উইকিউক্তি bnwikiquote https://bn.wikiquote.org/wiki/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE MediaWiki 1.47.0-wmf.18 first-letter মিডিয়া বিশেষ আলাপ ব্যবহারকারী ব্যবহারকারী আলাপ উইকিউক্তি উইকিউক্তি আলোচনা চিত্র চিত্র আলোচনা মিডিয়াউইকি মিডিয়াউইকি আলোচনা টেমপ্লেট টেমপ্লেট আলোচনা সাহায্য সাহায্য আলোচনা বিষয়শ্রেণী বিষয়শ্রেণী আলোচনা TimedText TimedText talk মডিউল মডিউল আলাপ ইভেন্ট ইভেন্ট আলোচনা আ ন ম এহসানুল হক মিলন 0 12539 84411 78743 2026-09-02T19:39:40Z মোহাম্মদ জনি হোসেন 104 /* উক্তি */ নতুন 84411 wikitext text/x-wiki [[চিত্র:A N M Ehsanul Haque Milon, Education Minister, speech for Shaheed Dibosh and International Mother Language Day, International Mother Language Institute, Dhaka, 2026-02-21 (cropped).jpg|থাম্ব|]] [[W:আ ন ম এহসানুল হক মিলন|আবু নছর মুহাম্মদ এহসানুল হক মিলন]] (জন্ম: ২৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক এবং শিক্ষাবিদ। তিনি বর্তমানে ২০২৬ সাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি [[বাংলাদেশ জাতীয়তাবাদী দল|বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)]] কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ইতিপূর্বে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নকল বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন। ==উক্তি== * নকল আর হবে না, ঠিকমতো লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের বিকল্প নেই। ** ১৫ ফেব্রুয়ারি ২০২৬ চাঁদপুরের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী [https://www.channel24bd.tv/politics/article/313281/%E0%A6%A8%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87:-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A8 শুভেচ্ছা বিনিময়কালে] বলেছেন। * একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। শিক্ষার পরিবেশ যদি নকল, অনিয়ম ও অসততার মাধ্যমে কলুষিত হয়, তাহলে সেই জাতি কখনও টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। ** ১৫ ফেব্রুয়ারি ২০২৬ চাঁদপুরের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী [https://www.channel24bd.tv/politics/article/313281/%E0%A6%A8%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87:-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A8 শুভেচ্ছা বিনিময়কালে] বলেছেন। * নকলের ডেট অব বার্থ (জন্মতারিখ) ১৯৭২ সাল। সেই নকল ২০০১ সালে এসে সমূলে উৎপাটন করা হলো। ৭২ থেকে ২০০১ সাল এই নকলের সহযোগিতা কারা করেছিল? নিশ্চয়ই শিক্ষকেরা। আবার ২০০১ সালে যখন আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করলাম। তখন নকল সমূলে উৎপাটন করেছিল শিক্ষকেরাই। একটা বিষয় প্রমাণিত; যদি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সরকার বলে আমরা নকল চাই না, আমরা শিক্ষা খাতে গুনগত পরিবর্তন চাই, তাহলে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া সম্ভব। আমাদের হ্যান্ড ও টুলস হচ্ছেন শিক্ষকেরা। ** ০৪ এপ্রিল ২০২৬ কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে [https://www.prothomalo.com/bangladesh/district/bx41owz8ug এক মতবিনিময় সভায়] বলেছেন। * শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘পোল ভল্ট জাম্প ** ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন সচিবালয় [https://www.prothomalo.com/bangladesh/qzx36zw63kএই সাংবাদিকদের প্রশ্নের] কবাবে বলেছেন। * আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে ** এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে [https://www.ittefaq.com.bd/784400/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81-%E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F এই মতবিনিময় শেষে] বলেছেন। ১৫ এপ্রিল ২০২৬,ইত্তেফাক। * সামনে পরীক্ষা। তাতে তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল। কারো বাঁচার উপায় নেই। ** রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত [https://www.jugantor.com/government/1087838 এক অনুষ্ঠানে] বলেছেন।১১ এপ্রিল ২০২৬ * নকলের চল্লিশা-দাফন-কাফন সব করেছিলাম, এটা আবার পুনর্জন্ম নেবে ধারণায় ছিল না। ** ১২ এপ্রিল ২০২৬ ঢাকায় অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে [https://www.ittefaq.com.bd/784039/%E0%A6%A8%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 এই মতবিনিময়কালে] বলেছেন। * স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। ** ২ সেপ্টেম্বর ২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী [https://www.banglanews24.com/education/news/bd/1678028.details স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে] বলেছেন। == বহিঃসংযোগ == {{উইকিপিডিয়া}} [[বিষয়শ্রেণী:১৯৫৭-এ জন্ম]] [[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]] [[বিষয়শ্রেণী:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ]] k4viuvqx6jrmqncqwr9mawugbl6gccm সালাউদ্দিন কাদের চৌধুরী 0 14205 84412 84339 2026-09-02T19:44:36Z মোহাম্মদ জনি হোসেন 104 84412 wikitext text/x-wiki '''[[w:সালাউদ্দিন_কাদের_চৌধুরী|সালাউদ্দিন কাদের চৌধুরী]]''' (জন্ম: ১৩ই মার্চ ১৯৪৯ - মৃত্যু: ২২শে নভেম্বর ২০১৫) যিনি '''সাকা চৌধুরী''' নামেও পরিচিত; ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী। মৃত্যু আগপর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। == উক্তি == * মাননীয় স্পিকার, আমি কি সংসদে কাউকে চোর বলতে পারি ? (স্পিকার: না পারেন না।) তাহলে আমি শেখ সেলিম সাহেবকে চোর বললাম না। ** ২০১০ সালে [[বাংলাদেশ জাতীয় সংসদ|বাংলাদেশ জাতীয় সংসদের]] একটি অধিবেশন চলাকালে, যেমনটা ২০১৫ সালের ২২শে নভেম্বর কালেরকণ্ঠে [https://www.kalerkantho.com/online/national/2015/11/22/293346 উদ্ধৃত] হয়েছে। * আগে কুকুর লেজ নাড়াত, এখন লেজ কুকুরকে নাড়ায়। ** (সম্ভবত খালেদার তৃতীয় আমলে) [[খালেদা জিয়া]] ও [[তারেক রহমান|তারেক রহমানকে]] উদ্দেশ্য করে, যেমনটা ২০১৩ সালের ১লা অক্টোবরে বিডিনিউজ২৪ এ [https://bangla.bdnews24.com/politics/article679601.bdnews উদ্ধৃত] হয়েছে। * তালাকপ্রাপ্ত বউয়ের ঘর করি না আমি। ** (কবে?) তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে। প্রাগুক্ত। * আমি গ্রেনেড মারলে সেটাতো মিস হত না। ** ২০০৪ সালের ২১শে আগস্টে [[শেখ হাসিনা|শেখ হাসিনার]] উপর হওয়া গ্রেনেড হামলায় তাকে আরোপ করার পর মন্তব্য করেন। প্রাগুক্ত। * বাবু ওআইসি নিয়ে কথা বলার কে? উনাকে ওআইসি নিয়ে কথা বলতে হলে, আমি ছোট বেলায় যে জিনিসটা কেটে ফেলে দিয়েছি, আগে ওই জিনিসটা কেটে ফেলতে হবে। তারপর বাবুকে ওআইসি নিয়ে কথা বলতে বলেন। ** খালেদার তৃতীয় আমলে তাকে [[ওআইসি|ওআইসির]] মহাসচিব পদে প্রার্থী করা হলে [[সুরঞ্জিত সেনগুপ্ত]] সমালোচনা করার পর তিনি এই কথা বলেন। প্রাগুক্ত। * চোখ রাঙাবেন না। আমি রাজাকার। আমার বাপ রাজাকার। এখন কে কী করতে পারেন করেন। ** ২০১৩ সালের ১ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ এর আদালতে। যেমনটা সমকালে ২০১৫ সালের ২৯শে জুলাই [https://samakal.com/bangladesh/article/1507152317 সাকার যত দম্ভোক্তি] শিরোনামে উদ্ধৃত হয়েছে। * আমাকে আইন শেখাতে আসবেন না। অনেক আইন আমি করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আমার করা। আপনি তো আমার করা এ আইন পড়েও দেখেননি। ** ২০১৩ সালের ৪ এপ্রিল ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে। প্রাগুক্ত। * যাঁরা মনে করছেন মায়ের বোনকে মাসি এবং পিতার বোনকে পিসি সম্বোধন করতে হবে, তাদের স্বপ্নকে চুরমার করে দিতে হবে। আমরা পানি খেতে চাই, জল খেতে চাই না। বাংলাদেশের জাতীয়তাবাদীরা গোসল করে, স্নান করে না। ** ১২ মে ১৯৯৬ এ তিনি এই বক্তব্য দেন। যেমনটা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান তার বই "বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি" এর ১০১ পৃষ্ঠায় উদ্ধৃত করেন। (প্রথমা প্রকাশন-২০১৩) * আমার পিতা ১৯৭১ সালের ডিসেম্বরের পূর্বপর্যন্ত পাকিস্তানের অনুগত ছিলেন। শেখ মুজিবুর রহমানও পাকিস্তানের জেলে থাকা পর্যন্ত সে দেশের প্রতি অনুগত ছিলেন। শেখ মুজিব ২১ বার শপথ করে জানিয়েছিলেন যে তিনি পাকিস্তান ভাঙার সঙ্গে জড়িত নন। উলফা নেতা জেলখানায় থেকেও জানিয়েছেন যে তিনি আসামের স্বাধীনতা চান, মুক্তিযোদ্ধা অনুপ চেটিয়ার বুকের যে পাটা আছে, হাসিনার পিতার তা-ও ছিল না।... আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের কারখানা। ...আমি নিজেও কিছুদিন মুক্তিযুদ্ধে ছিলাম। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যখন শেখ হাসিনার পাশে ছিলাম, তখন আমি ছিলাম একজন মুক্তিযোদ্ধা। ** ২০০৩ সালের ২৬শে জুন সংসদে দাঁড়িয়ে এই উক্তি করেন। প্রাগুক্ত, পৃষ্ঠা: ১৫৪। == সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে উক্তি == == আরও দেখুন == * [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]] == বহিঃসংযোগ == {{উইকিপিডিয়া}} [[বিষয়শ্রেণী:২০১৫-এ মৃত্যু]] [[বিষয়শ্রেণী:১৯৪৯-এ জন্ম]] d1mayjugkjhdts7k59xltdo4tv9hybe