উইকিসংকলন
bnwikisource
https://bn.wikisource.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%B2%E0%A6%A8:%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
MediaWiki 1.48.0-wmf.1
first-letter
মিডিয়া
বিশেষ
আলাপ
ব্যবহারকারী
ব্যবহারকারী আলাপ
উইকিসংকলন
উইকিসংকলন আলোচনা
চিত্র
চিত্র আলোচনা
মিডিয়াউইকি
মিডিয়াউইকি আলোচনা
টেমপ্লেট
টেমপ্লেট আলোচনা
সাহায্য
সাহায্য আলোচনা
বিষয়শ্রেণী
বিষয়শ্রেণী আলোচনা
লেখক
লেখক আলাপ
নির্ঘণ্ট
নির্ঘণ্ট আলাপ
পাতা
পাতা আলাপ
প্রবেশদ্বার
প্রবেশদ্বার আলাপ
প্রকাশক
প্রকাশক আলোচনা
রচনা
রচনা আলাপ
অনুবাদ
অনুবাদ আলোচনা
TimedText
TimedText talk
মডিউল
মডিউল আলাপ
ইভেন্ট
ইভেন্ট আলোচনা
পাতা:প্রবাসী (একত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৪২
104
393359
2006884
1052375
2026-10-31T04:02:01Z
ABDULLAH AL ARAF FURAT
22000
/* মুদ্রণ সংশোধন করা হয়নি */
2006884
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ABDULLAH AL ARAF FURAT" /></noinclude>\[ষষ্ঠ সংখ্যা\]
বান্ত্রো আসি
বাড়ির পিছনের ধানক্ষেতটা পার হইয়া আসিয়া দাঁড়াইলে মালপতির গাছপালা তাহার চোখে পড়িত; সবচেয়ে উঁচু তালগাছটার নীচেই তাহাদের এই বাড়ি। ছেলেবেলায় ...
ওখানে বিবাহ হইলে শ্বশুরবাড়ির আদর জুটিবে কি অনাদর জুটিবে, এই নিয়া ইন্দুকে আর এমন দুর্ভাবনায় পড়িতে হইত না। তাহাকে বউ পাইলে উহার বর্তিয়া যাইত।
তবে কিশোর মহাদেবের মত এমন বরটি তাহার জুটিত না, এই যা আক্ষেপের কথা।
মার অবসর কম। খুব ভোরে আধঘণ্টাখানেক মেয়েকে বুঝাইবার সুযোগ তিনি পাইয়াছিলেন, তার পর মাঝে মাঝে নানা ছলে মেয়ের মলিন মুখখানি দেখিয়া যাওয়ার বেশী সময় করিয়া উঠিতে পারেন নাই। এখন আর তিনি থাকিতে পারিলেন না। নূতন জামাইকে আদর করিয়া খাওয়াইবার লোক আবশ্যকের অতিরিক্তই ছিল, তথাপি ঘরে ঢুকিয়া বলিলেন, “যা মা ক্ষেত্তি, জামাইয়ের খাওয়াটা একটু দেখ তো গিয়ে।”
“সে কি মাসীমা? জামাই কি একা খাচ্ছে নাকি?” ছেলেকে রাখিয়া তুলিয়া ক্ষেত্তি তাড়াতাড়ি চলিয়া গেল।
মা বলিলেন, “পাতের কাছে বসে আর উঠে এলি কিরে? তোর খাওয়া না হলে এক্ষুনি দুধ দিয়ে খেয়ে ফেল মা, খিদেয় নইলে যে সারা হয়ে যাবি।”
মার গলার স্বর এমন করুণ শোনাইল যে দুধ খাইতে ইন্দু একেবারে অস্বীকার করিতে পারিল না, বলিল, “এখন নাম, পরে খাবখন।”
“এখনই একটু খেয়ে নে মা, আর কি জামাইয়ের খাওয়া? জামাইয়ের খাওয়া হ'লে সবাই তোকে আবার ঘিরে ধরবে, তখন কি আর খেতে পারবি? এখুনি খেয়ে নে।”
“আমার কিছু খেতে ইচ্ছে করছে না মা।”
মার চোখ সজল হইয়া উঠিল “তা কি আমি বুঝি না মা, তবু খেয়ে নে। ...”
একটু মানে এক বাটি এবং বাটিটাও নেহাৎ ছোট নয়। দুধের পরিমাণ দেখিয়া ইন্দু ভয় পাইল। মার মুখ চাহিয়া সবখানি দুধ কোনমতে যে গেলা যায় না এমন নয়, কিন্তু রাস্তায় বমি হওয়ার আশঙ্কা আছে। তবু খাইতে হইল তাহাকে সবটাই। সে যেন অবোধ অবাধ্য শিশু, এমনিভাবে গায়ে-মাথায় হাত বুলাইয়া, তোষামোদ করিয়া বকিয়া মা তাহাকে সবটুকু দুধ খাওয়াইলেন, ভিজা হাত মুখে বুলাইয়া নিজের আঁচলে মুখ মুছাইয়া দিলেন, চুপি চুপি বলিলেন, “এক কাজ করবি ইন্দু? খানিকটা সন্দেশ দলা করে কলাপাতায় মুড়ে দিচ্ছি, সঙ্গে নিবি। রাস্তায় যদি খিদে পায়”
মাগো, মেয়েকে যে তিনি এত ভালবাসেন আগে তাহা কে জানিত! দুদিন আগেও ইহাকে কারণে-অকারণে কত মুখঝামটা দিয়াছেন, কত লাঞ্ছনা করিয়াছেন। সে সব কথা ভাবিলেও আজ চোখ ফাটিয়া জল আসিতে চায়। দেখিতে দেখিতে মেয়ের দেহ দীর্ঘ হইয়া উঠিল, দুধ না, ভাল মাছটুকু না, তবু যেন কলাগাছের মত হু হু করিয়া বাড়িয়া চলে, অথচ বর জোটে না। মেয়ের দিকে তাকাইলেও বুকের ভিতরটা যেন তাহার হিম হইয়া যাইত। এক বছর ধরিয়া পেটের মেয়ে যেন শত্রুরও বাড়া হইয়া ছিল। এমন রাজরাণীর মত আজ ইহাকে মানাইয়াছে, এমন গড়ন, এমন মাজা রঙ, এমন লাবণ্য কিছুই কি তখন চোখে পড়িত না? মনে হইত, এমন কুরূপা মেয়ে ভূভারতে আর জন্মায় নাই।
... বিনা দোষে মুখ বুজিয়া তো দুঃখই এ মেয়ে তাহার সহিয়াছে! বিন্দুর বেলা থাকিবেন, আর ...
আশ্চর্য এই, মেয়ে যে প্রায় আধাআধি সর্বনাশ করিয়া চলিল এ কথা মার মনেও পড়িল না। তেরো বিঘা জমির ...<noinclude></noinclude>
dtoqnrduw4zwj9rt1slrn5xkbekzq77
2006885
2006884
2026-10-31T04:03:55Z
ABDULLAH AL ARAF FURAT
22000
Reverted 1 edit by [[Special:Contributions/ABDULLAH AL ARAF FURAT|ABDULLAH AL ARAF FURAT]] ([[User talk:ABDULLAH AL ARAF FURAT|talk]]) (TwinkleGlobal)
2006885
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="" /></noinclude>৬ষ্ঠ সংখ্যা ]
বান্ত্রো ఆసి
বাড়ির পিছনের ধান ক্ষেতটা পার হইয়া আসিয়া দাড়াইলে মালপতির গাছপালা তাহার চোখে পড়িত ; সবচেয়ে উচু তাল গাছটার নীচেই তাহদের এই বাড়ি। ছেলে কালে ८ठा कि श्रेद्रांप्इ ? बtब्रब्र ब्रङ भूहेब cन कि चण थाहेङ ?
ठ झांफ़ा, चक्रण छक्लयर्डौं श्रांब्र डांशंब्र cछ्रण छूबटनई ऊांटक बछे कब्रियांव्र अछ कि ब्रकम बाथ श्ब्राहिल ? फ्रक्वदउँौंগিরিকেও সে দেখিয়াছে, ভারি শাস্ত অমায়িক মানুষ। ওখানে বিবাহ হইলে শ্বশুরবাড়ির আদর জুটবে কি অনাদর জুটৰে এই নিয়া ইন্দুকে আর এমন দুর্ভাবনায় পড়িতে হুইত না। তাহাকে বউ পাইলে উহার বৰ্ত্তিয়া যাইত।
তবে কিশোর মহাদেবের মত এমন বরটি তাহার জুটিত না, এই যা আপশোধের কথা।
মার অবসর কম, খুব ভোরে আধঘণ্টাখানেক মেয়েকে বুৰাইবার স্থযোগ তিনি পাইয়াছিলেন, তার পর মাঝে মাঝে নানা ছলে মেয়ের মান মুখখানি দেখিয়া যাওয়ার বেশী সময় করিয়া উঠিতে পারেন নাই। এখন আর তিনি থাকিতে পারিলেন না। নূতন জামাইকে আদর করিয়া খাওয়াইবার লোক আবশ্যকের অতিরিক্তই ছিল তথাপি ঘরে ঢুকিয়া বলিলেন, যা ত মা ক্ষেস্তি, জামায়ের খাওয়াটা একটু স্বাখ তো গিয়ে ।”
‘লে কি মাসীমা ? জামাই এক খাচ্ছে না কি ?” ছেলেকে ৰাখে তুলিয়া ক্ষেত্তি তাড়াতাড়ি চলিয়া গেল। - মা বলিলেন, ‘পাতের কাছে বসূলি আর উঠে এলি किहूरे cङ cधणि ना ऐकू ? ७क छ्ष ७rन नि' कुष्क দিয়ে খেয়ে ফ্যাল মা, খিদেয় নইলে যে সারা হয়ে যাবি ?
মার গলার স্বর এমন কঙ্কণ শোনাইল ষে দুধ খাইতে ইন্দু একেবারে অস্বীকার করিতে পারিল না, বলিল, ‘এখন নাম, পরে খাব খন।’
*ंi८ब्र चांद्म कुक्षन क्षiबि भi, ं ब्र किं ब्षांब्र स्वां८छ् ? জামায়ের খাওয়া হ’লে সবাই তোকে আবার ছেকে ধরবে, তখন কি আর খেতে পারৰি ? এখুনি খেয়ে নে ৷” *আমার কিছু খেতে ইচ্ছে করছে না মা ? মার চোখ সজল হইয়াউঠিল –‘তা কি আমি বুঝি না या, उबू ८ष८ङ इव । ब्रांखांद्र फूहे विप्नब कहे 'श्राणिहन्
ভেবে আমি এখানে কি করে থাকৃৰ বল দেখি ? একটু इष छूहे षा ऐकू, जर्कौ या चांशाब्र ।'
একটু মানে এক বাটি এবং বাটিটাও নেহাৎ ছোট নয়। দুধের পরিমাণ দেখিয়া ইন্দু ভয় পাইল। মার মুখ চাহিয়া সবখানি দুধ কোনমতে যে গেলা যায় না এমন নয়, কিন্তু রাস্তায় বমি হওয়ার আশঙ্কা আছে। তৰু খাইতে হইল তাহাকে সবটাই। সে যেন অবোধ অবাধ্য শিশু এমনি ভাবে গায়ে মাথায় হাত বুলাইয়া তোষামোদ করিয়া বকিয়া মা তাহাকে সবটুকু দুধ খাওয়াইলেন, ভিজা হাত মুখে বুলাইয়া নিজের আঁচলে মুখ মুছাইয়া দিলেন, চুপি চুপি বলিলেন, ‘এক কাজ কবি ইন্দু ? খানিকট সন্দেশ দলা করে কলাপাতায় মুড়ে দিচ্ছি, সঙ্গে নিবি । রাস্তায় যদি খিদে পায়—’
মাগো, মেয়েকে যে তিনি এত ভালবাসেন আগে তাহা কে জানিত । দুদিন আগেও ইহাকে কারণে অকারণে কত মুখঝামটা দিয়াছেন, কত লাঞ্ছনা করিয়াছেন। সে সব কথা ভাবিলেও আজ চোখ ফাটিয়া জল আসিতে চায়। দেখিতে দেখিতে মেয়ের দেহ দীঘল হুইয়া উঠিল, দুধ না, ভাল মাছটুকু না তবু যেন কলাগাছের মত হু ছ করিয়া বাড়িয়া চলে, অথচ বর জোটে না। মেয়ের দিকে তাকাইলেও বুকের ভিতরটা যেন তাহারহিম হইয়া যাইত। এক বছর ধরিয়া পেটের মেয়ে যেন শত্রুরও বাড়া হইয়া ছিল। এমন রাজরাণীর মত আজ ইহাকে মানাইয়াছে, এমন গড়ন, এমন মাজ রঙ, এমন লাবণ্য,—কিছুই কি তখন চোখে পড়িত ছাই ! মনে হইত, এমন কুরূপা মেয়ে ভূভারতে আর জন্মায় নাই।
ळ्बूिक शब्रिब डैहू रूब्रिह भा हेमूब जकिउ भूषशानि अकृ४ नबटन फ्रांश्बि cनषिब खांकिँप्णन, बफ़ चछात्र হইয়াছিল, বিনা দোষে মুখ বুজিয়া ত দুঃখই এ মেয়ে তাহার সহিয়াছে! বিন্দুর বেলা থাকিবেন, আর अयन कब्रिग्ना भूथन डशन बक्ट्रियन *, या उठां ८थैौघै।
দিবেন না । 會
আশ্চৰ্য্য এই, মেয়ে যে প্রায় আধাআধি সৰ্ব্বনাশ করিয়া চলিল এ কথা মার মনেও পড়িলা । তেরো বিঘা श्वांटमब्र खभि (१८कबांटग्रहे *िां८छ्/ऋांशै-श्रृङ्ख जर्हेब्रा बोथा<noinclude></noinclude>
fur71eyldiykqax49zuyt5hpkmc5y4r
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/১৭
104
879084
2006889
1945172
2026-10-31T06:09:27Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006889
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|শিশুর জীবন}}
{{block center/s}}</noinclude><poem>বুঝেছিলে সে ফাল্গুনে
আমার সে গান শুনে শুনে
:::তোমারও গান আমি ভালোবাসি।
দিন গেল, ঐ মাঠে বাটে
::আঁধার নেমে প’ল;
:::এ পার থেকে বিদায় মেলে যদি
তবে তোমার সন্ধেবেলার
::খেয়াতে পাল তোলো,
:::পার হব এই হাটের ঘাটের নদী।
আবার ওগো শিশুর সাথি,
শিশুর ভুবন দাও তো পাতি,
:::করব খেলা তোমায় আমায় একা।
চেয়ে তোমার মুখের দিকে
তোমায়— তোমার জগৎটিকে—
:::সহজ চোখে দেখব সহজ দেখা।</poem>
{{block center/e}}
{{dhr}}
{{বাম|৪ কার্তিক ১৩২৮}}<noinclude>{{কেন্দ্র|১৫}}</noinclude>
n74yg5d425d549ue7vr13i5x8dzbtzj
পাতা:ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf/২৯৫
104
888081
2006882
2026-10-31T03:12:10Z
Hrishikes
1618
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006882
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Hrishikes" />{{rh||পরবর্তী কালের প্রসিদ্ধ শক্তি-সাধকগণের সাধনা|২৭৯}}</noinclude>রহিয়াছে, ‘ময়ী’ত্বেই বিকার—বিকার ছাড়া যে রূপ হয় না। কিন্তু এ বিকার লীলার বিকার। এই যে রূপ, —এই যে ইষ্টমূর্তি,—ইহা ত অবলম্বন—অবলম্বন করিয়া রূপের মধ্যে একবার ডুবিয়া গেলে তখন আর রূপ কোথায়? তখন ‘রূপসাগরে’ ডুবিয়াই যে লাভ হয় ‘অরূপ-রতন’। যখন অরূপ রতন তখন আর ব্রহ্মময়ী নয়—তখন শুধু ব্রহ্ম। তখন আর শ্যামা স্ত্রী নয়। আমরা পূর্বে দেখিয়া আসিয়াছি, রামপ্রসাদ এবং অন্যান্য সাধকগণও এই কথাই বলিয়াছেন। শ্রীরামকৃষ্ণও তাহাই বলিয়াছেন, “সেই আদ্যাশক্তি মেয়ে না পুরুষ? আমি ওদেশে দেখলাম, লাহাদের বাড়ীতে কালীপূজা হচ্ছে। মা’র গলায় পৈতে দিয়েছে! একজন জিজ্ঞাসা করলে, ‘মা’র গলায় পৈতে কেন?’ যার বাড়ীর ঠাকুর, তাকে সে বললে, ‘ভাই তুই মাকে ঠিক চিনেছিস।’ কিন্তু আমি কিছু জানি না, মা পুরুষ কি মেয়ে!”<ref>কথামৃত, ৫ম, পৃ. ৭৬-৭৭।</ref>
{{gap}}শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন,—“কালীরূপ চিন্তা করতে করতে সাধক কালীরূপেই দর্শন পায়। তারপরে দেখতে পায় যে রূপ অখণ্ডে লীন হয়ে গেল।”<ref>ঐ, ৪র্থ, পৃ. ১০০।</ref> অখণ্ডে হইল একেবারে লীন অবস্থা—একেবারে বেহুঁশ অবস্থা—সূফীদের ভাষায় ‘বেখবরী হাল’। এই ব্রহ্মজ্ঞানের মধ্যে একেবারে লীন বা বেহুঁশ হইয়া থাকিতে শ্রীরামকৃষ্ণ চাহিতেন না। তাইত তিনি বার বার বলিতেন, ‘ওমা ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুঁশ ক’রে রাখিস্ নে!’ তিনি যে লীলার আনন্দ চান, রসের আস্বাদন চান, তাই বলিয়াছেন,—“শুধু অদ্বৈতজ্ঞান। হ্যাক্ থু!!! যতক্ষণ ‘আমি’ রেখেছ, ততক্ষণ তুমি! পরমহংস ত বালক, বালকের মা চাই না?”<ref>ঐ, ৪র্থ, পৃ. ৫০।</ref>
{{gap}}সাকার-সাধকগণের মধ্যে দুই প্রকারের সাধক আছেন,—একদল হইলেন নিরাকারে অনধিকারী, নিরাকারকে তাঁহারা ধারণা করিতে পারেন না। অনেক সময় যাঁহারা নিরাকারকে আশ্রয় করেন তাঁহারাও শ্রান্ত হইয়া পড়েন। “পাখী উপরে খুব উঠে, যখন শ্রান্ত হয়, তখন আবার ডালে এসে বিশ্রাম করে। নিরাকারের পর সাকার।”<ref>ঐ, ৪র্থ, পৃ. ১১৬।</ref> কিন্তু আর এক রকমের সাকার আছে, তাহাকে বলা যায় উচ্চাধিকারীর সাকার। এখানে নিরাকারের পর সাকার; অর্থাৎ নিরাকারে প্রতিষ্ঠিত হইবার পর লীলানন্দ-বিলাসের জন্য সাকার। গোপীরা ছিলেন এই উচ্চাধিকারী সাধকের দলে; তাই “গোপীদের ব্রহ্মজ্ঞান ছিল। কিন্তু তারা চাইত না।”<ref>ঐ, ৪র্থ, পৃ. ১।</ref> এই বিভিন্ন ইষ্টমূর্তিকে সাকারে বিচিত্র রস-আস্বাদন আর নিরাকারে একটানা স্থিতি—এই দুইয়ের পার্থক্য বুঝাইয়াছেন শ্রীরামকৃষ্ণ বিবাহ-বাড়ীর নহবতের দুইটি সানাইয়ের সুরের পার্থক্যকে অবলম্বন করিয়া। “যেমন রসুনচৌকির একজন পোঁ ধরে থাকে, তার বাঁশীর সাত ফোকর সত্ত্বেও। কিন্তু আর একজন দেখ কত রাগ রাগিণী বাজায়।”<ref>ঐ, ৫ম, পৃ. ৪০।</ref>
{{nop}}<noinclude>{{rule|8em|align=left}}
{{smallrefs|85%}}</noinclude>
je8furrvs3se2osrxwr58s96o3d6uzu
পাতা:ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf/২৯৬
104
888082
2006883
2026-10-31T03:44:20Z
Hrishikes
1618
/* মুদ্রণ সংশোধন করা হয়নি */
2006883
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Hrishikes" />{{rh|২৮০|ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য}}</noinclude>{{gap}}সত্যটিকে আবার অন্যভাবে বুঝাইতে গিয়া শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন ব্রহ্ম এবং কালী একই পরম সত্যের নিষ্ক্রিয় ও সক্রিয় রূপ। ব্রহ্ম নিষ্ক্রিয়, লীলা-সক্রিয়তায় কালীরূপ। কালীই ইষ্টমূর্তি; সেই ইষ্টমূর্তি সাধকের বাসনা অনুরূপে বহু হয়। এ-বিষয়ে শ্রীরামকৃষ্ণ একটি দৃষ্টান্ত দিতেন, “সাধকের জন্য তিনি নানা ভাবে নানা রূপে দেখা দেন। একজনের এক গামলা রঙ ছিল। অনেকে তার কাছে কাপড় রঙ করাতে আসতো। সে লোকটী জিজ্ঞাসা করতো, তুমি কি রঙে ছোপাতে চাও। একজন হয়তো বল্লে, আমি লাল রঙে ছোপাতে চাই। অমনি সেই লোকটী গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলতো, ‘এই লও তোমার লাল রঙে ছোপান কাপড়।’ আর একজনে হয়তো বল্লে, আমার হল্দে রঙে ছোপান চাই। অমনি সেই লোকটী সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে ব’লতো, ‘এই লও তোমার হল্দে রঙ।’ নীলরঙে ছোপাতে চাইলে, আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা, ‘এই লও তোমার নীলরঙে ছোপান কাপড়।’ এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো, তার কাপড় সেই রঙে সেই একই গামলা হ’তে ছোপান হ’ত।”<ref>কথামৃত, ১ম, পৃ. ৫১-৫২।</ref> এ-বিষয়ে তিনি বহুরূপী গিরগিটির দৃষ্টান্তটিও বার বার ব্যবহার করিয়াছেন; একই গিরগিটি, কখনও লাল, কখনও সবুজ,—কখনও হল্দে, কখনও নীল। পরমসত্য নির্গুণও বটে, সগুণও বটে, নিষ্ক্রিয়ও বটে, সক্রিয়ও বটে, নিরাকারও বটে, সাকারও বটে। সাকারও আবার বহু-আকার; আসলে এ শুধু দেখিবার পার্থক্য, উপলব্ধির পার্থক্য—সাধক-মানসের পার্থক্য। পূর্বেই বলিয়াছি, শ্রীরামকৃষ্ণ সাকার উপাসনার দুইটি দিক্ দেখিয়াছেন,—একটি দিক্ হইল নিম্নাধিকারীর দিক্—অপরটি হইল উচ্চাধিকারীর দিক্। নিম্নাধিকারীর পক্ষে যে সাকার উপাসনা উহা অনেকখানি হইল সাধনার একটা প্রাথমিক অবস্থা। “আবার দেখ, ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে? যতদিন না বিবাহ হয়, আর যতদিন না স্বামীসহ বাস করে। বিবাহ হ’লে পুতুলগুলি পেঁটরায় তুলে ফেলে। ঈশ্বর লাভ হ’লে আর প্রতিমাপূজার কি দরকার?”<ref>ঐ, ২য়, পৃ. ১০৫।</ref> কিন্তু উচ্চাধিকারীর আর-এক রকম ইষ্ট অবলম্বন আছে—রূপ অবলম্বন আছে, উহাই হইল লীলা-রসাবাদের প্রয়োজনে। লীলাবিলাসী সাধকের ভক্তির আবেগেই নিরাকার আনন্দঘন প্রেমঘন মূর্তি লাভ করিয়া সাকার হইয়া ওঠেন। শ্রীরামকৃষ্ণ বলিতেন— “কি রকম জান? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠাণ্ডার গুণে সাগরের জল বরফ হ'য়ে ভাসে, নানা রূপ ধ'রে বরফের চাঁই সাগরের জলে ভাসে; তেমনি ভক্তি-হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান-সূর্য উঠলে বরফ গ'লে আগেকার যেমন জল, তেমনি জল। অধঃ ঊর্ধ্ব পরিপূর্ণ। জলে জল।”১” ১২ ১০ ১৪ ঐ, ২য়, প, ২৩<noinclude>{{rule|8em|align=left}}
{{smallrefs|85%}}</noinclude>
86miba60xhkwn392v6b3qaf1at1qd37
2006886
2006883
2026-10-31T04:18:31Z
Hrishikes
1618
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006886
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Hrishikes" />{{rh|২৮০|ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য}}</noinclude>{{gap}}সত্যটিকে আবার অন্যভাবে বুঝাইতে গিয়া শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন ব্রহ্ম এবং কালী একই পরম সত্যের নিষ্ক্রিয় ও সক্রিয় রূপ। ব্রহ্ম নিষ্ক্রিয়, লীলা-সক্রিয়তায় কালীরূপ। কালীই ইষ্টমূর্তি; সেই ইষ্টমূর্তি সাধকের বাসনা অনুরূপে বহু হয়। এ-বিষয়ে শ্রীরামকৃষ্ণ একটি দৃষ্টান্ত দিতেন, “সাধকের জন্য তিনি নানা ভাবে নানা রূপে দেখা দেন। একজনের এক গামলা রঙ ছিল। অনেকে তার কাছে কাপড় রঙ করাতে আসতো। সে লোকটী জিজ্ঞাসা করতো, তুমি কি রঙে ছোপাতে চাও। একজন হয়তো বল্লে, আমি লাল রঙে ছোপাতে চাই। অমনি সেই লোকটী গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলতো, ‘এই লও তোমার লাল রঙে ছোপান কাপড়।’ আর একজনে হয়তো বল্লে, আমার হল্দে রঙে ছোপান চাই। অমনি সেই লোকটী সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে ব’লতো, ‘এই লও তোমার হল্দে রঙ।’ নীলরঙে ছোপাতে চাইলে, আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা, ‘এই লও তোমার নীলরঙে ছোপান কাপড়।’ এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো, তার কাপড় সেই রঙে সেই একই গামলা হ’তে ছোপান হ’ত।”<ref>কথামৃত, ১ম, পৃ. ৫১-৫২।</ref> এ-বিষয়ে তিনি বহুরূপী গিরগিটির দৃষ্টান্তটিও বার বার ব্যবহার করিয়াছেন; একই গিরগিটি, কখনও লাল, কখনও সবুজ,—কখনও হল্দে, কখনও নীল। পরমসত্য নির্গুণও বটে, সগুণও বটে, নিষ্ক্রিয়ও বটে, সক্রিয়ও বটে, নিরাকারও বটে, সাকারও বটে। সাকারও আবার বহু-আকার; আসলে এ শুধু দেখিবার পার্থক্য, উপলব্ধির পার্থক্য—সাধক-মানসের পার্থক্য। পূর্বেই বলিয়াছি, শ্রীরামকৃষ্ণ সাকার উপাসনার দুইটি দিক্ দেখিয়াছেন,—একটি দিক্ হইল নিম্নাধিকারীর দিক্—অপরটি হইল উচ্চাধিকারীর দিক্। নিম্নাধিকারীর পক্ষে যে সাকার উপাসনা উহা অনেকখানি হইল সাধনার একটা প্রাথমিক অবস্থা। “আবার দেখ, ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে? যতদিন না বিবাহ হয়, আর যতদিন না স্বামীসহ বাস করে। বিবাহ হ’লে পুতুলগুলি পেঁটরায় তুলে ফেলে। ঈশ্বর লাভ হ’লে আর প্রতিমাপূজার কি দরকার?”<ref>ঐ, ২য়, পৃ. ১০৫।</ref> কিন্তু উচ্চাধিকারীর আর-এক রকম ইষ্ট অবলম্বন আছে—রূপ অবলম্বন আছে, উহাই হইল লীলা-রসাস্বাদের প্রয়োজনে। লীলাবিলাসী সাধকের ভক্তির আবেগেই নিরাকার আনন্দঘন প্রেমঘন মূর্তি লাভ করিয়া সাকার হইয়া ওঠেন। শ্রীরামকৃষ্ণ বলিতেন—“কি রকম জান? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠাণ্ডার গুণে সাগরের জল বরফ হ’য়ে ভাসে, নানা রূপ ধ’রে বরফের চাঁই সাগরের জলে ভাসে; তেমনি ভক্তি-হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান-সূর্য উঠলে বরফ গ’লে আগেকার যেমন জল, তেমনি জল। অধঃ ঊর্ধ্ব পরিপূর্ণ। জলে জল।”<ref>ঐ, ২য়, পৃ. ২৩।</ref>
{{nop}}<noinclude>{{rule|8em|align=left}}
{{smallrefs|85%}}</noinclude>
hbss66beraa8lbh5nukufbdwszuisr4
পাতা:ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf/২৯৭
104
888083
2006887
2026-10-31T04:58:23Z
Hrishikes
1618
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006887
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Hrishikes" />{{rh||পরবর্তী কালের প্রসিদ্ধ শক্তি-সাধকগণের সাধনা|২৮১}}</noinclude>{{gap}}আসলে তাহা হইলে নিরাকার ও সাকার হইল একই সাধকের দুই ক্ষণে দুই রূপ উপলব্ধি। নির্বিকল্প সমাধিতে যেখানে ‘অহং’-এর পরিপূর্ণ লোপ সেইখানেই নিরাকার। যেখানে জ্ঞাতা নাই জ্ঞেয় নাই—সেখানে আকার বা রূপ আসিবে কোথা হইতে? সেই নির্বিকল্প ধাম হইতে চিত্ত যখন রূপের ধামে নামিয়া আসিয়া ‘অহং’কে খানিকটা ফিরিয়া পায় তখনই সাকার। লীলাবিলাসী সাধক—যাঁহারা সর্বদা ‘বেহুঁশ’ হইয়া থাকিতে চাহেন না—যাঁহারা ‘রসে বশে’ থাকিতে চান তাঁহারা তাই নির্বিকল্প সমাধিতে বেশিক্ষণ নিঃসংজ্ঞ থাকিতে চাহেন না। শ্রীরামকৃষ্ণ বলিতেন, “হাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোণার একটু কণা সোণার চাপে যত ঘসো না কেন, তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন, আর তার একটী ফিন্কি। বাহ্যজ্ঞান চ’লে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য! আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়।”<ref>কথামৃত, ৩য়, পৃ. ১০০।</ref> অন্যত্র তিনি এ-বিষয়ে বলিয়াছেন,—“দেখলাম, তিনি (ঈশ্বর) আর হৃদয় মধ্যে যিনি আছেন, এক ব্যক্তি। ... তবে একটি রেখামাত্র আছে (‘ভক্তের আমি’ আছে) সম্ভোগের জন্য।”<ref>ঐ, ৩য়, পৃ. ২৮৯।</ref> “তিনি যতক্ষণ ‘আমি’ রাখেন ততক্ষণই ভক্তি।” এই ‘আমি’র রেখামাত্র অবস্থানেই নির্গুণের সগুণ লীলার, নিরাকারের সাকার লীলার আস্বাদন হয়। যতক্ষণ ‘আমি’ আছে ততক্ষণই কালী-কৃষ্ণ—যখন ‘আমি’র লোপ তখনই ‘সাকার ডুবিয়া মরে নিরাকার চুপে।’ শ্রীরামকৃষ্ণ বলিতেন, সেই ব্রহ্ম সেই যে কালীরূপে আস্বাদিতা ইহা ত সংবেদ্য সত্য, ইহাকে লইয়া কি বাহিরে হৈ চৈ করিতে হয়? রামপ্রসাদের মত ‘ঠারে ঠোরে’ বুঝিতে হয়—
{{block center|প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে।<br/>
সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝ নারে মন ঠারে ঠোরে॥}}
{{gap}}“রামপ্রসাদ মনকে বল্ছে—‘ঠারে ঠোরে’ বুঝতে। এই বুঝতে বল্ছে যে, বেদে যাঁকে ব্রহ্ম বল্ছে—তাঁকেই আমি মা বলে ডাকছি।”<ref>ঐ, ৩য়, পৃ. ১৭।</ref>
{{gap}}শ্রীরামকৃষ্ণ বহুবার বলিয়াছেন, অচলেরই আবার চল আছে, অটলেরই আবার টল আছে। অচল অটলই নিত্য—আর চলে টলে নিত্যের বুকে মধুর লীলা। যাঁহার নিত্য, তাঁহারই লীলা। অচলে অটলে ব্রহ্মজ্ঞান—চলে টলে ভক্তি। রামপ্রসাদের ন্যায় শ্রীরামকৃষ্ণেরও ঝোঁক এই ভক্তির দিকে। অচলে বা অটলে বেশিক্ষণ থাকা যায় না, বড় উচ্চ পর্দা—অল্প একটু নামিয়া আসিয়া ভক্তিতে সরস হইয়া অবস্থান করিতে হয়। “ও ‘আমি’ এক একবার যায়। তখন ব্রহ্মজ্ঞান হ’য়ে সমাধিস্থ হয়। আমারও যায়। কিন্তু বরাবর নয়। সা রে গা মা পা ধা নি;—কিন্তু ‘নি’তে অনেকক্ষণ থাকা যায় না;—আবার নীচের গামে নামতে হয়। আমি বলি, ‘মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না’।”<ref>ঐ, ৩য়, পৃ. ৯০॥</ref>
{{nop}}<noinclude>{{rule|8em|align=left}}
{{smallrefs|85%}}</noinclude>
5vu75kotrlh0b2e6erqsaf5igvrre3y
পাতা:ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf/২৯৮
104
888084
2006888
2026-10-31T05:32:50Z
Hrishikes
1618
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006888
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Hrishikes" />{{rh|২৮২|ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য}}</noinclude>{{gap}}এই অটল ও টলের তত্ত্বটি ভারী সুন্দরভাবে বুঝান হইয়াছে শিবের দৃষ্টান্তে। যোগে যখন আত্মলোপ করিয়া সমাধিস্থ তখন তিনি অটল! মনকে খানিকটা যখন নীচে নামান হইল তখনই ভক্তিতে তিনি ‘টল’—তখনই রাম রাম করিয়া নৃত্য। “শিবের দুই অবস্থা। যখন আত্মারাম তখন সোঽহং অবস্থা,—যোগেতে সব স্থির। যখন ‘আমি’ একটা আলাদা বোধ থাকে তখন ‘রাম! রাম! ক’রে নৃত্য।”<ref>কথামৃত, ৪র্থ, পৃ. ২৬৮।</ref>
{{gap}}ভক্তির ক্ষেত্রে রূপের ক্ষেত্রে মন যে একটু নামিয়া আসে, একথার তাৎপর্য কি? যোগ-সাধনার দিক্ হইতে কথাটি অতি তাৎপর্যপূর্ণ। তন্ত্রে যে ষট্চক্র এবং তদূর্ধ্বে সপ্তম চক্র সহস্রারের কথা আছে, শ্রীরামকৃষ্ণ তাহার অতি সহজ সরল একটি বর্ণনা দিয়াছেন যে, এই সপ্তচক্রই মনের সাতটি ভূমি,—“এই সাতভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে, তখন লিঙ্গ, গুহ্য ও নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না—কেবল কামিনী-কাঞ্চনে মন থাকে! মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে। আর চারিদিকে জ্যোতিঃ-দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতিঃ দেখে অবাক হয়ে বলে, ‘একি!’ ‘একি!’ তখন আর নীচের দিকে (সংসারের দিকে) মন যায় না।
{{gap}}“মনের পঞ্চমভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে, তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোন কথা শুনতে বা বলতে ভাল লাগে না। যদি কেউ অন্য কথা বলে, সেখান থেকে উঠে যায়।
{{gap}}“মনের ষষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু ‘আমি’ থাকে। সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন ক’রে উন্মত্ত হয়ে, সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয়, ছুঁলাম ছুঁলাম; কিন্তু কাঁচ ব্যবধান আনে ব’লে ছুঁতে পারা যায় না।
{{gap}}“শিরোদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়।”<ref>ঐ, ১ম, পৃ. ৭২-৭৩।</ref>
{{gap}}শিরোদেশের সপ্তম ভূমিই হইল সপ্তম স্বর ‘নি’-র ভূমি; এখানে বেশিক্ষণ থাকা যায় না, থাকিলে দেহপাত হয়। লীলারস আস্বাদের জন্য দেহকে রক্ষা করিতে হইলে একটু নামিয়া আসিয়া কণ্ঠস্থ পঞ্চম ভূমি ও কপালস্থ ষষ্ঠভূমিতে অবস্থান করিতে হয়। সপ্তম ভূমিতে ‘অহং’-এর লোপ, সেখানে আর ভক্তির কথা নাই। পঞ্চম ও ষষ্ঠ ভূমিতে অহং পাকা সোনা হইয়া থাকে—দাস অহং, মায়ের সন্তান অহং—এই দুই ভূমিই হইল তাই ভক্তির ভূমি—সাকার-অবলম্বনে লীলা-বিলাসের ভূমি। ‘আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালবাসি।’ আমার<noinclude>{{rule|8em|align=left}}
{{smallrefs|85%}}</noinclude>
1gjeoiai8smjivepvcavt5baux6me95