উইকিসংকলন
bnwikisource
https://bn.wikisource.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%B2%E0%A6%A8:%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
MediaWiki 1.47.0-wmf.24
first-letter
মিডিয়া
বিশেষ
আলাপ
ব্যবহারকারী
ব্যবহারকারী আলাপ
উইকিসংকলন
উইকিসংকলন আলোচনা
চিত্র
চিত্র আলোচনা
মিডিয়াউইকি
মিডিয়াউইকি আলোচনা
টেমপ্লেট
টেমপ্লেট আলোচনা
সাহায্য
সাহায্য আলোচনা
বিষয়শ্রেণী
বিষয়শ্রেণী আলোচনা
লেখক
লেখক আলাপ
নির্ঘণ্ট
নির্ঘণ্ট আলাপ
পাতা
পাতা আলাপ
প্রবেশদ্বার
প্রবেশদ্বার আলাপ
প্রকাশক
প্রকাশক আলোচনা
রচনা
রচনা আলাপ
অনুবাদ
অনুবাদ আলোচনা
TimedText
TimedText talk
মডিউল
মডিউল আলাপ
ইভেন্ট
ইভেন্ট আলোচনা
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/১৬১
104
888045
2006777
2026-10-27T10:49:53Z
Kazimizanur
12612
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006777
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Kazimizanur" />{{rh||প্রসন্ন গোয়ালিনীর আধ্যাত্মিকতা|১৫৩}}</noinclude>আমি প্রসন্নকে জানি, চিনি—আমি বলছি, প্রসন্ন পুরুষও বটে নারীও বটে। সে যখন তার পাওনা গণ্ডা আদায় করে, তখন সে কাবুলীওয়ালারও কান কেটে দেয়; মঙ্গলা যখন গোঁজ উপড়ে চোঁচা দৌড় দেয়, তখন তার দড়ি গাছটা ধরে' যখন সে তাকে stand still করে, তখন রামমূর্ত্তির মোটর গাড়ী ধরা মনে পড়ে; সে পঞ্চাশটা খদ্দেরের দুধের হিসাব, যখন মুখে মুখে করে দিয়ে balance sheet মিলিয়ে দেয়, তখন তাকে কৃষ্ণলাল দত্তের পাশে স্থান না দিয়ে থাকা যায় না; আর পাড়ার শ্বাশুড়ী-বৌএর ঝগড়ার বিচার কর্ত্তে কর্ত্তে, যখন সে পরস্পরের কর্ত্তব্য-অকর্ত্তব্যের বিশ্লেষণ করে', দোষ'গুণের ওজন করে', কোন অদৃশ্য জুরীর সমক্ষে charge দিতে থাকে, তখন তাকে দায়রার জজের আসনে বসাতে ইচ্ছে করে; তারপর, অন্দর-মহলে যখন মেয়েদের মিছিল বসে, সুনীতি-দুর্নীতির বিচার হয়, মেয়ে-পুরুষের চরিত্রগত কত কূট তর্কের বিশ্লেষণ হয়, কতক কথায়, কতক ছড়ার, কতক কবিতায়, কতক গানে, কতক ইঙ্গিতে-ইসারায়, বোম্বেদের ঘোষেদের কুন্ডুদের পালেদের চাটুজ্যে-বাড়ুয্যেদের,--সমস্ত গ্রামটারই, পুরাবৃত্তের আলোচনা হয়, অতীত-বর্ত্তমান কীর্ত্তি-অকীর্ত্তির গবেষণা হয়, তা'তে প্রসন্ন, গয়লা বৌ হ'লে কি হয়, সে democratic সভায়, তার কত জানা-অজানা তথ্যের সম্ভার নিয়ে যখন বসে, তখন সে যে তত্ত্বজিজ্ঞাসু পুরুষ, মহলের বিচার-সভার মর্য্যাদা রক্ষা কর্ত্তেও সক্ষম, তার ভূরি ভূরি প্রমাণ দিয়ে থাকে। তারপর সে যখন গললগ্নীকৃতবাস হ'য়ে গ্রামের শিব মন্দিরের উঠানে ভূমিষ্ঠ হ'য়ে প্রণাম করে, তার তিন কুলে কেউ নেই, তবুও সে যে কার জন্যে মাথা খোঁড়ে তা বুঝে উঠতে না-<noinclude></noinclude>
4n8kcq36np0zvvbnlnpmmalv785po3i
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/১৬২
104
888046
2006778
2026-10-27T10:52:37Z
Kazimizanur
12612
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006778
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Kazimizanur" />{{rh|১৫৪|কমলাকান্তের পত্র|}}</noinclude>পারলেও, তার দেবতার প্রতি অগাধ ভক্তি সম্বন্ধে কোন সন্দেহই করতে পারা যায় না।
{{ফাঁক}}অতএর প্রসন্নকে, মেয়েমানুষ হ'লেও, type ধরে নিলে ন্যায়ের মর্য্যাদা ক্ষুণ্ণ হবে না, এটা আমি বলতে পারি। তবে আমি ইংরাজিশিক্ষিত লোকগুলোকে একেবারে বাদ দিচ্চি; তার প্রথম কারণ, তারা ইংরাজি জানে, প্রসন্ন ইংরাজি জানে না, সুতরাং প্রসন্ন তাদের type বা প্রতীক হ'তে পারে না। দ্বিতীয় কথা, ইংরাজি শিক্ষিতগুলো, দুধে যেমন একটি ফোঁটা অম্ল বা গো-মূত্র পড়লে দুধ কেটে যায়, তারা তেমনি দু'পাতা ইংরাজি পড়ে' কেটে গেছে, জমে গেছে, বা ছিড়ে গেছে—যাই বল; সেগুলো না এদিক না ওদিক, বৈদিক হ'য়ে গেছে। তৃতীয় কথা, এই ইংরাজি শিক্ষিতগুলো যে সব কথা তলিয়ে বোঝবার আস্ফালন করে, সেই আস্ফালনই spiritualityর পরম অন্তরায়। অতএব ইংরাজির অম্লরস থেকে spiritualityর ক্ষীর সমুদ্রকে রক্ষা করতে হ'লে, ইংরাজি নবীশ গুলোকে বাদই দেওয়া উচিত বিধায় তাদের আমি বাদ দিলুম! কেউ যেন মনে না করেন, আমি স্বয়ং ইংরাজিতে অষ্টরম্ভা বলে' এই কার্য্য করলুম। তা নয়, যেহেতু আমি যথেষ্ট কারণ না দেখিয়ে বাদ দিই নি।
{{ফাঁক}}আধ্যাত্মিকতার প্রতিমূর্ত্তি যদি পুরোহিত ঠাকুরকে ধরা যার তা হ'লে কারও আপত্তি হবে কি? আমি সেই প্রতিমূর্ত্তির সঙ্গে প্রসন্নর তুলনা করে দেখিয়ে দেব যে, দুইই হুবহু মেলে। আধ্যাত্মিকতা বা spiritualityর প্রথম লক্ষণই হচ্চে — তলিয়ে বোঝবার স্পর্দ্ধা না রাখা; তাঁর তা' আছে—তিনি মন্ত্র বলেন তার মানে বোঝেন না, ভাষার অর্থ হয়ত কিছুকিছু বোঝেন, অর্থের<noinclude></noinclude>
sc7lotmgq4z9ods0kiqd9c1vxeut2n7
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/১৬৩
104
888047
2006779
2026-10-27T10:58:06Z
Kazimizanur
12612
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006779
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Kazimizanur" />{{rh||প্রসন্ন গোয়ালিনীর আধ্যাত্মিকতা|১৫৫}}</noinclude>তাৎপর্য্য মোটেই বোঝেন না। যদি কেউ বোঝবার জন্য,তাঁকে তা পরীক্ষা করবার জন্য নয়, তাঁকে প্রশ্ন করে, তা'তে তিনি অগ্নি-শর্ম্মা হ'য়ে ওঠেন,—এ সবই spiritualityর লক্ষণ; আর এসবগুলিই প্রসন্নতে বর্ত্তমান—প্রসন্ন দুধে জল দেয়, খদ্দেরকে ঠকাবার মতলবে যে দেয় তা যেন কেউ মনে না করেন, গয়লা বংশের কৌলিকপ্রথা তাই দেয় । সে বলে, যে দুধে জল দেয় না সে গয়লা নয়, অতএব তার জাতের মান রাখতে হ'লে তাকে জল দিতেই হবে। কিন্তু “কেন জল দিয়েছ” এই নিতান্ত অবান্তর প্রশ্ন যদি কেউ করে, তার মুখের ‘আব্বি' থাকে না। ‘কেন'র উত্তর কেউ দেবে না—পুরুতও না, প্রসন্নও না। পূজা, বারব্রত, দানধ্যান এ সব বিষয়েই তার মনের অবস্থা একই—বোঝে না কিন্তু করে যায়, অতএব সে spiritual! সমধর্ম্মী বলেই প্রসন্নর সঙ্গে এবং প্রসন্ন যাঁদের type তাঁদের সঙ্গে, পুরুত ঠাকুরের বনে ভাল; পুরুত ঠাকুরও পদ্মলোচন — প্রসন্নও পদ্মলোচন, দু'জনে জীবনের পথে হোঁচট খেতে খেতে চলেন ভাল। পুরুত ঠাকুর এমন certificateও দেন যে, প্রসন্ন আছে বলে' ধর্ম্ম আছে; ধর্ম্মটা প্রসন্নরাই রেখেচে, না হ'লে, পুরুত ঠাকুরের ব্যবসাও মাটি হ’ত, আর সেই সঙ্গে সমাজ, দেশ ইত্যাদি সব ছড়িয়ে পড়ত; এখনও যে ছড়িয়ে পড়ে নি সেটা Priest cum Prasanna এই entente cordiale বর্ত্তমান 'আছে বলে'।
{{ফাঁক}}আমাদের এই কৃষিপ্রধান দেশের প্রাণ যে চাষী, তার চরিত্র দেখে বিচার করলে, প্রসন্ন ঠিক তারই মত spiritual প্রমাণ হ'য়ে যাবে। প্রথম সে সাহেব দেখলে পালায়; লোকে বলে ভয়ে, আমি<noinclude></noinclude>
6dr2b3azn1bty47f7bg94wqixzcracy
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/১৬৪
104
888048
2006780
2026-10-27T11:05:00Z
Kazimizanur
12612
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006780
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Kazimizanur" />{{rh|১৫৬|কমলাকান্তের পত্র|}}</noinclude>জানি ম্লেচ্ছসংস্পর্শে তার spirituality নষ্ট হ'য়ে যাবে এইজন্য। প্রসন্নও, যে পথ দিয়ে সাহেব চলে' যায়, তিন দিন সে সে-পথে চলে না; লোকে বলে ভয়ে, আমি জানি তার ভয়ের বয়স গেছে, তথাপি পাছে ম্লেচ্ছসংস্পর্শে তার গয়লা-বংশ অপবিত্র হ'য়ে যায় এই আশঙ্কায়। চাষা ভাষা ধানচাল বেচেন pile করে,— ডাল বেচেন ধুলা ও মাটি মিশিয়ে ভারি করে', পাট বেচেন জলে ভিজিয়ে; প্রসন্ন দুধ বেচে জল মিশিয়ে, অতএব দুই তুল্য মূল্য। এবং উভয়েই যথাক্রমে গঙ্গাজল ছিটিয়ে গৃহের পবিত্রতা সম্পাদন করেন, এবং লক্ষ্মীপূজা করে', ষষ্ঠীপূজা করে', পুরুত ঠাকুরকে দক্ষিণা দিয়ে আত্মাকে disinfect করেন; অতএব প্রসন্ন আধ্যাত্মিকই প্রমাণ হ'য়ে যাচ্ছে।
{{ফাঁক}}দেশের ব্যবসাদার—মাড়োয়ারী থেকে আরম্ভ করে' চুনোপুঁটি জেলে-মালো পর্য্যন্ত—সবাই “ধম্ম” করেন, পূজা করেন, পাঠ করেন, রামায়ণ শুনেন, কীর্ত্তন করেন, গোমাতার জন্য পিজরাপোল করে দেন, খট্মট পিলান,—আর ঘি্রে সাপের চর্বির মিশিয়ে মানুষ ভাইকে খেতে দেন, দরকার মত গণেশ উল্টান, ব্যবসা চলতি হ'য়ে গেলেই মালে খাট করেন, পরদ্রব্যেষু লোষ্ট্রবং, পরের টাকাকে খোলামকুচি জ্ঞান করে' তা নিয়ে ছিনিমিনি খেলেন। কামার, কুমার, শেকরা, ময়রা ভাই সকল বিশ্বকর্ম্মার পূজা করেন, হাতুড়ি ছেনি নিক্তি ইত্যাদিকে গড় করেন, আর চোখের আড়াল হ'লেই কাজে ফাঁকি নারেন, ওজনে কম দেন, ভেলসা-ভ্যাজাল চালাতে পাল্লে আর বিশ্বকর্ম্মাকে মনে থাকে না। প্রসন্ন এ সবই যথারীতি করে' থাকে— কে জানে ডোবার জল, আর কে জানে পাতকোর জল, দুধের সঙ্গে<noinclude></noinclude>
tmuihlskgji098usdx91qqwxjxbi4hk