উইকিসংকলন
bnwikisource
https://bn.wikisource.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%B2%E0%A6%A8:%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
MediaWiki 1.48.0-wmf.1
first-letter
মিডিয়া
বিশেষ
আলাপ
ব্যবহারকারী
ব্যবহারকারী আলাপ
উইকিসংকলন
উইকিসংকলন আলোচনা
চিত্র
চিত্র আলোচনা
মিডিয়াউইকি
মিডিয়াউইকি আলোচনা
টেমপ্লেট
টেমপ্লেট আলোচনা
সাহায্য
সাহায্য আলোচনা
বিষয়শ্রেণী
বিষয়শ্রেণী আলোচনা
লেখক
লেখক আলাপ
নির্ঘণ্ট
নির্ঘণ্ট আলাপ
পাতা
পাতা আলাপ
প্রবেশদ্বার
প্রবেশদ্বার আলাপ
প্রকাশক
প্রকাশক আলোচনা
রচনা
রচনা আলাপ
অনুবাদ
অনুবাদ আলোচনা
TimedText
TimedText talk
মডিউল
মডিউল আলাপ
ইভেন্ট
ইভেন্ট আলোচনা
টেমপ্লেট:PAGES NOT PROOFREAD
10
9620
2006912
2006872
2026-11-01T20:23:13Z
SodiumBot
19245
বট টেমপ্লেট হালনাগাদ করছে
2006912
wikitext
text/x-wiki
442145
lx5cpg6nmh76h5tnfi6w4cj5tfe9j88
টেমপ্লেট:ALL PAGES
10
9621
2006913
2006901
2026-11-01T20:23:23Z
SodiumBot
19245
বট টেমপ্লেট হালনাগাদ করছে
2006913
wikitext
text/x-wiki
558457
9nfoz9pn8we422iyajn1rf59fy5jfzt
টেমপ্লেট:PR TEXTS
10
9622
2006914
2006874
2026-11-01T20:23:33Z
SodiumBot
19245
বট টেমপ্লেট হালনাগাদ করছে
2006914
wikitext
text/x-wiki
20198
p20b3fvum0bipgl39171bozp4nxza9q
টেমপ্লেট:ALL TEXTS
10
9623
2006915
2006875
2026-11-01T20:23:43Z
SodiumBot
19245
বট টেমপ্লেট হালনাগাদ করছে
2006915
wikitext
text/x-wiki
20198
p20b3fvum0bipgl39171bozp4nxza9q
পাতা:ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf/১৫
104
873754
2006903
2006676
2026-11-01T12:44:44Z
Hrishikes
1618
2006903
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Hrishikes" /></noinclude>{{block center/s|width=500px}}{{c|{{x-larger|সূচীপত্র}}}}
{{dotted TOC line| |[[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/নিবেদন|নিবেদন]] {{smaller|{{blue|(মূল সূচীপত্রে নেই)}}}}|৷৶৹–৷৷৵৹|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line|'''প্রথম অধ্যায়'''|||chapter-width=8em|chapter-align=left|dottext= }}
{{dotted TOC line| |[[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/প্রথম অধ্যায়|উপক্রমণিকা]]{{gap|4em}}|১–১৪|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line|'''দ্বিতীয় অধ্যায়'''|||chapter-width=8em|chapter-align=left|dottext= }}
{{dotted TOC line| |দেবীর বিচিত্র ইতিহাস|১৫–৮৯|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(ক) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/দ্বিতীয় অধ্যায়/পৃথিবী-দেবী|পৃথিবী-দেবী]]|১৫|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(খ) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/দ্বিতীয় অধ্যায়/পার্বতী উমা|পার্বতী উমা]]|২৬|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(গ) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/দ্বিতীয় অধ্যায়/দক্ষ-তনয়া সতী|দক্ষ-তনয়া সতী]]|৪২|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(ঘ) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/দ্বিতীয় অধ্যায়/দুর্গা|দুর্গা]]{{gap|4em}}|৪৬|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(ঙ) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/দ্বিতীয় অধ্যায়/চণ্ডী-দেবী বা চণ্ডিকা|চণ্ডী-দেবী বা চণ্ডিকা]]|৫০|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(চ) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/দ্বিতীয় অধ্যায়/কালী-দেবী ও কালীপূজার ইতিহাস|কালী-দেবী ও কালীপূজার ইতিহাস]]|৬৩|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line|'''তৃতীয় অধ্যায়'''|||chapter-width=8em|chapter-align=left|dottext= }}
{{dotted TOC line| |[[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/তৃতীয় অধ্যায়|সংস্কৃত-সাহিত্যে দেবী]]|৯০–১২৮|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line|'''চতুর্থ অধ্যায়'''|||chapter-width=8em|chapter-align=left|dottext= }}
{{dotted TOC line| |[[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/চতুর্থ অধ্যায়|বৌদ্ধ-দেবী]]{{gap|4em}}|১২৯–১৪৬|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line|'''পঞ্চম অধ্যায়'''|||chapter-width=8em|chapter-align=left|dottext= }}
{{dotted TOC line| |[[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/পঞ্চম অধ্যায়|বৈষ্ণব-সাহিত্য ও দেবী]]|১৪৭–১৫৯|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line|'''ষষ্ঠ অধ্যায়'''|||chapter-width=8em|chapter-align=left|dottext= }}
{{dotted TOC line| |[[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/ষষ্ঠ অধ্যায়|রামায়ণ-সাহিত্যে দেবী]]|১৬০–১৭০|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line|'''সপ্তম অধ্যায়'''|||chapter-width=8em|chapter-align=left|dottext= }}
{{dotted TOC line| |[[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/সপ্তম অধ্যায়|বাঙলা মঙ্গল-কাব্যে দেবী]]|১৭০–২০৫|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line|'''অষ্টম অধ্যায়'''|||chapter-width=8em|chapter-align=left|dottext= }}
{{dotted TOC line| |বাঙলা শাক্ত-সাহিত্য|২০৬–২৭৪|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(ক) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/অষ্টম অধ্যায়/বাঙলা শাক্ত-পদাবলী ও বৈষ্ণব-পদাবলী|বাঙলা শাক্ত-পদাবলী ও বৈষ্ণব-পদাবলী]]|২০৬|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(খ) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/অষ্টম অধ্যায়/শাক্ত সাধন-সঙ্গীত ও লীলা-সঙ্গীত|শাক্ত সাধন-সঙ্গীত ও লীলা-সঙ্গীতের সাধারণ পরিচয়]]|২২৬|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(গ) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/অষ্টম অধ্যায়/লীলা-সঙ্গীতের অন্তর্নিহিত সাধনা|লীলা-সঙ্গীতের অন্তর্নিহিত সাধনা]]|২৪৭|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(ঘ) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/অষ্টম অধ্যায়/শাক্ত সাধককবিগণের কালী-সাধনার তাৎপর্য|শাক্ত সাধককবিগণের কালী-সাধনার তাৎপর্য]]|২৬২|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line|'''নবম অধ্যায়'''|||chapter-width=8em|chapter-align=left|dottext= }}
{{dotted TOC line| |পরবর্তী কালের প্রসিদ্ধ শক্তি-সাধকগণের সাধনা|২৭৫–৩০২|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(ক) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/শ্রীরামকৃষ্ণের শক্তি-সাধনা|শ্রীরামকৃষ্ণের শক্তি-সাধনা]]|২৭৫|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(খ) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/শ্রীঅরবিন্দের শক্তি-সাধনা|শ্রীঅরবিন্দের শক্তি-সাধনা]]|২৮৪|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{dotted TOC line| |(গ) [[ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/শ্রীসত্যদেবের শক্তি-সাধনা|শ্রীসত্যদেবের শক্তি-সাধনা]]|২৯৪|symbol=…|spaces=8|chapter-width=1em|col3-width=5em}}
{{nop}}<noinclude>{{block center/e}}</noinclude>
ln8egpytnh1b5dx85gm77du9t0uy313
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/১৮
104
879085
2006916
1945198
2026-11-01T23:09:14Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006916
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|তালগাছ}}}}
{{block center/s}}<poem>{{overfloat left|depth=6em|তালগাছ}}এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
:::উঁকি মারে আকাশে।
{{overfloat left|depth=6em|মনে সাধ}}কালো মেঘ ফুঁড়ে যায়—
একেবারে উড়ে যায়—
:::কোথা পাবে পাখা সে?
{{overfloat left|depth=6em|তাই তো সে}}ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
:::ইচ্ছাটি মেলে তার
{{overfloat left|depth=6em|মনে মনে}}ভাবে বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
:::বাসাখানি ফেলে তার।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|১৬}}</noinclude>
r73lwxn1ag7bzrzwafjiijd1k3puxwn
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/১৯
104
879086
2006917
1945174
2026-11-01T23:09:54Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006917
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|তালগাছ}}
{{block center/s}}</noinclude><poem>{{overfloat left|depth=6em|সারা দিন}}ঝর্ঝর্ থত্থর
কাঁপে পাতা-পত্তর,
:::ওড়ে যেন ভাবে ও,
{{overfloat left|depth=6em|মনে মনে}}আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
:::যেন কোথা যাবে ও।
{{overfloat left|depth=6em|তার পরে}}হাওয়া যেই নেমে যায়,
পাতা-কাঁপা থেমে যায়,
:::ফেরে তার মনটি—
{{overfloat left|depth=6em|যেই ভাবে}}মা যে হয় মাটি তার,
ভালো লাগে আরবার
:::পৃথিবীর কোণটি।</poem>
{{block center/e}}
২ কার্তিক ১৩২৮<noinclude>{{কেন্দ্র|১৭}}</noinclude>
770h14k9vv90ji4ap6upuet6pjabhof
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/২০
104
879087
2006918
1947897
2026-11-01T23:10:50Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006918
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|বুড়ি}}}}
{{block center/s}}<poem>এক যে ছিল চাঁদের কোণায়
:::চরকা-কাটা বুড়ি
পুরাণে তার বয়স লেখে
:::সাত শো হাজার কুড়ি।
সাদা সুতোয় জাল বোনে সে,
:::হয় না বুনোন সারা—
পণ ছিল তার ধরবে জালে
:::লক্ষ কোটি তারা।
হেনকালে কখন আঁখি
:::পড়ল ঘুমে ঢুলে,
স্বপনে তার বয়সখানা
:::বেবাক গেল ভুলে।
ঘুমের পথে পথ হারিয়ে
:::মায়ের কোলে এসে
পূর্ণচাঁদের হাসিখানি
:::ছড়িয়ে দিল হেসে।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|১৮}}</noinclude>
5gw4tjckduntbfe79akny98wehrizvj
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/২১
104
879089
2006919
1945178
2026-11-01T23:11:56Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006919
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|বুড়ি}}
{{block center/s}}</noinclude><poem>সন্ধেবেলায় আকাশ চেয়ে
:::কী পড়ে তার মনে!
চাঁদকে করে ডাকাডাকি,
:::চাঁদ হাসে আর শোনে।
যে পথ দিয়ে এসেছিল
:::স্বপন-সাগর-তীরে
দু হাত তুলে সে পথ দিয়ে
:::চায় সে যেতে ফিরে।
হেনকালে মায়ের মুখে
:::যেমনি আঁখি তোলে
চাঁদে ফেরার পথখানি যে
:::তক্খনি সে ভোলে।
কেউ জানে না কোথায় বাসা,
:::এল কী পথ বেয়ে—
কেউ জানে না এই মেয়ে সেই
:::আদ্যিকালের মেয়ে।
বয়সখানার খ্যাতি তবু
:::রইল জগৎ জুড়ি—
পাড়ার লোকে যে দেখে সেই
:::ডাকে ‘বুড়ি বুড়ি’।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|১৯}}</noinclude>
easgib9xruhbvmb4s04y7t1j4nbbith
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/২২
104
879090
2006920
1945180
2026-11-01T23:12:58Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006920
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|বুড়ি}}
{{block center/s}}</noinclude><poem>সব চেয়ে যে পুরানো সে
:::কোন্ মন্ত্রের বলে
সব চেয়ে আজ নতুন হয়ে
:::নামল ধরাতলে!
{{dhr}}</poem>
{{block center/e}}
১৫ ভাদ্র ১৩২৮<noinclude>{{কেন্দ্র|২০}}</noinclude>
6j5sozuzinu1jic78jepok6wtb26f0n
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/২৩
104
879100
2006921
1945200
2026-11-01T23:14:03Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006921
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|রবিবার}}}}
{{block center/s}}<poem>সোম মঙ্গল বুধ এরা সব
::::আসে তাড়াতাড়ি,
এদের ঘরে আছে বুঝি
::::মস্ত হাওয়া-গাড়ি?
রবিবার সে কেন মা গো,
::::এমন দেরি করে?
ধীরে ধীরে পৌঁছয় সে
::::সকল বারের পরে।
আকাশ-পারে তার বাড়িটি
::::দূর কি সবার চেয়ে?
সে বুঝি মা, তোমার মতো
::::গরিব ঘরের মেয়ে?
সোম মঙ্গল বুধের খেয়াল
::::থাকবারই জন্যেই,
বাড়ি-ফেরার দিকে ওদের
::::একটুও মন নেই।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|২১}}</noinclude>
1370ed3bsyqfp2gspo199aeai83ahnx
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/২৪
104
879102
2006922
1945192
2026-11-01T23:15:04Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006922
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|রবিবার}}
{{block center/s}}</noinclude><poem>রবিবারকে কে যে এমন
:::::বিষম তাড়া করে,
ঘণ্টাগুলো বাজায় যেন
:::::আধ ঘণ্টার পরে।
আকাশ-পারে বাড়িতে তার
:::::কাজ আছে সব চেয়ে—
সে বুঝি মা, তোমার মতো
:::::গরিব ঘরের মেয়ে?
সোম মঙ্গল বুধের যেন
:::::মুখগুলো সব হাঁড়ি,
ছোটো ছেলের সঙ্গে তাদের
:::::বিষম আড়াআড়ি।
কিন্তু শনির রাতের শেষে
:::::যেমনি উঠি জেগে
রবিবারের মুখে দেখি
:::::হাসিই আছে লেগে।
যাবার বেলায় যায় সে কেঁদে
:::::মোদের মুখে চেয়ে—
সে বুঝি মা, তোমার মতো
:::::গরিব ঘরের মেয়ে?</poem>
{{block center/e}}
{{dhr}}
{{বাম|৫ আশ্বিন ১৩২৮}}<noinclude>{{কেন্দ্র|২২}}</noinclude>
0vahhd6pwhvujir3yq05e5502nnk18i
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/২৫
104
879103
2006923
1945201
2026-11-01T23:16:35Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006923
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|সময়হারা}}}}
{{Block center|<poem>যত ঘণ্টা, যত মিনিট, সময় আছে যত
::শেষ যদি হয় চিরকালের মতো,
তখন স্কুলে নেই বা গেলেম; কেউ যদি কয় মন্দ
::আমি বলব, ‘দশটা বাজাই বন্ধ।’
::::তাধিন তাধিন তাধিন।
শুই নে বলে রাগিস যদি আমি বলব তোরে,
::‘রাত না হলে রাত হবে কী করে,
নটা বাজাই থামল যখন কেমন করে শুই?
::দেরি ব’লে নেই তো মা, কিচ্ছুই।’
::::তাধিন তাধিন তাধিন।
যত জানিস রূপ্কথা মা, সব যদি যাস ব’লে
::রাত হবে না, রাত যাবে না চলে;
সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা,
::ফুরোয় না তো গল্প বলার বেলা।
::::তাধিন তাধিন তাধিন।</poem>}}<noinclude>{{কেন্দ্র|২৩}}</noinclude>
gk54yrh7ca0azw25g7togm98l057e6k
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/২৬
104
879104
2006924
1945202
2026-11-01T23:17:33Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006924
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|মনে পড়া}}}}
{{block center/s}}<poem>মাকে আমার পড়ে না মনে।
:শুধু কখন খেলতে গিয়ে
:::হঠাৎ অকারণে
একটা কী সুর গুন্গুনিয়ে
:::কানে আমার বাজে,
মায়ের কথা মিলায় যেন
:::আমার খেলার মাঝে।
মা বুঝি গান গাইত আমার
:::দোল্না ঠেলে ঠেলে—
মা গিয়েছে, যেতে যেতে
:::গানটি গেছে ফেলে।
মাকে আমার পড়ে না মনে।
:শুধু যখন আশ্বিনেতে
:::ভোরে শিউলিবনে
শিশির-ভেজা হাওয়া বেয়ে
:::ফুলের গন্ধ আসে,
তখন কেন মায়ের কথা
:::আমার মনে ভাসে!</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|২৪}}</noinclude>
0y7mzaxq36fvd7i1o4s691333rxanux
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/২৭
104
879105
2006925
1945203
2026-11-01T23:18:23Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006925
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|মনে পড়া}}
{{block center/s}}</noinclude><poem>কবে বুঝি আনত মা সেই
:::ফুলের সাজি বয়ে—
পুজোর গন্ধ আসে যে তাই
:::মায়ের গন্ধ হয়ে।
মাকে আমার পড়ে না মনে।
:শুধু যখন বসি গিয়ে
:::শোবার ঘরের কোণে,
জানলা থেকে তাকাই দূরে
:::নীল আকাশের দিকে,
মনে হয় মা আমার পানে
:::চাইছে অনিমিখে।
কোলের ’পরে ধ’রে কবে
:::দেখত আমায় চেয়ে—
সেই চাউনি রেখে গেছে
:::সারা আকাশ ছেয়ে।</poem>
{{block center/e}}
{{dhr}}
{{বাম|৯ আশ্বিন ১৩২৮}}<noinclude>{{কেন্দ্র|২৫}}</noinclude>
6gjbsc5qxi4u8d79k3wjwlxgodob1la
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/২৮
104
879106
2006926
1945204
2026-11-01T23:20:02Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006926
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|পুতুল ভাঙা}}}}
{{block center/s}}<poem>‘সাত-আট্টে সাতাশ’ আমি
::::বলেছিলাম ব’লে
গুরুমশায় আমার ’পরে
::::উঠল রাগে জ্বলে।
মা গো, তুমি পাঁচ পয়সায়
::::এবার রথের দিনে
সেই-যে রঙিন পুতুলখানি
::::আপনি দিলে কিনে
খাতার নীচে ছিল ঢাকা;
::::দেখালে এক ছেলে,
গুরুমশায় রেগেমেগে
::::ভেঙে দিলেন ফেলে
বললেন, ‘তোর দিন-রাত্তির
::::কেবল যত খেলা!
একটুও তোর মন বসে না
::::পড়াশুনোর বেলা!’</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|২৬}}</noinclude>
7vsjp0wllce1hb5z1ou6mp8yo6enzsl
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/২৯
104
879107
2006927
1945197
2026-11-01T23:20:56Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006927
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|পুতুল ভাঙা}}
{{block center/s}}</noinclude><poem>মা গো, আমি জানাই কাকে?
::::ওঁর কি গুরু আছে?
আমি যদি নালিশ করি
::::এক্খনি তাঁর কাছে?
কোনোরকম খেলার পুতুল
::::নেই কি মা, ওঁর ঘরে?
সত্যি কি ওঁর একটুও মন
::::নেই পুতুলের ’পরে?
সকাল-সাঁজে তাদের নিয়ে
::::করতে গিয়ে খেলা
কোনো পড়ায় করেন নি কি
::::কোনোরকম হেলা?
ওঁর যদি সেই পুতুল নিয়ে
::::ভাঙেন কেহ রাগে,
বল্ দেখি মা, ওঁর মনে তা
::::কেমনতরো লাগে।</poem>
{{block center/e}}
{{dhr}}
{{বাম|৯ আশ্বিন ১৩২৮}}<noinclude>{{কেন্দ্র|২৭}}</noinclude>
dlaqcnfrzflr9uq46curgapw65t5e11
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৩০
104
879181
2006928
1945392
2026-11-01T23:21:56Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006928
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|মুর্খু}}}}
{{block center/s}}<poem>নেই বা হলেম যেমন তোমার
:::অম্বিকে গোঁসাই।
আমি তো মা, চাই নে হতে
:::পণ্ডিত-মশাই।
নাই যদি হই ভালো ছেলে,
কেবল যদি বেড়াই খেলে,
তুঁতের ডালে খুঁজে বেড়াই
:::গুটিপোকার গুটি,
মুর্খ হয়ে রইব তবে?
আমার তাতে কীই বা হবে—
মুর্খু যারা তাদেরই তো
:::সমস্তখন ছুটি।
তারাই তো সব রাখাল ছেলে
:::গোরু চরায় মাঠে।
নদীর ধারে বনে বনে
:::তাদের বেলা কাটে।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|২৮}}</noinclude>
9g8tketz0iw1qt1t3i37ratalmwlstl
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৩১
104
879182
2006929
1947898
2026-11-01T23:23:22Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006929
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|মূর্খু}}
{{block center/s}}</noinclude><poem>ডিঙির ’পরে পাল তুলে দেয়,
ঢেউয়ের মুখে নাও খুলে দেয়,
ঝাউ কাটতে যায় চলে সব
:::নদীপারের চরে।
তারাই মাঠে মাচা পেতে
পাখি তাড়ায় ফসল-খেতে,
বাঁকে করে দই নিয়ে যায়
:::পাড়ার ঘরে ঘরে।
কাস্তে হাতে, চুব্ড়ি মাথায়,
:::সন্ধে হলে পরে
ফেরে গাঁয়ে কৃষাণ-ছেলে―
:::মন যে কেমন করে।
যখন গিয়ে পাঠশালাতে
দাগা বুলোই খাতার পাতে,
গুরুমশাই দুপুর বেলায়
:::ব’সে ব’সে ঢোলে,
হাঁকিয়ে গাড়ি কোন্ গাড়োয়ান
মাঠের পথে যায় গেয়ে গান—
শুনে আমি পণ করি যে,
:::মুর্খু হব ব’লে।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|২৯}}</noinclude>
24uvqkcd4yy8lhv1e8t6tewzpv3bvk0
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৩২
104
879183
2006930
1945397
2026-11-01T23:24:25Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006930
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|মুর্খু}}
{{block center/s}}</noinclude><poem>দুপুর বেলায় চিল ডেকে যায়;
:::হঠাৎ হাওয়া আসি
বাঁশ-বাগানে বাজায় যেন
:::সাপ খেলাবার বাঁশি।
পুবের দিকে বনের কোলে
বাদল-বেলার আঁচল দোলে,
ডালে ডালে উছলে ওঠে
:::শিরীষফুলের ঢেউ।
এরা যে পাঠ-ভোলার দলে
পাঠশালা সব ছাড়তে বলে—
আমি জানি, এরা তো মা,
:::পণ্ডিত নয় কেউ।
যাঁরা অনেক পুঁথি পড়েন
:::তাঁদের অনেক মান,
ঘরে ঘরে সবার কাছে
:::তাঁরা আদর পান।
সঙ্গে তাঁদের ফেরে চেলা,
ধুমধামে যায় সারা বেলা—
আমি তো মা, চাই নে আদর
:::তোমার আদর ছাড়া।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৩০}}</noinclude>
5tilmycdt7ybiyrdm849zn4io7y2tbb
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৩৩
104
879184
2006931
1945400
2026-11-01T23:25:27Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006931
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|মুর্খু}}
{{block center/s}}</noinclude><poem>তুমি যদি মুর্খু ব’লে
আমাকে মা, না নাও কোলে
তবে আমি পালিয়ে যাব
:::বাদ্লা-মেঘের পাড়া।
সেখান থেকে বৃষ্টি হয়ে
:::ভিজিয়ে দেব চুল,
ঘাটে যখন যাবে আমি
:::করব হুলুস্থুল।
রাত থাকতে অনেক ভোরে
আসব নেমে আঁধার করে,
ঝড়ের হাওয়ায় ঢুকব ঘরে
:::দুয়ার ঠেলে ফেলে;
তুমি বলবে মেলে আঁখি
‘দুষ্টু দেয়া খেপল নাকি’,
আমি বলব ‘খেপেছে আজ
:::তোমার মুর্খু ছেলে’।</poem>
{{block center/e}}
{{dhr}}
{{বাম|১০ আশ্বিন ১৩২৮}}<noinclude>{{কেন্দ্র|৩১}}</noinclude>
k4kgiqou12cavhtodjife1c5q6v7xs9
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৩৪
104
879185
2006932
1947899
2026-11-01T23:26:19Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006932
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|সাত-সমুদ্র-পারে}}}}
{{block center/s}}<poem>দেখছ না কি নীল মেঘে আজ
:::আকাশ অন্ধকার?
সাত-সমুদ্র তেরো-নদী
:::আজকে হব পার।
নাই গোবিন্দ, নাই মুকুন্দ,
:::নাইকো হরিশ খোঁড়া—
তাই ভাবি যে কাকে আমি
:::করব আমার ঘোড়া।
কাগজ ছিঁড়ে এনেছি এই
:::বাবার খাতা থেকে,
নৌকো দে-না বানিয়ে—অমনি
:::দিস মা, ছবি এঁকে।
রাগ করবেন বাবা বুঝি
:::দিল্লি থেকে ফিরে?
ততক্ষণ যে চলে যাব
:::সাত-সমুদ্র-তীরে।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৩২}}</noinclude>
iv7b70ljc91xvs1e9jo73ge56y535u7
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৩৫
104
879186
2006933
1945403
2026-11-01T23:27:47Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006933
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|সাত-সমুদ্র-পারে}}
{{block center/s}}</noinclude><poem>এমনি কি তোর কাজ আছে মা,—
:::কাজ তো রোজই থাকে।
বাবার চিঠি এক্খুনি কি
:::দিতেই হবে ডাকে?
নাই বা চিঠি ডাকে দিলে,
:::আমার কথা রাখো—
আজকে নাহয় বাবার চিঠি
:::মাসি লিখুন-নাকো।
আমার এ যে দরকারি কাজ,
:::বুঝতে পার না কি!
দেরি হলেই একেবারে
:::সব যে হবে ফাঁকি।
মেঘ কেটে যেই রোদ উঠবে
:::বৃষ্টি বন্ধ হলে,
সাত-সমুদ্র তেরো-নদী
:::কোথায় যাবে চলে!</poem>
{{block center/e}}
{{dhr}}
{{বাম|১০ আশ্বিন ১৩২৮}}<noinclude>{{কেন্দ্র|৩৩}}</noinclude>
hczbeckpo5xk1mfdxzpaf6pgu0zlwhs
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৩৬
104
879187
2006934
1945407
2026-11-01T23:28:47Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006934
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|জ্যোতিষী}}}}
{{block center/s}}<poem>:ঐ-যে রাতের তারা
:জানিস কি মা, কারা?
সারাটি খন ঘুম না জানে,
চেয়ে থাকে মাটির পানে
:যেন কেমনধারা।
আমার যেমন নেইকো ডানা,
আকাশ-পানে উড়তে মানা,
:মনটা কেমন করে,
তেমনি ওদের পা নেই ব’লে
পারে না যে আসতে চলে
:এই পৃথিবীর ’পরে।
সকালে যে নদীর বাঁকে
জল নিতে যাস কল্সি কাঁখে
:সজনেতলার ঘাটে
সেথায় ওদের আকাশ থেকে
আপন ছায়া দেখে দেখে
:সারা পহর কাটে।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৩৪}}</noinclude>
20zsbgyvi3hpfuqpm5291heih614z26
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৩৭
104
879191
2006935
1945412
2026-11-01T23:29:47Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006935
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|জ্যোতিষী}}
{{block center/s}}</noinclude><poem>ভাবে ওরা চেয়ে চেয়ে
‘হতেম যদি গাঁয়ের মেয়ে
:তবে সকাল-সাঁজে
কল্সিখানি ধ’রে বুকে
সাঁৎরে নিতেম মনের সুখে
:ভরা নদীর মাঝে’।
আর, আমাদের ছাতের কোণে
তাকায়, যেথা গভীর বনে
:রাক্ষসদের ঘরে
রাজকন্যা ঘুমিয়ে থাকে,
সোনার কাঠি ছুঁইয়ে তাকে
:জাগাই শয্যা-’পরে!
ভাবে ওরা, আকাশ ফেলে
হ’ত যদি তোমার ছেলে,
:এইখানে এই ছাতে
দিন কাটাত খেলায় খেলায়,
তার পরে সেই রাতের বেলায়
:ঘুমোত তোর সাথে।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৩৫}}</noinclude>
lw06awzes5tk04h3w3uyiwzj6gf4kfd
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৩৮
104
879192
2006936
1945413
2026-11-01T23:30:59Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006936
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|জ্যোতিষী}}
{{block center/s}}</noinclude><poem>যেদিন আমি নিষুত রাতে
হঠাৎ উঠি বিছানাতে
:স্বপন থেকে জেগে,
জান্লা দিয়ে দেখি চেয়ে,
তারাগুলি আকাশ ছেয়ে
:ঝাপ্সা আছে মেঘে।
ব’সে ব’সে ক্ষণে ক্ষণে
সেদিন আমার হয় যে মনে
:ওদের স্বপ্ন ব’লে।
অন্ধকারের ঘুম লাগে যেই
ওরা আসে সেই পহরেই,
:ভোর বেলা যায় চলে।
আঁধার রাতি অন্ধ ও যে—
দেখতে না পায়, আলো খোঁজে—
:সবই হারিয়ে ফেলে—
তাই আকাশে মাদুর পেতে
সমস্ত খন স্বপনেতে
:দেখা-দেখা খেলে।</poem>
{{block center/e}}
{{dhr}}
{{বাম|১০ আশ্বিন ১৩২৮}}<noinclude>{{কেন্দ্র|৩৬}}</noinclude>
ljg1ybdgsk9g4of44n8ygf431znuslv
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৩৯
104
879193
2006940
1945414
2026-11-02T02:46:05Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006940
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|খেলা-ভোলা}}}}
{{block center/s}}<poem>তুই কি ভাবিস, দিন-রাত্তির
::::খেলতে আমার মন?
কক্খনো তা সত্যি না মা,—
::::আমার কথা শোন্।
সেদিন ভোরে দেখি উঠে
বৃষ্টি বাদল গেছে ছুটে,
রোদ উঠেছে ঝিল্মিলিয়ে
::::বাঁশের ডালে ডালে;
ছুটির দিনে কেমন সুরে
পুজোর সানাই বাজছে দূরে,
তিনটে শালিখ ঝগড়া করে
::::রান্নাঘরের চালে—
খেলনাগুলো সামনে মেলি
‘কী যে খেলি’ ‘কী যে খেলি’
সেই কথাটাই সমস্ত খন
::::ভাবনু আপন-মনে।
লাগল না ঠিক কোনো খেলাই,
কেটে গেল সারা বেলাই—
রেলিঙ ধরে রইনু বসে
::::বারান্দাটার কোণে।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৩৭}}</noinclude>
7pl5gmfnukrnc8mxxpe1m3190usxw9d
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৪০
104
879194
2006941
1945415
2026-11-02T02:47:33Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006941
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|খেলা-ভোলা}}
{{block center/s}}</noinclude><poem>খেলা-ভোলার দিন মা, আমার
::::আসে মাঝে মাঝে।
সেদিন আমার মনের ভিতর
::::কেমনতরো বাজে।
শীতের বেলায় দুই পহরে
দূরে কাদের ছাতের ’পরে
ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয়
::::বেগ্নি রঙের শাড়ি;
চেয়ে চেয়ে চুপ করে রই,
তেপান্তরের পার বুঝি ঐ—
মনে ভাবি ঐখানেতেই
::::আছে রাজার বাড়ি।
থাকত যদি মেঘে-ওড়া
পক্ষিরাজের বাচ্ছা ঘোড়া,
তক্খুনি যে যেতেম তারে
::::লাগাম দিয়ে ক’ষে।
যেতে যেতে নদীর তীরে
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীরে
পথ শুধিয়ে নিতেম আমি
::::গাছের তলায় ব’সে।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৩৮}}</noinclude>
091erazjk9wcl28ozhm6dzu5pdtqg7d
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৪১
104
879195
2006942
1945417
2026-11-02T11:08:03Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006942
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|খেলা-ভোলা}}
{{block center/s}}</noinclude><poem>এক-এক দিন যে দেখেছি, তুই
::::বাবার চিঠি হাতে
চুপ করে কী ভাবিস ব’সে
::::ঠেস দিয়ে জানলাতে।
মনে হয় তোর মুখে চেয়ে
তুই যেন কোন্ দেশের মেয়ে,
যেন আমার অনেক কালের
::::অনেক দূরের মা;
কাছে গিয়ে হাতখানি ছুঁই—
হারিয়ে-ফেলা মা যেন তুই,
মাঠ-পারে কোন্ বটের তলার
::::বাঁশির সুরের মা।
খেলার কথা যায় যে ভেসে—
মনে ভাবি, কোন্ কালে সে
কোন্ দেশে তোর বাড়ি ছিল
::::কোন্ সাগরের কূলে।
ফিরে যেতে ইচ্ছে করে
অজানা সেই দ্বীপের ঘরে
তোমায় আমায় ভোর বেলাতে
::::নৌকোতে পাল তুলে।</poem>
{{block center/e}}
{{dhr}}
{{বাম|১১ আশ্বিন ১৩২৮}}<noinclude>{{কেন্দ্র|৩৯}}</noinclude>
oqgrs81yeexiixp1qazmzwkq34uqtux
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৪২
104
879198
2006943
1947900
2026-11-02T11:09:09Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006943
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{larger|পথহারা}}}}
{{block center/s}}<poem>আজকে আমি কত দূর যে
::::গিয়েছিলেম চলে!
যত তুমি ভাবতে পারো
তার চেয়ে সে অনেক আরো,
শেষ করতে পারব না তা
::::তোমায় ব’লে ব’লে।
অনেক দূর সে, আরো দূর সে,
::::আরো অনেক দূর।
মাঝখানেতে কত যে বেত,
কত যে বাঁশ, কত যে খেত—
ছাড়িয়ে ওদের ঠাকুর-বাড়ি,
::::ছাড়িয়ে তালিমপুর।
পেরিয়ে গেলেম যেতে যেতে
::::সাত-কুশি সব গ্রাম।
ধানের গোলা গুনব কত
জোদ্দারদের গোলার মতো,
সেখানে যে মোড়ল কারা
::::জানি নে তার নাম।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৪০}}</noinclude>
rhv6e6jbjw33nyuoc7wq6nxi35ashtk
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৪৩
104
879199
2006944
1947901
2026-11-02T11:10:16Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006944
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|পথহারা}}
{{block center/s}}</noinclude><poem>একে একে মাঠ পেরোলুম
::::কত মাঠের পরে।
তার পরে, উঃ, বলি মা, শোন্,
সামনে এল প্রকাণ্ড বন—
ভিতরে তার ঢুকতে গেলে
::::গা ছম্ ছম্ করে।
জামতলাতে বুড়ি ছিল—
::::বল্লে ‘খবরদার!’
আমি বললেম বারণ শুনে,
‘ছ-পণ কড়ি এই নে গুনে।’
যতক্ষণ সে গুনতে থাকে
::::হয়ে গেলেম পার।
কিছুরই শেষ নেই কোত্থাও
::::আকাশ পাতাল জুড়ি।
যতই চলি যতই চলি
বেড়েই চলে বনের গলি,
কালো-মুখোশ-পরা আঁধার
::::সাজল জুজুবুড়ি।
</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৪১}}</noinclude>
6xt6hr78kgl21co3osxnjeflqkuxtt3
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৪৪
104
879200
2006945
1947902
2026-11-02T11:11:15Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006945
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|পথহারা}}
{{block center/s}}</noinclude><poem>খেজুর গাছের মাথায় বসে
::::দেখছে কারা ঝুঁকি।
কারা যে সব ঝোপের পাশে
একটুখানি মুচ্কে হাসে,
বেঁটে বেঁটে মানুষগুলো
::::কেবল মারে উঁকি।
আমায় যেন চোখ টিপছে
::::বুড়ো গাছের গুঁড়ি।
লম্বা লম্বা কাদের পা যে
ঝুলছে ডালের মাঝে মাঝে
মনে হচ্ছে পিঠে আমার
::::কে দিল সুড়্সুড়ি!
ফিস্ফিসিয়ে কইছে কথা
::::দেখতে না পাই কে সে।
অন্ধকারে দুদ্দাড়িয়ে,
কে যে কারে যায় তাড়িয়ে,
কী জানি কী গা চেটে যায়
::::হঠাৎ কাছে এসে!</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৪২}}</noinclude>
4r2t3vxbnbz72cy089od0u72kpsdij0
পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৪৫
104
879201
2006946
1945424
2026-11-02T11:16:10Z
জয়শ্রীরাম সরকার
13864
/* বৈধকরণ */
2006946
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|পথহারা}}
{{block center/s}}</noinclude><poem>ফুরোয় না পথ, ভাবছি আমি
::::ফিরব কেমন করে!
সামনে দেখি কিসের ছায়া—
ডেকে বলি, ‘শেয়াল ভায়া,
মায়ের গাঁয়ের পথ তোরা কেউ
::::দেখিয়ে দে-না মোরে।’
কয় না কিছুই, চুপটি ক’রে
::::কেবল মাথা নাড়ে।
সিঙ্গিমামা কোথা থেকে
হঠাৎ কখন এসে ডেকে
কে জানে মা, হালুম ক’রে
::::পড়ল যে কার ঘাড়ে।
বল্ দেখি তুই কেমন ক’রে
::::ফিরে পেলেম মাকে।
কেউ জানে না কেমন ক’রে।
কানে কানে বলব তোরে?—
যেম্নি স্বপন ভেঙে গেল
::::সিঙ্গিমামার ডাকে।</poem>
{{block center/e}}
{{dhr}}
{{বাম|১৫ আশ্বিন ১৩২৮}}<noinclude>{{কেন্দ্র|৪৩}}</noinclude>
fwh25582d74ar3mu8j7621pxvyzj04z
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/৩
104
887537
2006907
2003081
2026-11-01T17:22:57Z
Blob009
22958
/* সমস্যাসঙ্কুল */
2006907
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Blob009" /></noinclude> প্রকাশক
{{larger|'''শ্রীচারুচন্দ্র রায় এম্-এ,'''}}
চন্দননগর।
পরিবৰ্দ্ধিত দ্বিতীয় সংস্করণ
আশ্বিন, ১৩৩৪
প্রিন্টার—শ্রীশান্তকুমার চট্টোপাধ্যায়
দাম দু টাকা চার আনা বাণী প্রেস,
৩৩এ, মদন মিত্রের লেন, কলিকাতা<noinclude></noinclude>
qrt5ht7se86vaayudpope14sictd5uc
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/১৩
104
887562
2006911
2003657
2026-11-01T17:33:29Z
Blob009
22958
/* বৈধকরণ */
2006911
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Blob009" /></noinclude>{{কেন্দ্র|২}}
{{কেন্দ্র|{{larger|'''বিজয়া'''}}}}
সন্ধ্যার পর প্রসন্ন অতি স্নানমুখে আমার কুটীরের দাওয়ার নীচে আসিয়া দাড়াইল, দূরে ঠাকুর-বিসর্জ্জনের বাজনা বাজিতেছিল; শানাইয়ের করুণ সুর জনকোলাহল ভেদ করিয়া জানাইতেছিল—এ বৎসরের মত বাঙালীর পূজার অর্থাৎ দুর্গাপূজার উৎসব শেষ হইল।
{{ফাঁক}}প্রসন্ন কোন কথা না কহিয়া অতি ধীরে আমার কাছে আসিয়া গলায় আঁচিল দিয়া একটা গড় করিল! আমি প্রসন্নকে বলিলাম—প্রসন্ন! আজ সব ফ্যাসাদ মিটিয়া গেল ত?
{{ফাঁক}}প্রসন্ন। দেখ, যেদিন প্রাতঃকালে উঠিয়া উঠানে ঠাকুর প্রতিমা ফেলিয়া দিয়া গিয়াছে দেখিলাম সেদিন আমার মাথায় আকাশ ভাঙ্গিয়া পড়িয়াছিল, কত আর্ত্তনাদ করিয়া তোমার কাছে ছুটিয়া আসিয়াছিলাম, মনে হইয়াছিল কি বিপদেই পড়িলাম। আজও তোমার কাছে ছুটিয়া আসিয়াছি, কিন্তু আজ বুঝিতে পারিতেছি না—কেন তখন আপনাকে এত বিপন্ন মনে করিয়াছিলাম। আজ ছুটিয়া আসিয়াছি—বাড়ীতে আর থাকিতে পারিতেছি না, আমার ক্ষুদ্র কুটীর যেন কত বড় কত ফাঁকা মনে হইতেছে; মনে হইতেছে যে, গ্রামের সমস্ত লোককে আমার উঠানে জড় করিলেও যেন সে ফাঁক ভরিয়া উঠিবে না। এমন, নিস্তব্ধ নির্জ্জন স্থান আমি কখনও কোথাও দেখি নাই। আমি সেখানে কেমন করিয়া থাকিব জানি না।<noinclude></noinclude>
42sekkfn3rftja5mt9pjt888wtqlsyj
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/১
104
887563
2006906
2005126
2026-11-01T17:19:12Z
Blob009
22958
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006906
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Blob009" /></noinclude>{{xxxx-larger|{{কেন্দ্র|'''কমলাকান্তের'''}}}}
{{xxxx-larger|{{কেন্দ্র|'''পত্র'''}}}}
{{block center/s}}<poem>To talk of many things
Of shoes and ships and sealing wax
Of cabbages and kings.</poem>{{block center/e}}
{{block center/s}}<poem>
::১৩৩৪
রামেশ্বর এণ্ড কোং
:চন্দননগর</poem>{{block center/e}}<noinclude></noinclude>
oh2o36akh5tkx5v0dcjsp9e5qd2itin
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/৬
104
887767
2006908
2005127
2026-11-01T17:25:59Z
Blob009
22958
/* বৈধকরণ */
2006908
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Blob009" /></noinclude>{{কেন্দ্র|{{larger|সূচীপত্র}}}}
{{block center/s|width=400px}}
{{dtpl|১।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/প্রসন্ন গোয়ালিনীর বাড়ী পূজা|প্রসন্ন গোয়ালিনীর বাড়ী পূজা]]|{{pli|১|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|২।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/বিজয়া|বিজয়া]]|{{pli|৫|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৩।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/স্বপ্নলব্ধ রক্ষাকবচ|স্বপ্নলব্ধ রক্ষাকবচ]]|{{pli|৮|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৪।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/মেকি|মেকি]]|{{pli|১৪|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৫।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/আঁটকুড়ী|আঁটকুড়ী]]|{{pli|১৯|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৬।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/সেবা|সেবা]]|{{pli|২৬|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৭।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/অহিফেন ব্রত|অহিফেন ব্রত]]|{{pli|৩২|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৮।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/“বাবা মেয়ে”|“বাবা মেয়ে”]]|{{pli|৩৯|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৯।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/পাগলের সভা|পাগলের সভা]]|{{pli|৪৪|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|১০।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/খোদার উপর খোদকারী|খোদার উপর খোদকারী]]|{{pli|৫১|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|১১।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/আবিষ্কার না বহিষ্কার|আবিষ্কার না বহিষ্কার]]|{{pli|৫৭|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|১২।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/নিরুপদ্রবী|নিরুপদ্রবী]]|{{pli|৬২|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|১৩।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/যেহেতু আমরা ভাই ভাই|যেহেতু আমরা ভাই ভাই]]|{{pli|৬৬|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|১৪।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/সাবধান!|সাবধান!]]|{{pli|৭০|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|১৫।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/বিজ্ঞান ও বিজ্ঞাপন|বিজ্ঞান ও বিজ্ঞাপন]]|{{pli|৭৬|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|১৬।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/ঐহিক ও পারত্রিক|ঐহিক ও পারত্রিক]]|{{pli|৮৩|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|১৭।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/বাস্তু|বাস্তু]]|{{pli|৮৮|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}<noinclude>{{block center/e}}</noinclude>
b40qgwl4ltewjlnk2hpt9360r3ex665
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/৭
104
887768
2006909
2005128
2026-11-01T17:29:10Z
Blob009
22958
/* বৈধকরণ */
2006909
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Blob009" />{{কেন্দ্র|৵৹}}
{{block center/s|width=400px}}</noinclude>{{dtpl|১৮।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/মাঝামাঝি|মাঝামাঝি]]|{{pli|৯২|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|১৯।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/বলা ও করা|বলা ও করা]]|{{pli|১০০|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|২০।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/মা ভৈঃ|মা ভৈঃ]]|{{pli|১০৫|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|২১।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/সৈরিন্ধ্রী|সৈরিন্ধ্রী]]|{{pli|১১১|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|২২।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/কামিনী-কাঞ্চন|কামিনী-কাঞ্চন]]|{{pli|১১৯|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|২৩।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/বাসাংসি জীর্ণানি|বাসাংসি জীর্ণানি]]|{{pli|১২৪|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|২৪।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/নারীর শত্রু|নারীর শত্রু]]|{{pli|১৩০|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|২৫।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/প্রজাপতির নির্ব্বন্ধ|প্রজাপতির নির্ব্বন্ধ]]|{{pli|১৩৯|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|২৬।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/মহাত্মা’র ভুল|মহাত্মা’র ভুল]]|{{pli|১৪৬|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|২৭।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/প্রসন্ন গোয়ালিনীর আধ্যাত্মিকতা|প্রসন্ন গোয়ালিনীর আধ্যাত্মিকতা]]|{{pli|১৫২|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|২৮।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/স্কুল-মাষ্টার না মোশন-মাষ্টার|স্কুল-মাষ্টার না মোশন-মাষ্টার]]|{{pli|১৬২|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|২৯।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/ভদ্রলোক|ভদ্রলোক]]|{{pli|১৬৮|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৩০।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/নিরুপদ্রবের শেষ|নিরুপদ্রবের শেষ]]|{{pli|১৭৩|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৩১।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/যদি|যদি]]|{{pli|১৭৭|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৩২।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/“খুঁজি খুঁজি নারী”|“খুঁজি খুঁজি নারী”]]|{{pli|১৮৫|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৩৩।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/লুকোচুরী|লুকোচুরী]]|{{pli|১৯১|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৩৪।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/সত্যযুগ|সত্যযুগ]]|{{pli|১৯৮|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৩৫।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/আগে-পিছু|আগে-পিছু]]|{{pli|২০৩|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৩৬।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/মকরধ্বজ|মকরধ্বজ]]|{{pli|২০৯|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৩৭।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/পৈতৃক|পৈতৃক]]|{{pli|২১৩|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৩৮।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/কিমাশ্চর্য্যমতঃপরম্|কিমাশ্চর্য্যমতঃপরম্]]|{{pli|২১৮|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৩৯।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/পাগল|পাগল]]|{{pli|২২৪|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৪০।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/বহুবচন|বহুবচন]]|{{pli|২৩১|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}<noinclude>{{block center/e}}</noinclude>
ap17pdzvtmf1xapvcuapiamlabcqdn0
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/৮
104
887859
2006910
2005130
2026-11-01T17:30:24Z
Blob009
22958
/* বৈধকরণ */
2006910
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Blob009" />{{কেন্দ্র|৶৹}}
{{block center/s|width=400px}}</noinclude>{{dtpl|৪১।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/জানি না কি বোলে ডাকি তোরে|জানি না কি বোলে ডাকি তোরে]]|{{pli|২৩৫|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৪২।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/হে মা কালী!|হে মা কালী!]]|{{pli|২৪১|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৪৩।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/Democracy না, ধামা-cracy?|Democracy না, ধামা-cracy?]]|{{pli|২৪৫|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৪৪।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/নারী|নারী]]|{{pli|২৫৬|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৪৫।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/“রক্ষে কালী”|“রক্ষে কালী”]]|{{pli|২৬১|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৪৬।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/বুক ফাটে ত মুখ ফোটে না|বুক ফাটে ত মুখ ফোটে না]]|{{pli|২৬৬|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৪৭।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/ঘড়ি মিলাও|ঘড়ি মিলাও]]|{{pli|২৭১|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৪৮।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/“দূর নেহি দেখতা”|“দূর নেহি দেখতা”]]|{{pli|২৮০|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৪৯।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/প্লাবন|প্লাবন]]|{{pli|২৮৬|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৫০।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/ধোঁকা|ধোঁকা]]|{{pli|২৯২|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৫১।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/প্রসন্ন|প্রসন্ন]]|{{pli|২৯৭|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{dtpl|৫২।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/অভি-নেতা|অভি-নেতা]]|{{pli|৩০২|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}}}
{{dtpl|৫৩।|[[কমলাকান্তের পত্র (১৯২৭)/মাতৃ-মঙ্গল|মাতৃ-মঙ্গল]]|{{pli|৩০৮|8}}|dottext=...{{gap|5em}}...{{gap|2em}}}}
{{block center/e}}
{{dhr}}
{{rule|3em}}<noinclude></noinclude>
my35lu3k0r7o1a4n72sfbscfgprnb3t
পাতা:ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf/৩০০
104
888089
2006902
2026-11-01T12:39:32Z
Hrishikes
1618
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006902
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Hrishikes" />{{rh|২৮৪|ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য}}</noinclude><section begin="রামকৃষ্ণ" />উপনিষদের মন্ত্র—
{{block center|যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি।<br/>
সর্বভূতেষু চাত্মানং ততো ন বিজুগুপ্সতে॥<ref>ঈশ-উপনিষৎ।</ref>}}
ইহাকেই স্বামী বিবেকানন্দ তাঁহার জীবনের সার মন্ত্র বলিয়া গ্রহণ করিলেন। সর্বত্র এক অখণ্ড ব্রহ্মানভূতির ফলে সর্বভূতকে নিজের মধ্যে দেখা এবং নিজের মধ্যে সর্বভূতকে দেখা। তখন আর ধর্মোপদেশকের উচ্চস্থান হইতে মানুষকে কৃপা করিবার বৃত্তি নয়, তখন গভীর শ্রদ্ধা লইয়া কায়মনোবাক্যে শুধু নরনারায়ণ সেবা। পরবর্তী কালে তাই রামকৃষ্ণ-ধর্ম এই সেবা-ধর্মকেই ভিত্তি করিয়া দেশ-বিদেশে প্রতিষ্ঠা লাভ করিল।
<section end="রামকৃষ্ণ" />
<section begin="অরবিন্দ" />'''(খ) শ্রীঅরবিন্দের শক্তি-সাধনা'''
তান্ত্রিক-সাধনা ও শক্তি-সাধনার একটি সূক্ষ্ম বিকাশ দেখিতে পাই বিংশ শতকের পরমযোগী শ্রীঅরবিন্দের মধ্যে। তিনি যে সামগ্রিক অখণ্ড যোগ-সাধনার কথা প্রচার করিয়াছেন তন্ত্র-সাধনাই তাহার ভিত্তিভূমি। তন্ত্র-সাধনাকে গ্রহণ করিতে গিয়া তিনি তন্ত্রের বহিরঙ্গ আচার-অনুষ্ঠান, প্রক্রিয়া-পদ্ধতি গ্রহণ করেন নাই, তিনি গ্রহণ করিয়াছেন তন্ত্র-সাধনার সারবস্তু। তন্ত্র-সাধনা সম্বন্ধে সাধারণের মধ্যে কতকগুলি শিথিল ধারণা প্রচলিত আছে; আসলে তন্ত্র-সাধনার বৈশিষ্ট্য হইল কায়-সাধনা, আর কায়-সাধনার সঙ্গেই যুক্ত হইয়া আছে আর-একটি চরম আদর্শ—সেখানে ভব ও নির্বাণ, ভুক্তি ও মুক্তিকে একেবারে এক করিয়া লইতে হইবে। এই ভব-নির্বাণকে বা ভক্তি-মুক্তিকে এক করিয়া লইবার সাধনা শ্রীঅরবিন্দের সাধনার মধ্যে দেখা দিয়াছে সামগ্রিক এবং সম্পূর্ণ রূপান্তরের (transformation) সাধনায়। তিনি যে দিব্য-জীবনের আদর্শ প্রচার করিয়া গিয়াছেন তাহা হইল এই সামগ্রিক এবং সম্পূর্ণ পরিবর্তনের বা রূপান্তরের সাধনা। তন্ত্রের মধ্যে বারবার আমরা দিব্য সোমরস পানের কথা দেখিতে পাই। এই সোমরসকে শ্রীঅরবিন্দ একটি পরমগভীর অর্থে গ্রহণ করিয়াছেন। তিনি অনুভব করিয়াছেন, একটি অখণ্ড সোমধারা শুধু ব্যক্তি-জীবন নহে, সমগ্র বিশ্ব-জীবনের মধ্যে নিরন্তর প্রবাহিত হইতেছে—এই সোমধারা বা অমৃতধারা হইল দিব্যজ্যোতিঃ ও দিব্য-আনন্দের ধারা; এই দিব্যজ্যোতিঃ ও দিব্য-আনন্দকে লাভ করিতে হইবে এবং তাহাকে ব্যবহার করিতে হইবে জীবনের যাহা-কিছু সকলকে সম্পূর্ণ পরিবর্তিত করিয়া অমর এবং দিব্য করিয়া তুলিতে। এই দিব্য-আনন্দই হইল সকল অস্তিত্বের মূল আনন্দ—অমৃতময় আনন্দময় পরমপুরুষ জীবরূপ মনন-শক্তিযুক্ত জীবন্ত বস্তুপিণ্ডের ঘটে এই<section end="অরবিন্দ" /><noinclude>{{rule|8em|align=left}}
{{smallrefs|85%}}</noinclude>
1csv67n05lea6e9uit3j0lsgc7rr350
ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য/শ্রীরামকৃষ্ণের শক্তি-সাধনা
0
888090
2006904
2026-11-01T12:49:36Z
Hrishikes
1618
"<pages index="ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf" from=291 to=300 tosection=রামকৃষ্ণ header=1 /> {{ppb}} {{smallrefs|85%}}" দিয়ে পাতা তৈরি
2006904
wikitext
text/x-wiki
<pages index="ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf" from=291 to=300 tosection=রামকৃষ্ণ header=1 />
{{ppb}}
{{smallrefs|85%}}
o60wwso6g2ltdck8l6cw0hlyw8jej6f
পাতা:ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf/৩০১
104
888091
2006905
2026-11-01T16:50:30Z
Hrishikes
1618
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006905
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Hrishikes" />{{rh||পরবর্তী কালের প্রসিদ্ধ শক্তি-সাধকগণের সাধনা|২৮৫}}</noinclude>আনন্দরস-সুরা ঢালিয়াই দিতেছেন; নিজে তিনি নিত্য এবং সুন্দর, জীবরূপ বস্তুকোষে আবার তিনি নিজেই প্রবিষ্ট হন—সে প্রবেশের উদ্দেশ্য হইল জীবের সত্তা ও প্রকৃতিকেই সম্পূর্ণরূপে পরিবর্তিত করিয়া রূপান্তরিত করিয়া দেওয়া।<ref>“From the divine bliss, the original Delight of existence, the Lord of Immortality comes pouring the wine of that Bliss, the mystic ''soma'', into these jars of mentalised living matter; eternal and beautiful, he enters into these sheaths of substance for the integral transformation of the being and nature.”—Sri Aurobinda, ''The Life Divine''.</ref>
{{gap}}সাধারণভাবে দেখা যায়, মানুষের অধ্যাত্মচিন্তা ও অধ্যাত্মসাধনা কেবলই হইল নেতিমার্গে। সত্য কি তাহা আমরা কিভাবে বুঝি? সত্য ইহা নয়, সত্য উহা নয়—সত্য যাহা-কিছু জানি তাহার কিছুই নয়। বস্তুরূপে বহুভাবে প্রতিভাত বিচিত্র জীবের মধ্যে সত্য নাই, আমাদের রক্তমাংসের দেহের মধ্যে সত্য নাই, আমাদের জীবনপ্রবাহের মধ্যে সত্য নাই, আমাদের প্রক্ষোভ, আশা-আকাঙ্ক্ষার ভিতরে সত্য নাই, আমাদের আনন্দ-বেদনার মধ্যে সত্য নাই; সত্য হইল একটি নিরপেক্ষ নিরালম্ব অদ্বয় তত্ত্ব—যত-কিছু অস্তিত্ব সকলের ঊর্ধ্বে অবস্থিত। কিন্তু এই যে শুধু নেতিপথে ধাবন—চরমনির্বাণোন্মুখিতা—শ্রীঅরবিন্দ ইহাকে পরিপূর্ণ অধ্যাত্মসাধনা বলিয়া গ্রহণ করিতে পারেন নাই; তাঁহার মতে অধ্যাত্মসাধনা হইল একটা বিরাটতর এবং পূর্ণতর অস্তিত্বের সাধনা। ঐ নেতিমার্গে নির্বাণোন্মুখিতা অধ্যাত্মসাধনার সম্পূর্ণ বৃত্তের একটি অর্ধ মাত্র; অপর অর্ধ হইল দিব্যসত্তার সাধনা—তবেই সাধনার পরিপূর্তি। ইহাই তো হইল তন্ত্রের ভুক্তি-মুক্তি এক করিবার সাধনা। শ্রীঅরবিন্দ বলিয়াছেন যে, উপনিষদে যে বলা হইয়াছে ‘একমেবাদ্বিতীয়ম্’ এই কথাটার উপরেই আমরা এতদিন অত্যন্ত বেশী জোর দিয়া আসিয়াছি। সর্বব্যাপী এককে প্রতিষ্ঠিত করিতে আমরা রূপাশ্রিত বহুকে কেবলই অস্বীকার করিয়া উড়াইয়া দিয়াছি। কিন্তু উপনিষদের এই একমেবাদ্বিতীয়ম্ মন্ত্রটির তাৎপর্য হৃদয়ঙ্গম করিতে হইলে মন্ত্রটিকে আর-একটি ঔপনিষদিক মন্ত্রের সহিত যুক্ত করিয়া পড়িতে হইবে, তাহা হইল ‘সর্বং খল্বিদং ব্রহ্ম’। উপনিষদের এই দুইটি মহাবাক্যই হইল সাধনবৃত্তের দুইটি অর্ধ—ইহাই তন্ত্রের নির্বাণ ও ভব—মুক্তি ও ভক্তি। শ্রীঅরবিন্দ তাঁহার ''The Life Divine'' (দিব্য-জীবন) গ্রন্থে তাঁহার অননুকরণীয় ভাষায় বলিয়াছেন—
{{gap}}“The passionate aspiration of man upward to the Divine has not been sufficiently related to the descending movement of the Divine leaning downward to embrace eternally its manifestation. Its meaning in matter has not been so well understood as its truth in the Spirit.”
{{nop}}<noinclude>{{rule|8em|align=left}}
{{smallrefs|85%}}</noinclude>
1h2t1rot917jeoqjbouf2iawek7fi7e
পাতা:কমলাকান্তের পত্র - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৯২৭).pdf/২৩
104
888092
2006937
2026-11-01T23:34:43Z
জয়শ্রীরাম সরকার
13864
/* মুদ্রণ সংশোধন করা হয়নি */ "তাকে বল্লাম, হ্যাঁগা তোমার এসব লক্ষ্মীছাড়া খাবার কেউ কেনে? সে বল্লে, ‘বাবু জন্মালে মৃত্যু আছেই, ও-গুলা লক্ষ্মীছাড়াই হ’ক আর লক্ষ্মীমন্তই হ’ক যখন জন্মেচে তখন মরবেই।’ তোমা..." দিয়ে পাতা তৈরি
2006937
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="জয়শ্রীরাম সরকার" />{{rh||মেকি|১৫}}</noinclude>তাকে বল্লাম, হ্যাঁগা তোমার এসব লক্ষ্মীছাড়া খাবার কেউ কেনে? সে বল্লে, ‘বাবু জন্মালে মৃত্যু আছেই, ও-গুলা লক্ষ্মীছাড়াই হ’ক আর লক্ষ্মীমন্তই হ’ক যখন জন্মেচে তখন মরবেই।’ তোমাকেও তাই বলি জন্মালে মৃত্যু আছেই; এ আজব দুনিয়া; যখন টাকাটি জন্মেছে, আর চলে’ চলে’ এতদূর এসেছে, তখন আরও অনেক দূর যাবেই।
{{ফাঁক}}তবে মেকিকে মেকি বলে সত্য সত্য জানলে আর চলে না। মেকি বলে জেনেচ কি অচল। এই বিশ্বব্রহ্মাণ্ড মেকি বা মায়া বলে’ বুঝেছ কি আর বিশ্বপ্রপঞ্চ তোমার কাছে না-থাকার সামিল; তুমি যে-মুহূর্ত্তে টাকাটাকে মেকি বলে’ সন্দেহ করেচ অমনি তোমার কাছে সেটা আর টাকা নয়, টাকার রূপ থাকলেও সেটা টাকা ছাড়া আর-কিছু। তোমাকেও চালাইতে
{{ফাঁক}}এখন কথা হচ্চে টাকাটি তোমার কাছ পর্য্যন্ত পৌঁছিল কি প্রকারে। হয় কেউ মেকি জানিতে পারেন নাই নচেৎ না-জানার ভান করিয়াছেন, আরি সাচ্চা টাকার দলে মিশাইয়া অন্ধকারে চালাইয়া দিয়াছেন। এই রকম করিয়া হইবে। এই রকম করিয়া কত বড় বড় মেকি চলিয়া গেল। গেলিলিও অঙ্ক পাতিয়া জানিলেন যে পৃথিবী স্থিরা নহেন; কিন্তু যতক্ষণ না তাহা না-জানার ভান করিলেন, ততক্ষণ তাঁর অন্ধতমসাচ্ছন্ন কারাগৃহ হইতে অব্যাহতি হইল না। পৃথিবী অচলা এই বিশ্বাসের ভান করিবামাত্র তিনিও আলোর মুখ দেখিলেন, আর চিরদিনের মেকি মতটাও চলিতে থাকিল।
{{ফাঁক}}তোমরা যে টিপ পর, কাজল পর, পাতা কাট, আতা পর, গহনা পর, রঙীন শাড়ী পর—এটা কতখানি মেকি চালাইবার সরঞ্জাম<noinclude></noinclude>
lr0wji2i2yzpjagn9yupl9wiounvvpe
পাতা:ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf/৩০২
104
888093
2006938
2026-11-02T01:42:42Z
Hrishikes
1618
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2006938
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Hrishikes" />{{rh|২৮৬|ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য}}</noinclude>{{gap}}দিব্য-জীবন লাভের জন্য আমরা একটা ঊর্ধ্বায়নের কথাই জানি। কিন্তু বস্তুজগৎকে সম্পূর্ণ অস্বীকার করিয়া ক্রমে ঊর্ধ্বভূমি লাভ করিয়া কেবল ব্রহ্মে স্থিত থাকিলে সাধনা পূর্ণ হইল না; সেই ঊর্ধ্বভূমি হইতে সমস্ত দিব্যজ্যোতিঃ ও দিব্য-আনন্দকে আবার একটি নিম্নধারায় নামাইয়া আনিতে হইবে অমূর্তের মূর্তরূপের দিকে। সত্যের তাৎপর্য আমরা শুধু আত্মতত্ত্বের মধ্যেই বুঝিতে শিখিয়াছি—সমভাবে বস্তুতত্ত্বের মধ্যেও বুঝিতে শিখি নাই। সত্য শুধু বস্তু-নিরাকৃত আত্মা নহে, সত্যকে আত্মা ও জড় উভয়ের মধ্যে সমভাবে বুঝিতে ও অনুভব করিতে হইবে। সত্যকে ধরিতে গিয়া আমরা সত্যের মূর্তরূপকে কেবলই বাদ দিয়া গিয়াছি, কিন্তু মূর্ত ও অমূর্ত উভয় জুড়িয়া যে সত্যের অখণ্ডলীলা তাহা উপলব্ধি না করিতে পারিলে সাধনায় পূর্ণতা আসিবে না।
{{gap}}বাস্তব-জীবনকে একেবারে নস্যাৎ করিয়া দিয়া পরিপূর্ণ মনুষ্যত্ব লাভ করা যায় না; পরিপূর্ণ মনুষ্যত্ব লাভ করিতে হয় ভগবত্তাকে বাস্তব-জীবনের মধ্যেই পরিপূর্ণ করিয়া তুলিয়া। মানুষের জীবনের আরম্ভ জৈবিক প্রাণশক্তিতে—তাহার পূর্ণ পরিণতি দিব্য-অস্তিত্বে। এই জৈবিক প্রাণস্পন্দন হইতে দিব্য-সত্তায় অবস্থানের মধ্যে জীবনের বিকাশের সঙ্গে সঙ্গে ক্রম-ঊর্ধ্বগতিতে বিভিন্ন স্তরে আমরা ক্রম-উচ্চতর সত্তা লাভ করি; কিন্তু কোনও উচ্চতর সত্তাকেই আমরা নিম্নতর সত্তাকে বর্জন করিয়া লাভ করি না—নিম্নতর সত্তার ক্রম-পরিবর্তন ও পরিণতির ভিতর দিয়াই উচ্চতর সত্তাকে লাভ করি। অন্নময় সত্তা হইতে আমাদের যে প্রাণে উত্তরণ তাহা অন্নময়-অস্তিত্বকে উপেক্ষা বা অবজ্ঞা করিয়া নয়—অন্নেরই প্রাণে উত্তরণ; প্রাণেরই মনে উত্তরণ, মনের আনন্দে, আনন্দের বিজ্ঞানে উত্তরণ। এই আরোহপথে যেমন ক্রম-উচ্চতর সত্তার সকল তত্ত্বের অনুভূতি—আবার অবরোহ গতিতে উচ্চতম সত্তার সকল ঐশ্বর্যকে লইয়া নিম্নে অবতরণ—ঊর্ধ্বের দিব্যানন্দ ও দিব্য-জ্যোতির দ্বারা সকল নিম্নতত্ত্বকে রূপান্তরিত করিয়া লইতে হইবে। আমাদের উচ্চভূমিতে অধিষ্ঠিত হইবার সঙ্গে সঙ্গে নিম্নভূমিকেও যদি রূপান্তরিত করিয়া না লইতে পারি তবে আমাদের ঊর্ধ্বভূমি যে কোনও অধিষ্ঠানই লাভ করিতে পারিবে না। বস্তুভিত্তিকে পর্যন্ত যদি দিব্য-সত্তায় রূপান্তরিত না করিয়া লওয়া যায় তাহা হইলে আর জীবনে অখণ্ড ভগবত্তার প্রতিষ্ঠা হইল কোথায়? দিব্য-জীবন অখণ্ড জীবন, অখণ্ড ভগবত্তায় প্রতিষ্ঠা। যত উপরেই আমরা উঠি না কেন—উপরে উঠিয়া আমরা যদি আমাদের নিম্নভিত্তির কথা ভুলিয়া যাই—তবেই মস্ত ভুল হইয়া গেল,—তবেই অখণ্ড দিব্য-জীবনের আদর্শ হইতে ভ্রষ্ট হওয়া গেল।<ref name=p302>“Life in its self-unfolding must also rise to ever new provinces of its own being. But if in passing from one domain to another we renounce what has already been given us from eagerness for our</ref><noinclude>{{rule|8em|align=left}}
{{smallrefs|85%}}</noinclude>
jxv48xx4ebpxc8814fydas8nj87t73s
2006939
2006938
2026-11-02T01:43:18Z
Hrishikes
1618
2006939
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Hrishikes" />{{rh|২৮৬|ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য}}</noinclude>{{gap}}দিব্য-জীবন লাভের জন্য আমরা একটা ঊর্ধ্বায়নের কথাই জানি। কিন্তু বস্তুজগৎকে সম্পূর্ণ অস্বীকার করিয়া ক্রমে ঊর্ধ্বভূমি লাভ করিয়া কেবল ব্রহ্মে স্থিত থাকিলে সাধনা পূর্ণ হইল না; সেই ঊর্ধ্বভূমি হইতে সমস্ত দিব্যজ্যোতিঃ ও দিব্য-আনন্দকে আবার একটি নিম্নধারায় নামাইয়া আনিতে হইবে অমূর্তের মূর্তরূপের দিকে। সত্যের তাৎপর্য আমরা শুধু আত্মতত্ত্বের মধ্যেই বুঝিতে শিখিয়াছি—সমভাবে বস্তুতত্ত্বের মধ্যেও বুঝিতে শিখি নাই। সত্য শুধু বস্তু-নিরাকৃত আত্মা নহে, সত্যকে আত্মা ও জড় উভয়ের মধ্যে সমভাবে বুঝিতে ও অনুভব করিতে হইবে। সত্যকে ধরিতে গিয়া আমরা সত্যের মূর্তরূপকে কেবলই বাদ দিয়া গিয়াছি, কিন্তু মূর্ত ও অমূর্ত উভয় জুড়িয়া যে সত্যের অখণ্ডলীলা তাহা উপলব্ধি না করিতে পারিলে সাধনায় পূর্ণতা আসিবে না।
{{gap}}বাস্তব-জীবনকে একেবারে নস্যাৎ করিয়া দিয়া পরিপূর্ণ মনুষ্যত্ব লাভ করা যায় না; পরিপূর্ণ মনুষ্যত্ব লাভ করিতে হয় ভগবত্তাকে বাস্তব-জীবনের মধ্যেই পরিপূর্ণ করিয়া তুলিয়া। মানুষের জীবনের আরম্ভ জৈবিক প্রাণশক্তিতে—তাহার পূর্ণ পরিণতি দিব্য-অস্তিত্বে। এই জৈবিক প্রাণস্পন্দন হইতে দিব্য-সত্তায় অবস্থানের মধ্যে জীবনের বিকাশের সঙ্গে সঙ্গে ক্রম-ঊর্ধ্বগতিতে বিভিন্ন স্তরে আমরা ক্রম-উচ্চতর সত্তা লাভ করি; কিন্তু কোনও উচ্চতর সত্তাকেই আমরা নিম্নতর সত্তাকে বর্জন করিয়া লাভ করি না—নিম্নতর সত্তার ক্রম-পরিবর্তন ও পরিণতির ভিতর দিয়াই উচ্চতর সত্তাকে লাভ করি। অন্নময় সত্তা হইতে আমাদের যে প্রাণে উত্তরণ তাহা অন্নময়-অস্তিত্বকে উপেক্ষা বা অবজ্ঞা করিয়া নয়—অন্নেরই প্রাণে উত্তরণ; প্রাণেরই মনে উত্তরণ, মনের আনন্দে, আনন্দের বিজ্ঞানে উত্তরণ। এই আরোহপথে যেমন ক্রম-উচ্চতর সত্তার সকল তত্ত্বের অনুভূতি—আবার অবরোহ গতিতে উচ্চতম সত্তার সকল ঐশ্বর্যকে লইয়া নিম্নে অবতরণ—ঊর্ধ্বের দিব্যানন্দ ও দিব্য-জ্যোতির দ্বারা সকল নিম্নতত্ত্বকে রূপান্তরিত করিয়া লইতে হইবে। আমাদের উচ্চভূমিতে অধিষ্ঠিত হইবার সঙ্গে সঙ্গে নিম্নভূমিকেও যদি রূপান্তরিত করিয়া না লইতে পারি তবে আমাদের ঊর্ধ্বভূমি যে কোনও অধিষ্ঠানই লাভ করিতে পারিবে না। বস্তুভিত্তিকে পর্যন্ত যদি দিব্য-সত্তায় রূপান্তরিত না করিয়া লওয়া যায় তাহা হইলে আর জীবনে অখণ্ড ভগবত্তার প্রতিষ্ঠা হইল কোথায়? দিব্য-জীবন অখণ্ড জীবন, অখণ্ড ভগবত্তায় প্রতিষ্ঠা। যত উপরেই আমরা উঠি না কেন—উপরে উঠিয়া আমরা যদি আমাদের নিম্নভিত্তির কথা ভুলিয়া যাই—তবেই মস্ত ভুল হইয়া গেল,—তবেই অখণ্ড দিব্য-জীবনের আদর্শ হইতে ভ্রষ্ট হওয়া গেল।<ref name=p302>“Life in its self-unfolding must also rise to ever new provinces of its own being. But if in passing from one domain to another we renounce what has already been given us from eagerness for our</ref>
{{nop}}<noinclude>{{rule|8em|align=left}}
{{smallrefs|85%}}</noinclude>
hijnf6na4bi0qkokervkzyj7bzk9q4i