উইকিসংকলন bnwikisource https://bn.wikisource.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%B2%E0%A6%A8:%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE MediaWiki 1.48.0-wmf.3 first-letter মিডিয়া বিশেষ আলাপ ব্যবহারকারী ব্যবহারকারী আলাপ উইকিসংকলন উইকিসংকলন আলোচনা চিত্র চিত্র আলোচনা মিডিয়াউইকি মিডিয়াউইকি আলোচনা টেমপ্লেট টেমপ্লেট আলোচনা সাহায্য সাহায্য আলোচনা বিষয়শ্রেণী বিষয়শ্রেণী আলোচনা লেখক লেখক আলাপ নির্ঘণ্ট নির্ঘণ্ট আলাপ পাতা পাতা আলাপ প্রবেশদ্বার প্রবেশদ্বার আলাপ প্রকাশক প্রকাশক আলোচনা রচনা রচনা আলাপ অনুবাদ অনুবাদ আলোচনা TimedText TimedText talk মডিউল মডিউল আলাপ ইভেন্ট ইভেন্ট আলোচনা সমূহ 0 4427 2007301 1972308 2026-11-08T07:50:16Z Bodhisattwa 2549 2007301 wikitext text/x-wiki <pages index="সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf" from=1 to=1 header=প্রচ্ছদ/> {{ppb}} <pages index="সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf" from=2 to=2 /> {{ppb}} <pages index="সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf" from=3 to=3 /> {{ppb}} <pages index="সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf" from=4 to=4 /> {{Pd/1923|1941}} 1ls8r87l71qjdqxgsqjb6psx5lg95qs পাতা:সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১ 104 789010 2007302 1542418 2026-11-08T07:50:42Z Bodhisattwa 2549 /* বৈধকরণ */ 2007302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Bodhisattwa" /></noinclude>{{dhr|15em}} {{center|{{xxxx-larger|সমূহ।}}}} {{dhr|15em}}<noinclude></noinclude> jp03w5wrmsecblm0rp02vdc52dv1lhz 2007303 2007302 2026-11-08T07:51:04Z Bodhisattwa 2549 2007303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Bodhisattwa" /></noinclude>{{dhr|15em}} {{center|{{xxxx-larger|'''সমূহ।'''}}}} {{dhr|15em}}<noinclude></noinclude> 7jamuebyqmd0878cem1imj3svs6xrfu পাতা:সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪ 104 790551 2007299 1795164 2026-11-08T07:49:09Z Bodhisattwa 2549 2007299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Jayantanth" /></noinclude>{{center|{{xx-larger|'''সূচী'''।}}}} {{block center|width=400px| {{dotted TOC page listing||[[সমূহ/স্বদেশী সমাজ|স্বদেশী সমাজ]]|spaces=10|[[পাতা:সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫|১]]|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}...{{gap|5em}}}} {{dotted TOC page listing||[[সমূহ/“স্বদেশী সমাজ” প্রবন্ধের পরিশিষ্ট|“স্বদেশী সমাজ” প্রবন্ধের পরিশিষ্ট]]|spaces=10|[[পাতা:সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৩|২৯]]|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}...{{gap|5em}}}} {{dotted TOC page listing||[[সমূহ/দেশনায়ক|দেশনায়ক]]|spaces=10|[[পাতা:সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৪|৪০]]|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}...{{gap|5em}}}} {{dotted TOC page listing||[[সমূহ/সফলতার সদুপায়|সফলতার সদুপায়]]|spaces=10|[[পাতা:সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৬|৫২]]|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}...{{gap|5em}}}} {{dotted TOC page listing||[[সমূহ/পাবনা প্রাদেশিক সম্মিলনী উপলক্ষে অভিভাষণ|পাবনা প্রাদেশিক সম্মিলনী উপলক্ষে অভিভাষণ]]|spaces=10|[[পাতা:সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৭৪|৭০]]|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}...{{gap|5em}}}} {{dotted TOC page listing||[[সমূহ/সদুপায়|সদুপায়]]|spaces=10|[[পাতা:সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১১২|১০৮]]|dottext=...{{gap|5em}}...{{gap|5em}}...{{gap|5em}}}} }}<noinclude></noinclude> 6e6lgcmnrbqfxhefuxorf76a4kbxnxa পাতা:সমূহ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩ 104 790722 2007300 1787824 2026-11-08T07:49:52Z Bodhisattwa 2549 2007300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Tarunno" /></noinclude>{{Block center| {{C|{{x-larger|'''প্রকাশক'''}}}} {{x-larger|'''কলিকাতা—দি ইণ্ডিয়ান্‌ পাব্‌লিশিং হাউস্'''}} {{right|{{larger|'''৭৩/১ সুকিয়া ষ্ট্রীট।'''}}}} {{larger|'''এলাহাবাদ-ইণ্ডিয়ান্‌ প্রেস।'''}}}} {{rule}} {{dhr|20em}} {{rule}} {{C|'''কলিকাতা, ২০ কর্ণওয়ালিস ষ্ট্রীট্‌ ‘কান্তিক প্রেসে’'''}} {{C|'''শ্রীহরিচরণ মান্না দ্বারা মুদ্রিত।'''}}<noinclude></noinclude> n0ayegjccblwdr6pizepytr7ydwkjfk পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৮০ 104 879299 2007261 2007213 2026-11-07T14:38:28Z Salil Kumar Mukherjee 12643 2007261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|বাণীবিনিময়}} {{block center/s}}</noinclude><poem>আমি তখন ফুটিয়ে দিতেম ::আমার যত কুঁড়ি, কথা কইতে গিয়ে তারা ::নাচন দিত জুড়ি। উড়ো মেঘের ছায়াটি তোর ::কোথায় থেকে এসে আমার ছায়ায় ঘনিয়ে উঠে ::কোথায় যেত ভেসে। সেই হ’ত তোর বাদল-বেলার ::রূপকথাটির মতো— রাজপুত্তুর ঘর ছেড়ে যায় ::পেরিয়ে রাজ্য কত। সেই আমারে ব’লে যেত ::কোথায় আলেখ লতা, সাগর-পারের দৈত্যপুরের ::রাজকন্যার কথা। দেখতে পেতেম, দুয়োরানীর ::চক্ষু ভরোভরো, শিউরে উঠে পাতা আমার ::কাঁপত থরোথরো।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৭৮}}</noinclude> gzye1l6yrrxoo4plaazgotboxgo74wa পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৮১ 104 879300 2007263 2007214 2026-11-07T14:39:59Z Salil Kumar Mukherjee 12643 2007263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|বাণীবিনিময়}} {{block center/s}}</noinclude><poem>হঠাৎ কখন বৃষ্টি তোমার ::হাওয়ার পাছে পাছে নামত আমার পাতায় পাতায় ::টাপুর টুপুর নাচে— সেই হ’ত তোর কাঁদন-সুরে ::রামায়ণের পড়া, সেই হ’ত তোর গুন্‌গুনিয়ে ::শ্রাবণ-দিনের ছড়া। মা, তুই হতিস নীলবরনী, ::আমি সবুজ কাঁচা। তোর হ’ত মা, আলোর হাসি, ::আমার পাতার নাচা। তোর হ’ত মা, উপর থেকে ::নয়ন মেলে চাওয়া, আমার হ’ত আঁকুবাঁকু ::হাত তুলে গান গাওয়া। তোর হ’ত মা, চিরকালের ::তারার মণিমালা, আমার হ’ত দিনে দিনে ::ফুল ফোটাবার পালা।</poem> {{block center/e}}<noinclude>{{কেন্দ্র|৭৯}}</noinclude> 2fpzoosacyphrpakuc8m7uf0kqj34q0 পাতা:শিশু ভোলানাথ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৭).pdf/৮৪ 104 879304 2007266 2007217 2026-11-07T14:44:52Z Salil Kumar Mukherjee 12643 2007266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="জয়শ্রীরাম সরকার" />{{কেন্দ্র|বৃষ্টি রৌদ্র}} {{block center/s}}</noinclude><poem>দেখতে ভালো পায় না চোখে— বিড়্‌বিড়িয়ে ব’কে ব’কে :::শাক তোলে, ঘাড় নাড়ে। ঐ ঝমাঝম বৃষ্টি নামে, মাঠের পারে দূরের গ্রামে :::ঝাপ্‌সা বাঁশের বন। গোরুটা কার থেকে থেকে খোঁটায়-বাঁধা উঠছে ডেকে, :::ভিজছে সারা ক্ষণ। গদাই কুমোর অনেক ভোরে সাজিয়ে নিয়ে উচু ক’রে :::হাঁড়ির উপর হাঁড়ি চলছে রবিবারের হাটে, গামছা মাথায়, জলের ছাঁটে :::হাঁকিয়ে গোরুর গাড়ি। বন্ধ আমার রইল খেলা, ছুটির দিনে সারা বেলা :::কাটবে কেমন করে? মনে হচ্ছে এমনিতরো ঝরবে বৃষ্টি ঝরোঝরো :::দিন রাত্তির ধ’রে।</poem><noinclude>{{block center/e}}{{কেন্দ্র|৮২}}</noinclude> 7zle4ah811jntw510jkpe90n72hljpf পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/১৭ 104 888169 2007258 2026-11-07T13:58:02Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" /></noinclude>{{c|{{xx-larger|'''ভিতরের গোলামি'''}}}} {{ফাঁক}}আমাদের বাইরের গোলামিটাই শুধু যে আমাদের মেরে রেখেছে তা নয়। ভেতরে ভেতরে হাড়ে হাড়ে আমরা গোলাম হয়েছি—তাই আমাদের এত দুর্দ্দশা। আমাদের নালিশ যে আমরা বেশ সুখে ঘরকন্না করছিলাম—ইংরেজরা এসে আমাদের হাত থেকে সব ফাঁকি দিয়ে নিল। আচ্ছা, জগৎশুদ্ধ লোক থাকতে তোমাদেরই ফাঁকি দেয় কেন—সেটা কি একবার ভেবে দেখেছ? সতেরো জন ঘোড় সোয়ার এসে বাংলা জয় করেছিল—শুনে চ’টে অস্থির হই, কিন্তু সভাপণ্ডিতের বুজরুকিতে কুষ্টির ফলাফল যে বুড়ো রাজাটাকে খিড়কি দিয়ে চম্পট দেওয়াল কেন—সেটার কথা কি তলিয়ে দেখেছ? মহম্মদ ঘোরী এসে যখন উপস্থিত—তখন পৃথ্বীরাজ-জয়চাঁদের তাল-ঠোকাঠুকির শব্দটা কি শুনতে পাও নি? নিজ দোষে তোমরা লঙ্কা মজাবে—আর দোষ দেবে অপরের? {{ফাঁক}}আজকে রাজ্যশাসন কা’রা করে? তোমাদের লোকে, না ইংরেজদের দেশের লোকে? তোমাদের সংখ্যার অনুপাতে যে কয়টি ইংরেজ আছে—তাদের হাতে অতগুলি করে ভেড়া দিলেও তারা ঠিক রাখতে পারে না—তবে এতগুলো মানুষ নিয়ে কি করে চালায়—এ ব্যাপারটা একটু কষ্ট করে<noinclude>{{c|৯}}</noinclude> ol473a346f16hsr1s6dbud9h1m0mh5x পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/১৮ 104 888170 2007259 2026-11-07T14:04:32Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>বুঝে দেখ, তা হলেই আর কোনো গোল থাকবে না। জাঁদরেল ডায়ারের কাণ্ড দেখে তোমরা কেঁদেই খুন—হয় তো, তোমরা রাজা হ’লেও ঠিক ঐটেই করতে। বিদেশী রাজার জাত তার কাজ করবে—তোমার কাজ তুমি করছ কি? যে পাঞ্জাবের জন্য তোমরা ভারতময় হরতাল করছ—সেই পাঞ্জাব থেকে হাজার হাজার লোক কাউন্সিল নিয়ে মেতেছে—এমন কি, যাদের ধ’রে নিয়ে যাওয়াতে তোমরা কেঁদে আকুল—তাদের মধ্যে থেকেও মিনিষ্টর হচ্ছে। ইংরেজ তোমাদের এইখানেই জয় করেছে। তার অস্ত্র শস্ত্র আইন কানুন শরীরটাকে বাঁধতে পারে, কিন্তু মনটাকেও যে সে জয় করেছে। এই খানেই তার বাহাদুরি। এই মনকে আরো স্বাধীন করার চেষ্টা করো। নিজের ভিতরে ঢুঁ ঢুঁ—তুমি অধিকার লাভ করবে কোত্থেকে? সমাজে স্বাধীনতা চাই না, বাড়ীতে স্বাধীনতা চাই না, ধর্ম্মে স্বাধীনতা চাই না,—চাই শুধু ইংরেজের কাছে রাজনৈতিক স্বাধীনতা,—ইংরেজ তো প্রভু যীশুখৃষ্টের দাস হ’য়ে তোমাকে উদ্ধার করতে আসে নি? {{ফাঁক}}তাই বলি আগে মনটাকে, আত্মাটাকে গোলামির হাত থেকে বাঁচাও। গোলামি না হ’লে তোমাদের প্রাণ বাঁচে না। শিক্ষার নামটা সুধু “জাতীয়” দিলেই সেটা তোমাদের হ’য়ে যাবে না। ন্যাশনাল কলেজ বাংলাদেশে হ’ল—কিন্তু সেটা ইংরেজের উপর চ’টেম’টে। তার কলেজের একটা নকল সংস্করণ ব’লে এটা<noinclude>{{c|১০}}</noinclude> as3che1f8tvk91dvhuwmnl5ehulm3r7 পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/১৯ 104 888171 2007260 2026-11-07T14:23:12Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|ভিতরের গোলামি}}}}</noinclude>টিক্‌তে পারে নি। এমন কি তার ক্যালেণ্ডার খানা পর্য্যন্ত ঠিক কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ধরণে ছাপা—মলাট রঙ্‌ পর্য্যন্ত নিখুঁত অনুকরণ। তেরো বছর আগে বাংলায় যা হয়েছিল—আজ ভারতময় তাই হচ্ছে। সেই গোলামি শিক্ষা, তার সঙ্গে কেবল একটা টিকি আর এক গোছা দাড়ি জুড়ে দেওয়া হচ্ছে। পণ্ডিত মহাশয় সনাতন ধর্ম্মের বুলি কপচাচ্ছেন, আর মৌলবী সাহেব কোরাণ শরিফ ঝাড়ছেন—শিক্ষা কি এতই সহজ ব্যাপার? নিজের প্রাণটাকে জীবনের বিদ্যুৎভরা করে তোলো—যে কাছে আসবে সেই নতুন শক্তি পাবে, বাঁধন আপনি খসবে। ভারতের ধা’তটি আগে বোঝো, গোটা কতক প্রকাণ্ড প্রকাণ্ড বাড়ী আর গোলামখানার দাগা ষাঁড় নিয়ে বিশ্ববিদ্যালয় করলে হবে না। গরীবের জাত আমরা, গাছতলায় ব’সে আমাদের কত ঋষি কত জ্ঞান দিয়ে গেছেন—আর এখন আমাদের কোটি টাকা না হলে বিদ্যালয় হচ্ছে না। শিক্ষার এ ধারণা বদলাতে হবে। পাড়াগাঁ থেকে এসে মস্ত হোষ্টেলে বিজলী বাতির আলোয় প’ড়ে আমাদের আর ঘরে ফিরে যেতে মন সরে না—কাজেই সহরে দু’মুঠো ভাতের জন্য গোলামির দাসখতে নাম সই ক’রে জীবনটা বলি দিতে হয়। আমাদের কলেজ মানে এক একটা ব্যারাক —তাতে একদল মরা ছেলে—একটা মরা মানুষের সঙ্কেতে ব’সে ব’সে ইউরোপের ম্যাপখানা মক্স করছে। {{ফাঁক}}এ শিক্ষায় যে কিছু হবে না। “জাতীয়” নাম দিলেই<noinclude>{{c|১১}}</noinclude> 9d6his63vil06vjc957upfgsmar8hx3 পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/২০ 104 888172 2007262 2026-11-07T14:39:49Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>আমাদের মুক্তি আস্‌বে না। ভারতের ধারার দিকে নজর রেখে নতুন কালের উপযুক্ত ক’রে আমাদের পথের কথা ভাবতে হবে। এ পথের পথিক হ’তে আজ তো কা’কেও দেখছি না কিন্তু যতদিন সে সমস্যা না মিট্‌ছে, ততদিন জাতীয় শিক্ষা গোলামি শিক্ষাই থাকবে । {{dhr}} {{rule|6em}}<noinclude>{{c|১২}}</noinclude> 7kl0lb1mc8wo8x7knwnls47qbiuugc6 পষ্ট কথা/ভিতরের গোলামি 0 888173 2007264 2026-11-07T14:40:19Z Bodhisattwa 2549 "<pages index="পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf" from=17 to=20 header=1/>" দিয়ে পাতা তৈরি 2007264 wikitext text/x-wiki <pages index="পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf" from=17 to=20 header=1/> 2jw0irc2zoeu7sejjh2f5av8oyybxg4 বিষয়শ্রেণী:হেমন্তকুমার সরকার রচিত 14 888174 2007265 2026-11-07T14:41:04Z Bodhisattwa 2549 "[[বিষয়শ্রেণী:লেখক অনুযায়ী]]" দিয়ে পাতা তৈরি 2007265 wikitext text/x-wiki [[বিষয়শ্রেণী:লেখক অনুযায়ী]] lcldf8u6i6tijwy1ilhnrv4eljulsmq পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/২১ 104 888175 2007267 2026-11-07T14:47:31Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|}}}}</noinclude>{{c|{{xx-larger|'''আমাদের স্বদেশ'''}}}} {{ফাঁক}}জগৎ-বিখ্যাত ফৌজদারী বালাখানার তামাকের জগৎটা যতখানি, আমাদের স্বদেশ প্রেমিকদের স্বদেশটাও ততখানি। ও মেড়ো, সে ছাতু, এ লেড়ে—এই তো গেল বাইরের কথা। আর দেশের ও চাষা, সে পাড়াগেঁয়ে, এ দোকানদার। দেশ বল্‌তে শুধু তুমি মিঃ ব্যারিষ্টার, তিনি মিসেস্ উকিল আর আমি শ্রীযুক্ত এজিটেটর মহাশয়। যে দেশটাকে উদ্ধার করতে যাচ্ছি সেটা কিন্তু এই ত্রিসীমানার মধ্যে নয় বলেই, আমাদের এতখানি স্বদেশ-প্রেম হেলায় মাটি হয়ে যাচ্ছে। গুরুদেব ইংরেজ পেট্রিয়টিজমের যে মন্তর দিয়েছেন—তার মধ্যে তো ছোটলোক ফোটলোকের জন্য ভ্যাগ স্বীকারের কথা বলা নাই— এইটে হয়েছে মুস্কিল! {{ফাঁক}}আজ ছোট লোকের নামে নাকে ধনুষ্টঙ্কার হওয়াতে আমাদের জাতীয় আন্দোলন যেন অবশ হ’য়ে রয়েছে। এ দেশের ধাতে—ও বিলিতি ওষুধ তো খাটবে না! এখানকার ভগবান যে একেবারে ছোটলোকের তিনি রাজার ধন দৌলতে শাস্তি পান না তাই সখা সখিদের নিয়ে মাঠে ঘাটে লীলা ক’রে বেড়ান। তিনি গোরুর রাখালের সদ্দার, আর সবুজ শ্যামল আলোয় ভরা খোলামাঠে তার সিংহাসন। এই সব ধন দৌলত<noinclude>{{c|১৩}}</noinclude> 6vvyapmpztlqooof3vpb8ojvc6q9k0d পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/২২ 104 888176 2007268 2026-11-07T14:50:00Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>মান যশের গরবী—এদের এই ঘিঞ্জিগলি সহরের মধ্যে যে ভগবানের দম্ আটকে যাওয়ার যোগাড় হয়েছে! পাড়া গাঁ ছেড়ে আজ সহরের গলি খুঁজিতে তাঁকে আর ক’দিন ধ’রে রাখবে? {{ফাঁক}}আমাদের দেশটা যেমন তিনজনের মধ্যে আটকে গিয়েছে —ভগবানও সেইরূপ দেওয়ালের চারিকোণের ভিতর বাঁধা পড়েছেন। মন্দিরে বিজলীপাখা আলো টেবিল চেয়ার বেঞ্চি দেখে তিনি বাধ্য হয়ে একেবারে নিরাকার হয়ে পড়েছেন। আমাদের স্বদেশটাও এই নিরাকারের ধাক্কায় পড়েছে। ভারত উদ্ধার বেশ একটা সুখ-কল্পনা—ভাব্‌তেই বা কি আরাম! এই নেশাটুকু জমাবার জন্যে আমরা খৃষ্টের জন্ম-সপ্তাহে দলে দলে জুটে পিকনিকের ভোজে স্বদেশ-প্রেমে একবারে মশগুল হয়ে যাই। যদি বল তাতে দেশ নেই, কেন—কত_Peasant Delegates চাষা প্রতিনিধিও তো থাকে। ইংরেজী, উর্দু, বাঙলা, হিন্দী নানা ধরণে আমাদের মুখে— কিরূপ খৈ ফোটে তারা দেখে স্বদেশের ভবিষ্যৎ সম্বন্ধে একেবারে নিঃসন্দেহ হয়ে যায়। তিন দিন পরে সব ঠাণ্ডা—যে সব প্রস্তাব পাশ হ’য়ে গেল তাতেই যে ইংরেজ বাসায় গিয়ে ম’রে থাকবে! ইংরেজ কিন্তু তেমন ঘুঘুই নয়! {{ফাঁক}}আমাদের এই পোষাকী স্বদেশ-প্রেম আর তো চলবে না। সেদিন গিয়েছে—যখন লাট সাহেবের কাউন্সিলে মেম্বর<noinclude>{{c|১৪}}</noinclude> 3lbdc6n30ndgxopc93zfy66jouqkqej পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/২৩ 104 888177 2007269 2026-11-07T14:51:26Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|আমাদের স্বদেশ}}}}</noinclude>হওয়াই রাজনীতি গুরুর জীবনের চরম লক্ষ্য ছিল। এখন বুজরুকি আর ধাপ্পাবাজি ক’রে স্বদেশ প্রেমের ব্যবসা করতে গেলে সভার মধ্যেই অর্দ্ধচন্দ্রের ব্যবস্থা দেবে। স্বার্থত্যাগের কষ্টি পাথরে সবাইকে যাচাই ক’রে নেবে—যিনি সাঁচ্চা তিনিই কেবল দেশ-সেবক ব’লে পূজো পাবেন—ছোট বড় সকলে তাঁকে চিনবে—তাঁকে মাথায় ক’রে নেবে—আমাদের স্বদেশের তিনিই কেবল মুক্তির দেবতা ব’লে কুটীরে কুটীরে প্রতিষ্ঠিত হবেন। {{dhr}} {{rule|6em}}<noinclude>{{c|১৫}}</noinclude> sn8xbefbg0yv7nyf3izi8fvanoo0wx5 পষ্ট কথা/আমাদের স্বদেশ 0 888178 2007270 2026-11-07T14:51:47Z Bodhisattwa 2549 "<pages index="পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf" from=21 to=23 header=1/>" দিয়ে পাতা তৈরি 2007270 wikitext text/x-wiki <pages index="পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf" from=21 to=23 header=1/> dp30euq451gnj1aa1nniejml7ia38mt পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/২৪ 104 888179 2007271 2026-11-07T14:58:25Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" /></noinclude>{{c|{{xx-larger|'''বাঙালীর ব্যবসাদারি'''}}}} {{block center|<poem>:::::::“কে গা’বে নূতন গীতা— :কে ঘুচাবে এই সুখ-সন্ন্যাস—গেরুয়ার বিলাসিতা? :::::::কোথা সে অগ্নিবাণী!— ::জ্বালিয়া সত্য, দেখাবে দুখের নগ্ন মূর্ত্তিখানি? কালোকে দেখাবে কালো ক’রে আর বুড়োকে দেখাবে বুড়ো; ::পুড়ে উড়ে যাবে বাজারের যত বর্ণ ফেরানো গুঁড়ো। ::খেলোয়ারি প্যাঁচ দূরে গিয়ে ক’বে তীরের মতন কথা :::বর্ম্ম ভেদিয়া মর্ম্ম ছেদিয়া বুঝাবে মর্ম্মব্যথা ::::::এ কথা বুঝিব কবে?— :ধানভানা ছাড়া কোন উঁচু মানে থাকে না ঢেঁকির রবে।”</poem>}} {{Custom rule|sp|20|elo|15|sp|20}} {{ফাঁক}}ব্যবসা জানে না বলিয়া বাঙালীর অপবাদ আছে। কিন্তু প্রাণের ব্যবসা ধরিয়াছে বলিয়া আজ বাজারের ব্যবসায়ে সে সফলতা লাভ করিতে পারে নাই। সে ভগবানকে লইয়া ব্যবসা করে, স্বদেশ লইয়া ব্যবসা করে, পবিত্র সম্বন্ধ লইয়া ব্যবসা করে—এই প্রাণের ব্যবসা, প্রেমের ব্যবসা আজ তাহাকে সংসারের ব্যবসা হইতে সরাইয়া রাখিয়াছে। {{nop}}<noinclude>{{c|১৬}}</noinclude> r11exh8ejb935rfrpt6miasap4xhccj পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/২৫ 104 888180 2007272 2026-11-07T15:06:42Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|বাঙালীর ব্যবসাদারি}}}}</noinclude>{{ফাঁক}}শ্রীগৌরাঙ্গ জন্মিয়া মানবজাতির আর কাহারও উপকার হোক বা না হোক—ভক্তচূড়ামণি গোঁসাই বাবাজীদের আয়ের পন্থাটা খুবই সুগম হইয়াছে। গৌর দর্শন করিতে হইলে চার আনা ভেট চাই। যে গৌর হাটে বাটে ঘাটে মাঠে নিজেকে বিনামূল্যে বিকাইতে লালায়িত হইয়া সজল নয়নে গাহিয়া বেড়াইতেন—“ওরে তোদের পায়ে পড়ি, এক একবার বল হরি”— সেই ভক্তের ভগবানের মূর্ত্তি দর্শনেও আজ টেক্স লাগে! সেই ভক্তি-বেচা পয়সায় গৌরাঙ্গের সোনার প্রতিমা নির্ম্মিত হইতেছে, কাঙালের ঠাকুরের জন্য শ্বেতপাথরের বাড়ী হইতেছে—আর বারুণী ঠাকরুণের যথা রীতি সেবার বন্দোবস্ত হইতেছে! {{ফাঁক}}বর্ণ শ্রেষ্ঠ বলিয়া অভিমানকারী সমাজের ধুরন্ধর রাজার বাড়ীতে পর্য্যন্ত ঠাকুর নীলাম হইতেছে। যে বেশী টাকা দিয়া ডাকিয়া লইতে পারিবে, তাহাকে ঠাকুর জমা দেওয়া হইবে, ভক্তের হৃদয়ের প্রেমপুষ্পাঞ্জলির আর্থিক মূল্য তাহারই কবলগত হইবে। নবদ্বীপের শ্মশানঘাট ডাক হয়, তাহার অর্থ বুঝিতে পারি; গাঁজা আফিমের দোকান ডাক হয়, তাহার কারণ বুঝিতে পারি, কিন্তু ঠাকুর লইয়া ব্রাহ্মণ রাজার নীলামে চড়ানোর হেতু কোথায় খুঁজিতে যাইব? ঠাকুর নীলাম করা, দাঁত নাই বলিয়া কালী পূজা উঠাইয়া দেওয়া— আমাদের নিকট খুবই যুক্তিসঙ্গত বলিয়া বোধ হইতেছে। আমরাই নাকি পৃথিবীকে ধর্ম্ম দিয়া উদ্ধার করিব! {{nop}}<noinclude>{{c|১৭}}</noinclude> h0ext59s7s3gedopauhrt40cirmucsw পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/২৬ 104 888181 2007273 2026-11-07T15:09:54Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>{{ফাঁক}}আমাদের মন যে ধর্ম্মদ্রোহী হইতে জানে না—এমন নয়। “আপনার বেলা লীলা-খেলা, পাপ লিখেছেন মানুষের বেলা”—ঐখানটায় আমরা দেবতার বিদ্রোহী হইয়া তাঁহার লীলাখেলাগুলি যথাযথ ভাবে আয়ত্তের মধ্যে আনিয়াছি। গোবর্দ্ধন ধারণ এবং কালীয়দমন ব্যতীত, আর সকল ধর্ম্মকর্ম্মেই আমরা লীলাময়েরই প্রায় সমান! ‘বিপুল ভুজপল্লবে’ বল্লব সহস্র যুবতী এক সঙ্গে বলয়িত করিতে না পারিলেও—অনেকের সারা জীবনের হিসাব-নিকাশ শেষ হইলে উহা অপেক্ষা খুব বেশী কম হইবে বলিয়া মনে হয় না। কোনও সূর্য্যবংশাবতাংস দেশীয় রাজার অন্দরে ভগবানের যুবতী সংখ্যার দ্বিগুণ যুবতী আছে শুনিয়াছি। {{ফাঁক}}পূর্ব্বপুরুষের তর্পণ করিতে হইবে, পুরোহিত মহাশয়ের সহিত ফুরাইয়া লইলাম—অনেক দরকষাকষির পর অল্প মূল্যেই রফা করা হইল। পুরোহিত একই উপচার বংশানুক্রমে ব্যবহার করিয়া ব্যবসা চালাইতেছেন। এজন্য দেশে ঘি দুধ এত দুষ্প্রাপ্য হইলেও গো-দানের সময় আমরা কিন্তু টাকায় দুইটা গোরুও তীর্থ স্থানে পাই। আমি গোরুটার কান ধরিয়া ঠেলিয়া দিয়া নমো নমো করিয়া দান করিলাম, আমার পরই আর একজন আবার সেটাকে দান করিল— এইরূপ দানের সামগ্রীরূপে গোরু বেচারার চুরাশি লক্ষ জন্ম হইয়া গেল। এবার বোধ হয় মনুষ্য হইয়া জন্মিয়া সে যজমান<noinclude>{{c|১৮}}</noinclude> 46p69968h1caot4c5xca7e2fxhyaemj পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/২৭ 104 888182 2007274 2026-11-07T15:12:29Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|বাঙালীর ব্যবসাদারি}}}}</noinclude>বংশ আলো করিতে আসিবে! বৃদ্ধ পিতার শ্রাদ্ধের সময় মাথা কামাইলে আপিসের সাহেব কি মনে করিবে, তাই পুরোহিত ঠাকুরকে কেশের মূল্য ধরিয়া দিলাম—তাহাতেই কার্য্যসিদ্ধি হইয়া গেল। অন্তরীক্ষ হইতে পিতা হয় তো দেখিয়া হাসিলেন—কিন্তু অন্নদাতা ভয়ত্রাতা (ভয়দাতা নয়?) প্রত্যক্ষ পিতা আপিসের সাহেব তো চটিলেন না! ইহাতেই পরলোকগত পিতৃদেবের উদ্ধার হইয়া যাওয়া উচিত। {{ফাঁক}}আমাদের ব্যবসার প্রধান কেন্দ্র তীর্থস্থানগুলিতে। সমাজ শরীরের মৃত আবর্জ্জনা, পুঞ্জপুঞ্জীভূত জঞ্জাল, যুগযুগান্তের অন্ধ বিশ্বাস এবং কুপ্রথা—এখানে ধর্ম্মের মুখোস পরিয়া ঠেলাঠেলি করিতেছে। আর তাহাদের বাহন পাণ্ডাপ্রবরেরা ভগবান্‌কে লইয়া, মানুষকে লইয়া কত না ব্যবসাই ফাঁদিয়াছে। উঠিতে বসিতে পয়সা চাই—নইলে তাহাদের শাস্ত্র অনুসারে মুক্তি লাভ হইবে না। মোহান্ত বাবাজী ব্রহ্মচারী থাকিয়া পঞ্চ-ম-কারের সাধন করেন—তাঁহার কাল হইলে যথাসময়ে দেশ হইতে নেপথ্যজাত পুত্রটি আসিয়া চেলারূপে গদীর উত্তরাধিকারী হন। বাহিরে দুর্ভিক্ষে দেশ উজাড় হইয়া গেল—কিন্তু মঠের হাজার গোল। ধান ইঁদুরে তুঁষ করিবে, তবুও দেশের সেবায় লাগিবে না! মোহান্ত, পুরোহিত, পাণ্ডা, সাধু, সন্ন্যাসী সবাই কেবল পুঁটলী বাঁধিতেই ব্যস্ত। কিন্তু হায়, পরপারের পুট্‌লী যে কেবল ফাঁসিয়াই চলিয়াছে! {{nop}}<noinclude>{{c|১৯}}</noinclude> loz4nbbrvqaqj2298g94csa3454chks পাতা:ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য - শশিভূষণ দাশগুপ্ত (১৯৬৫).pdf/৩১৪ 104 888183 2007275 2026-11-07T15:14:22Z Hrishikes 1618 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Hrishikes" />{{rh|২৯৮|ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য}}</noinclude>সংস্কার, অহন্তা-মমতা প্রভৃতি পরিপূর্ণ স্বরূপোপলব্ধির পথে বিবিধরূপে বিবিধ প্রকারে বাধা দিতেছে। যাহা কিছু স্বরূপোপলব্ধির বাধা-দানকারী তাহা সমস্তই হইল অসুর পর্যায়ের। পরিপূর্ণ স্বরূপোপলব্ধিই হইল মায়ের অঙ্কে নিত্যানন্দো অবস্থান। নিজের ভিতরকার ইন্দ্রিয়াদিই হইল দেবতাগণ—কারণ এইগুলির অধিষ্ঠানেই পরমাত্মার দ্যোতনা বা প্রকাশ। সংস্কার-বাসনা, কর্মবীজ, অস্মিতা মমতা প্রভৃতি অসুরের দ্বারা এই দেবতাগণ—অর্থাৎ দিব্যশক্তিপ্রকাশের কেন্দ্রস্বরূপ ইন্দ্রিয়াদি (মায়োপহিত মনসহ) সাধনার বিভিন্ন স্তরে নির্জিত হইতেছে।<ref>এই প্রসঙ্গে আচার্য শঙ্কর দেবাসুরের যে ব্যাখ্যা দিয়াছেন তাহা বিশেষভাবে লক্ষণীয়। “দেবা দীব্যতের্দ্যোতনার্থস্য শাস্ত্রোদ্ভাসিতা ইন্দ্রিয়বৃত্তয়ঃ অসুরাস্তদ্বিপরীতাঃ, সংগ্রামং কৃতবন্তঃ। শাস্ত্রীয়প্রকাশবৃত্ত্যভিভবনায় প্রবৃত্তাঃ স্বাভাবিকা স্তমোরূপা ইন্দ্রিয়বৃত্তয়োঽসুরাঃ। তথা তদ্বিপরীতাঃ শাস্ত্রার্থবিষয়বিবেকজ্যোতিরাত্মানো দেবাঃ স্বাভাবিকতমোরূপাসুরাভিভবনায় প্রবৃত্তাঃ, ইত্যন্যোঽন্যাভিভবোদ্ভবরূপঃ সংগ্রাম ইব সর্বপ্রাণিষু প্রতিদেহং দেবাসুরসংগ্রামোঽনাদিকালপ্রবৃত্ত ইত্যভিপ্রায়ঃ॥”—সাধন-সমর, ২য়, পৃ. ৫</ref> এই অসুর-নির্যাতনের হাত হইতে রক্ষা পাইবার উপায় কি? উপায় হইতেছে ভিতরে শক্তির জাগরণ, ব্যক্তি-চৈতন্যকে শক্তি-চৈতন্যে প্রতিষ্ঠা, শক্তি-চৈতন্যকে মাতৃ-চৈতন্যরূপে গ্রহণ করা—অর্থাৎ শক্তিকে কেবলমাত্র একটা অন্ধ বল মাত্র নয়—শক্তি যে মঙ্গলে প্রতিষ্ঠিতা একাধারে খড়্গ-মুণ্ড-ধারিণী এবং বরাভয়দায়িনী এই বোধে প্রতিষ্ঠা; অন্তিমে ব্যক্তি-চৈতন্যকে মাতৃ-চৈতন্যের মধ্যে গভীরভাবে প্রতিষ্ঠিত করিয়া মাতৃ-অঙ্কে নিরন্তর নির্ভয়ে আনন্দাস্বাদন। {{gap}}এই মাতৃ-চৈতন্যের উপরেই সাধন-সমরে সবচেয়ে বেশি জোর দেওয়া হইয়াছে। সমরে অগ্রসর হইতে হইলে যেমন দুর্ভেদ্য কবচে আবৃত হইয়া অগ্রসর হইতে হয় তেমনই সাধন-সমরে অগ্রসর হইতে হইলেও প্রথমে নিজেকে ‘দেবী-কবচে’র দ্বারা দৃঢ়ভাবে আবৃত করিয়া লইতে হয়। কিছু পূর্বেই আমরা এই দেবী-কবচের উল্লেখ করিয়াছি এবং সাধারণ অধিকারী সাধক এই কবচকে কিভাবে গ্রহণ করেন তাহার আভাস দিয়াছি। কিন্তু উত্তম-অধিকারী সাধক এই কবচকে কিভাবে গ্রহণ করিবেন? আমরা দেখিয়া আসিয়াছি, দেবী-কবচে দশ দিকের উল্লেখ রহিয়াছে এবং দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উল্লেখ রহিয়াছে, আর এই দশ দিকে এবং দেহের অভ্যন্তরস্থ প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গে দেবী কি মূর্তিতে সাধককে রক্ষা করিবেন সে সম্বন্ধে প্রার্থনা রহিয়াছে। যেমন, ‘প্রাচ্যাং রক্ষতু মামৈন্দ্রী’, ‘শিখাং মে দ্যোতিনী রক্ষেৎ’ ইত্যাদি। সত্যকার সাধক এ-সব প্রার্থনাকে সাধন-ক্ষেত্রে কিভাবে গ্রহণ করিবেন? শ্রীসত্যদেব বলিয়াছেন, দেবী-কবচের আসল রহস্য হইল বাহিরে এবং ভিতরে সর্বত্র এক মাতৃ-অনুভূতি। তিনি বলিয়াছেন, “ইহাতে যে-সকল স্থানের উল্লেখ আছে, মনকে কেন্দ্রীভূত করিয়া সেই-সকল স্থানে লইয়া যাইতে হইবে; যথাস্থানে মন পরিচালিত হইয়া কিছুকালের জন্য একতানতা প্রাপ্ত হইলেই, সেই-সকল স্থানে বিশিষ্ট বোধশক্তি প্রকাশ<noinclude>{{rule|8em|align=left}} {{smallrefs|85%}}</noinclude> o4y6jpwuexhb1fjcli1ptofaelqa6ko 2007277 2007275 2026-11-07T15:16:01Z Hrishikes 1618 2007277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Hrishikes" />{{rh|২৯৮|ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য}}</noinclude>সংস্কার, অহন্তা-মমতা প্রভৃতি পরিপূর্ণ স্বরূপোপলব্ধির পথে বিবিধরূপে বিবিধ প্রকারে বাধা দিতেছে। যাহা কিছু স্বরূপোপলব্ধির বাধা-দানকারী তাহা সমস্তই হইল অসুর পর্যায়ের। পরিপূর্ণ স্বরূপোপলব্ধিই হইল মায়ের অঙ্কে নিত্যানন্দো অবস্থান। নিজের ভিতরকার ইন্দ্রিয়াদিই হইল দেবতাগণ—কারণ এইগুলির অধিষ্ঠানেই পরমাত্মার দ্যোতনা বা প্রকাশ। সংস্কার-বাসনা, কর্মবীজ, অস্মিতা মমতা প্রভৃতি অসুরের দ্বারা এই দেবতাগণ—অর্থাৎ দিব্যশক্তিপ্রকাশের কেন্দ্রস্বরূপ ইন্দ্রিয়াদি (মায়োপহিত মনসহ) সাধনার বিভিন্ন স্তরে নির্জিত হইতেছে।<ref>এই প্রসঙ্গে আচার্য শঙ্কর দেবাসুরের যে ব্যাখ্যা দিয়াছেন তাহা বিশেষভাবে লক্ষণীয়। “দেবা দীব্যতের্দ্যোতনার্থস্য শাস্ত্রোদ্ভাসিতা ইন্দ্রিয়বৃত্তয়ঃ, অসুরাস্তদ্বিপরীতাঃ, সংগ্রামং কৃতবন্তঃ। শাস্ত্রীয়প্রকাশবৃত্ত্যভিভবনায় প্রবৃত্তাঃ স্বাভাবিকা স্তমোরূপা ইন্দ্রিয়বৃত্তয়োঽসুরাঃ। তথা তদ্বিপরীতাঃ শাস্ত্রার্থবিষয়বিবেকজ্যোতিরাত্মানো দেবাঃ স্বাভাবিকতমোরূপাসুরাভিভবনায় প্রবৃত্তাঃ, ইত্যন্যোঽন্যাভিভবোদ্ভবরূপঃ সংগ্রাম ইব সর্বপ্রাণিষু প্রতিদেহং দেবাসুরসংগ্রামোঽনাদিকালপ্রবৃত্ত ইত্যভিপ্রায়ঃ॥”—সাধন-সমর, ২য়, পৃ. ৫</ref> এই অসুর-নির্যাতনের হাত হইতে রক্ষা পাইবার উপায় কি? উপায় হইতেছে ভিতরে শক্তির জাগরণ, ব্যক্তি-চৈতন্যকে শক্তি-চৈতন্যে প্রতিষ্ঠা, শক্তি-চৈতন্যকে মাতৃ-চৈতন্যরূপে গ্রহণ করা—অর্থাৎ শক্তিকে কেবলমাত্র একটা অন্ধ বল মাত্র নয়—শক্তি যে মঙ্গলে প্রতিষ্ঠিতা একাধারে খড়্গ-মুণ্ড-ধারিণী এবং বরাভয়দায়িনী এই বোধে প্রতিষ্ঠা; অন্তিমে ব্যক্তি-চৈতন্যকে মাতৃ-চৈতন্যের মধ্যে গভীরভাবে প্রতিষ্ঠিত করিয়া মাতৃ-অঙ্কে নিরন্তর নির্ভয়ে আনন্দাস্বাদন। {{gap}}এই মাতৃ-চৈতন্যের উপরেই সাধন-সমরে সবচেয়ে বেশি জোর দেওয়া হইয়াছে। সমরে অগ্রসর হইতে হইলে যেমন দুর্ভেদ্য কবচে আবৃত হইয়া অগ্রসর হইতে হয় তেমনই সাধন-সমরে অগ্রসর হইতে হইলেও প্রথমে নিজেকে ‘দেবী-কবচে’র দ্বারা দৃঢ়ভাবে আবৃত করিয়া লইতে হয়। কিছু পূর্বেই আমরা এই দেবী-কবচের উল্লেখ করিয়াছি এবং সাধারণ অধিকারী সাধক এই কবচকে কিভাবে গ্রহণ করেন তাহার আভাস দিয়াছি। কিন্তু উত্তম-অধিকারী সাধক এই কবচকে কিভাবে গ্রহণ করিবেন? আমরা দেখিয়া আসিয়াছি, দেবী-কবচে দশ দিকের উল্লেখ রহিয়াছে এবং দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উল্লেখ রহিয়াছে, আর এই দশ দিকে এবং দেহের অভ্যন্তরস্থ প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গে দেবী কি মূর্তিতে সাধককে রক্ষা করিবেন সে সম্বন্ধে প্রার্থনা রহিয়াছে। যেমন, ‘প্রাচ্যাং রক্ষতু মামৈন্দ্রী’, ‘শিখাং মে দ্যোতিনী রক্ষেৎ’ ইত্যাদি। সত্যকার সাধক এ-সব প্রার্থনাকে সাধন-ক্ষেত্রে কিভাবে গ্রহণ করিবেন? শ্রীসত্যদেব বলিয়াছেন, দেবী-কবচের আসল রহস্য হইল বাহিরে এবং ভিতরে সর্বত্র এক মাতৃ-অনুভূতি। তিনি বলিয়াছেন, “ইহাতে যে-সকল স্থানের উল্লেখ আছে, মনকে কেন্দ্রীভূত করিয়া সেই-সকল স্থানে লইয়া যাইতে হইবে; যথাস্থানে মন পরিচালিত হইয়া কিছুকালের জন্য একতানতা প্রাপ্ত হইলেই, সেই-সকল স্থানে বিশিষ্ট বোধশক্তি প্রকাশ<noinclude>{{rule|8em|align=left}} {{smallrefs|85%}}</noinclude> 8jm5j27uffj7bnlg71uqpd6923vm6mn পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/২৮ 104 888184 2007276 2026-11-07T15:14:31Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>{{ফাঁক}}“এই জাল দলিলের মোকদ্দমাটায় জিতিয়ে দাও মা, জোড়া পাঁটা দিব, এই মেয়েচুরির মামলাটা মিটিয়ে দাও বাবা, জোড়া মোষ দিব”—এই সকল মানত করিয়া নিরীহ প্রাণীর ধ্বংস সাধন করিয়া আধ্যাত্মিক ব্যাখ্যা করি যে পাঁটারূপী মূর্ত্তিমান কামকে বলি দিয়া উহাকে উদ্ধার করিয়া দিলাম। ছাগলটি পাইলে পুরোহিত ঠাকুরেরও নোলা বাহির হইয়া আসে—তখন পাঁটাটি নিজের না হইলেও লেজের দিকে কাটিতে ইচ্ছা করে —অতখানি না পারিলে অন্ততঃ ফুল্কো ঘেঁষিয়া কোপটা দেওয়া হয়, যতটুকু বেরিয়ে আসে! গোরু বলি দিতে নাই—সে যে আমাদের মা ভগবতী—বিবেকানন্দ সত্যই বলিয়াছেন, এমন মা নইলে আর এমন সন্তান হয়! —কিন্তু মহিষ বলি অনায়াসে দিতে পারা যায়, কারণ সেটা মহিষ কি না! এ যুক্তিমূলক ব্যবসা কতদিন চলিবে? {{ফাঁক}}আজ ব্রাহ্মণের ব্রহ্মতেজ হাঁড়ি ঠেলাইতে ব্যয়িত হইয়া যাইতেছে!—সমাজের মাথায় চড়িয়া হাতে সব ক্ষমতা একচেটে করিয়া রাখাই ব্রাহ্মণের বিধান ছিল। বেদ পড়িবে ব্রাহ্মণ, রাজার প্রধান পরামর্শদাতা হইবে ব্রাহ্মণ, সকলের হইয়া পূজা করিবে ব্রাহ্মণ, শাস্ত্রের বিধান দিবে ব্রাহ্মণ! আজ এ সব অধিকার সকলই প্রায় টুটিয়া গিয়াছে—কেবল একটি মাত্র একেবারে অটুট রহিয়াছে—সেটি ব্রাহ্মণের পাচক হইবার অধিকার। অন্য সব জাতি ব্রাহ্মণ-শাসিত সমাজে সে মহা<noinclude>{{c|২০}}</noinclude> k562h8mzbivb6nf85p8bno9y3oux9bk পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/২৯ 104 888185 2007278 2026-11-07T15:16:49Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|বাঙালীর ব্যবসাদারি}}}}</noinclude>অধিকার হইতে বঞ্চিত। এই একচেটে করার পরিণতি শেষে রান্নাঘরে গিয়া ব্রাহ্মণ ভাগ্যকে কি দারুণ উপহাসই না করিতেছে, তাই আজ জেলা বিশেষে বিবাহযোগ্য ব্রাহ্মণের ছেলের গুণপণা সম্বন্ধে বলা হয়—“চাপাইছে কি নামাইছে এক শোঁ লোক একাই খাওয়া করাতে পারে” —অর্থাৎ “যেমন চাপানো তেমনি নামানো, একশো লোক একাই খাওয়াইয়া দিতে পারে।” ব্রাহ্মণের উপযুক্ত গুণ বটে! {{ফাঁক}}পাঁটা বেচা করিয়া ছেলে বেচিতে আজকালকার বঙ্গদেশে কাহারও বাধে না, লোকের দিতেও আপত্তি হয় না। পণ না চাহিতেই ভাল জামাইটি লাভের আশায় নীলাম ডাকিতে কন্যাদায়গ্রস্ত পিতাগণ সমবেত হন। পরমদেবতা পতির গৃহে আসিবার পূর্ব্বে বালিকার পিতার ভিটায় হয় তো ঘুঘু চরিতেছে দেখিয়া আসিতে হইবে। পুত্রের পিতার নিজের কিছু লইবার ইচ্ছা থাকে না—তবে অন্তঃপুরের অবুঝ পোষা প্রাণীটির আবদারেই পণ লইতে বাধ্য হন— আর নব্য বঙ্গের যুবকেরাও ঐ সময়টিতে একবারে রামের মতই পিতার নিকট Yours most obediently হইয়া যান। {{ফাঁক}}‘কন্যাদায়’, ‘কন্যাদায়’ করিয়া আমরা কাঁদিয়া মরি—কিন্তু এ কন্যাদায়ের সৃষ্টিকর্ত্তা কাহারা? ইংরেজ গবর্ণমেণ্ট তো নয়! যাহার পয়সা নাই অথচ কন্যা আছে—সেই কন্যাদায়ের বিরুদ্ধে আপত্তি করে। যেমন করিয়া হোক, কন্যার বিবাহ দিয়া<noinclude>{{c|২১}}</noinclude> ndql9tkg89ds53dom58cwsea792x40m পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৩০ 104 888186 2007279 2026-11-07T15:20:33Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>তাহাকে এবং তাহার চৌদ্দ পুরুষকে উদ্ধার করিতে হইবে— এই ভ্রান্ত ধারণাই এই উৎপাতের সৃষ্টি করিয়াছে। ‘পিতৃঋণ’ পরিশোধে একটু অমনোযোগী হও—মেয়েদের লেখাপড়া শেখাও, তাহারা নিজের জীবিকা অর্জ্জনের উপায় শিখুক—বিবাহ হয় ভালই, না হয় কুমারীই থাকুক, তাহাতে দু’দশটা খারাপ হইয়া যায় যাক্। লক্ষ লক্ষ বালবিধবার অবস্থা দেখিয়া যে সমাজের পাষাণ হৃদয় গলে না—কুমারীর দুর্ভাগ্যে সে পোড়া সমাজের চক্ষে সাঁতার-পাণি বহিলে চলিবে কেন? {{ফাঁক}}আর আমাদের হতভাগিনী কুমারীরা মা-বাপের কষ্ট লাঘবের মানসে দলে দলে কেরোসিন মাখিয়া আত্মহত্যা করিতেছে। সমাজ-প্রভুগণ “আত্মহত্যা মহাপাপ” ইত্যাদি শাস্ত্রের বুলি আওড়াইয়া চোখ রাঙাইতেছেন। কিন্তু সে ভুয়ো চোখ রাঙানির মূল্য কি? তোমার কসাই সমাজই যে ঐ নারীহত্যার জন্য দায়ী —তাহা বুঝিয়া প্রতীকারের কোনও চেষ্টা করিয়াছ কি? আজ তো দলাদলির চোটে বাংলার পল্লী উচ্ছন্ন যাইতে বসিয়াছে, কিন্তু একদিনও তো শুনিলাম না যে, পুত্রের বিবাহে পণ লইয়াছে বলিয়া অমুক গ্রামে অমুক লোক একঘরে হইয়াছে! সে সময় সমাজ বিষহীন ঢোঁড়া সাপটির মত জড়াইয়া-সড়াইয়া বসিয়া থাকেন—কিন্তু অন্য বেলায় তো একেবারে কেউটের দাপট দেখা যায়। {{ফাঁক}}আমাদের আর্য্য-সমাজে পুরুষ বহু বিবাহ করিবে, নারী<noinclude>{{c|২২}}</noinclude> mv0nz4o2iwfw510tlt9okznjl31z9im পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৩১ 104 888187 2007280 2026-11-07T15:43:00Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|বাঙালীর ব্যবসাদারি}}}}</noinclude>ভোগের সামগ্রী হইয়া থাকিবে—পতি ভিন্ন তাহার আর দ্বিতীয় গতি থাকিবে না। টিকি নাড়িয়া “যত্র নার্য্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ” প্রভৃতি দুই চারিটি বুলি ঝাড়িয়া সত্য গোপন করিলে চলিবে না। শুধু মিষ্টি কথায় চিঁড়ে ভেজে না। বাল-বিধবার বিবাহ কিছুতেই হইবে না, কিন্তু পুরুষের সুবিধার জন্য বিবাহের কত প্রকার বন্দোবস্ত, এমন কি, গন্ধর্ব্ব-বিবাহও একটা বিবাহ! ঋষিদের এবং রাজাদের তো সুন্দরী যুবতী পাইলেই আর বিচার করিয়া দেখিবার দরকার নাই—“যদার্য্যম্ অস্যাম্ অভিলাষি মে মমঃ”—আমার আর্য্য মন যখন ইহাতে অভিলাষী হইয়াছে, তখন আর সন্দেহ কি, ও নিশ্চয়ই ক্ষত্রিয় কন্যা হইবে—কারণ তাহারই যে আমার দরকার। সেকালের রাজারা যেন বেদের মত সাপের হাঁচি চিনিতেন। সুজাউদ্দৌলা ষোলশত বেগম লইয়াও বোধ হয়, তাঁহার তক্তের পূর্ব্ব অধিকারীদের উপর দিয়া যাইতে পারেন নাই। অর্জ্জুন বীর যেখানেই যান সেখানেই প্রজাপতির নির্ব্বন্ধটা ঘটাইয়া বসেন—তা আর্য্য অনার্য্য বিচার নাই, সধবা বিধবা বিচার নাই—পেলেই হয়! ভাগ্যি তাঁহাদের কাহিনী সংস্কৃত ভাষায় লেখা আছে—তাই শাস্ত্রের দোহাই দিয়া কোন রকমে নিষ্কৃতি পাই। {{ফাঁক}}সেকালে তাঁহাদের রাজত্ব ছিল—ভোগ সুখ করিবার ক্ষমতা ছিল। বীরভোগ্যা বসুন্ধরা হইতে পারে। কিন্তু আজকার এই<noinclude>{{c|২৩}}</noinclude> a6luwtb6nix8nq5p9rr66096hyeer57 পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৩২ 104 888188 2007281 2026-11-07T15:50:58Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>দুর্ব্বল সমাজের আড়ালে দাঁড়াইয়া কুলীন প্রথাটা মরিতে বসিয়াও কি বিকট উৎপাতই না করিতেছে। কুলীনের বহু বিবাহ এবং খাতা দেখিয়া পাওনা আদায়ের জন্য মধ্যে মধ্যে শ্বশুর-গৃহে গমন এবং কুলীন কুমারীর অবিবাহিত অবস্থায় অধমতারিণী হইয়া জীবনযাপন—এখনও শেষ হয় নাই। আরও দেখি, চরিত্রবান্ মৌলিক নীচু ঘর হইবে—কিন্তু গণ্ডমূর্খ কুলীন হইলে তাহার আভিজাত্য বিষয়ে আর সন্দেহ থাকিবে না। ‘নবধা কুললক্ষণ’ সে আর দেখিবার দরকার নাই—তাঁহার বংশে কে কোন্‌কালে দই খাইয়াছিল, সেই ঢেকুরটি এখনও উঠিতেছে কি না দেখিলেই হইবে। {{ফাঁক}}সতী, সাবিত্রী, সীতার দেশের লোক আমরা—তাই আমাদের রাস্তায় রাস্তায় প্রতি বারো জনে একজন নারী সদাব্রত খুলিয়া বসিয়াছে! তাই আজ বাংলার রাজধানীর পথের পাশে সন্ধ্যার আঁধারে ষোড়শ সহস্র নারীর মধ্য দিয়া আমাদের সমাজের দারুণ পাপ উঁকি মারে—সে পাপ নিজের ভারে ডোবে, আর সঙ্গে সঙ্গে বাংলার কত তরুণ প্রাণের অরুণ প্রেমকে কালিমাভারে নিরয়গামী করে! পৃথিবীর আর কোথায় ধাতুদৌর্ব্বল্যের পেটেণ্ট ঔষধ এত বেশী বিক্রী হয়? এসব ঔষধ বেচিয়া, গর্ভপাতের ঔষধের ব্যবসা করিয়া কাহার পয়সায় এতজন বড়লোক হইয়া গেল? রাজা মহারাজার রোগ আজ যে দরিদ্রের পর্ণকুটীরও ছাইয়া ফেলিয়াছে। ইহাকে ডিমোক্র্যাটিক<noinclude>{{c|২৪}}</noinclude> ca53qb03oyv2wnvutg6gohba6erwopz পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৩৩ 104 888189 2007282 2026-11-07T15:53:29Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|বাঙালীর ব্যবসাদারি}}}}</noinclude>যুগের শুভ লক্ষণ বলিয়া উড়াইয়া দিলে তো চলিবে না! আজি এই কলুষ-জল-তরঙ্গ রোধিবে কে? {{ফাঁক}}স্বদেশ-প্রেমেও আমাদের কত ব্যবসাদারি! পোলিটিক্যাল মুখোস্ পরিয়া ইংরেজকে ভয় দেখাই; কেন না তাহার সমান হওয়ার অধিকার সে আমাদের দেয় না, আমাদের আপত্তি ঐ খানেই! সাড়ে সাত শত বৎসরের পরাধীনতায় আমাদের মনুষ্যত্ব এখনই উড়িয়া গিয়াছে যে আমরা বুঝিতেই পারি না যে “পরের পায়ে ধ’রে মান ভিক্ষা করা সকল ভিক্ষার ছার।” বিভীষণ, জয়চাঁদ, মানসিংহের বংশধর আমরা, আমাদের মধ্যে দুই চারিজন লাট-বেলাট হইলেই আমরা আহ্লাদে আটখানা হইয়া যাই। কিন্তু সে সম্মান যে মোটরগাড়ীতে সাহেবের গদিতে সফরের বসা—সফর যদি ভাবে যে সাহেব গাড়ী চালাইয়া যাইতেছেন সামনের সিটে বসিয়া, আর আমি আছি পিছনে মনিবের গদীতে চড়িয়া—তাহা হইলে তাহার সম্মান অনুভব ও আমাদের সম্মান বোধ একই প্রকারের হইবে। {{ফাঁক}}Agitation করি কেন? পয়সা ও পদলাভের জন্য। পয়সা দাও—তোমার মত পোষাক পরিব, ফার্ষ্টক্লাসে চড়িব, নিম্নতম স্বজাতিকে ঘৃণা করিব, দরকার হইলে চাবকাইব, তুমি ইংরেজ যাহা কর, আমি পদ ও পয়সার অভাবে তাহা পারি না—তাই Home Rule দte, Fiscal Autonomy দাও। তুমি মাইডিয়ারিজমের জোরে যাহা কর—আমি তাহা পারি<noinclude>{{c|২৫}}</noinclude> dn53e7e20a7k29daiptk9x5fhcyk9qx পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৩৪ 104 888190 2007283 2026-11-07T15:56:11Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>না, আমার সাবান ঘষিয়া রং তো তোমার মত হইল না; তাই আমাকে Political power দাও—আমি যেন নির্ব্বিবাদে তোমারই মত আমার জাতের উপর প্রভুত্ব করিতে পারি। বড় বড় পোলিটিক্যাল সভা করিয়া তোমার সাজে সাজিয়া তোমার ভাষাতেই তোমায় হুম্‌কি দেখাই—তুমিও দু’একটুকরা দয়া করিয়া মাঝে মাঝে আমাদের কাছে ফেলিয়া দাও। তাইতো আমরা স্বদেশ প্রেমের ব্যবসা ধরিয়াছি। একটা Executive Council-এর মেম্বরসিপ অথবা হাইকোর্টের জজিয়তি দিয়া ভুলাইতে না পারা যায়—ভারতবর্ষে এমন স্বদেশ-প্রেমিকের সংখ্যা কত? আঙুলে গুণিয়াই তাঁহাদের সংখ্যা শেষ করিতে পারা যায়। {{ফাঁক}}স্বদেশ-প্রেমের মুখোস পরি—নিজের সুবিধার জন্য। ও এক প্রকারের মন্দ ব্যবসা নয়! ঐ ব্যবসায় পুঁজি ফাঁকা আওয়াজ ও সুবিধা বুঝিয়া মধ্যে মধ্যে ডিগবাজি। আমাদের মত কেহই স্বার্থের খাতিরে Public life এ somersault খাইতে আর কেহ পারে না—আমাদের গুরুদেব ইংরেজও না। পালিটিক্‌সে মর‍্যালিটি বলিয়া একটা জিনিষ থাকা উচিত কি না তাহা লইয়া অনেক মাথা ঘামানো হইয়াছে। থাকা উচিত—স্বতন্ত্র জিনিষ হইতে পারে, কিন্তু কোনও কালে কোনও দেশে এ পর্য্যন্ত ছিল না এবং বর্ত্তমানেও নাই একথা বলা যাইতে পারে। প্রমাণের জন্য বেশী দূর যাইতে হইবে না। প্রশ্নরূপ বাণ-বরিষণে আমা-<noinclude>{{c|২৬}}</noinclude> piuzfyx3j3da5bt8zsevar5i8dx7jjm পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৩৫ 104 888191 2007284 2026-11-07T16:05:04Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|বাঙালীয় ব্যবসাদারি}}}}</noinclude>দের কাউন্সিলের যে সব মেম্বর গবর্ণমেণ্টকে ব্যতিব্যস্ত এবং ভীত করিয়া তুলেন, তাঁহাদের জীবনই ইঁহার উত্তর দিবে। যত দিন না নিজের কাজ গোছানো হইতেছে, ততদিন খুব বিরুদ্ধবাদী; কিন্তু যেই একটুকরা পাওয়া গেল, কিম্বা পাওয়ার আশা হইল, অমনি ডিগবাজি। স্বদেশ-প্রেমের এই ব্যবসা ইংরেজ বোঝে বলিয়াই আজ ভেড়ার পালের মত আমাদিগকে চালাইতেছে—কিন্তু ইংরেজের নিকট ব্যবসাদারি এখনও অনেক দিন আমাদিগকে শিখিতে হইবে। {{ফাঁক}}আমরা অনেকেই Extremist-ও নই Moderate-ও নই, —যে পয়সা দিয়া ‘তু’ করিবে, আমরা তাহারই কাছে যাইব। বাঙালীকে ভগবান্ আর কিছু না দিলেও বক্তৃতার ক্ষমতা যথেষ্টই দিয়াছেন। দ্বিজেন্দ্রলালের লেখা মনে পড়ে—রুষেরা ভারতবর্ষ আক্রমণ করিতে আসিয়া অবশেষে “বাঙালী বক্তৃতা চোটে করে দেশে পলায়ন।” বক্তৃতায় মহারথী এই জাতির মধ্যে অনেকে জিহ্বা বেচিয়া, কলম পিষিয়া খাইবে—তাহা আর আশ্চর্য্য কি? {{ফাঁক}}কলম পিষিতে পিষিতে আমাদের গায়ের রক্ত জল হইয়া গেল—তবুও সাহেবের লাথি খাইয়া কেরাণীকুলের বংশ বাড়িল বই কমিল না। কত প্লীহা অকালে লীলা সম্বরণ করিল—কিন্তু আমাদের গোলাম-লীলার আর শেষ হইল না। সাহেবের লাথি খাইয়া জিজ্ঞাসা করি “হুজুর, জুতো ছেঁড়ে নি তো?” আমার<noinclude>{{c|২৭}}</noinclude> cqd09sw57bzzb4xehswchz7cnt25nhg পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৩৬ 104 888192 2007285 2026-11-07T16:13:37Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>পিঠের চামড়া ছিঁড়িলে ক্ষতি নাই, তাহাতে চাকরী বজায় থাকিবে কিন্তু হুজুরের জুতো যেন না ছেঁড়ে! {{ফাঁক}}আর একদল লোক আছেন, সেলাম করিয়া রাজদরবারে নাচিয়া কুঁদিয়া সম্ভ্রম অর্জ্জন করেন। হয় তো অর্থের দিক হইতে এরূপ করিবার দরকার নাই। কিন্তু সময় তো কাটানো চাই—তাই দাসজাতিসুলভ—এই অহেতুকী ব্যবসা অবলম্বন। আমাদের মনুষ্যত্ব-হীনতা মূর্ত্তি ধারণ করিয়া এই সকল নর্ত্তকী রূপে রাজদরবার শোভা করে এবং জাতির হৃদয়নিঃসৃত রক্তে অলক্ত পরিয়া নিজের অঙ্গ শোভা দ্বারা প্রভুর মনস্তুষ্টি করে। {{ফাঁক}}স্বায়ত্ত শাসন পাইলে আমাদের কি মজাই হইবে! ইউনিয়ন বোর্ড, ডিষ্ট্রীক্ট বোর্ড, মিউনিসিপালিটি হইয়া কত লোক গড়িয়া গেল। এই সব না থাকিলে অন্নের জন্য কত জনকে ঘুরিয়া বেড়াইতে হইত। তাই অত খরচ করিয়া, অত খোসামুদি ও পরিশ্রম করিয়া কোনও রকমে মেম্বর হওয়া। কিন্তু যেখানে যত বক্তৃতা ও নিঃস্বার্থতা সেইখানেই ভিতরে তত ফক্কিকার! {{ফাঁক}}আমরা সম্পাদক সাজি স্বদেশ প্রেমের অভিনয় করিতে। পেটের জ্বালা নিবারণ অথবা প্রভাব প্রতিপত্তি বা অর্থ লাভই আমাদের অনেকের ভিতরকার উদ্দেশ্য। থিয়েটারে বারবনিতাও যেমন সাবিত্রী সাজিয়া অভিনয় করিলে অর্থ পায়, লোকের বাহবা লাভ করে এবং সমাজে প্রসিদ্ধা হয়— আমাদের এ অভিনয়ও কতকটা সেই ধরণের। প্রাণের<noinclude>{{c|২৮}}</noinclude> 9vfelfdy9fraexwi8dqva5fqk50pxhi পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৩৭ 104 888193 2007286 2026-11-07T16:18:41Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|বাঙালীর ব্যবসাদারি}}}}</noinclude>আবেগ-ভরা অনুভূতি—সত্যের প্রতি অচল নিষ্ঠা, চাকচিক্যময় রৌপ্যের প্রভাবে ম্লান হইয়া যায়। একটা ধূয়া ধরিয়া থাকি, কিম্বা তথাকথিত principles follow করি —কিন্তু তার মূলেও ঐ কতকগুলি বাঁধা খরিদ্দার রাখার চেষ্টা এবং তাহাদের মনোরঞ্জন করিয়া দু পয়সা আয়ের সংস্থান করা। মুখ চাহিয়া কথা বলা এবং কথায় কথায় নাকে খৎ দেওয়া—এতো আমাদের দৈনন্দিন কাজ। কবি বড় দুঃখেই বলিয়াছেন—“বাঙলায় প্রাণী নাই, প্রাণীদেহে প্রাণ নাই” সত্যই প্রাণের মত প্রাণ এ-দেশে, কই—যাহা দেশকে কালকে অতিক্রম করিয়া অখণ্ড সত্ত্বার দিকে চাহিয়া বুঝিবে “মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ।” সে বৃহত্তর প্রাণ নাই বলিয়া আমরা আজ পলে পলে মরিতেছি—কাপুরুষতা, ভয়প্রবণতার অতলতলে তিলে তিলে ডুবিতেছি—যে সামান্য একটু প্রাণ দেহগত হইয়া আছে, তাহাও ব্যবসায় লাগাইয়া দিয়াছি! কিন্তু এ ব্যবসা তো চরমে সমৃদ্ধি আনিবে না। {{ফাঁক}}আর এক প্রকারের ব্যবসা ঢুকিয়াছে বাণীর মন্দিরে। প্রতিভার গণিকাবৃত্তি (intellectual {{SIC|prostittuion|prostitution}}) আজকাল নিতান্ত সুলভ হইয়া পড়িতেছে। সংসারের আশা আকাঙ্ক্ষা, মান সম্ভ্রম, অর্থলাভ সব ছাড়িয়া যদি সরস্বতীর আরাধনাতেই প্রবৃত্ত হইলাম, তবে সেখানে আসিয়াও কি ব্যবসাদারি চালাইব? জ্ঞানগর্ব্বিত ব্রাহ্মণের আদর্শ সে দিনও নবদ্বীপের বুনো রামনাথ<noinclude>{{c|২৯}}</noinclude> rs738i39hcsy8cugtxlrudy2dq872em পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৩৮ 104 888194 2007287 2026-11-07T16:20:54Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>মহারাজ কৃষ্ণচন্দ্রের সম্মুখে দেখাইয়াছিলেন। উত্তরীয় সম্বল, জ্ঞানোজ্জ্বল ব্রাহ্মণমূর্ত্তি আজও ভারতে বিরল নয়। বাংলার পুরুষসিংহ বিদ্যাসাগর মহাশয়ই তাহার দৃষ্টান্তস্থল। কিন্তু আমরা জ্ঞানব্রত অবলম্বন করিয়াও ভাগাড়ের দিকে দৃষ্টি ছাড়িতে পারি নাই! নিজের মনুষ্যত্ব বলিদান দিয়া নিজের মনীষা বিক্রয় করিয়া, চাটুকারের ব্যবসা ধরিয়া আজ আমরা বাণীর মন্দির কলঙ্কিত করিয়াছি। কিছু জোটে না বলিয়াই ব্যর্থ জীবনের আশা পূরাইতে আমরা যেন বিদ্যার ব্যবসা অবলম্বন করিয়াছি। “জননী বঙ্গভাষা এ জীবনে চাহি না অর্থ, চাহি না মান” সাহিত্যিকের এই সাত্ত্বিকতা এখন অগত্যার মধ্যে দাঁড়াইয়াছে। {{ফাঁক}}জ্ঞানের সুলভ বটিকা প্রস্তুত করিয়া একদল বিদ্যাজীবী দেশের সর্ব্বনাশ করিতেছেন। এই সকল পেশাদার অধ্যাপকের নোট মুখস্থ করিয়া করিয়া ছেলেরা দলে দলে পাশ করিতেছে এবং কলেজে কলেজে ঘুরিয়া ভর্ত্তি হইতে না পারিয়া পিতার পুত্ত্রদায় উপস্থিত করিতেছে। পুত্ত্রদায় উদ্ধার হইলে, আফিসে আফিসে ধাক্কা—কোনও প্রকারে একটা চাকরীর সংস্থান এবং বাহিরে লাথি, ঘরে ঝাঁটা খাইতে খাইতে আধপেটা অবস্থায় ঋণভার ফেলিয়া একপাল ছেলে মেয়ে রাখিয়া সংসার হইতে মহাপ্রস্থান! {{ফাঁক}}এই সকল ব্যবসায় বাঙালী পাকা হইয়াছে বলিয়াই আজ তাহার বাজারের ব্যবসায় সফলতা নাই। ধর্ম্মের ব্যবসা, প্রেমের<noinclude>{{c|৩০}}</noinclude> j3dq0qazb3vpelmsl6wr5vmpxwfbtre পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৩৯ 104 888195 2007288 2026-11-07T16:23:06Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|বাঙালীর ব্যবসাদারি}}}}</noinclude>ব্যবসা, বিদ্যার ব্যবসা—তাহাকে মস্ত বড় ব্যবসাদার করিয়া তুলিয়াছে; কিন্তু যে জিনিষ ব্যবসার নয় তাহা লইয়া ব্যবসা করিলে, সত্যকার ব্যবসার ক্ষেত্র তাহার নিকট হইতে দূরে চলিয়া যাইবে। বাঙালী, এ ব্যবসা ছাড়িতে পারিবে কি? {{ফাঁক}}এ সকল ব্যবসা না ছাড়িলে বাঙালীর উন্নতি নাই। সুখের বিষয় আজ নবজীবনের ঐরাবত-ভাসানো স্রোতে বাঙালীর এই ব্যবসা বুদ্ধিতে ভাঙন ধরিয়াছে। দেশের জন্য, দশের জন্য জীবন উৎসর্গ করিতে আজ তাহার নবীন যুবক দল অগ্রসর হইয়াছে। বাংলার হিসাব-ভোলা, খ্যাপার দল সেই অতিথির পায়ের শব্দে মাতিয়া আপন মরণ পাতিয়া সেই চির-প্রতীক্ষিতের আগমন পথ সুন্দর ও সুগম করিয়া দিয়াছে। ফাল্গুনে বসন্ত আসিবে সে প্রতীক্ষায় তাহারা বসিয়া থাকে নাই, পূর্ণিমায় জোয়ার আসিবে তাহার জন্য দিন গুণিয়া অপেক্ষা করে নাই, এই পীড়িত লাঞ্ছিত মৃত দেশের দেহে যে দেবতা প্রাণের সঞ্চার করিবেন, বাংলার বাল-গোপালেরা দধীচির মত নিজের অস্থি দিয়া প্রাণের দীপ শিখাটি জ্বালাইয়া নিজেকে নিঃশেষ করিয়া সেই দেবতাকে আরতি করিয়া বরণ করিয়া আনিয়াছে, তাই আর আমাদের ভাবনা নাই। {{ফাঁক}}চৈতন্য, অদ্বৈত, নিত্যানন্দ, রাম প্রসাদের বংশ আজিও লোপ পায় নাই। যেখানে সেদিনও রামকৃষ্ণ বিবেকানন্দ, বিজয়কৃষ্ণ জন্মগ্রহণ করিয়া নিলিপ্ত কর্ম্ম সন্ন্যাসের আদর্শ প্রতিষ্ঠা করিয়া<noinclude>{{c|৩১}}</noinclude> g9ffrcia7jvw6ncnjrl7do2lf9m1tkx পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৪০ 104 888196 2007289 2026-11-07T16:25:57Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>গেলেন, সে দেশে ধর্ম্ম লইয়া ব্যবসা করা আর তো উচিত না। {{ফাঁক}}ত্যাগের অমৃতময় বাণী দেশের কানে পশিয়াছে; শত শত উচ্চ-শিক্ষিত যুবক সংসারের তথাকথিত আশা-আকাঙ্ক্ষায় জালাঞ্জলি দিয়া দরিদ্র নারায়ণের সেবায় আত্মোৎসর্গ করিতেছে। বাঙালীর নূতন আনন্দ-মঠ বেলুড়ে প্রতিষ্ঠিত হইয়াছে। সেখানে ঠাকুর দর্শন করিতে হইলে ভেট দিতে হয় না, সেখানকার দেবতা নীলামে চড়েন না, জাতি ভেদের তীব্র হলাহল সেখানকার প্রেম গঙ্গার বারি কলুষিত করে না। সেখানকার উৎসবে সমাজত্যক্তা পতিতা নারী হইতে কোটীপতি পর্য্যন্ত সকলেরই সমান অধিকার। {{ফাঁক}}রামমোহনের ন্যায় ঋষির দৃষ্টিযুক্ত যুগ-প্রবর্ত্তক লোক আর কি দেখিব না? বাংলায় যে আর এক নবযুগ প্রবর্ত্তনের দিন আসিয়াছে। যেখানে ঈশ্বরচন্দ্রের মত ব্রাহ্মণ জন্মগ্রহণ করেন, তেজস্বিতার আদর্শে যাঁহাকে বাংলাদেশের একমাত্র পুরুষ বলা যাইতে পারে, সেই ত্যাগী, সংযমী, জ্ঞানদীপ্ত ব্রাহ্মণের দেশে আর কি দ্বিতীয় পুরুষ জন্মিবে না? হরিশ মুখোপাধ্যায়ের মত সম্পাদক আর কি হইবে না? প্রজার জন্য প্রাণপাত, দেশের জন্য সে সমর্পণ আর কি বাংলায় দেখা দিবে না? শিবনাথ শাস্ত্রীর ত্যাগ ও নিষ্ঠা কি তাঁহার সহিত শেষ হইয়া যাইবে, প্রফুল্লচন্দ্রের ন্যায় জ্ঞানতপস্বী, চিরকুমার, ছাত্র-<noinclude>{{c|৩২}}</noinclude> 80vxg4931h8axsjkukwucgmt99olpe0 পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৪১ 104 888197 2007290 2026-11-07T16:28:16Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|বাঙালীর ব্যবসাদারি}}}}</noinclude>হিতব্রত, কর্ম্মী অধ্যাপক আর কি পাইব না? সুখের বিষয় এখনো রামানন্দ, শ্যামসুন্দরের মত নিঃস্বার্থ ভাবুক ব্যক্তি বাংলার সম্পাদক মহলে আছেন, বিনয়কুমারের মত ত্যাগী শিক্ষক ও সাহিত্যিক বাংলায় জন্মিয়াছেন, যতীন্দ্রমোহন, বীরেন্দ্রনাথ, সুরেশচন্দ্র, প্রফুল্লচন্দ্র, সুভাষচন্দ্রের মত একনিষ্ঠ স্বদেশ প্রেমিক আছেন। স্রষ্টা নারীর সমাজ ভয়ে শিশুহত্যা নিবারণের জন্য পতিতপাবন বৈষ্ণব শ্রেষ্ঠ নিত্যানন্দ দাস নিজের সর্ব্বস্ব উৎসর্গ করিয়া নবদ্বীপে মাতৃভবন প্রতিষ্ঠা করিয়াছেন; পথের লোকের জন্য সেদিন নফর কুণ্ডু হেলায় প্রাণটা দিয়াছে; সপর্দষ্ট নমঃশূদ্রের প্রাণ বাঁচাইতে ব্রাহ্মণশ্রেষ্ঠ অশেষ বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণ বিপন্ন করিয়া তাহার পা হইতে বিষ চুষিয়া লইয়াছে; প্রাণপ্রিয় বন্ধুর জন্য প্রতিভাবান উদীয়মান যুবক ইন্দুভূষণ মরণে অবিশ্বাস করিয়া বন্ধুর স্মৃতি উদ্দেশে অবলীলাক্রমে দেহত্যাগ করিয়াছে, আজিও অনেক সতী পতির মৃত্যুতে স্বেচ্ছাক্রমে প্রাণত্যাগ করিতেছে, এতখানি স্নেহের ফল্গু যে দেশের হৃদয়ে বহিতেছে সেখানে প্রাণ লইয়া ব্যবসা উঠিয়া যাইবে না? মহারাজা মণীন্দ্রচন্দ্রের মত দানবীরের দান-বারিতে যেখানে শত শুভানুষ্ঠানের বীজ সিঞ্চিত হইতেছে, “ত্যাগায় সম্ভৃতার্থানাম্” এই আদর্শের জ্বলন্ত দৃষ্টান্ত স্বরূপ চিত্তরঞ্জনের মত স্বদেশহিতব্রত মায়ের সুসন্তান যেখানে আছেন, অরবিন্দের মত ভারতীয় জীবনাদর্শের পূর্ণ প্রতিমা<noinclude>{{c|৩৩}}</noinclude> cjkp84jfmu7btrc9bi6krj8ehgaroiy পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৪২ 104 888198 2007291 2026-11-07T16:30:01Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়নি */ "যে জাতির ভিতর বর্ত্তমান সে জাতির ভবিষ্যৎ অন্ধকার নয়। তাইতো আশা রাখি, তাই তো প্রতীক্ষায় বসিয়া আছি কবে আমাদের ব্যবসাদারি ঘুচিয়া ত্যাগমহিমার {{SIC|জলন্ত|জ্বলন্ত}} আগুনে সব..." দিয়ে পাতা তৈরি 2007291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>যে জাতির ভিতর বর্ত্তমান সে জাতির ভবিষ্যৎ অন্ধকার নয়। তাইতো আশা রাখি, তাই তো প্রতীক্ষায় বসিয়া আছি কবে আমাদের ব্যবসাদারি ঘুচিয়া ত্যাগমহিমার {{SIC|জলন্ত|জ্বলন্ত}} আগুনে সব জঞ্জাল ভস্মীভূত হইয়া যাইবে, আদর্শনিষ্ঠার {{SIC|তোজোময়|তেজোময়}} প্রভাবে শতাব্দীর সঞ্চিত আঁধার দূর হইয়া যাইবে, বাঙালী আবার মানুষ হইয়া উঠিবে। {{dhr}} {{rule|6em}}<noinclude>{{c|৩৪}}</noinclude> d0b89vwsf22rjgdgmkpm7fqmo1tt9f1 2007292 2007291 2026-11-07T16:30:10Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>যে জাতির ভিতর বর্ত্তমান সে জাতির ভবিষ্যৎ অন্ধকার নয়। তাইতো আশা রাখি, তাই তো প্রতীক্ষায় বসিয়া আছি কবে আমাদের ব্যবসাদারি ঘুচিয়া ত্যাগমহিমার {{SIC|জলন্ত|জ্বলন্ত}} আগুনে সব জঞ্জাল ভস্মীভূত হইয়া যাইবে, আদর্শনিষ্ঠার {{SIC|তোজোময়|তেজোময়}} প্রভাবে শতাব্দীর সঞ্চিত আঁধার দূর হইয়া যাইবে, বাঙালী আবার মানুষ হইয়া উঠিবে। {{dhr}} {{rule|6em}}<noinclude>{{c|৩৪}}</noinclude> oq41cu4cetmahefht0xm2aw1nyrchvt পষ্ট কথা/বাঙালীর ব্যবসাদারি 0 888199 2007293 2026-11-07T16:30:33Z Bodhisattwa 2549 "<pages index="পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf" from=24 to=42 header=1/>" দিয়ে পাতা তৈরি 2007293 wikitext text/x-wiki <pages index="পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf" from=24 to=42 header=1/> 1q0357e2ehw3c4kxk1aiooxyxuwd2t7 পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৪৩ 104 888200 2007294 2026-11-07T16:47:08Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" /></noinclude>{{c|{{xx-larger|গোলামখানার শিক্ষা}}}} {{ফাঁক}}শ্রদ্ধাস্পদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তাঁহার “শিক্ষার বিরোধ” নামক প্রবন্ধে বলিয়াছেন যে, এমন একটা সময় আসিতে পারে, যখন বিদ্যালয় ত্যাগ করাটাই, বিদ্যালাভের প্রধান উপায় হইয়া দাঁড়ায়। আমাদের জাতীয় জীবনে আজ সেদিন আসিয়াছে। পরাধীনতা শুধু বাহিরে নয়, অন্তরের স্বাধীনতা হারাইয়াই আজ বিশ্বের হাটে আমরা কাঙ্গাল। গোলামি বাহির হইতে অন্দরে, অন্দর হইতে অন্তরে পর্য্যন্ত ঢুকিয়াছে। তাই আমাদের এই দুর্দ্দশা। অশন, বসন, শিক্ষাদীক্ষা, বিচার, ব্যবসায় সব পরের হাতে তুলিয়া দিয়া আমরা নিশ্চিন্ত হইয়া বসিয়া আছি। কিন্তু সে নিশ্চিন্ততার পিছনে জাতির হৃদয়ে এমন একটা নিস্পন্দতা আসিয়াছে যাহাতে মানসিক পক্ষাঘাতে অচিরেই তাহাকে পঞ্চত্ব লাভ করিতে হইবে। এই পক্ষাঘাতের হাত হইতে জাতিটাকে বাঁচাইবার জন্যই দেশের প্রকৃত হিতকামী চিন্তাশীল ব্যক্তিগণ প্রথমেই গোলামখানার সংস্রব ত্যাগের ব্যবস্থা করিয়াছেন। {{ফাঁক}}ইংরেজের Educational Slaughter House চলিত কথায় যাহাকে আমরা ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় বলি, সেখানকার একছত্র অধিপতি বলিলেন— we must non-co-<noinclude>{{c|৩৫}}</noinclude> 584cnbel7ijyqjdhdrm08srbstich1i 2007295 2007294 2026-11-07T16:47:23Z Bodhisattwa 2549 2007295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" /></noinclude>{{c|{{xx-larger|'''গোলামখানার শিক্ষা'''}}}} {{ফাঁক}}শ্রদ্ধাস্পদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তাঁহার “শিক্ষার বিরোধ” নামক প্রবন্ধে বলিয়াছেন যে, এমন একটা সময় আসিতে পারে, যখন বিদ্যালয় ত্যাগ করাটাই, বিদ্যালাভের প্রধান উপায় হইয়া দাঁড়ায়। আমাদের জাতীয় জীবনে আজ সেদিন আসিয়াছে। পরাধীনতা শুধু বাহিরে নয়, অন্তরের স্বাধীনতা হারাইয়াই আজ বিশ্বের হাটে আমরা কাঙ্গাল। গোলামি বাহির হইতে অন্দরে, অন্দর হইতে অন্তরে পর্য্যন্ত ঢুকিয়াছে। তাই আমাদের এই দুর্দ্দশা। অশন, বসন, শিক্ষাদীক্ষা, বিচার, ব্যবসায় সব পরের হাতে তুলিয়া দিয়া আমরা নিশ্চিন্ত হইয়া বসিয়া আছি। কিন্তু সে নিশ্চিন্ততার পিছনে জাতির হৃদয়ে এমন একটা নিস্পন্দতা আসিয়াছে যাহাতে মানসিক পক্ষাঘাতে অচিরেই তাহাকে পঞ্চত্ব লাভ করিতে হইবে। এই পক্ষাঘাতের হাত হইতে জাতিটাকে বাঁচাইবার জন্যই দেশের প্রকৃত হিতকামী চিন্তাশীল ব্যক্তিগণ প্রথমেই গোলামখানার সংস্রব ত্যাগের ব্যবস্থা করিয়াছেন। {{ফাঁক}}ইংরেজের Educational Slaughter House চলিত কথায় যাহাকে আমরা ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় বলি, সেখানকার একছত্র অধিপতি বলিলেন— we must non-co-<noinclude>{{c|৩৫}}</noinclude> ms4yhagel9cjejz0wtt0gq8so560kye পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৪৪ 104 888201 2007296 2026-11-07T16:49:51Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>operate with the non-co-operators. এইখানে Prinicple of non-co-operation জিনিষটাকে মানিয়া লওয়া হইল। তাঁহার মতে, যাহারা ননকোঅপারেশন করিয়া অন্যায় করিতেছে তাহাদের সঙ্গে ননকোঅপারেশন করাটাই যুক্তিযুক্ত উপায় মনে করিলেন। তিনি অবশ্য সত্যের সঙ্গে non-co-operation করিয়া মিথ্যার প্রতিষ্ঠার দিক দিয়াও অজ্ঞাতসারে ননকোঅপারেশনের মাহাত্ম্য স্বীকার করিলেন। {{ফাঁক}}আমরা কিন্তু যাহারা অন্যায় করিতেছে মনে করি, তাহাদের সংস্রব ত্যাগ করিয়াই পবিত্র হইয়া আত্মরক্ষা করিতে চাই। নিজকে আত্মস্থ করিতে চাই, আত্মার জয়শক্তিকে প্রতিষ্ঠিত করিতে চাই। {{ফাঁক}}আমাদের এ সংগ্রাম অধর্ম্মের সহিত; অন্যায়ের সহিত যুদ্ধ করিতেই আমরা অগ্রসর হইয়াছি। নিজে অন্যায় করিব না; অন্যায় অত্যাচার বীরের মত বুক পাতিয়া সহিব—ন্যায় বলের দ্বারা অন্যায়কে জয় করিব, সাধুতার দ্বারা অসাধুতাকে পরাস্ত করিব, প্রেমের দ্বারা অপ্রেমকে বশীভূত করিব। আজকে এটা একটী মানুষের জীবনের কথা নয়, একটা বিরাট জাতি তাহার যুগযুগান্তরের সাধনার সাহস লইয়া সমগ্র বিশ্বকে স্পর্দ্ধার সহিত আহ্বান করিয়াছে। আজ দেবদৈত্যে ভীষণ সংগ্রাম—আজ বৃহস্পতি এবং শুক্রাচার্য্যের লড়াই! {{ফাঁক}}এ সংগ্রামে সংসারের স্থূলচক্ষে যাহা পরাজয় তাহাতেই<noinclude>{{c|৩৬}}</noinclude> caf7fhf8dx080yn0vvaowzkt921fv30 ব্যবহারকারী:Joykumar69 2 888202 2007297 2026-11-07T18:16:26Z Joykumar69 22997 জয় কুমার দাস 2007297 wikitext text/x-wiki জয় কুমার দাস q2zgmgafywldbkua1z0xay0bytq5tld পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৪৫ 104 888203 2007298 2026-11-08T04:08:17Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|গোলামখানার শিক্ষা}}}}</noinclude>অনিবার্য্য জয়, এবং যাহা জয় তাহাতেই অবশ্যম্ভাবী পরাজয়। যুগে যুগে জগতে এই যুদ্ধ চলিয়া আসিয়াছে। একদিনে দুইদিনে লোকে বুঝে নাই—সময় সত্যের রূপ উজ্জ্বল করিয়া ধরিয়াছে। পেচক জাতীয় মনুষ্য অবশ্য সে আলো দেখিয়া চোখ ঢাকিয়াছে—আবার পতঙ্গ জাতীয় মানব সে আলোতে আকৃষ্ট হইয়া নিজেকে বিসর্জ্জন দিয়াছে। সত্যের আলোক স্বরাজ সাধনার মধ্য দিয়া বিকশিত হইয়াছে। নিশার পেচক চাই না আলোক বলিয়া তাই আজ সমস্বরে চীৎকার করিয়া উঠিয়াছে। {{ফাঁক}}পরাধীনতার শৃঙ্খলের ঝন্‌ঝন্‌ শব্দকে সঙ্গীতের মধুর ধ্বনির মত ভালবাসে, আমাদের দেশে এমন লোকের অভাব নাই। ভাব- দাসত্ব আমাদিগকে কি বাঁধনেই বাঁধিয়াছে। বিদেশীর সাম্রাজ্যের স্তম্ভগুলির প্রতিষ্ঠা সেইখানেই! রাজ্যরক্ষার জন্য যে “বিষকন্যা”র দল সে সৃষ্টি করিয়াছে তাহারাই সব করিবে, বিদেশীর রাজপাট তাহারাই বহন করিয়া চিরদিন তাহাকে অক্ষয়, অক্ষুণ্ণ, এবং জয়যুক্ত করিয়া রাখিবে। দেশী লাট হইতে গ্রামের চৌকিদার পর্য্যন্ত ঐ এক কাজে ব্যাপৃত। সরকারী চাকরের তো কথা নাই, বে-সরকারী গোলামদিগের দাসত্বের সোনার শৃঙ্খল পায়ে পরিবার জন্য উৎসাহ দেখিলে অবাক হইতে হয়। {{ফাঁক}}কামান-গুলি-গোলা অপেক্ষা রাজ্য রক্ষার এই প্রয়োজনীয়<noinclude>{{c|৩৭}}</noinclude> hz3ahtajjfbyrkdkbbcdki4zko3z895 পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৪৬ 104 888204 2007304 2026-11-08T07:59:12Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007304 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{left|{{larger|পষ্ট কথা}}}}</noinclude>সামগ্রীগুলি প্রস্তুতের কারখানা আমাদের এই সরকারী স্কুল-কলেজসমূহ। কৃষক যেমন বীচখোলায় ধানের চারা জন্মাইয়া মাঠে মাঠে সেগুলিকে রুইয়া দেয়, তাহাতে ফসল ভাল হয়, ধানের জোর হয়—কিন্তু কাহার জন্য? কিসের জন্য ধানগাছগুলির এত আদর—ক্ষেত্রস্বামীর জন্যই তাহার জন্ম, পুষ্টি এবং মরণ! আমাদের শিক্ষিত সম্প্রদায়ের বেলায়ও ঠিক তাই। জন্ম হইতেই আমরা গোলামির জন্য সৃষ্ট—আমাদের জন্ম, পুষ্টি ও মরণ আমাদের জন্য নয়। অন্নবস্ত্র উৎপাদনের জন্য পরমুখাপেক্ষী, স্বাধীন জীবনোপায়ে অনভ্যস্ত আমাদের দ্বারা না করাইতে পারা যায় এমন কাজ নাই। মধ্যবিত্ত ভদ্রলোক নামধারী এই বিচিত্র জীবসম্প্রদায়ের কার্য্যোপযোগী হইবার স্থান স্কুল কলেজগুলি। {{ফাঁক}}মেটে ফিরিঙ্গিদের সৃষ্টি এবং অস্তিত্ব যেমন ইংরেজ রাজত্বের সঙ্গে, আমাদের ভাবগত ফিরিঙ্গিদের সম্বন্ধেও ঠিক সেই কথা। তাহারা physically Eurasians, আর আমরা cultural Eurasians—দুই-ই ইংরেজ রাজত্বের বিচিত্র সৃষ্টি। ফিরিঙ্গিরা ইংরেজদের সঙ্গেও মিশিতে পারে না, এ দেশের লোকের সঙ্গেও মিলিতে পারে না, এদিকে সাহেব না সাজিলে তাহাদের চলে না। সাহেবী না করিলে চাকরী মিলে না—রেলের গার্ড, ড্রাইভার, টিকেট কলেক্টর, ষ্টেশনমাষ্টার আর কলিকাতার মিউনিসিপালিটির মড়াফেলা গাড়ী চালানো হইতে ছোট বড় অনেক কাজ বংশা-<noinclude>{{c|৩৮}}</noinclude> 2frbpqu158u3csv9cvi7ddi961mxa22 পাতা:পষ্ট কথা - হেমন্তকুমার সরকার (১৯২১).pdf/৪৭ 104 888205 2007305 2026-11-08T08:17:03Z Bodhisattwa 2549 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007305 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Bodhisattwa" />{{right|{{larger|গোলামখানার শিক্ষা}}}}</noinclude>নুক্রমে তাহাদের একচেটিয়া। এবিষয়ে তাহাদের প্রধান qualification এই যে, একাজে লেখাপড়ার আবশ্যক হয় না এবং সাহেব না হুইয়াও সাহেবী করিতে পারা যায়। ইংরেজ রাজত্ব না থাকিলে এ বেচারাদের দশা কি হইত— অনুপযুক্ততার এমন উপযুক্ত আদর আর কে করিত, নিজের জাতিগত ভুলের প্রায়শ্চিত্ত কিরূপেই বা সম্পাদিত হইত? {{ফাঁক}}আমাদের বাবু সম্প্রদায়েরও ঠিক এই অবস্থা। ইংরেজ এদেশে আসিয়া শরীর ধর্ম্মের প্রয়োজনে এক সম্প্রদায়ের সৃষ্টি করিয়া তাহাদের বোঝা বহিতেছে; আর রাজ্য-শাসনের প্রয়োজনে বাবুসম্প্রদায়ের সৃষ্টি করিয়া আর এক বোঝার দায়ে পড়িয়াছে। সেকালে চাকরীর জন্য কোন গতিকে একটা ইংরেজী বুলি ঝাড়িতে পারিলেই হইত, বংশধরের ইংরেজী bamboo catcher বলিয়াও বড় চাকরী জুটিত। ইংরেজ আর যোগাইয়া উঠিতে পারিতেছে না—সকলকেই হাকিমি, কেরাণীগিরি দ্বারা তুষ্ট করিতে পারিতেছে না; তাই দেশে অসন্তোষের সৃষ্টি,—আবেদন আর নিবেদন থালা মাথায় নিয়ে কত নাচন কোঁদন। এরই ইংরেজী নাম Political agitation। কিন্তু আজ যে আন্দোলন দেশ জুড়িয়া আসিয়াছে তাহা কাঁদুনির শুদ্ধ সংস্করণ নয়। তাহা ভাব-দাসত্বের উচ্ছেদের জন্য। ইহা ভাবগত যুদ্ধ Cultural fight তাই এক দিকে ইংরেজ রাজত্বের উচ্ছিষ্টভোজীর দল—উকিল, মোক্তার,<noinclude>{{c|৩৯}}</noinclude> 5fl129tudh0bif8mmd4mnz5hf5bul0j নির্ঘণ্ট:পালেষ্টাইন ভ্রমণের বিবরণ - জর্জ হেনরি রাউস (১৮৯৫).pdf 102 888206 2007306 2026-11-08T10:12:07Z Greatder 13859 "" দিয়ে পাতা তৈরি 2007306 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |wikidata_item= |Title=পালেষ্টাইন ভ্রমণের বিবরণ |Subtitle=শ্রীযুক্ত জি, এইচ, রাউস, এম, এ, ডি, ডি কর্তৃক প্রণীত |Volume= |Issue= |Edition=১ |Author=জি, এইচ, রাউস |Foreword_Author= |Translator= |Editor= |Illustrator= |Publisher=খ্রিষ্টান সাহিত্য সমাজ |Address=২৩ চৌরিঙ্গার রোড, কলকাতা |Printer= |Year=1895 |Source=pdf |Image=1 |Progress=X |Pages=<pagelist /> |Volumes= |Remarks= |Notes= |Header= |Header_even= |Header_odd= |Footer= |Footer_even= |Footer_odd= }} [[বিষয়শ্রেণী:ভ্রমণ সাহিত্য]] 3uu8zzldzloom10cy0olxs0qzwzjl1f 2007308 2007306 2026-11-08T10:45:39Z Greatder 13859 2007308 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |wikidata_item= |Title=পালেষ্টাইন ভ্রমণের বিবরণ |Subtitle=শ্রীযুক্ত জি, এইচ, রাউস, এম, এ, ডি, ডি কর্তৃক প্রণীত |Volume= |Issue= |Edition=১ |Author=জি, এইচ, রাউস |Foreword_Author= |Translator= |Editor= |Illustrator= |Publisher=খ্রিষ্টান সাহিত্য সমাজ |Address=২৩ চৌরিঙ্গার রোড, কলকাতা |Printer= |Year=1895 |Source=pdf |Image=৪ |Progress=X |Pages=<pagelist /> |Volumes= |Remarks= |Notes= |Header= |Header_even= |Header_odd= |Footer= |Footer_even= |Footer_odd= }} [[বিষয়শ্রেণী:ভ্রমণ সাহিত্য]] ps1acreaothwokfvy9vgma3gqf22e4r নির্ঘণ্ট আলাপ:পালেষ্টাইন ভ্রমণের বিবরণ - জর্জ হেনরি রাউস (১৮৯৫).pdf 103 888207 2007307 2026-11-08T10:12:56Z Greatder 13859 /* ঠিক করে দিন */ নতুন অনুচ্ছেদ 2007307 wikitext text/x-wiki == ঠিক করে দিন == @[[ব্যবহারকারী:Bodhisattwa|Bodhisattwa]] [[ব্যবহারকারী:Greatder|Greatder]] ([[ব্যবহারকারী আলাপ:Greatder|আলাপ]]) ১০:১২, ৮ নভেম্বর ২০২৬ (ইউটিসি) cm1szbgbp43y78q7zbykvpcm98byglg পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (চতুর্থ সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৩).pdf/১ 104 888208 2007309 2026-11-08T11:56:23Z Nettime Sujata 5470 /* মুদ্রণ সংশোধন করা হয়েছে */ 2007309 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Nettime Sujata" /></noinclude>{{dhr|2em}} {{কেন্দ্র|{{xxxx-larger|'''শরৎ সাহিত্য সংগ্রহ'''}}}} {{dhr|15em}} {{কেন্দ্র|{{larger|'''চতুর্থ সম্ভার'''}}}} {{dhr|15em}} [[File:স্বাক্ষর - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.jpg|right|250px]]<noinclude>{{dhr|4em}}</noinclude> cgn07o0g3e56uinxt9pll0wggg4vlln পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (চতুর্থ সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৩).pdf/২ 104 888209 2007310 2026-11-08T11:56:46Z Nettime Sujata 5470 /* লেখাবিহীন */ 2007310 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Nettime Sujata" /></noinclude><noinclude></noinclude> pao581rm9gbrxxpsq3pdbcv5hnr8uvg পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (চতুর্থ সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৩).pdf/৩ 104 888210 2007311 2026-11-08T11:57:00Z Nettime Sujata 5470 /* লেখাবিহীন */ 2007311 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Nettime Sujata" /></noinclude><noinclude></noinclude> pao581rm9gbrxxpsq3pdbcv5hnr8uvg পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (চতুর্থ সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫৩).pdf/৪ 104 888211 2007312 2026-11-08T11:57:14Z Nettime Sujata 5470 /* লেখাবিহীন */ 2007312 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="Nettime Sujata" /></noinclude><noinclude></noinclude> pao581rm9gbrxxpsq3pdbcv5hnr8uvg