০২০
* তরুণরা রাজনীতি নিয়ে হতাশ কারণ তারা ভোট দিতে পারছে না। এই হতাশাগুলো সৃষ্টি করেছে বৃদ্ধ প্রজন্ম। আমি এদেরকে বলি মেয়াদউত্তীর্ণ প্রজন্ম। সমাজে ষাটোর্ধ কিংবা সত্তরোর্ধ্ব ব্যক্তিরা তরুণদের ভবিষ্যৎ জিম্মি করে রেখেছে। সমাজ তরুণদের বিভ্রান্ত করে তাদের দাসে পরিণত করছে। এটা মোয়াদউত্তীর্ণ প্রজন্মের দোষ। আমি আশা করি তরুণরা বুঝতে পারবে। তারা একদিন বিজয়ী হবে।
** "তরুণদের নিয়ে অনেকেই হতাশা ব্যক্ত করেন, কিন্তু আপনার সঙ্গে তারুণ্যের সখ্যতা দারুণ। কিভাবে দেখেন তরুণদের?" এই প্রশ্নের উত্তরে [https://bangla.thedailystar.net/literature/news-559486 দ্য ডেইলি স্টার এই সাক্ষাৎকারে] বলেছেন। ১৪ ফেব্রুয়ারি ২০২৪
* অবশ্যই, আপনারা রাজপথে থেকে আমাদের চাপে রাখবেন। এই বিচার না হলে জাতির কাছে আমরা দায়ী থাকবো। আমি বিশ্বাস করতে পারি না, এমন একটি নির্মম হত্যাকাণ্ড নিয়ে কীভাবে প্রহসন করা হয়।
** ১৪ আগস্ট ২০২৪, সচিবালয়ে নিজ দপ্তরে সাগর-রুনি হত্যার বিচার গতি পাবে কিনা; জানতে চাইলে প্রশ্নের জবাবে। [https://bangla.thedailystar.net/news/bangladesh/news-606536]
* শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন, ২৫ মার্চ কালো রাত হয়েছে। অবশ্যই ২৫ মার্চ কালো রাতে ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু অন্যদেশের বাহিনী করেছে। [...] ১৯৭১ সালে মরদেহ পুড়িয়ে ফেলেছে এমন কোনো ফুটেজ আমি দেখিনি। একজন গুলি খেয়েছে, তাকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থায় গুলি করেছে, এমন কোনো ফুটেজ বা কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার মুখে শুনিনি।
** [https://dailyinqilab.com/index.php/national/news/789450 হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই, এখনও প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল], দৈনিক ইনকিলাব, ২৯ জুলাই ২০২৫
* শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী-কিশোর-শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রনায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু তাই বলে তার নৃশংসতার সাথে একাত্তরে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার। দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
** [https://www.kalbela.com/national/208941 একাত্তর নিয়ে বক্তব্যের পর আসিফ নজরুলের দুঃখ প্রকাশ], দৈনিক কালবেলা, ২৯ জুলাই ২০২৫
== বহিঃসংযোগ ==
{{উইকিপিডিয়া}}
[[বিষয়শ্রেণী:১৯৬৬-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের সক্রিয়কর্মী]]
[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী]]
[[বিষয়শ্রেণী:ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক]]
[[বিষয়শ্রেণী:কুমিল্লা জেলার ব্যক্তি]]
548ldiq0ekxgcfcxxgqjl3xmu25yeue
আসিফ মাহমুদ
0
8456
84642
84155
2026-10-28T08:04:31Z
ফারদিন
52
হটক্যাটের মাধ্যমে +[[বিষয়শ্রেণী:১৯৯৮-এ জন্ম]]; +[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]
84642
wikitext
text/x-wiki
[[চিত্র:Youth_and_Sports_Advisor_Asif_Mahmud_Sajib_Bhuiyan_Press_Briefing_on_One_Hundred_Days_of_Interim_Government_2024-11-17.jpg|থাম্ব|অন্তর্বর্তীকালীন সরকারের ১০০তম দিনে গণমাধ্যমের সামনে কথা বলছেন আসিফ মাহমুদ (২০২৪)]]
'''[[W:আসিফ মাহমুদ|আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া]]''' হচ্ছেন একজন বাংলাদেশী আন্দোলনকর্মী ও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টা। এছাড়া তিনি [[বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন|বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের]] অন্যতম একজন সমন্বয়ক, যার মাধ্যমে তিনি ২০২৪ সালে সংগঠিত [[২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন|কোটা সংস্কার আন্দোলন]] ও [[অসহযোগ আন্দোলন (২০২৪)|অসহযোগ আন্দোলনে]] নেতৃত্ব দিয়েছিলেন।
==উক্তি ==
* আগামীকাল এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পড়বে সারা দেশে।’
** ফেসবুক পোস্ট [https://www.kalbela.com/national/108552]
* গুলির সাথে কোন সংলাপ হয় না। এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।
** ১৮ জুলাই ২০২৪ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন [https://dailyinqilab.com/national/news/672283]
* একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন। [কিন্তু আমি সঠিক ছিলাম। আলোচনার শেষ।]
** ক্রিকেটার [[সাকিব আল হাসান]]কে ইঙ্গিত করে ফেসবুক পোস্ট। [https://www.prothomalo.com/sports/cricket/kr2gitf2js ক্রীড়া উপদেষ্টা আসিফকে জবাব দিলেন সাকিব], প্রথম আলো, ২৮ সেপ্টেম্বর ২০২৫।
* ডিপ স্টেটে বৈদেশিকসহ অনেকগুলো পক্ষ ছিল। তাই সুনির্দিষ্ট করে কারও নাম আমি উল্লেখ করতে চাই না।...অন্তর্বর্তী সরকারের প্রথম তিন-চার-পাঁচ মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন-দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল।
** ২৭ মার্চ ২০২৬-এ ডিপ স্টেট সম্পর্কে সাংবাদিকদের [https://www.jugantor.com/national/1081563 প্রশ্নের জবাবে]। [https://www.prothomalo.com/politics/ikcdtlv4q9]
== বহিঃসংযোগ ==
{{উইকিপিডিয়া}}
[[বিষয়শ্রেণী:কুমিল্লা জেলার ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক]]
[[বিষয়শ্রেণী:১৯৯৮-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]
ct0vgr9b1w1lar8p6qrhrhuxheh9sh4
হাসনাত আবদুল্লাহ
0
8496
84644
83988
2026-10-28T08:05:52Z
ফারদিন
52
হটক্যাটের মাধ্যমে [[বিষয়শ্রেণী:কুমিল্লা জেলার ব্যক্তি]] যোগ
84644
wikitext
text/x-wiki
'''[[:w:হাসনাত আবদুল্লাহ|হাসনাত আবদুল্লাহ]]''' হলেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী ও [[২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন|কোটা সংস্কার আন্দোলনের]] অন্যতম সমন্বয়ক ও নেতা। তিনি [[বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন|বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের]] সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী৷
==উক্তি==
* আলোচনা তো আগেও হতে পারতো। আলোচনা আর গোলাগুলি একসঙ্গে হয় না। লাশের ওপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না।
** [[২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন|কোটা সংস্কার আন্দোলনকারীদের]] প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে [https://samakal.com/bangladesh/article/247186/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BE সমকালকে] এসব কথা বলেন।
* বুলেট আর আলোচনা একসঙ্গে হবে না।
** কোটা সংস্কার আন্দোলনের সময় ১৮ জুলাই ২০২৪ সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাবের পর এ কথা জানান তিনি।[https://www.channel24bd.tv/capital/article/221611/!]
* {{কবিতা|সাঈদ-নুর-আসাদ ভাই;
ফ্যাসিবাদের জায়গা নাই।
শহীদ সাঈদ নূর আসাদ;
নিপাত যাবেই মুজিববাদ॥
|উৎস = [[মুজিববাদ]] সম্পর্কে স্লোগান। {{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=শহীদ সাঈদ নূর আসাদ; নিপাত যাবেই মুজিববাদ!|ইউআরএল=https://www.dailyjanakantha.com/politics/news/742887|সংগ্রহের-তারিখ=2024-11-09|ওয়েবসাইট=দৈনিক জনকণ্ঠ}}}}
* ১১ই মার্চ, সময় দুপুর ২:৩০। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, 'রিফাইন্ড আওয়ামী লীগ' নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয়-ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা না-কি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুইদিন মিডিয়াতে আওয়ামীলীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরো বলা হয়-রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোন ধরণের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আমাদের নিতে হবে এবং 'আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক'। আলোচনার এক পর্যায় বলি-যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন! অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে,' ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম এন্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া 'ইনক্লুসিভ' ইলেকশন হবে না।' উত্তরে বলি, 'আওয়ামীলীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামীলীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে'। পরে- মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেককিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরণের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কী হবে আমি জানি না। নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামীলীগ নিষিদ্ধের প্রশ্নে কোন ধরণের আপোষ করার সুযোগ নাই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামীলীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারবো। আসুন, সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিবো না। ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোন সুযোগ নাই বরং আওয়ামীলীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে।
* ২১ মার্চ ২০২৫, ভাইরাল ফেসবুক স্ট্যাটাস [https://www.facebook.com/story.php?story_fbid=4035803879984268&id=100006640866646&wtsid=rdr_0w9OmtPuDS7HszbKc&from_intent_redirect=1] [https://www.bbc.com/bengali/articles/cg5d357mnveo] [https://samakal.com/politics/article/286580/%E2%80%98%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E2%80%99-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F] [https://www.amadershomoy.com/index.php/opinion/article/141818][https://deeptonews.com/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/]
* এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদেরকে এর মূল্য দিতে হয়েছে। যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলো; তাকে জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়েছে। জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে তা পরিশোধ হয়েছে। এরপর আবার আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে। পিলখানা, শাপলা গণহত্যা ও দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা পরিশোধ করতে হয়েছে। আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়; আপনার-আমার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে।
* ২২ মার্চ ২০২৫ [https://www.ittefaq.com.bd/724420/%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%89%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87]
* মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।
** ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নসমাবেশ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দেন [https://www.banglanews24.com/politics/news/bd/1555569.details উদ্ধৃত]
* যারা কখনো কখনো কনফর্মিস্ট (প্রথাবাদী), কখনো কখনো রিফর্মিস্ট (সংষ্কারবাদী), তারা হচ্ছে মূলত অপরচুনিস্ট (সুযোগসন্ধানী)।
** ৩১ মার্চ ২০২৫, জাতীয় সংসদ অধিবেশনে [https://www.fb.com/share/v/1LBXM3apMQ/]
* গাং পার হলে মাঝি কোন দুলাভাই! সংবিধানকে যদি বাইবেল বা গসপেল ধরা হয়, তাহলে বেগম জিয়া সেদিন জেল থেকে বের হতে পারেন না। তাকে জেল থেকে বের করা হয়েছে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে
** ৩১ মার্চ ২০২৬, সংসদে আন্দালিব রহমান পার্থর বক্তব্যের প্রতিক্রিয়ায়
*যদি এটা ২০১৪ সালের সংসদ হতো তা হলে যে সংস্কার প্রস্তাবগুলো বিরোধী দল থেকে দেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে; এ সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না এ সংস্কারের বিপক্ষে অবস্থান নিতো।
**২৬ এপ্রিল ২০২৬,জাতীয় সংসদ অধিবেশনে উদ্ধৃত [https://www.jugantor.com/politics/1094127 এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ]
==সম্পর্কিত উক্তি==
* ঘাড়! মাথায় গুলি নয়। প্রথমে তাকে চুপ করিয়ে দাও! ছোটখাটো ভুলও ঠিক করে নেব। #অজানা বন্দুকধারী।
* অজয় রায়না, ১৬ ডিসেম্বর ২০২৫[https://www.dailyamardesh.com/national/amdkq8hkwgsvl] [https://www.amadershomoy.com/international/article/169419/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%87-%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE#gsc.tab=0]
* [[ওসমান হাদি|হাদি]]র পর সে! (উত্তর-পূর্ব অঞ্চলের উপর ভারতকে কঠোর সতর্কীকরণ জারি: "'সেভেন সিস্টার্স' ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।" - হাসনাত আবদুল্লাহ (এনসিপি))
** অজয় রায়না, ১৭ ডিসেম্বর ২০২৫[https://www.dailyamardesh.com/national/amdkq8hkwgsvl][https://x.com/ajaykraina/status/2000785316953862348]
* হাসনাত আব্দুল্লাহ, যার পালা আসতে যাচ্ছে। তাই না? ওর বলি তো হয়ে গেছে, বলি সম্পন্ন। এখন শুধু দেখার বিষয়, দাগটা কখন মুছবে।’
** সামার পাল সিং টুর, ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সামার পাল সিং টুর, ১৭ ডিসেম্বর ২০২৫, ডিইএফ টকস [https://thedailycampus.com/politics/232506]
* দুই একজন আমাদের কাছে ভালো লাগে, যেমন হাসনাত আব্দুল্লাহরে ভালো লাগে, সোজা কথা বলে দিলাম।
** আবু বকর মুহাম্মাদ যাকারিয়া [https://m.youtube.com/watch?si=w8HRDcAi3oGuldJs]
== বহিঃসংযোগ ==
{{উইকিপিডিয়া}}
[[বিষয়শ্রেণী:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক]]
[[বিষয়শ্রেণী:ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী]]
[[বিষয়শ্রেণী:কুমিল্লা জেলার ব্যক্তি]]
31pqtk9f49323a5hlrgezfwyoaueamr
বিষয়শ্রেণী:কুমিল্লা জেলার ব্যক্তি
14
14255
84641
2026-10-28T08:03:58Z
ফারদিন
52
খালি পাতা তৈরি হয়েছে
84641
wikitext
text/x-wiki
phoiac9h4m842xq45sp7s6u21eteeq1
84645
84641
2026-10-28T08:06:17Z
ফারদিন
52
হটক্যাটের মাধ্যমে [[বিষয়শ্রেণী:জেলা অনুযায়ী বাংলাদেশী ব্যক্তি]] যোগ
84645
wikitext
text/x-wiki
[[বিষয়শ্রেণী:জেলা অনুযায়ী বাংলাদেশী ব্যক্তি]]
5ybrzqa00pnuxcb3cdxnybxx9xih27c