উইকিউক্তি
bnwikiquote
https://bn.wikiquote.org/wiki/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
MediaWiki 1.47.0-wmf.19
first-letter
মিডিয়া
বিশেষ
আলাপ
ব্যবহারকারী
ব্যবহারকারী আলাপ
উইকিউক্তি
উইকিউক্তি আলোচনা
চিত্র
চিত্র আলোচনা
মিডিয়াউইকি
মিডিয়াউইকি আলোচনা
টেমপ্লেট
টেমপ্লেট আলোচনা
সাহায্য
সাহায্য আলোচনা
বিষয়শ্রেণী
বিষয়শ্রেণী আলোচনা
TimedText
TimedText talk
মডিউল
মডিউল আলাপ
ইভেন্ট
ইভেন্ট আলোচনা
চিন্ময় কৃষ্ণ দাস
0
11827
84428
84427
2026-09-10T13:45:47Z
ফারদিন
52
84428
wikitext
text/x-wiki
'''[[w:bn:চিন্ময় কৃষ্ণ দাস|চিন্ময় কৃষ্ণ দাস]]''' (পূর্বাশ্রমের নাম '''চন্দন কুমার ধর''') একজন বাংলাদেশী হিন্দু নেতা ও ধর্মগুরু। তিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র। চট্টগ্রামে বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খানের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
== উক্তি ==
* আমার [[মা]] আমাদের কাছে যেমন, এই [[জন্মভূমি|মাতৃভূমিও]] আমার মায়ের মতো। আমরা এখানে জন্মেছি, এখানেই থাকব। কোথাও যাব না।
** ২২ নভেম্বর ২০২৪-এ রংপুর নগরীর মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে। [https://www.dhakapost.com/country/324526]
== চিন্ময় দাস সম্পর্কে উক্তি ==
* চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ভুয়া। এর কোনো ভিত্তি নাই। এই মামলাটি করেছেন [[বিএনপি|বিএনপির]] একজন সদস্য। তাকে বিএনপি দল থেকে বরখাস্ত করেছে, কিন্তু মামলা তোলেনি। মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যে। কে একজন গেরুয়া পতাকা উড়িয়েছে এটার জন্য তো তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা না। যে উড়িয়েছে, তার বিরুদ্ধে মামলা হতে পারে বড়জোর। আর পতাকা ওড়ানো হয়েছিল উনি যেখানে বক্তৃতা দেন, সেখান থেকে বেশ দূরে।...পরের যে হত্যা মামলা, এজাহারে কি তার নাম আছে? এজাহারে নাম না থাকার পরও তাকে সেই মামলায় গ্রেপ্তার করা অযৌক্তিক। তিনি তো ঘটনার সময় পুলিশ কাস্টডিতে ছিলেন।
** [[ফরহাদ মজহার]]। ডয়চে ভেলেকে তিনি এই কথা বলেন। [https://www.dw.com/bn/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF/a-72450616]
* চিন্ময়কে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে। তিনি [[বাংলাদেশের পতাকা|জাতীয় পতাকার]] ওপরে ইসকনের পতাকা তুলেছেন অভিযোগে। মামলায় জামিন দেবে না, আইনজীবীকে দাঁড়াতে দেবে না। সরকার নিশ্চুপ। দেশের বিভিন্ন স্থানে মাহফিল হয়, যেখানে বাংলাদেশের পতাকার ওপরে অন্য পতাকাও থাকে। সেখানে যারা এসব পতাকা তৈরি করে, তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না?
** [[w:bn:জেড আই খান পান্না|জেড আই খান পান্না]]। ৬ জানুয়ারি ২০২৫-এ বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘রাষ্ট্র সংস্কার ও সিরাজুল আলম খান’ শীর্ষক [https://www.prothomalo.com/politics/8enk6vgusc আলোচনা সভায়]।
* চিন্ময় কৃষ্ণ দাস দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে আন্দোলনকে রাজনৈতিক মোড় দেয়ার চেষ্টা করে যাচ্ছিলো।
** [[নাহিদ ইসলাম]]। ২৮ নভেম্বর ২০২৪ তারিখে [https://www.bbc.com/bengali/articles/cvg70zg0nk9o ''বিবিসি বাংলা'']-তে প্রকাশিত সংবাদ থেকে উদ্ধৃত।
* এটা পাবলিক নয়, [[সরকার]] তাকে (চিন্ময়) মামলায় ঢুকাচ্ছে। সরকার চাইছে তাকে কারাগারে রাখতে, তাই কারাগারে রাখছে। এখানে [[আইন]], সংবিধানের প্রশ্ন তুলে কী লাভ হবে? যারা চিন্ময়ের বিরুদ্ধে, তাদের প্রতি সরকারের দুর্বলতা আছে। সব মুসলমান কিন্তু এটা চাইছে না। আমিও তো একজন [[মুসলমান]]। আমি তো এটা চাই না। যে বিচারপতি তাকে জামিন দিয়েছেন, তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম। তাকে নতুন মামলায় জড়ানো হলো, হত্যা মামলায়। এক গ্রুপ দাবি করলো আর তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।...আসলে সরকার তাকে কারাগারে রাখতে চাইছে। কোনো এক গোষ্ঠীকে খুশি করতে এটা করা হচ্ছে। এখানে আইন, সংবিধান কিছু মানা হচ্ছে না।
** [[w:bn:জেড আই খান পান্না|জেড আই খান পান্না]]। ৭ মে ২০২৫ তারিখে [https://www.dw.com/bn/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF/a-72450616 ''ডয়চে ভেলে বাংলা'']-তে প্রকাশিত সংবাদ থেকে উদ্ধৃত।
== বহিঃসংযোগ ==
{{উইকিপিডিয়া}}
[[বিষয়শ্রেণী:১৯৮৫-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী হিন্দু]]
[[বিষয়শ্রেণী:হিন্দু সন্ন্যাসী]]
rlzc4didquudomrenein8oy5vsghsxq