উইকিসংকলন
bnwikisource
https://bn.wikisource.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%B2%E0%A6%A8:%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
MediaWiki 1.47.0-wmf.8
first-letter
মিডিয়া
বিশেষ
আলাপ
ব্যবহারকারী
ব্যবহারকারী আলাপ
উইকিসংকলন
উইকিসংকলন আলোচনা
চিত্র
চিত্র আলোচনা
মিডিয়াউইকি
মিডিয়াউইকি আলোচনা
টেমপ্লেট
টেমপ্লেট আলোচনা
সাহায্য
সাহায্য আলোচনা
বিষয়শ্রেণী
বিষয়শ্রেণী আলোচনা
লেখক
লেখক আলাপ
নির্ঘণ্ট
নির্ঘণ্ট আলাপ
পাতা
পাতা আলাপ
প্রবেশদ্বার
প্রবেশদ্বার আলাপ
প্রকাশক
প্রকাশক আলোচনা
রচনা
রচনা আলাপ
অনুবাদ
অনুবাদ আলোচনা
TimedText
TimedText talk
মডিউল
মডিউল আলাপ
ইভেন্ট
ইভেন্ট আলোচনা
টেমপ্লেট:PAGES NOT PROOFREAD
10
9620
1987190
1987151
2026-06-30T07:02:19Z
SodiumBot
19245
বট টেমপ্লেট হালনাগাদ করছে
1987190
wikitext
text/x-wiki
450027
tcpscsq8osduimpdzcgba7igqpe87ux
টেমপ্লেট:ALL PAGES
10
9621
1987191
1987152
2026-06-30T07:02:29Z
SodiumBot
19245
বট টেমপ্লেট হালনাগাদ করছে
1987191
wikitext
text/x-wiki
562659
74l77krr8xbopgexhwnvwes7bds41wm
টেমপ্লেট:PR TEXTS
10
9622
1987192
1987153
2026-06-30T07:02:39Z
SodiumBot
19245
বট টেমপ্লেট হালনাগাদ করছে
1987192
wikitext
text/x-wiki
19579
ho96gmbqvpqprfyslvrnoq880stcy4b
টেমপ্লেট:ALL TEXTS
10
9623
1987193
1987154
2026-06-30T07:02:49Z
SodiumBot
19245
বট টেমপ্লেট হালনাগাদ করছে
1987193
wikitext
text/x-wiki
19579
ho96gmbqvpqprfyslvrnoq880stcy4b
নির্ঘণ্ট:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf
102
855639
1987185
1987138
2026-06-30T04:43:56Z
Bodhisattwa
2549
1987185
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|wikidata_item=Q133513596
|Title=
|Subtitle=
|Volume=
|Issue=
|Edition=
|Author=
|Foreword_Author=
|Translator=
|Editor=
|Illustrator=
|Publisher=
|Address=
|Printer=
|Year=
|Source=pdf
|Image=7
|Progress=X
|Pages=<pagelist 1="মলাট" 2to4="—" 5="শিরোনাম" 6="—" 7="প্রচ্ছদ" 8="প্রকাশক" 9="চিত্র" 10="—" 11="নিবেদন" 12="—" 13="সূচীপত্র" 14="—" 15="1" 409to412="—" />
|Volumes=
|Remarks={{Scrollpane|height=1000px|
{{AuxTOC|
{{c|{{xx-larger|'''সূচীপত্র'''}}}}
{{Table| title=পরিচ্ছেদ| page=পৃষ্ঠা}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী|ষোড়শী]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী/প্রথম অঙ্ক/প্রথম দৃশ্য|প্রথম অঙ্ক — প্রথম দৃশ্য]]| page={{pli|4|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী/প্রথম অঙ্ক/দ্বিতীয় দৃশ্য|প্রথম অঙ্ক — দ্বিতীয় দৃশ্য]]| page={{pli|8|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী/প্রথম অঙ্ক/তৃতীয় দৃশ্য|প্রথম অঙ্ক — তৃতীয় দৃশ্য]]| page={{pli|25|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী/প্রথম অঙ্ক/চতুর্থ দৃশ্য|প্রথম অঙ্ক — চতুর্থ দৃশ্য]]| page={{pli|30|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী/দ্বিতীয় অঙ্ক/প্রথম দৃশ্য|দ্বিতীয় অঙ্ক — প্রথম দৃশ্য]]| page={{pli|43|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী/দ্বিতীয় অঙ্ক/দ্বিতীয় দৃশ্য|দ্বিতীয় অঙ্ক — দ্বিতীয় দৃশ্য]]| page={{pli|59|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী/দ্বিতীয় অঙ্ক/তৃতীয় দৃশ্য|দ্বিতীয় অঙ্ক — তৃতীয় দৃশ্য]]| page={{pli|60|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী/তৃতীয় অঙ্ক/প্রথম দৃশ্য|তৃতীয় অঙ্ক — প্রথম দৃশ্য]]| page={{pli|71|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/ষোড়শী/চতুর্থ অঙ্ক/প্রথম দৃশ্য|চতুর্থ অঙ্ক — প্রথম দৃশ্য]]| page={{pli|85|14}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল|বৈকুণ্ঠের উইল]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/১|১]]| page={{pli|105|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/২|২]]| page={{pli|106|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/৩|৩]]| page={{pli|110|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/৪|৪]]| page={{pli|114|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/৫|৫]]| page={{pli|116|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/৬|৬]]| page={{pli|121|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/৭|৭]]| page={{pli|126|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/৮|৮]]| page={{pli|131|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/৯|৯]]| page={{pli|136|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/১০|১০]]| page={{pli|140|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/১১|১১]]| page={{pli|145|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/১২|১২]]| page={{pli|151|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বৈকুণ্ঠের উইল/১৩|১৩]]| page={{pli|156|14}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/অনুরাধা|অনুরাধা]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/অনুরাধা/এক|এক]]| page={{pli|165|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/অনুরাধা/দুই|দুই]]| page={{pli|170|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/অনুরাধা/তিন|তিন]]| page={{pli|175|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/অনুরাধা/চার|চার]]| page={{pli|179|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/অনুরাধা/পাঁচ|পাঁচ]]| page={{pli|185|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/অনুরাধা/ছয়|ছয়]]| page={{pli|190|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/অনুরাধা/সাত|সাত]]| page={{pli|194|14}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/হরিলক্ষ্মী|হরিলক্ষ্মী]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/হরিলক্ষ্মী/এক|এক]]| page={{pli|201|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/হরিলক্ষ্মী/দুই|দুই]]| page={{pli|208|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/হরিলক্ষ্মী/তিন|তিন]]| page={{pli|212|14}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/সতী|সতী]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/সতী/এক|এক]]| page={{pli|221|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/সতী/দুই|দুই]]| page={{pli|225|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/সতী/তিন|তিন]]| page={{pli|227|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/সতী/চার|চার]]| page={{pli|228|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/সতী/পাঁচ|পাঁচ]]| page={{pli|230|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/সতী/ছয়|ছয়]]| page={{pli|236|14}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/মামলার ফল|মামলার ফল]]}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিলাসী|বিলাসী]]}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বাল্যকালের গল্প|বাল্যকালের গল্প]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বাল্যকালের গল্প/ছেলেধরা|ছেলেধরা]]| page={{pli|273|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বাল্যকালের গল্প/লালু|লালু]]| page={{pli|278|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বাল্যকালের গল্প/কলকাতার নূতন-দা|কলকাতার নূতন-দা]]| page={{pli|282|14}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী|বিভিন্ন রচনাবলী]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/স্মৃতিকথা|স্মৃতিকথা]]| page={{pli|293|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/আমার কথা|আমার কথা]]| page={{pli|303|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/শিক্ষার বিরোধ|শিক্ষার বিরোধ]]| page={{pli|310|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/স্বরাজ-সাধনায় নারী|স্বরাজ-সাধনায় নারী]]| page={{pli|325|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/দেশবন্ধুকে অভিনন্দন|দেশবন্ধুকে অভিনন্দন]]| page={{pli|331|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/মহাত্মাজী|মহাত্মাজী]]| page={{pli|333|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/মহাত্মার পদত্যাগ|মহাত্মার পদত্যাগ]]| page={{pli|340|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/সত্যাশ্রয়ী|সত্যাশ্রয়ী]]| page={{pli|342|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/যুব-সঙ্ঘ|যুব-সঙ্ঘ]]| page={{pli|349|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/নূতন প্রোগ্রাম|নূতন প্রোগ্রাম]]| page={{pli|351|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/প্রবর্ত্তক সঙ্ঘের অভিনন্দনের উত্তর|প্রবর্ত্তক সঙ্ঘের অভিনন্দনের উত্তর]]| page={{pli|356|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/দিন-কয়েকের ভ্রমণ-কাহিনী|দিন-কয়েকের ভ্রমণ-কাহিনী]]| page={{pli|358|14}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন|পত্র-সঙ্কলন]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা|রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা]]| page={{pli|367|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/অমল হোমকে লেখা|অমল হোমকে লেখা]]| page={{pli|371|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/দিলীপকুমার রায়কে লেখা|দিলীপকুমার রায়কে লেখা]]| page={{pli|372|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়কে লেখা|ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়কে লেখা]]| page={{pli|381|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/কালিদাস রায়কে লেখা|কালিদাস রায়কে লেখা]]| page={{pli|383|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/কৃষ্ণেন্দুনারায়ণ ভৌমিককে লেখা|কৃষ্ণেন্দুনারায়ণ ভৌমিককে লেখা]]| page={{pli|385|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/মতিলাল রায়কে লেখা|মতিলাল রায়কে লেখা]]| page={{pli|386|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/অবিনাশচন্দ্র ঘোষালকে লেখা|অবিনাশচন্দ্র ঘোষালকে লেখা]]| page={{pli|387|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/পশুপতি চট্টোপাধ্যায়কে লেখা|পশুপতি চট্টোপাধ্যায়কে লেখা]]| page={{pli|388|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/রাধারাণী দেবীকে লেখা|রাধারাণী দেবীকে লেখা]]| page={{pli|389|14}}}}
}}}}
|Notes={{RLFRR}}
|Header={{কেন্দ্র|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}
|Footer={{c|{{{pagenum}}}}}
}}
ith4oy1cj462jrgq4nbfg83mhgbtnif
পাতা:মহাভারতীয় নীতিকথা (প্রথম খণ্ড) - রাজেন্দ্রনাথ কাঞ্জিলাল (১৯২৪).pdf/৪৭
104
882190
1987175
1986992
2026-06-29T15:53:37Z
BabulB
2144
/* মুদ্ৰণ সংশোধন কৰা হৈছে */
1987175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="BabulB" />{{rvh|৩২|মহাভারতীয় নীতিকথা।}}</noinclude>মূর্খের ও শূরের সহিত ক্লীবের বন্ধুতা কদাচ সম্ভবে না, তদ্রূপ ধনবানের সহিত দরিদ্রের সখ্য হওয়া নিতান্ত অসম্ভব, তাহা তুমি কি জান না? যাহারা ধনে ও জ্ঞানে আপনার সদৃশ, তাহাদিগেরই সহিত বৈবাহিক সম্বন্ধ ও সখ্যভাব সংস্থাপন করা কর্ত্তব্য; তদ্ব্যতীত উৎকষ্টের সহিত নিকষ্টের বা নিকষ্টের সহিত উৎকষ্টের মৈত্রী বা বৈবাহিক সম্বন্ধ করা নিতান্ত অনুচিত। যেমন অশ্রোত্রিয়ের সহিত শ্রোত্রিয়ের ও অরথীর সহিত রথীর বন্ধুতা হওয়া একান্ত অসম্ভব, সেইরূপ রাজার সহিত দরিদ্রের কখনই সখ্য হয় না। তবে তুমি কি নিমিত্ত অদ্য পূর্ব্বের ন্যায় আমার সহিত সখ্য করিতে অভিলাষী হইতেছ? তুমি কহিতেছ, আমি তোমার সহিত একত্র রাজ্যভোগ করিব বলিয়া প্রতিজ্ঞা করিয়াছি, কিন্তু তাহার বিন্দুমাত্রও আমার স্মরণ হইতেছে না, এক্ষণে কেবল এক রাত্রির জন্য তোমাকে ভোজন প্রদান করিতে পারি।” মহাতেজাঃ দ্রোণ দ্রুপদের এইপ্রকার কটূক্তিশ্রবণে ক্রোধে কম্পিতকলেবর হইলেন এবং তদবধি দ্রুপদ রাজার প্রতি তাঁহার নিতান্ত বৈরভাব জন্মিল। তিনি বৈরনির্য্যাতনে দৃঢ়প্রতিজ্ঞ হইয়া তৎক্ষণাৎ তথা হইতে বহির্গত হইলেন এবং পুত্রকলত্র ও শিষ্যগণ-সমভিব্যাহারে হস্তিনাপুরে আগমনপূর্ব্বক নিজ শ্যালক কৃপাচার্য্যের আবাসে প্রচ্ছন্নভাবে বাস করিতে লাগিলেন।
{{ফাঁক}}একদা কুরুবালকগণ নগর হইতে বহির্গমনপূর্ব্বক একত্র হইয়া লৌহগুলিকা লইয়া ক্রীড়া করিতেছিল। দৈবাৎ ঐ গুলিকা এক জলশূন্য কূপমধ্যে নিপতিত হইল। কুমারগণ কূপ হইতে গুলিকা উদ্ধার করিবার নিমিত্ত প্রাণপণে চেষ্টা করিতে লাগিল, কিন্তু কোনক্রমেই কৃতকাৰ্য্য হইতে পারিল না। তখন তাহারা অতিশয় উৎকণ্ঠিত ও যৎপরোনাস্তি লজ্জিত হইয়া পরস্পর পরস্পরের মুখাবলোকন করিতে লাগিল। তৎকালে দ্রোণাচার্য্য তাহাদিগের নিকট দিয়া গমন-<noinclude></noinclude>
aw7dqokbdqjt8onjh191myq52mlin0d
পাতা:মহাভারতীয় নীতিকথা (প্রথম খণ্ড) - রাজেন্দ্রনাথ কাঞ্জিলাল (১৯২৪).pdf/৪৮
104
882191
1987194
1986993
2026-06-30T07:12:20Z
BabulB
2144
1987194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="BabulB" />{{rvh|৩৩|দ্রোণের দৃঢ়প্রভিজ্ঞতা ও ক্ষমা।}}</noinclude>করিতেছিলেন। গুলিকোদ্ধরণে ভগ্নোৎসাহ কুমারগণ ঐ মহাত্মাকে
দেখিয়া উঁহার চতুর্দ্দিকে দণ্ডায়মান হইল।
দ্রোণ তাঁহাদিগকে
তদবস্থ দেখিয়া ঈষৎ হাস্য করিয়া কহিলেন, “হে বালকবৃন্দ ! তোমা-
দিগকে ধিক্, তোমাদিগের ক্ষাত্রবলে ধিক্ এবং তোমাদিগের অস্ত্র-
শিক্ষায়ও ধিক্, যেহেতু তোমরা ভরতবংশে জন্মগ্রহণ করিয়াও এই
সামান্য কূপ হইতে গুলিকা উদ্ধার করিতে পারিলে না। আমি ঐ
লৌহগুলিকা এবং অঙ্গুরীয়ক উভয়ই ঈষিকাদ্বারা উদ্ধার করিব,
তোমরা আমাকে ভোজন করাও।” এই বলিয়া আপনার অঙ্গুলিস্থ
অঙ্গুরীয়ক ঐ কৃপমধ্যে নিক্ষেপ করিলেন। তখন যুধিষ্ঠির দ্রোণকে
কহিলেন, “মহাশয় ! যদি আপনি কূপ হইতে গুলিকা উদ্ধার করিতে
পারেন, তাহা হইলে রুপাচার্য্যের অনুমতিক্রমে চিরকাল ভিক্ষা
পাইবেন।” দ্রোণ তাঁহার বাক্য শ্রবণ করিয়া হাসিতে হাসিতে একমুষ্টি
ঈষিকা হস্তে লইয়া কহিলেন, “এই যে ইযিকামুষ্টি দেখিতেছ, ইহার
প্রভাব দেখ । একটী ঈষিকাদ্বারা কূপমধ্যস্থিত সেই গুলিকা বিদ্ধ করিব,
সেই ঈষিকা অপর একটী দ্বারা এবং তাহা অন্য একটা দ্বারা বিদ্ধ
করিব ; এইরূপে ক্রমে ক্রমে ঈষিকাশৃঙ্খল নিৰ্ম্মাণ করিয়া ঐ গুলিকা
উত্তোলন করিব।”
{{ফাঁক}}দ্রোণাচার্য্য তাঁহাদিগকে এই কথা বলিয়া তৎক্ষণাৎ স্বীয় প্রতিজ্ঞা-
নুসারে কূপ হইতে গুলিকা উত্তোলন করিলেন। বালকেরা তদ্দর্শনে
চমৎকৃত হইয়া কহিল, “বিপ্রর্ষে! আপনার অঙ্গুরীয়কটীও শীঘ্র উত্তোলন
করুন।” দ্রোণাচার্য্য সত্বর-হস্তে ধনুঃশর লইয়া কূপমধ্যে বাণ-নিক্ষেপ
করিবামাত্র সেই অঙ্গুরীয়ক শরবিদ্ধ হইয়া উদ্ধে উত্থিত হইল।
কুমারগণ তদ্দর্শনে পূর্ব্বাপেক্ষা অধিকতর বিস্ময়াপন্ন হইয়া দ্রোণাচার্য্যের
পদে প্রণত হইল এবং তাঁহার আদেশানুসারে পিতামহ ভীষ্মের নিকট
গমনপূর্ব্বক তাঁহার রূপ শু গুণ সবিশেষ নিবেদন করিল। মহাত্মা ভীষ্ম<noinclude></noinclude>
8x29gdd8l7gc452xd7ron7u37qywkq6
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৭৩
104
882273
1987157
2026-06-29T14:08:26Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987157
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|দিন-কয়েকের ভ্রমণ-কাহিনী}}</noinclude>{{ফাঁক}}এবার দিল্লী কংগ্রেসের পালা। এ-সম্বন্ধে এত লোকে এত কলরব এত আস্ফালন করিয়াছে, এত গালি দিয়াছে, এত জ্বালা ও উদ্দাম আবর্ত্তনের জন্মদান করিয়াছে যে, সেখানে অন্তর বস্তুটী আমার প্রবেশ করিবার বাস্তবিকই পথ খুঁজিয়া পায় নাই। কেবল সাধারণের পরিত্যক্ত, অতি সঙ্কীর্ণ নিরালা একটুখানি পথ সন্ধান করিয়া পাইয়াছিলাম, এবং সেইজন্যই শুধু আমার মনে হয়, মনের মধ্যেটা আমার নিছক ব্যর্থতার গ্লানিতে পরিপূর্ণ হইয়া উঠিতে পারে নাই। বাঙ্গলার দেশবন্ধু দাশকে অতিশয় কাছে করিয়া দেখিবার অবকাশ পাইয়াছিলাম। যতই দেখিয়াছি, ততই অকপটে মনে হইয়াছে, এই ভারতবর্ষের এত দেশ এত জাতির মানুষ দিয়া পরিপূর্ণ বিরাট বিপুল এই জনসঙ্ঘের মধ্যেও এতবড় মানুষ বোধ করি আর একটাও নাই। এমন একান্ত নির্ভীক, এমন শান্ত সমাহিত, দেশের কল্যাণে এমন করিয়া উৎসর্গ করা জীবন আর কই? অনেকদিন পূর্ব্বে তাঁহারই একজন ভক্ত আমাকে বলিয়াছিলেন, দেশবন্ধুর বিরুদ্ধে বিদ্রোহ করা এবং বাঙ্গলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করা প্রায় তুল্য কথা। কথাটা যে কত বড় সত্য এই সভার একান্তে বসিয়া আমার বহুবারই তাহা মনে পড়িয়াছে। অথচ, এই বাঙ্গলাদেশেরই কাগজে কাগজে যে তাঁহাকে ছোট বলিয়া লাঞ্ছিত করিয়া, পরের চক্ষে হীন করিয়া প্রতিপন্ন করিবার অবিশ্রান্ত চেষ্টা চলিয়াছে, এতবড় ক্ষোভের বিষয় কি আর আছে? তাঁহাকে ক্ষুদ্র করিয়া দাঁড় করানোর সঙ্গে সঙ্গে সমস্ত বাঙ্গলাদেশটাই যে অপরের চক্ষে ক্ষুদ্র হইয়া আসিবে, এমন সহজ কথাটাও যাঁহারা অনুভব করিতে পারেন না, তাঁহাদের লেখার ভিতর দিয়া দেশের কোন্ শুভ কার্য্য সম্পন্ন হইবে? একের সঙ্গে অপরের মত ষোল আনা মিলিতে না পারে, হয়ত মিলেও না, কিন্তু মতামতের চাইতেও এই মানুষটী যে কত বড়, এ-কথা লোকে এত সহজে ভুলিয়া যায় কি করিয়া? তাঁহার প্রতি চাহিয়া বিভিন্ন জনতার এই বিপুল হট্টগোলের মাঝখানে বসিয়াও এ-কথা আমার বার বার মনে হইয়াছে যে, এই সাধারণ মানুষটী তাঁহার জীবদ্দশায় কতখানি দেশোদ্ধার করিয়া যাইবেন, তাহা ঠিক জানি না, কিন্তু যে অসাধারণ চরিত্রখানি তিনি দেশবাসীর অনাগত বংশধরগণের জন্য রাখিয়া যাইবেন, তাহা তার চেয়েও সহস্র গুণে বড়। কাগজের গালিগালাজ এই পরাধীন দেশকে কোনদিনই স্বাধীনতা দিবে না, যে দিবে সে শুধু এই সকল চরিত্রের ইতিহাস।
{{ফাঁক}}এই জাতীয় কংগ্রেসের আর একটা ব্যাপার আমার বেশ মনে আছে, সে হিন্দু-মোসলেম ইউনিটি। এই ইউনিটির এক অধ্যায় ইতিপূর্ব্বেই সাহারানপুরে অনুষ্ঠিত হইয়া গিয়াছিল। সভাপতি মৌলানা আজাদ সাহেব নাকি উর্দ্দুতে দু-চার কথা<noinclude>{{c|৩৫৯}}</noinclude>
1vwcxnhyewsdcrmqw9m6ko13fkd9xrv
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৭৪
104
882274
1987158
2026-06-29T14:12:39Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987158
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>বলিয়াছিলেন, কিন্তু মহাত্মাজীর অশেষ প্রীতিভাজন মৌলানা মহম্মদ আলী এ-সম্বন্ধে নীরব হইয়া রহিলেন। তা থাকুন, কিন্তু তথাপি শুনিতে পাইলাম, হিন্দু-মোসলেম ইউনিটি একদিন জাতীয় মহাসভার মধ্যে সম্পন্ন হইয়া গেল। সবাই বাহিরে আসিয়া হাঁপ ছাড়িয়া বলিতে লাগিল—যাক, বাঁচা গেল। চিন্তা আর নাই, নেতারা হিন্দু-মুসলমান সমস্যার শেষ নিষ্পত্তি করিয়া দিলেন, এ-বার শুধু কাজ আর কাজ,—শুধু দেশোদ্ধার। প্রতিনিধিরা ছুটি পাইয়া সহাস্যমুখে দলে দলে টাঙ্গা, এক্কা এবং মোটর ভাড়া করিয়া প্রাচীন কীর্ত্তিস্তম্ভসকল দেখিতে ছুটিলেন। সে ত আর এক-আধটা নয়, অনেক। সঙ্গে গাইড, হাতে কাগজ পেন্সিল—কোন্ কোন্ মসজেদ কয়টা হিন্দু মন্দির ভাঙিয়া তৈয়ার হইয়াছে, কোন্ ভগ্নস্তূপের কতখানি হিন্দু ও কতখানি মোসলেম, কোন্ বিগ্রহের কে কবে নাক এবং কান কাটিয়াছে, ইত্যাদি বহু তথ্য ঘুরিয়া ঘুরিয়া সংগ্রহ করিয়া ফিরিতে লাগিলেন। অবশেষে শ্রান্ত-দেহে দিনের শেষে গাছতলায় বসিয়া পড়িয়া অনেকেরই দীর্ঘনিশ্বাসের সহিত মুখ দিয়া বাহির হইয়া আসিতে শুনিলাম—উঃ! হিন্দু-মোসলেম ইউনিটি!
{{ফাঁক}}মানুষের অত্যন্ত সাধের বস্তুই অনেক সময়ে অনাদরে পড়িয়া থাকে। কেন যে থাকে জানি না, কিন্তু নিজের জীবনে বহুবার লক্ষ্য করিয়াছি, যাহাকে সবচেয়ে বেশি দেখিতে চাই, তাহার সঙ্গেই দেখা করা ঘটিয়া উঠে না, যাহাকে সংবাদ দেওয়া সর্ব্বাপেক্ষা প্রয়োজন, সে-ই আমার চিঠির জবাব পায় না। শ্রীশ্রীবৃন্দাবন ধামটীও ঠিক এমনি। সুদীর্ঘ জীবনে মনে মনে ইঁহার দর্শনলাভ কত যে কামনা করিয়াছি তাহার অবধি নাই, অথচ আমার পশ্চিমাঞ্চলে যাতায়াতের পথের কখনো দক্ষিণে, কখনো বামে ইনিই চিরদিন রহিয়া গেছেন, দেখা আর হয় নাই। এবার ফিরিবার পথে সে ত্রুটি আর কিছুতে হইতে দিব না এই ছিল আমার পণ। দিল্লী পরিত্যাগের আয়োজন করিতেছি, শ্রীমান্ মণ্টু অথবা দিলীপকুমার রায় ব্যস্ত ব্যাকুলভাবে আমার বাসায় আসিয়া উপস্থিত হইলেন। তাঁহার গলা ভাঙ্গা এবং চোখের দৃষ্টি অত্যন্ত সচেতন। বাসায় তিনি কান খাড়া করিয়া রহিলেন। অনুমান ও কিছু কিছু জিজ্ঞাসাবাদের দ্বারা বুঝা গেল, এই কয়দিনেই দিল্লীর লোকে তাঁহাকে অত্যন্ত ভালবাসিয়াছে, তাই আত্মরক্ষার আর কোন উপায় না পাইয়া অপেক্ষাকৃত এই নির্জ্জন স্থানে আসিয়া তিনি আশ্রয় লইয়াছেন। আমার বৃন্দাবন-যাত্রার প্রস্তাবে তিনি তৎক্ষণাৎ সঙ্গে যাইতে স্বীকার করিলেন। বৃন্দাবনের জন্য নয়, দিল্লী ছাড়িয়া হয়ত তখন ল্যাপল্যাণ্ডে যাইতেও মণ্টু রাজি হইতেন। আর একজন সঙ্গী জুটিলেন শ্রীমান সুরেশ,—কাশীর ‘অলকা’ মাসিক পত্রের প্রতিষ্ঠাতা। স্থির হইল বৃন্দাবনে আমরা শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে<noinclude>{{c|৩৬০}}</noinclude>
11ymfbcaqo1ft18e479sdovcjn56ppq
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৭৫
104
882275
1987159
2026-06-29T14:16:11Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987159
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|দিন-কয়েকের ভ্রমণ-কাহিনী}}</noinclude>গিয়া উঠিব, এবং সুরেশচন্দ্র একদিন পূর্ব্বে গিয়া তথায় আমাদের বাসের বিলি-ব্যবস্থা সম্পূর্ণ করিয়া রাখিবেন।
{{ফাঁক}}দিল্লী হইতে শ্রীবৃন্দাবন বেশি দূর নয়। শুভক্ষণ দেখিয়াই যাত্রা করিয়াছিলাম, কিন্তু পথিমধ্যে আকাশ অন্ধকার করিয়া বৃষ্টি নামিল। মথুরা ষ্টেশনে নামিতে জিনিসপত্র সমস্ত ভিজিয়া গেল, এবং বৃন্দাবনের ছোট গাড়ীতে গিয়া যখন উঠিলাম তখন টিকিট কেনা হইল না। আধ ঘণ্টা পরে সাধের বৃন্দাবনে নামিয়া গাড়ী পাওয়া গেল না, কুলিরা অত্যধিক দাবী করিল, টিকিট-মাষ্টার জরিমানা আদায় করিলেন, একগুণ মোট-ঘাট ভিজিয়া চতুর্গুণ ভারি হইয়া উঠিল এবং পায়ের জুতা হাতে করিয়া সিক্ত-বস্ত্রে ক্লান্ত-দেহে যখন সেবাশ্রমের উদ্দেশে যাত্রা করা গেল তখন সন্ধ্যা হয় হয়; এবং ওয়াকিবহাল এক ব্যক্তিকে আশ্রমের সন্ধান জিজ্ঞাসা করায় সে নিঃসংশয়ে জানাইয়া দিল যে, সে একটা জঙ্গলের মধ্যে ব্যাপার, তথায় যাইবার কোন নির্দ্দিষ্ট রাস্তা নাই এবং দূরত্বও যেমন করিয়া হউক ক্রোশ-দুয়ের কম নয়। মণ্টু কাঁদ কাঁদ হইয়া উঠিল এবং আমার বাহন ভোলা প্রায় হাল ছাড়িয়া দিল। কিন্তু উপায় কি? জলের মধ্যে এই পথের ধারেও ত দাঁড়াইয়া থাকা যায় না; কোথায় ত যাওয়া চাই, অতএব চলিতেই হইল। বৃষ্টি থামার নাম নাই, প্রভূত রজ ছিট্কাইয়া মাথায় উঠিয়াছে, শ্রীকণ্টকে পদতল ক্ষত-বিক্ষত, রাত্রি সমাগত প্রায়; এমনি অবস্থায় দেখা গেল, শ্রীমান্ সুরেশচন্দ্র একটা চালার আবরণ ভেদ করিয়া বাহির হইতেছে। সে একদিন আগে আসিয়াছে, সে সব জানে, তাহার এই প্রকার আকস্মিক অভ্যাগমে আমাদের মধ্যে যেন একটা আনন্দ-কলরব উঠিয়া গেল। অপরাহ্ণশেষের স্বপ্নালোকে দুর হইতে তাহার চেহারা ভাল দেখা যায় নাই, কিন্তু কাছে আসিলে দেখা গেল, মুখ তাহার ভোলার চেয়ে, এমন কি, মণ্টুর চেয়েও অধিকতর মলিন। সুরেশ ছেলেটীর বয়স কম, কিন্তু এই অল্প বয়সেই সে জ্ঞান লাভ করিয়াছে যে, সংসার দুঃখময়, এখানে প্রফুল্ল হইয়া উঠিবার অধিক অবকাশ নাই। সে গম্ভীর ও সংক্ষেপে সংবাদ দিল যে, বৃন্দাবন কলেরায় প্রায় উজাড় হইয়াছে এবং যে দু-চারজন অবশিষ্ট আছে তাহারা ডেঙ্গুতে শয্যাগত। কাল সে সেবাশ্রমেই ছিল, সেখানে বামুন নাই, চাকর পলাইয়াছে, ব্রহ্মচারীরা সব জ্বরে মর মর। গোটা-সাতেক কুকুর আছে, একটার ল্যাজে ঘা, একটা মস্ত রামছাগল আছে তার নাম রামভকৎ, সে রাজ্যশুদ্ধ লোককে গুঁতাইয়া বেড়ায়। সেবাশ্রমের স্বামিজী বেদানন্দ শুধু ভাল আছেন, আজ তিনি রাঁধিয়াছেন এবং সুরেশ নিজে বাসন মাজিয়াছে। গরম চায়ের আশা ত সুদূরপরাহত, রাত্রে দুটো ভাত পাওয়াই শক্ত। পাশে চাহিয়া দেখিলাম ভোলা উর্দ্ধ মুখে বোধ করি তাহার দেশের<noinclude>{{c|৩৬১}}</noinclude>
7nza4x4sx3clt5x4m6saiuovz8ai0vp
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৭৬
104
882276
1987160
2026-06-29T14:20:39Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987160
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>জগবন্ধু স্মরণ করিতেছে এবং শ্রীমান মণ্টুর চোখ দিয়া জল পড়িতেছে; ক্ষণকাল স্তব্ধভাবে থাকিয়া আমরা আবার গন্তব্যস্থানের অভিমুখেই প্রস্থান করিলাম, কিন্তু সমস্ত পথটায় কাহারও মুখে আর কথা রহিল না।
{{ফাঁক}}যথাকালে সেবাশ্রমে আসিয়া উপস্থিত হইলাম। অধ্যক্ষ স্বামিজী বেদানন্দ আমাদের সানন্দে ও সমাদরে গ্রহণ করিলেন। গরম চা পাইতে কিছুমাত্র বিলম্ব হইল না। কারণ, চাকর না থাকিলেও একজন নূতন দাসী আসিয়াছে। বামুন ঠাকুর কি-একটা অছিলায় দিন-দুই পলাতক ছিল, সেও ভাগ্যক্রমে আজ বিকালে আসিয়া হাজির হইয়াছে। সাতটা কুকুরের কথা ঠিক। একটার ল্যাজেও ঘা আছে বটে। রামভকৎ গুঁতায় সত্য, কিন্তু সে কেবল মেয়েদের—পুরুষদের সহিত তাহার খুব ভাব। সুতরাং আমাদের আশঙ্কা নাই। আশ্রমের একজন ব্রহ্মচারী পুরানো ম্যালেরিয়া-জ্বরে ভুগিতেছিলেন, কাল তিনি পথ্য পাইবেন। একজন বৈষ্ণবী নব-পরিক্রমা হইতে ফিরিবার পথে কলেরায় আক্রান্ত হইয়াছিল, দিন-দুই হইল তাহার শ্রীবৃন্দাবনলাভ হইয়াছে, এ খবর যথার্থ। সমস্ত পশ্চিমাঞ্চলের ন্যায় এ-শহরেও ডেঙ্গু দেখা দিয়াছে, এ-সংবাদও মিথ্যা নয়। অতএব শ্রীমান্ সুরেশকে দোষ দেওয়া যায় না।
{{ফাঁক}}শহরের একান্তে যমুনাতটে পনর-কুড়ি বিঘার একখণ্ড ভূমির উপর এই সেবাশ্রম প্রতিষ্ঠিত। বছর দশ-বার পূর্ব্বে এই বাঙ্গলাদেশেরই একজন ত্যাগী ও কর্ম্মী যুবক কেবলমাত্র নিজের অদম্য শুভেচ্ছাকেই সম্বল করিয়া, এই সেবাশ্রম স্থাপিত করিয়া তাঁহার ইষ্টদেব শ্রীশ্রীরামকৃষ্ণ দেবোদ্দেশে উৎসর্গ করিয়াছিলেন। আজ এই প্রতিষ্ঠানটীর সহিত আপনাকে তিনি বিচ্ছিন্ন করিয়া লইয়াছেন, কিন্তু ইহার প্রত্যেক ইঁট ও কাঠের সহিত তাঁহার বিগত দিনের কর্ম্ম ও চেষ্টা নিত্য বিজড়িত হইয়া আছে। তাঁহার সহিত সাক্ষাৎ হইল না, মনে মনে তাঁহাকে শত ধন্যবাদ দিয়া এই রাত্রেই আবার সকলে মন্দিরাদি দেখিতে বাহির হইয়া পড়িলাম। স্বামিজী আমাদের পথ দেখাইয়া চলিলেন। বৃষ্টি থামিয়াছে, কিন্তু আকাশ তখনও পরিষ্কার হয় নাই। অধিকাংশ মন্দিরের ভিতরের কাজ শেষ হইয়া তখন দ্বার রুদ্ধ হইয়াছে,—দেখিবার বিশেষ কিছু নাই। লণ্ঠন লইয়া রাস্তা চলিতে হয়,—শ্রীকাদায় ও মাঠের ধোয়া শুক্নো গোক্ষুরফলের তিনকোণা শ্রীকাঁটায় পথ পরিপূর্ণ, স্বামিজী বার বার করিয়া বলিতে লাগিলেন, তোমরা শ্রান্ত, আজ থাক্;—কিন্তু থাকি কি করিয়া? শ্রীমান্ সুরেশের বৃন্দাবন-কাহিনী যে রায় বাহাদুর জলধর সেনের হিমালয়-কাহিনীর মত একেবারে অতখানি সত্য নয়,—এই আনন্দাতিশয্য ঘরের মধ্যে আজ আবদ্ধ করিয়া রাখি কি দিয়া? পারিলাম না। আলো হাতে সত্য সত্যই বাহির হইয়া পড়িলাম।
{{nop}}<noinclude>{{c|৩৬২}}</noinclude>
j2g6w8nk0lc154omfll4fyedpva9que
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৭৭
104
882277
1987161
2026-06-29T14:26:01Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987161
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|দিন কয়েকের ভ্রমণ-কাহিনী}}</noinclude>{{ফাঁক}}অথচ, না গেলেই হয়ত ভাল করিতাম। পথ চলার দুঃখের কথা বলিতেছি না, সে তো ছিলই। কিন্তু সেই আবার পুরাতন ইতিহাস। শুনিতে পাইলাম, এখানে ছোট-বড় প্রায় হাজার পাঁচেক মন্দির আছে। কিন্তু অধিকাংশই আধুনিক,—ইংরাজ আমলের। ইংরাজের আর যাহাই দোষ থাক্, যে মন্দিরের প্রতি তাহার বিশ্বাস নাই তাহারও চূড়া ভাঙ্গে না, যে বিগ্রহের সে পূজা করে না তাহারও নাক কান কাটিয়া দেয় না। অতএব যে-কোন দেবায়তনের মাথার দিকে চাহিলে বুঝা যায়, ইহার বয়স কত। স্বামিজী দেখাইয়া দিলেন, ওটী ওমুক জীউর মন্দির সম্রাট আওরঙ্গজেব ধ্বংস করিয়াছেন, ওটী ওমুক জীউর মন্দির ওমুক বাদশাহ ভূমিসাৎ করিয়াছেন, ওটী ওমুক দেবায়তন ভাঙ্গিয়া মসজেদ্ তৈরি হইয়াছে; ওখানে আর কেন যাইবে, আসল বিগ্রহ নাই,—নূতন গড়াইয়া রাখা হইয়াছে,—ইত্যাদি পুণ্যময় কাহিনীতে চিত্ত একেবারে মধুময় করিয়া আমরা অনেক রাত্রে আশ্রমে ফিরিয়া আসিলাম। পথে সুরেশচন্দ্র নিঃশ্বাস ফেলিয়া বলিলেন,—যাক, সে অনেককালের কথা।
{{ফাঁক}}স্বামিজী কহিলেন, কালের জন্য আসিয়া যায় না সুরেশ, মন্দির ভাঙ্গিয়া মসজেদ্ ও বিগ্রহ দিয়া সিড়ি তৈরির সুযোগ আর নাই,—এই যা তোমাদের ভরসা। তোমরা কংগ্রেসের দল ইংরাজ-রাজার এই গুণটা অন্ততঃ স্বীকার ক’রো।
{{ফাঁক}}এই বৃন্দাবনে এক মাড়বারী ধনী কানা খোঁড়া কালা অন্ধ খঞ্জ সমস্ত বৈষ্ণবীদেরই বৈকুণ্ঠে চড়িবার এক অদ্ভুত লিফ্ট প্রস্তুত করিয়া দিয়াছেন শুনা গেল। সুরেশচন্দ্র ত এই মাড়বারীর ধর্ম্মপ্রাণতায়, বুদ্ধির সূক্ষ্মতায় ও ফন্দির অপরূপত্বে এক প্রকার মুগ্ধ হইয়া গিয়াছিল। দেখা হওয়া পর্য্যন্ত ত এই কথাই সে আমাদের এক শ’বার করিয়া বলিতে লাগিল, এবং পরদিন সকাল হইতে না হইতে আমাদের সে সর্ব্ব কর্ম্ম ফেলিয়া সেইদিকে টানিয়া লইয়া গেল। একটা ঘেরা জায়গায় নানা বয়সের শ’ দুই-তিন বৈষ্ণবী সারি দিয়া বসিয়াছে, প্রত্যেকের হাতে এক এক জোড়া খঞ্জনি। তাহারা সেই বাদ্যযন্ত্র-সহযোগে সুর করিয়া অবিশ্রাম আবৃত্তি করিতেছে— নিতাই গৌর রাধে শাম, হরে কৃষ্ণ হরে রাম। তাহাদের মাঝখান দিয়া পথ। দুই-তিনজন মাড়বারী কর্ম্মচারী অনুক্ষণ ঘুরিয়া ঘুরিয়া তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়াছে—কেহ ফাঁকি না দেয়। এই ভাবে প্রত্যহ বেলা এগারোটা পর্য্যন্ত তাহারা বৈষ্ণব-ধর্ম্ম পালন করিলে আধ সের করিয়া আটা পায়, এবং সন্ধ্যাকালে এইমত রুটিনে পরকালের কাজ করিলে এক আনা করিয়া পয়সা পায়। প্রভাতকাল। জন-দুই বুড়া বৈষ্ণবীর তখন পর্য্যন্ত ঘুম ছাড়ে নাই, তাহারা ঢুলিতেছিল, একজন আধা-বয়সী বৈষ্ণবী তাহার পাশের বৈষ্ণবীর সহিত চাপা গলায় তুমুল কলহ করিতেছিল। আমরা হঠাৎ প্রবেশ করিতেই বৃদ্ধা<noinclude>{{c|৩৬৩}}</noinclude>
74obs3gf2umb1nfwsftbymbt4fjjkf7
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৭৮
104
882278
1987162
2026-06-29T14:30:19Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987162
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>দুইটী চমকাইয়া উঠিয়া নামগান শুরু করিল এবং যাহারা বিবাদ করিতে ব্যস্ত ছিল, তাহাদের অসমাপ্ত কোন্দল এই প্রকার আকস্মিক বাধায় বুকের মধ্যে যেন পাক খাইয়া ফিরিতে লাগিল। বিরক্তি ও ক্রোধে মুখ তাহাদের কালো হইয়া উঠিল। সেই ক্রুদ্ধ মুখের নামকীর্ত্তন ভাগ্যে গিয়া গৌর-নিতাইয়ের কানে পৌঁছায় না! জনকয়েক কমবয়সী চালাক বৈষ্ণবী দেখিলাম, তালে তালে শুধু হাঁ করে এবং ঠোঁট নাড়ে। চেঁচাইয়া শক্তি ক্ষয় করে না। কিন্তু সকলের মুখে-চোখেই ঠিক পাউণ্ডে আটকানো গরু-বাছুরের ন্যায় অবসন্ন করুণ চাহনি। দেখিলে ক্লেশ বোধ হয়। মাড়বারীরা কিন্তু অত্যন্ত উৎফুল্ল। তাহারা নিজেদের সদনুষ্ঠানের কথা সগর্ব্বে বারংবার বলিতে লাগিল। আর একটা ইঙ্গিতও প্রকারান্তরে করিতে ছাড়িল না যে, কোন একটা উপায়ে ইহাদের আবদ্ধ না রাখিতে পারিলে অসৎপথে যাইবারও বিলক্ষণ সম্ভাবনা।
{{ফাঁক}}সম্ভাবনা ত আছেই। তথাপি, ফিরিবার পথে আমাদের কেবলই মনে হইতে লাগিল, ইহার প্রয়োজন ছিল না,—এই ফন্দি অসাধু! ধর্ম্ম বস্তুটাকে এমনি করিয়া উপহাস করা অন্যায়! ছলে, বলে, কৌশলে মানুষকে ধার্ম্মিক করিতেই হইবে,—ইহা কিসের জন্য? এই যে মাড়বারী ধনী কতকগুলি নিরুৎসুক উদাসীন বুভুক্ষু প্রাণীকে আহারের লোভে প্রলুব্ধ করিয়া ভগবানের নাম-কীর্ত্তনে বাধ্য করিয়াছে, ইহার মূল্য কতটুকু! অথচ, এইরূপ জবরদস্তির দ্বারাই ধর্ম্মচর্চ্চায় নিরত করা সকল ধর্ম্মেরই একটা প্রচলিত পদ্ধতি। কোনটা বা ব্যক্ত, কোনটা বা গুপ্ত, এই যা বিভেদ! এবং মাড়বারী প্রসন্নচিত্তে ইহারই অনুসরণ করিয়া চলিয়াছে মাত্র। এই ব্যক্তিকেই আর একদিন প্রশ্ন করিয়াছিলাম, তোমরা এত খরচ কর, কিন্তু সেবাশ্রমে সাহায্য কর না কেন? সে স্বচ্ছন্দে জবাব দিল, সেবাশ্রমের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা ঔষধ দেয়, যে-সে জাতের মড়া ফেলে, রোগীর সেবা করে,—এই-সব কি সাধুর কাজ? সাধু শুদ্ধাচারী হইবে, ভজন-সাধন করিবে, তবেই ত সে সাধু।
{{ফাঁক}}মনে মনে বলিলাম, তাই বটে! তা না হইলে আর আমাদের এই দশা!<ref>‘বিজলী’ পত্রিকার ১৩৩০ বঙ্গাব্দের ২৫এ আশ্বিন ও ২৩এ কার্ত্তিক সংখ্যায় প্রকাশিত।</ref>
{{nop}}<noinclude>{{rule}}
{{reflist}}{{c|৩৬৪}}</noinclude>
l9qwi3f9jp2ldyv9u5rk5bjyj46g5e7
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৮০
104
882279
1987163
2026-06-29T14:30:35Z
Nettime Sujata
5470
/* লেখাবিহীন */
1987163
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="Nettime Sujata" /></noinclude><noinclude></noinclude>
pao581rm9gbrxxpsq3pdbcv5hnr8uvg
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৭৯
104
882280
1987164
2026-06-29T14:31:41Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987164
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" /></noinclude>{{কেন্দ্র|{{x-larger|'''পত্র-সঙ্কলন'''}}}}<noinclude>{{dhr|30em}}</noinclude>
f5wff06gu8q7gs0a3bkn2jjlid439yz
1987165
1987164
2026-06-29T14:32:20Z
Nettime Sujata
5470
1987165
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" /></noinclude>{{কেন্দ্র|{{larger|{{xxxx-larger|'''পত্র-সঙ্কলন'''}}}}}}<noinclude>{{dhr|30em}}</noinclude>
5mkwj5w6ptd1z8je5tebnyc1u3lralx
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৮১
104
882281
1987166
2026-06-29T14:37:35Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987166
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" /></noinclude>{{কেন্দ্র{{x-larger|'''পত্র-সঙ্কলন'''}}}}
{{dhr|4em}}
{{Block right|{{কেন্দ্র|সামতাবেড়, পানিত্রাস পোষ্ট,
জেলা হাবড়া}}}}
{{বাম|শ্রীচরণেষু,}}
{{ফাঁক}}আপনার চিঠি পেয়েছি। অসুস্থতার জন্যে যথাসময়ে উত্তর দিতে না পারায় অপরাধ হয়ে গেল। ষোড়শীর সম্বন্ধে আপনার অভিমত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছি। কিন্তু দু-একটা কথাও আমার নিবেদন করবার আছে, এ কেবল আমার ব্যক্তিগত বিষয় নয়, সাধারণভাবে অনেকেরই ঠিক এমনি ব্যাপার ঘটে বলেই আপনাকে জানানো প্রয়োজন। এই নাটকখানা লিখেছি আমার একটা উপন্যাস অবলম্বন করে। তাতে যত কথা বলতে পেরেছি, চরিত্র-সৃষ্টির জন্যে যত প্রকার ঘটনার সমাবেশ করতে পেরেছি, এতে তা পারিনি। কালের দিক দিয়েও নাটকের পরিসর ছোট, ব্যাপ্তির দিক দিয়েও এর স্থান সঙ্কীর্ণ, তাই লেখবার সময় নিজেও বারংবার অনুভব করেছি—এ ঠিক হচ্চে না। অথচ উপন্যাসটাই যখন এর আশ্রয় তখন ঠিক কিভাবে যে হতে পারে তাও ভেবে পাইনি। বোধ করি উপন্যাস থেকে নাটক তৈরির চেষ্টা করতে গেলেই এই ঘটে, একদিক দিয়ে কাজটা হয়ত সহজ হয়, কিন্তু আর দিকে ত্রুটিও হয় প্রচুর, হয়েছেও তাই। আরও একটা হেতু আছে। এ-জীবনে নানা অবস্থার মধ্যে দিয়ে যাবার কালে চোখে পড়েছে অনেক জিনিস। আপনি যাকে বলেছেন, এ-দেশের লোক-যাত্রা সম্বন্ধে আমার অভিজ্ঞতা। কিন্তু অনেক কিছু দেখা এবং জানা সাহিত্যিকের পক্ষে নিছক ভালো কি-না এ-বিষয়ে আমার সন্দেহ জন্মেছে। কারণ, অভিজ্ঞতায় কেবল শক্তি দেয় না, হরণও করে। এবং সাংসারিক সত্য সাহিত্যের সত্য নাও হতে পারে। বোধ হয় এই বইখানাই তার একটা উদাহরণ। এটা লিখি একটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানা বাস্তব ঘটনাকে ভিত্তি কোরে। সেই জানাই হ’লো আমার বিপদ। লেখবার সময় পদে পদে জেরা করে সে আমার কল্পনার আনন্দ ও গতিকে কেবল বাধাই দেয়নি, বিকৃত করেছে। সত্য ঘটনার সঙ্গে কল্পনা মেশাতে গেলেই, বোধ হয় এমনি ঘটে। জগতে দৈবাৎ<noinclude>{{c|৩৬৭}}</noinclude>
e4m6yjizxtqvnw03d4gt228anahy2ja
1987167
1987166
2026-06-29T14:37:58Z
Nettime Sujata
5470
1987167
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" /></noinclude>{{কেন্দ্র|{{x-larger|'''পত্র-সঙ্কলন'''}}}}
{{dhr|4em}}
{{Block right|{{কেন্দ্র|সামতাবেড়, পানিত্রাস পোষ্ট,
জেলা হাবড়া}}}}
{{বাম|শ্রীচরণেষু,}}
{{ফাঁক}}আপনার চিঠি পেয়েছি। অসুস্থতার জন্যে যথাসময়ে উত্তর দিতে না পারায় অপরাধ হয়ে গেল। ষোড়শীর সম্বন্ধে আপনার অভিমত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছি। কিন্তু দু-একটা কথাও আমার নিবেদন করবার আছে, এ কেবল আমার ব্যক্তিগত বিষয় নয়, সাধারণভাবে অনেকেরই ঠিক এমনি ব্যাপার ঘটে বলেই আপনাকে জানানো প্রয়োজন। এই নাটকখানা লিখেছি আমার একটা উপন্যাস অবলম্বন করে। তাতে যত কথা বলতে পেরেছি, চরিত্র-সৃষ্টির জন্যে যত প্রকার ঘটনার সমাবেশ করতে পেরেছি, এতে তা পারিনি। কালের দিক দিয়েও নাটকের পরিসর ছোট, ব্যাপ্তির দিক দিয়েও এর স্থান সঙ্কীর্ণ, তাই লেখবার সময় নিজেও বারংবার অনুভব করেছি—এ ঠিক হচ্চে না। অথচ উপন্যাসটাই যখন এর আশ্রয় তখন ঠিক কিভাবে যে হতে পারে তাও ভেবে পাইনি। বোধ করি উপন্যাস থেকে নাটক তৈরির চেষ্টা করতে গেলেই এই ঘটে, একদিক দিয়ে কাজটা হয়ত সহজ হয়, কিন্তু আর দিকে ত্রুটিও হয় প্রচুর, হয়েছেও তাই। আরও একটা হেতু আছে। এ-জীবনে নানা অবস্থার মধ্যে দিয়ে যাবার কালে চোখে পড়েছে অনেক জিনিস। আপনি যাকে বলেছেন, এ-দেশের লোক-যাত্রা সম্বন্ধে আমার অভিজ্ঞতা। কিন্তু অনেক কিছু দেখা এবং জানা সাহিত্যিকের পক্ষে নিছক ভালো কি-না এ-বিষয়ে আমার সন্দেহ জন্মেছে। কারণ, অভিজ্ঞতায় কেবল শক্তি দেয় না, হরণও করে। এবং সাংসারিক সত্য সাহিত্যের সত্য নাও হতে পারে। বোধ হয় এই বইখানাই তার একটা উদাহরণ। এটা লিখি একটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানা বাস্তব ঘটনাকে ভিত্তি কোরে। সেই জানাই হ’লো আমার বিপদ। লেখবার সময় পদে পদে জেরা করে সে আমার কল্পনার আনন্দ ও গতিকে কেবল বাধাই দেয়নি, বিকৃত করেছে। সত্য ঘটনার সঙ্গে কল্পনা মেশাতে গেলেই, বোধ হয় এমনি ঘটে। জগতে দৈবাৎ<noinclude>{{c|৩৬৭}}</noinclude>
arqky5zppz9bgyf67l607ugd4g9gkru
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৮২
104
882282
1987168
2026-06-29T14:44:17Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987168
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>যা সত্যই ঘটেছে তার যথাযথ বিবৃতিতে ইতিহাস রচনা হতে পারে, কিন্তু সাহিত্য রচনা হয় না। অথচ সত্যের সঙ্গে কল্পনা মিশিয়ে হোলো আমার ষোড়শী। এই উপায়ে সাধারণের কাছে সমাদর লাভ করা গেল প্রচুর, কিন্তু আপনার কাছে দান আদায় হোলো না। এ আমার বাইরের পাওয়া সমস্ত প্রশংসাই নিষ্ফল করে দিলে।
{{ফাঁক}}এমনি আমার আর একখানা বই আছে পল্লী-সমাজ, এর বিক্রীও যত খ্যাতিও তত। অথচ যতই লোকে এর প্রশংসা করে, ততই মনে মনে আমি লজ্জা পাই। জানি এ টিঁকবে না। কারণ এ-ও সত্যে মিথ্যেয় জড়ানো। মিথ্যেও বরঞ্চ টিঁকে, কিন্তু সত্যের বোনেদের ওপর যে অসত্য, সে পড়তে দেরি হয় না। কথাটা হঠাৎ যেন উল্টো মনে হয়।
{{ফাঁক}}এক সময়ে আমি শুধু ছবি আঁকতাম। ছবিতে এর মুণ্ডু, ওর ধড়, তার পা এক কোরে চমৎকার জিনিস দাঁড় করানো যায়। কারণ সে কেবল বাইরের বস্তু, চোখে দেখেই তার বিচার চলে। কিন্তু সাহিত্যে চরিত্র-সৃষ্টির বেলায় তা হয় না। মানুষের মনের খবর পাওয়া কঠিন। সেখানে নিজের খেয়াল বা প্রয়োজন মত এর একটু, তার একটু, কতক সত্য, কতক কল্পনা জোড়া-তাড়া দিয়ে উপস্থিত মত লোকরঞ্জন করা যায়, কিন্তু কোথায় মন্ত ফাঁকি থেকে যায়, এবং উত্তরকালে এই ফাঁকটাই একদিন ধরা পড়ে। কি জানি, হয়ত এইজন্যেই আজকাল প্রখর বাস্তব সাহিত্যের চলন শুরু হয়েছে। তাতে দলে দলে লোক আসে, সবাই ছোট, সবাই সত্য, সবাই হীন, কারও কোন বিশেষত্ব নেই, অর্থাৎ যেমনটি সংসারে দেখা যায়। অথচ, সমস্ত বইখানা পড়ে মনে হয়, এতে লাভ কি? কেউ হয়ত বলবে, লাভ নেই—এমনি। মাঝে মাঝে হয়ত, অত্যন্ত সাধারণ মামুলি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও নিপুণ বর্ণনা থাকে,—তার ভাষাও যেমন আড়ম্বরও তেমনি, কিন্তু তবুও মন খুসি হয় না, অথচ এরা বলে এই ত সাহিত্য।
{{ফাঁক}}ষোড়শীর সম্বন্ধে আপনি ঠিক যে কি বলেছেন আমি বুঝতে পারিনি। শুধু একটুকুই বুঝেচি, এ যে ঠিক হয়নি, সে আপনার দৃষ্টি এড়ায়নি।
{{ফাঁক}}আপনি পরিপ্রেক্ষিতের উল্লেখ করেছেন। ছবি আঁকায় এতে দূরত্বের পরিমাণে বড় জিনিস ছোট, গোল জিনিস চ্যাপ্টা, চৌকো জিনিস লম্বা, সোজা জিনিস বাঁকা দেখায়। কতদূরে কোন্ সংস্থানে বস্তুর আকারে প্রকারে বিরূপ এবং কতটা পরিবর্ত্তন ঘটবে তার একটা বাঁধাধরা নিয়ম আছে। এ নিয়ম ক্যামেরার মত যন্ত্রকেও মেনে চলতে হয়। তার ব্যতিক্রম নেই। কিন্তু সাহিত্যের বেলা তো এর তেমন কোন বাঁধাধরা আইন নেই। এর সমস্তই নির্ভর করে লেখকের রুচি এবং বিচার-<noinclude>{{c|৩৬৮}}</noinclude>
q2udc779emaboz30hdpx5fnqui29f1q
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৮৩
104
882283
1987169
2026-06-29T14:48:51Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|পত্র-সঙ্কলন}}</noinclude>বুদ্ধির পরে। নিজেকে কোথায় এবং কতদূরে যে দাঁড় করাতে হবে তার কোনও নির্দ্দেশই পাবার যো নেই। সুতরাং ছবির perspective এবং সাহিত্যের perspeetive কথার দিক দিয়ে এক হলেও কাজের দিক দিয়ে হয়ত এক নয়। তা ছাড়া সাহিত্যের বর্ত্তমান কালটা যত বড় সত্য, ভবিষ্যৎ কালটা কিছুতেই ঠিক অত বড় সত্য নয়। নর-নারীর যে একনিষ্ঠ প্রেমের ওপর এতকাল এত কাব্য লেখা হয়েছে, মানুষে এত তৃপ্তি পেয়েছে, এত চোখের জল ফেলেছে, সেও হয়ত একদিন হাসির ব্যাপার হয়ে যাবে। অন্ততঃ অসম্ভব নয়। কিন্তু তাই বলে তো আজ তাকে কল্পনাতেও গ্রাহ্য করা চলে না।
{{ফাঁক}}একটা concrete উদাহরণ নিই। রামায়ণে রাম-রাবণের যুদ্ধের বিবরণে অনেক জায়গা জুড়ে আছে। রাক্ষসে-বাঁদরে মিলে কোন্ পক্ষ কি রকম লড়াই করলে, কে কি অস্ত্র নিক্ষেপ করলে তার কত রকমের নাম, কত রকমের বর্ণনা। কার হাত, কার পা, কার গলা কাটা গেল, তাও উপেক্ষিত হয়নি। যুদ্ধক্ষেত্রে এ ব্যাপার ছোটও নয়, তুচ্ছও নয়, এবং কবির কাছে হয়ত সেকালের লোকে ভিড় কোরে চেয়েছিল, এবং পেয়ে অকৃত্রিম আনন্দও উপভোগ করেছিল। কিন্তু আজ সুদূর ব্যবধানে যুদ্ধক্ষেত্রের ও যুদ্ধার্থী বীরগণের যুদ্ধকৌশল অকিঞ্চিৎকর হয়ে গেছে, সাহিত্যের দূরব্যাপী perspective বলতে কি আপনি এই ধরণের জিনিসই ইঙ্গিত করেছেন?
{{ফাঁক}}আমি পূর্ব্বে কখনো নাটক লিখিনি। এখন দু’একটা লেখার ইচ্ছে হয়, কিন্তু বাধা বিস্তর। আমার উপন্যাসের বিচার পাঠকসমাজ করেন, তার প্রশস্ত ক্ষেত্র, কিন্তু নাটকের পরীক্ষক যে কে বোঝা কঠিন। থিয়েটারবালারা, না বোকা দর্শকেরা―কোথায় যে এর হাইকোর্ট তা কেউ জানে না। রামায়ণ, মহাভারত থেকে কিংবা তেমনি প্রতিষ্ঠিত টড্ সাহেবের রাজস্থান থেকে নাটক লিখলে পরীক্ষা উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু আপনার কাছে তাড়া খেতে হয়।
{{ফাঁক}}পরিশেষে আপনি আমার শক্তির উল্লেখ করে লিখেচেন, “তুমি যদি উপস্থিত কালের দাবী ও ভিড়ের লোকের অভিরুচিকে না ভুলতে পারো তা হলে তোমার এই শক্তি বাধা পাবে।” আপনি নানা কাজে ব্যস্ত, কিন্তু আমার ভারি ইচ্ছে হয়, আপনার কাছে গিয়ে এই জিনিসটা ঠিক মত জেনে আসি। কারণ উপস্থিত কালটাও যে মস্ত ব্যাপার, তার দাবী মানবো না বললে, সেও যে শাস্তি দেয়।
{{ফাঁক}}আপনি অনুমতি না দিলে আপনার সময় নষ্ট করে দিতে আমার সঙ্কোচ হয়। আমার চিঠি লেখার ধরণটা ভারি এলো-মেলো—কোন কথাই প্রায় গুছিয়ে বলতে<noinclude>{{c|৩৬৯}}</noinclude>
swhspmpd6nefc18v9lvkhjmbwhn33mf
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৮৪
104
882284
1987170
2026-06-29T14:55:44Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>পারিনে। লেখার দোষে কোথাও যদি অপরাধ হয়ে থাকে মার্জ্জনা করবেন। ইতি—২৬এ ফাল্গুন, ১৩৩৪
{{Block right|{{কেন্দ্র|সেবক
শ্রীশরৎচন্দ্র চট্টোপাধ্যায়}}}}
{{ফাঁক}}[ উপরোক্ত পত্রটী কবিগুরু রবীন্দ্রনাথকে লিখিত। ১৯২৭ খ্রীষ্টাব্দে ‘দেনা-পাওনা’র নাট্যরূপ ‘ষোড়শী’ প্রকাশিত হইলে এবং শরৎচন্দ্র এই বইখানি সন্বন্ধে রবীন্দ্রনাথের মতামত জানিতে চাহিলে রবীন্দ্রনাথ যাহা লিখিয়াছিলেন, ইহা তাহারই উত্তর। রবীন্দ্রনাথের পত্রটীও নিম্নে উদ্ধৃত হইল। ]
{{ফাঁক}}কল্যাণীয়েষু—তোমার ষোড়শী পেয়েছি। বাংলা সাহিত্যে নাটকের মত নাটক নেই। আমার যদি নাটক লেখবার শক্তি থাকত তা হলে চেষ্টা করতুম, কেন না, নাটক সাহিত্যের একটা শ্রেষ্ঠ অঙ্গ।
{{ফাঁক}}আমার বিশ্বাস, তোমার নাটক লেখবার শক্তি আছে। ভিতরের প্রকৃতি আর বাইরের আকৃতি এই দুটিই যখন সত্যভাবে মেলে তখনি চরিত্র-চিত্র খাঁটি হয়—আমার বিশ্বাস তোমার কলম ঠিকভাবে চললে এই রূপের সঙ্গে ভাব মিলিয়ে তুলতে পারে, কেন না, তোমার দেখবার দৃষ্টি আছে, ভাববার মন আছে, তার উপরে এ দেশের লোকযাত্রা সম্বন্ধে তোমার অভিজ্ঞতার ক্ষেত্র প্রশস্ত। তুমি যদি উপস্থিত কালের দাবী ও ভিড়ের লোকের অভিরুচিকে না ভুলতে পারো, তা হলে তোমার এই শক্তি বাধা পাবে। সকল বড় সাহিত্যের যে পরিপ্রেক্ষিত (perspective) সেটা দূরব্যাপী, সেইটির সঙ্গে পরিমাণ রক্ষা করতে পারলে তবেই সাহিত্য টিঁকে যায়—কাছের লোকের কলরব যখন দেয়াল হয়ে সঙ্কীর্ণ পরিবেষ্টনে তাকে অবরুদ্ধ করে, তখন সে খর্ব্ব হয়ে অসত্য হয়ে যায়।
{{ফাঁক}}ষোড়শীতে তুমি উপস্থিত কালকে খুসি করতে চেয়েচ, এবং তার দামও পেয়েচ। কিন্তু নিজের শক্তির গৌরবকে ক্ষুণ্ণ করেচ। যে ষোড়শীকে এঁকেচ সে এখনকার কালের ফরমাসের, মনগড়া জিনিষ, সে অন্তরে বাহিরে সত্য নয়। আমি বলিনে যে এই রকম ভাবের ভৈরবী হতে পারে না,—কিন্তু হতে গেলে যে ভাষা যে কাঠামোর মধ্যে তার সঙ্গতি হতে পারত, সে এখনকার দিনের খবরের কাগজ-পড়া চেহারার মধ্যে নয়। যে কাহিনীর মধ্যে আমাদের পাড়াগাঁয়ের সত্যকার ভৈরবী আত্মপ্রকাশ করতে পারত সে এই কাহিনী নয়। সৃষ্টিকর্ত্তারূপে<noinclude>{{c|৩৭০}}</noinclude>
5f4o50btsb0mvz5azwvmriye1ddhdkx
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf/৩৮৫
104
882285
1987171
2026-06-29T15:00:48Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
1987171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|পত্র-সঙ্কলন}}</noinclude>তোমার কর্ত্তব্য ছিল এই ভৈরবীকে একান্ত সত্য করা, লোকরঞ্জনকর আধুনিক কালের চলতি সেণ্টিমেণ্ট-মিশ্রিত কাহিনী রচনা করা নয়। জানি আমার কথায় তুমি রাগ করবে। কিন্তু তোমার প্রতিভার পরে শ্রদ্ধা আছে বলেই আমি সরল মনে আমার অভিমত তোমাকে জানালুম। নইলে কোন দরকার ছিল না। সাহিত্যে তুমি বড়ো সাধক, ইন্দ্রদেব যদি সামান্য প্রলোভনে তোমার তপোভঙ্গ করেন তা হলে সে লোকসান সাহিত্যের। তুমি উপস্থিত কালের কাছ থেকে দাম আদায় করে খুসি থাকতে পারো—কিন্তু সকল কালের জন্য কি রেখে যাবে? ইতি—ওঠা ফাল্গুন, ১৩৩৪
{{ডান|তোমার—শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর}}
{{rh|অমল,||সামতাবেড়, ২৪-২-২৭}}
{{ফাঁক}}········তোমার “অতি-আধুনিক বাংলা কথা-সাহিত্য” আমি সেইদিনই আগাগোড়া পড়ে ফেলেছিলাম। তোমার বক্তব্য বিষয়ের মূল বস্তুটি আমি সর্ব্বান্তঃকরণে সমর্থন করি। দু-একটা কথা হয়ত না বললেই হ’ত; তবে কেউ না বললেই বা বলা হয় কিরূপে? একটু দীর্ঘ হয়ে গেছে। আর একটু ছোট হলে একটা সুবিধে এই হ’ত যে, কোনো ব্যক্তির সম্বন্ধেই একবারের বেশী বার বলবার স্থান থাকত না। তীক্ষ্ণতা একটু কম হ’ত।
{{ফাঁক}}কিন্তু আমি বুড়ো মানুষ, আমাকে এর মধ্যে টেনে না আনলে ব্যক্তিগতভাবে আমি খুশী হতাম। যদি বল, “আপনাকে আনলাম কি করে?” তার উত্তরে আমি বিষ্ণুশর্ম্মার কৃষক ও শৃগালের গল্প উল্লেখ করতে পারি। শৃগাল বলেছিল—“ভাই, তুমি মুখে যেমন চুপ করেছিলে, তেমনি আঙুলটিও যদি না আমার দিকে নির্দ্দেশ করে রাখতে! ভাগ্যি, শিকারীরা তোমার আঙুলের দিকে নজর করেনি।”
{{ফাঁক}}তাই না অমল? “গোর্কি, শেখব, শরৎচন্দ্র কি,—” তার পরে আর সমস্ত প্রবন্ধের ভেতর শরৎচন্দ্রের নামগন্ধ নেই! রবিবাবুর নানাবিধ উদাহরণ তোলবার পরে যদি অন্ততঃ আমার ওই রকম দু’একটা গল্প, যেমন ‘রামের সুমতি’, ‘বিন্দুর ছেলে’ প্রভৃতি,—অর্থাৎ দুর্নীতি বা অশ্লীলতা দোষ যাতে নেই,—ইঙ্গিতেও তুমি তা উল্লেখ করতে ত এটা বোঝা যেত, তুমি ঠিক এঁদের মধ্যে আমাকে ঠাঁই দিতে চাওনি।
তোমার মুখ থেকে যদি না আমি নিজে আমার সাহিত্যের সম্বন্ধে তোমার মতামত বহুবার শুনে আস{{ফাঁক}}তাম, তবে অনেকের মতো আমারও মনে হ’ত, তুমি ইঙ্গিতে<noinclude>{{c|৩৭১}}</noinclude>
tav98q9wjodugl6at7udta4s175zt71
1987186
1987171
2026-06-30T04:45:03Z
Bodhisattwa
2549
1987186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{কেন্দ্র|পত্র-সঙ্কলন}}</noinclude><section begin="A" />তোমার কর্ত্তব্য ছিল এই ভৈরবীকে একান্ত সত্য করা, লোকরঞ্জনকর আধুনিক কালের চলতি সেণ্টিমেণ্ট-মিশ্রিত কাহিনী রচনা করা নয়। জানি আমার কথায় তুমি রাগ করবে। কিন্তু তোমার প্রতিভার পরে শ্রদ্ধা আছে বলেই আমি সরল মনে আমার অভিমত তোমাকে জানালুম। নইলে কোন দরকার ছিল না। সাহিত্যে তুমি বড়ো সাধক, ইন্দ্রদেব যদি সামান্য প্রলোভনে তোমার তপোভঙ্গ করেন তা হলে সে লোকসান সাহিত্যের। তুমি উপস্থিত কালের কাছ থেকে দাম আদায় করে খুসি থাকতে পারো—কিন্তু সকল কালের জন্য কি রেখে যাবে? ইতি—ওঠা ফাল্গুন, ১৩৩৪
{{ডান|তোমার—শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর}}
<section end="A" />
<section begin="B" />{{rh|অমল,||সামতাবেড়, ২৪-২-২৭}}
{{ফাঁক}}········তোমার “অতি-আধুনিক বাংলা কথা-সাহিত্য” আমি সেইদিনই আগাগোড়া পড়ে ফেলেছিলাম। তোমার বক্তব্য বিষয়ের মূল বস্তুটি আমি সর্ব্বান্তঃকরণে সমর্থন করি। দু-একটা কথা হয়ত না বললেই হ’ত; তবে কেউ না বললেই বা বলা হয় কিরূপে? একটু দীর্ঘ হয়ে গেছে। আর একটু ছোট হলে একটা সুবিধে এই হ’ত যে, কোনো ব্যক্তির সম্বন্ধেই একবারের বেশী বার বলবার স্থান থাকত না। তীক্ষ্ণতা একটু কম হ’ত।
{{ফাঁক}}কিন্তু আমি বুড়ো মানুষ, আমাকে এর মধ্যে টেনে না আনলে ব্যক্তিগতভাবে আমি খুশী হতাম। যদি বল, “আপনাকে আনলাম কি করে?” তার উত্তরে আমি বিষ্ণুশর্ম্মার কৃষক ও শৃগালের গল্প উল্লেখ করতে পারি। শৃগাল বলেছিল—“ভাই, তুমি মুখে যেমন চুপ করেছিলে, তেমনি আঙুলটিও যদি না আমার দিকে নির্দ্দেশ করে রাখতে! ভাগ্যি, শিকারীরা তোমার আঙুলের দিকে নজর করেনি।”
{{ফাঁক}}তাই না অমল? “গোর্কি, শেখব, শরৎচন্দ্র কি,—” তার পরে আর সমস্ত প্রবন্ধের ভেতর শরৎচন্দ্রের নামগন্ধ নেই! রবিবাবুর নানাবিধ উদাহরণ তোলবার পরে যদি অন্ততঃ আমার ওই রকম দু’একটা গল্প, যেমন ‘রামের সুমতি’, ‘বিন্দুর ছেলে’ প্রভৃতি,—অর্থাৎ দুর্নীতি বা অশ্লীলতা দোষ যাতে নেই,—ইঙ্গিতেও তুমি তা উল্লেখ করতে ত এটা বোঝা যেত, তুমি ঠিক এঁদের মধ্যে আমাকে ঠাঁই দিতে চাওনি।
তোমার মুখ থেকে যদি না আমি নিজে আমার সাহিত্যের সম্বন্ধে তোমার মতামত বহুবার শুনে আস{{ফাঁক}}তাম, তবে অনেকের মতো আমারও মনে হ’ত, তুমি ইঙ্গিতে
<section end="B" /><noinclude>{{c|৩৭১}}</noinclude>
kh5xt4zeyvnrl8xwkb2sy8c8qhim588
চিত্র:কাশীখণ্ড (পুরাণ)-সীতানাথ বসু মল্লিক (১৮৮৪).pdf
6
882286
1987172
2026-06-29T15:44:32Z
Amit Paid Scan
21002
== সারাংশ ==
{{Book= কাশীখণ্ড (পুরাণ)
|Author= সীতানাথ বসু মল্লিক
|Translator=
|Editor=
|Date= ১৮৮৪
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
1987172
wikitext
text/x-wiki
== সারাংশ ==
{{Book= কাশীখণ্ড (পুরাণ)
|Author= সীতানাথ বসু মল্লিক
|Translator=
|Editor=
|Date= ১৮৮৪
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
irp86eaw9fn7hang8o3xjtuoshrpted
চিত্র:রামায়ণী কথা - দীনেশচন্দ্র সেন (১৯৪১).pdf
6
882290
1987177
2026-06-30T02:01:26Z
Amit Paid Scan
21002
== সারাংশ ==
{{Book= রামায়ণী_কথা (একাদশ সংস্করণ)
|Author= দীনেশচন্দ্র সেন
|Translator=
|Editor=
|Date= ১৯০৩
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
1987177
wikitext
text/x-wiki
== সারাংশ ==
{{Book= রামায়ণী_কথা (একাদশ সংস্করণ)
|Author= দীনেশচন্দ্র সেন
|Translator=
|Editor=
|Date= ১৯০৩
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
6imtgvhl18ba7klzinu6q2va5qsnmr8
শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/যুব-সঙ্ঘ
0
882291
1987178
2026-06-30T04:11:40Z
Bodhisattwa
2549
"<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=363 to=364 header=1/>" দিয়ে পাতা তৈরি
1987178
wikitext
text/x-wiki
<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=363 to=364 header=1/>
ga4dod9tqfgvjdx4h04tr33fbs26fcd
শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/নূতন প্রোগ্রাম
0
882292
1987179
2026-06-30T04:12:05Z
Bodhisattwa
2549
"<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=365 to=369 header=1/>" দিয়ে পাতা তৈরি
1987179
wikitext
text/x-wiki
<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=365 to=369 header=1/>
lgfz53qa3gghz4qts7321v7f52b0hhm
1987180
1987179
2026-06-30T04:13:41Z
Bodhisattwa
2549
1987180
wikitext
text/x-wiki
<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=365 to=370 tosection=A header=1/>
5ja6lhzx4wj684yel3w7es2f5y843fk
শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/প্রবর্ত্তক সঙ্ঘের অভিনন্দনের উত্তর
0
882293
1987181
2026-06-30T04:13:48Z
Bodhisattwa
2549
"<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=370 to=371 fromsection=B header=1/>" দিয়ে পাতা তৈরি
1987181
wikitext
text/x-wiki
<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=370 to=371 fromsection=B header=1/>
32ok2kl0g2gbi3rn407ttodavliv8l3
শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/দিন-কয়েকের ভ্রমণ-কাহিনী
0
882294
1987182
2026-06-30T04:14:34Z
Bodhisattwa
2549
"<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=372 to=378 header=1/>" দিয়ে পাতা তৈরি
1987182
wikitext
text/x-wiki
<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=372 to=378 header=1/>
evj6ewba4s4lyvxtq5x5hbeg1akfquv
শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী
0
882295
1987183
2026-06-30T04:28:02Z
Bodhisattwa
2549
"<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=305 to=306 header=1/>" দিয়ে পাতা তৈরি
1987183
wikitext
text/x-wiki
<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=305 to=306 header=1/>
54by1otp2wgh3i4edzmuyd3e4ryail7
1987184
1987183
2026-06-30T04:28:56Z
Bodhisattwa
2549
1987184
wikitext
text/x-wiki
<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=305 to=306 header=1/>
{{AuxTOC|
{{c|{{xx-larger|'''সূচীপত্র'''}}}}
{{Table| title=পরিচ্ছেদ| page=পৃষ্ঠা}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/স্মৃতিকথা|স্মৃতিকথা]]| page={{pli|293|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/আমার কথা|আমার কথা]]| page={{pli|303|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/শিক্ষার বিরোধ|শিক্ষার বিরোধ]]| page={{pli|310|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/স্বরাজ-সাধনায় নারী|স্বরাজ-সাধনায় নারী]]| page={{pli|325|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/দেশবন্ধুকে অভিনন্দন|দেশবন্ধুকে অভিনন্দন]]| page={{pli|331|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/মহাত্মাজী|মহাত্মাজী]]| page={{pli|333|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/মহাত্মার পদত্যাগ|মহাত্মার পদত্যাগ]]| page={{pli|340|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/সত্যাশ্রয়ী|সত্যাশ্রয়ী]]| page={{pli|342|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/যুব-সঙ্ঘ|যুব-সঙ্ঘ]]| page={{pli|349|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/নূতন প্রোগ্রাম|নূতন প্রোগ্রাম]]| page={{pli|351|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/প্রবর্ত্তক সঙ্ঘের অভিনন্দনের উত্তর|প্রবর্ত্তক সঙ্ঘের অভিনন্দনের উত্তর]]| page={{pli|356|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/বিভিন্ন রচনাবলী/দিন-কয়েকের ভ্রমণ-কাহিনী|দিন-কয়েকের ভ্রমণ-কাহিনী]]| page={{pli|358|14}}}}
}}
dt4tgirbmqewon9aq0chqa4rk6j43yk
শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার)/পত্র-সঙ্কলন/রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা
0
882296
1987187
2026-06-30T04:45:26Z
Bodhisattwa
2549
"<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=381 to=385 tosection=A header=1/>" দিয়ে পাতা তৈরি
1987187
wikitext
text/x-wiki
<pages index="শরৎ-সাহিত্য-সংগ্রহ (দশম সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৬).pdf" from=381 to=385 tosection=A header=1/>
pdnmzp93jey9fzvhhnzbes49z5jhgmq
নির্ঘণ্ট:পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি.pdf
102
882297
1987188
2026-06-30T06:12:21Z
Tausheef Hassan
16566
"" দিয়ে পাতা তৈরি
1987188
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|wikidata_item=Q5102393
|Title=
|Subtitle=
|Volume=
|Issue=
|Edition=
|Author=
|Foreword_Author=
|Translator=
|Editor=
|Illustrator=
|Publisher=
|Address=
|Printer=
|Year=
|Source=pdf
|Image=1
|Progress=X
|Pages=<pagelist />
|Volumes=
|Remarks=
|Notes=
|Header=
|Footer=
}}
3cs9hgzjyx8kghyv9a8vs9ilo7ko32u
1987189
1987188
2026-06-30T06:18:16Z
Tausheef Hassan
16566
1987189
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|wikidata_item=Q5102393
|Title=
|Subtitle=
|Volume=
|Issue=
|Edition=
|Author=
|Foreword_Author=
|Translator=
|Editor=
|Illustrator=
|Publisher=
|Address=ঢাকা
|Printer=
|Year=1997
|Source=pdf
|Image=1
|Progress=X
|Pages=<pagelist />
|Volumes=
|Remarks=
|Notes=
|Header=
|Footer=
}}
scdgr9jmi9gelcdb2m6hkwrqmwagb5w