উইকিসংকলন
bnwikisource
https://bn.wikisource.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%B2%E0%A6%A8:%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
MediaWiki 1.47.0-wmf.23
first-letter
মিডিয়া
বিশেষ
আলাপ
ব্যবহারকারী
ব্যবহারকারী আলাপ
উইকিসংকলন
উইকিসংকলন আলোচনা
চিত্র
চিত্র আলোচনা
মিডিয়াউইকি
মিডিয়াউইকি আলোচনা
টেমপ্লেট
টেমপ্লেট আলোচনা
সাহায্য
সাহায্য আলোচনা
বিষয়শ্রেণী
বিষয়শ্রেণী আলোচনা
লেখক
লেখক আলাপ
নির্ঘণ্ট
নির্ঘণ্ট আলাপ
পাতা
পাতা আলাপ
প্রবেশদ্বার
প্রবেশদ্বার আলাপ
প্রকাশক
প্রকাশক আলোচনা
রচনা
রচনা আলাপ
অনুবাদ
অনুবাদ আলোচনা
TimedText
TimedText talk
মডিউল
মডিউল আলাপ
ইভেন্ট
ইভেন্ট আলোচনা
নির্ঘণ্ট:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫২).pdf
102
855694
2002706
2002607
2026-10-10T17:25:53Z
Nettime Sujata
5470
2002706
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|wikidata_item=Q133537906
|Title=
|Subtitle=
|Volume=
|Issue=
|Edition=
|Author=
|Foreword_Author=
|Translator=
|Editor=
|Illustrator=
|Publisher=
|Address=
|Printer=
|Year=
|Source=pdf
|Image=5
|Progress=X
|Pages=<pagelist 1="মলাট" 2to4="—" 5="প্রচ্ছদ" 6="প্রকাশক" 7="নিবেদন" 8="—" 9="সূচীপত্র" 10="—" 422to424="—" 13="চিত্র" 12="—" 14="—" 11="শিরোনাম" 15="1" />
|Volumes=
|Remarks={{Scrollpane|height=1200px|
{{AuxTOC|
{{c|{{xx-larger|'''সূচীপত্র'''}}}}
{{Table| title=পরিচ্ছেদ| page=পৃষ্ঠা}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)|শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/১|১]]| page={{pli|1|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/২|২]]| page={{pli|16|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/৩|৩]]| page={{pli|17|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/৪|৪]]| page={{pli|24|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/৫|৫]]| page={{pli|38|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/৬|৬]]| page={{pli|43|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/৭|৭]]| page={{pli|50|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/৮|৮]]| page={{pli|58|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/৯|৯]]| page={{pli|65|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/১০|১০]]| page={{pli|76|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/১১|১১]]| page={{pli|82|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/১২|১২]]| page={{pli|93|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/১৩|১৩]]| page={{pli|97|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/১৪|১৪]]| page={{pli|110|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/শ্রীকান্ত (দ্বিতীয় পর্ব্ব)/১৫|১৫]]| page={{pli|124|14}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ|পল্লী-সমাজ]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১|১]]| page={{pli|137|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/২|২]]| page={{pli|143|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/৩|৩]]| page={{pli|151|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/৪|৪]]| page={{pli|160|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/৫|৫]]| page={{pli|166|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/৬|৬]]| page={{pli|171|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/৭|৭]]| page={{pli|175|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/৮|৮]]| page={{pli|180|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/৯|৯]]| page={{pli|185|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১০|১০]]| page={{pli|187|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১১|১১]]| page={{pli|192|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১২|১২]]| page={{pli|199|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১৩|১৩]]| page={{pli|207|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১৪|১৪]]| page={{pli|211|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১৫|১৫]]| page={{pli|216|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১৬|১৬]]| page={{pli|225|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১৭|১৭]]| page={{pli|231|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১৮|১৮]]| page={{pli|237|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/পল্লী-সমাজ/১৯|১৯]]| page={{pli|242|14}}}}
{{c|{{larger|[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ|বিরাজ-বৌ]]}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/১|১]]| page={{pli|251|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/২|২]]| page={{pli|257|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/৩|৩]]| page={{pli|263|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/৪|৪]]| page={{pli|268|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/৫|৫]]| page={{pli|276|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/৬|৬]]| page={{pli|284|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/৭|৭]]| page={{pli|289|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/৮|৮]]| page={{pli|296|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/৯|৯]]| page={{pli|303|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/১০|১০]]| page={{pli|310|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/১১|১১]]| page={{pli|314|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/১২|১২]]| page={{pli|321|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/১৩|১৩]]| page={{pli|326|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/১৪|১৪]]| page={{pli|331|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/১৫|১৫]]| page={{pli|334|14}}}}
{{Table| title=[[শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার)/বিরাজ-বৌ/১৬|১৬]]| page={{pli|337|14}}}}
}}}}
|Notes={{RLFRR}}
|Header={{rvh|{{{pagenum}}}|অধ্যায়|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}
|Header_even=
|Header_odd=
|Footer=
|Footer_even=
|Footer_odd=
}}
1224vccozt8ljuxlzgg7qeqllb6xm8l
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫২).pdf/৩৪৪
104
887314
2002695
2026-10-10T13:53:00Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002695
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{rvh|৩৩০|অধ্যায়|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>এখন শূন্য বাটিতে কি হেতু একা পড়িয়া থাকিতে চাহে, কিছুই বুঝিতে পারিল না। জিজ্ঞাসা করিল, কেন কোথাও যেতে পারবে না?
{{ফাঁক}}ছোটবৌ চুপ করিয়া রহিল।
{{ফাঁক}}না বল্লে ত আমার যাওয়া হবে না মা!
{{ফাঁক}}ছোটবৌ মৃদুকণ্ঠে বলিল, আপনি যান, আমি থাকি।
{{ফাঁক}}কেন?
{{ফাঁক}}ছোটবৌ আবার কিছুক্ষণ মৌন থাকিয়া মনে মনে একটা সঙ্কোচের জড়তা প্রাণপণে কাটাইবার চেষ্টা করিতে লাগিল। তারপর ঢোক গিলিয়া অতি মৃদুকণ্ঠে বলিল, কখনও যদি দিদি আসেন—তাই আমি কোথাও যেতে পারব না বাবা।
{{ফাঁক}}নীলাম্বর চমকিয়া উঠিল। খর বিদ্যুৎ চোখ-মুখ বাঁধিয়া দিলে যেমন হয়, তেমনই চারিদিকে সে অন্ধকার দেখিল। কিন্তু মুহূর্ত্তের জন্য। মুহূর্ত্তেই নিজেকে সংবরণ করিয়া লইয়া অতি ক্ষীণ একটুখানি হাসিয়া কহিল, ছি মা, তুমিও যদি এমন ক্ষ্যাপার মত কথা বল, এমন অবুঝ হয়ে যাও তাহলে আমার উপায় কি হবে? ছোটবৌ চোখের পলকে চোখ বুজিয়া নিজের বুকের মধ্যে চাহিয়া দেখিল, পরক্ষণে সংশয়লেশহীন স্থির মৃদুস্বরে বলিল, অবুঝ হই নি বাবা! আপনার যা ইচ্ছে হয় বলুন, কিন্তু যতদিন চন্দ্র-সূর্য্য উঠতে দেখব, ততদিন কারো কোন কথা আমি বিশ্বাস কর্ব না।
{{ফাঁক}}ভাইবোন পাশাপাশি দাঁড়াইয়া নির্ব্বাক্ হইয়া তাহার দিকে চাহিয়া রহিল। সে তেমনই সুদৃঢ় কণ্ঠে বলিতে লাগিল, স্বামীর পায়ে মাথা রেখে মরণের বর দিদি আপনার কাছে চেয়ে নিয়েছিলেন, সে সব কোনমতেই নিষ্ফল হতে পারে না। সতীলক্ষ্মী দিদি আমার নিশ্চয় ফিরে আসবেন—যতদিন বাঁচ্ব এই আশায় পথ চেয়ে থাক্ব—আমাকে কোথাও যেতে বলবেন না বাবা! বলিয়া এক নিশ্বাসে অনেক কথা কহার জন্য মুখ হেঁট করিয়া হাঁপাইতে লাগিল।
{{ফাঁক}}নীলাম্বর আর সহিতে পারিল না; যে কান্না তাহার গলা পর্য্যন্ত ঠেলিয়া উঠিল, কোথাও একটু আড়ালে গিয়া তাহাকে মুক্তি দিবার জন্য সে ছুটিয়া পলাইয়া গেল।
{{ফাঁক}}পুঁটি একবার চারিদিকে চাহিয়া দেখিল, তারপর কাছে আসিয়া তাহার ছেলেকে পায়ের নীচে বসাইয়া দিয়া আজ প্রথম সে এই বিধবা ভ্রাতৃজায়ার গলা জড়াইয়া ধরিয়া অস্ফুটস্বরে কাঁদিয়া বলিল, বৌদি! কখনো তোমাকে চিন্তে পারি নি, বৌদি আমাকে মাপ কর।
{{ফাঁক}}ছোটবৌ হেঁট হইয়া তাহার ছেলেকে বুকে তুলিয়া লইয়া তাহার মুখে মুখ দিয়া অশ্রু গোপন করিয়া রান্নাঘরে চলিয়া গেল।
{{nop}}<noinclude></noinclude>
keb0eyowqq24nf1rf9m0m6j3dzqhe6y
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫২).pdf/৩৪৫
104
887315
2002696
2026-10-10T13:56:48Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002696
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" /></noinclude>{{dhr}}
{{কেন্দ্র|'''১৪'''}}
{{ফাঁক}}বিরাজের মরাই উচিত ছিল, কিন্তু মরিল না। সেই রাত্রে মরিবার ঠিক পূর্ব্বমুহূর্ত্তে তাহার ছয়দিনব্যাপী দুঃখ-দৈন্য-পীড়িত দুর্ব্বল বিকৃত মস্তিষ্ক অনাহার ও অপমানের অসহ্য আঘাতে মরণের পথ ছাড়িয়া সম্পূর্ণ বিভিন্ন পথে পা বাড়াইয়া দিল। মৃত্যু বুকে করিয়া যখন আঁচল দিয়া হাত-পা বাঁধিতেছিল তখন কোথায় বাজ পড়িল; সেই ভীষণ শব্দে চমকিত হইয়া মুখ তুলিয়া তাহারই তীব্র আলোকে ও-পারের সেই স্নানের ঘাট ও সেই মাছ ধরিবার কাঠের মাচা তাহার চোখে পড়িয়া গেল। এগুলো এতক্ষণ ঠিক যেন নিঃশব্দে চোখ মেলিয়া তাহারই দৃষ্টির অপেক্ষা করিয়াছিল, চোখা চোখি হইবামাত্রই ইসারা করিয়া দিল। বিরাজ সহসা ভীষণ কণ্ঠে বলিয়া উঠিল, সাধু পুরুষ আমার হাতের জল পর্য্যন্ত খাবেন না, কিন্তু ঐ পাপিষ্ঠ খাবে ত! বেশ!
{{ফাঁক}}কামারের জাঁতার মুখে {{SIC|জলন্ত|জ্বলন্ত}} কয়লা যেমন করিয়া গর্জ্জিয়া জ্বলিয়া ছাই হয়, বিরাজের প্রজ্জ্বলিত মস্তিষ্কের মুখে ঠিক তেমনই করিয়া তাহার অতুল অমূল্য হৃদয়খানি জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া গেল। সে স্বামী ভুলিল, ধর্ম্ম ভুলিল; একদৃষ্টে প্রাণপণে ও-পারের ঘাটের পানে চাহিয়া রহিল। আবার কড়্ কড়্ করিয়া অন্ধকারে আকাশের বুক চিরিয়া বিদ্যুৎ জ্বলিয়া উঠিল, তাহার বিস্ফারিত দৃষ্টি সঙ্কুচিত হইয়া নিজের প্রতি ফিরিয়া আসিল, একবার মুখ বাড়াইয়া জলের পানে চাহিল, একবার ঘাড় ফিরাইয়া বাড়ীর দিকে দেখিল, তাহার পর লঘুহস্তে নিজের বাঁধা বাঁধন খুলিয়া ফেলিয়া চক্ষের নিমিষে অন্ধকার বনের মধ্যে মিশিয়া গেল। তাহার দ্রুত পদশব্দে কত কি সর্ সর্ খস্ খস্ করিয়া পথ ছাড়িয়া সরিয়া গেল, সে ভ্রূক্ষেপও করিল না—সে সুন্দরীর কাছে চলিয়াছিল। পঞ্চানন ঠাকুরতলায় তাহার ঘর, পূজা দিতে গিয়া সে কতবার তাহা দেখিয়া আসিয়াছে। এ গ্রামের বধূ হইলেও শৈশবে এ গ্রামের প্রায় সমস্ত পথঘাটই সে চিনিত, অল্পকালের মধ্যেই সে সুন্দরীর রুদ্ধ জানালার ধারে গিয়া দাঁড়াইল।
{{ফাঁক}}ইহার ঘণ্টা-দুই পরেই কাঙালী জেলে তাহার পান্সীখানি ওপারের দিকে ভাসাইয়া দিল। অনেক রাত্রেই সে পয়সার লোভে সুন্দরীকে ও-পারে পৌঁছাইয়া দিয়া আসিয়াছে, আজও চলিয়াছে, আজ শুধু একটির পরিবর্ত্তে দুটি রমণী নিঃশব্দে বসিয়া আছে। অন্ধকারে বিরাজের মুখ সে দেখিতে পাইল না, পাইলেও চিনিতে পারিত না। তাহাদের ঘাটের কাছে আসিয়া দূর হইতে অন্ধকার তীরে একটা অস্পষ্ট দীর্ঘ ঋজু দেহ দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বিরাজ চোখ বুজিয়া রহিল।
{{nop}}<noinclude></noinclude>
sssg7de54m3cgtox6otq9bumhqlv39i
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫২).pdf/৩৪৬
104
887316
2002697
2026-10-10T14:15:53Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002697
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{rvh|৩৩২|অধ্যায়|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>{{ফাঁক}}সুন্দরী চুপি চুপি আবার প্রশ্ন করিল, কে অমন ক’রে মারলে বৌমা?
{{ফাঁক}}বিরাজ অধীর হইয়া বলিল, আমার গায়ে হাত তুল্তে পারে, সে ছাড়া আর কে সুন্দরী যে, বার বার জিজ্ঞেস কচ্চিস্? সুন্দরী অপ্রতিভ হইয়া চুপ করিয়া রহিল।
{{ফাঁক}}আরো ঘণ্টা-দুই পরে একখানি সুসজ্জিত বজ্রা নোঙর তুলিবার উপক্রম করিতেই বিরাজ সুন্দরীর পানে চাহিয়া বলিল, তুই সঙ্গে যাবি নে?
{{ফাঁক}}না বৌমা, আমি এখানে না থাকলে লোকে সন্দেহ কর্বে; যাও মা, ভয় নেই, আবার দেখা হ’চ্ছে।
{{ফাঁক}}বিরাজ আর কিছু বলিল না। সুন্দরী কাঙালীর পান্সীতে উঠিয়া ঘরে ফিরিয়া গেল।
{{ফাঁক}}জমিদারের সুশ্রী বজ্রা বিরাজকে {{SIC|হইয়া|লইয়া}} তীর ছাড়িয়া ত্রিবেণীর অভিমুখে যাত্রা করিল। দাঁড়ের শব্দ ছাপাইয়া বাতাস চাপিয়া আসিল, দূরে একধারে মৌন রাজেন্দ্র নতমুখে বসিয়া মদ খাইতে লাগিল, বিরাজ পাষাণমূর্ত্তির মত জলের দিকে চাহিয়া বসিয়া রহিল। আজ রাজেন্দ্র অনেক মদ খাইয়াছিল। মদের নেশা তাহার দেহের রক্তকে উত্তপ্ত এবং মগজকে উন্মত্তপ্রায় করিয়া আনিতেছিল; বজ্রা যখন সপ্তগ্রামের সীমানা ছাড়িয়া গেল, তখন সে উঠিয়া আসিয়া কাছে বসিল। বিরাজের রুক্ষ চুল এলাইয়া লুটাইতেছে, মাথার আঁচল খসিয়া কাঁধের উপর পড়িয়াছে—কিছুতেই তাহার চৈতন্য নাই, কে আসিল, কে কাছে বসিল, সে ভ্রূক্ষেপও করিল না।
{{ফাঁক}}কিন্তু রাজেন্দ্রর এ কি হইল? একাকী কোন ভয়ঙ্কর স্থানে হঠাৎ আসিয়া পড়িলে ভূত-প্রেতের ভয় মানুষের বুকের মধ্যে যেমন তোলপাড় করিয়া উঠে তাহারও সমস্ত বুক জুড়িয়া ঠিক তেমনই আতঙ্কের ঝড় উঠিল। সে চাহিয়া রহিল, ডাকিয়া আলাপ করিতে পারিল না।
{{ফাঁক}}অথচ এই রমণীটির জন্য সে কি না করিয়াছে! দুই বৎসর অহর্নিশ মনে মনে অনুসরণ করিয়া ফিরিয়াছে, নিদ্রায় জাগরণে ধ্যান করিয়াছে, চোখের দেখা দেখিবার লোভে আহার-নিদ্রা ভুলিয়া বনে-জঙ্গলে লুকাইয়া থাকিয়াছে—তাহার স্বপ্নের অগোচর এই সংবাদ আজ যখন সুন্দরী ঘুম ভাঙ্গাইয়া তাহার কানে কানে কহিয়াছিল, সে ভাবের আবেশে অভিভূত হইয়া বহুক্ষণ পর্য্যন্ত এ সৌভাগ্য হৃদয়ঙ্গম করিতে পারে নাই।
{{ফাঁক}}সুমুখে নদী বাঁকিয়া গিয়া উভয় তীরে দুই প্রকাণ্ড বাঁশঝাড়, বহু প্রাচীন বট ও পাকুড় গাছের ভিতর দিয়া গিয়াছিল, স্থানে স্থানে বাঁশ কঞ্চি ও গাছের ডাল জলের উপর পর্য্যন্ত ঝুঁকিয়া পড়িয়া সমস্ত স্থানটাকে নিবিড় অন্ধকার করিয়া<noinclude></noinclude>
1qnv818sseoi772jy0eam8qn0dek5u3
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫২).pdf/৩৪৭
104
887317
2002698
2026-10-10T14:24:36Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002698
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{rvh|৩৩৩|বিরাজ-বৌ|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>রাখিয়াছিল। বজ্রা এখানে প্রবেশ করিবার পূর্ব্বক্ষণে রাজেন্দ্র সাহস সঞ্চয় করিয়া, কণ্ঠের জড়তা কাটাইয়া কোনমতে বলিয়া ফেলিল, তুমি—আপনি—আপনি ভেতরে গিয়ে একবার বসুন—গায়ে ডালপালা লাগবে!
{{ফাঁক}}বিরাজ মুখ ফিরাইয়া চাহিল। সুমুখে একটা ক্ষুদ্র দীপ জ্বলিতেছিল, তাহারই ক্ষীণ আলোকে চোখাচোখি হইল, পূর্ব্বেও হইয়াছে—তখন দুর্বৃত্ত পরের জমির উপর দাঁড়াইয়াও সে দৃষ্টি সহিতে পারিয়াছিল, কিন্তু আজ নিজের অধিকারের মধ্যে নিজেকে মাতাল করিয়াও সে এ চাহনির সুমুখে মাথা সোজা রাখিতে পারিল না—ঘাড় হেঁট করিল।
{{ফাঁক}}কিন্তু বিরাজ চাহিয়া রহিল। তাহার এত কাছে পরপুরুষ বসিয়া অথচ মুখে তাহার আবরণ নাই, মাথায় এতটুকু আঁচল পর্য্যন্তও নাই। এই সময়ে বজরা ঘন ছায়াচ্ছন্ন ঝোপের মধ্যে ঢুকিতেই দাঁড়ীরা দাঁড় ছাড়িয়া ডালপালা সরাইতে ব্যস্ত হইল। নদী অপেক্ষাকৃত সঙ্কীর্ণ হওয়ায় ভাটার টানও এখানে অত্যন্ত প্রখর। ওরে সাবধান! বলিয়া রাজেন্দ্র দাঁড়ীদের সতর্ক করিয়া দিয়া তাহাদের প্রতি দৃষ্টি রাখিয়া বিরাজের উদ্দেশে ‘লাগবে, ভিতর আসুন’, বলিয়া নিজে গিয়া কামরায় প্রবেশ করিল।
{{ফাঁক}}বিরাজ মোহাচ্ছন্ন, যন্ত্রচালিতের মত পিছনে আসিয়া ভিতরে পা দিয়াই অকস্মাৎ ‘মা গো’ বলিয়া চেঁচাইয়া উঠিল।
{{ফাঁক}}সে চীৎকারে রাজেন্দ্র চম্কাইয়া উঠিল। অস্পষ্ট দীপালোকে বিরাজের দুই চোখ, রক্তমাখা সিঁথার সিন্দুর চামুণ্ডার ত্রিনয়নের মত জ্বলিয়া উঠিয়াছে—মাতাল সে আগুনের সুমুখ হইতে আহত কুক্কুরের ন্যায় একটা ভীত ও বিকৃত শব্দ করিয়া কাঁপিয়া সরিয়া দাঁড়াইল। মানুষ না জানিয়া অন্ধকারে পায়ের নীচে ক্লেদাক্ত শীতল ও পিচ্ছিল সরীসৃপ মাড়াইয়া ধরিলে যেভাবে লাফাইয়া উঠে, তেমনিই করিয়া বিরাজ ছিট্কাইয়া বাহিরে আসিয়া পড়িল—একবার জলের দিকে চাহিয়া, পরক্ষণে ‘মা গো! এ কি কল্লুম মা!’ বলিয়া অন্ধকার অতল জলের মধ্যে ঝাঁপাইয়া পড়িল।
{{ফাঁক}}দাঁড়ী-মাঝিরা আর্ত্তনাদ করিয়া উঠিল, ছুটাছুটি করিয়া বজ্রা উল্টাইয়া ফেলিবার উপক্রম করিল—আর কিছুই করিতে পারিল না। সবাই প্রাণপণে জলের দিকে চাহিয়াও সে দুর্ভেদ্য অন্ধকারে কিছুই দেখিতে পাইল না। শুধু রাজেন্দ্র এক চুল নড়িল না। নেশা তাহার ছুটিয়া গিয়াছিল, তথাপি সে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ স্রোতের টানে বজ্রা আপনি বাহিরে আসিয়া পড়ায় মাঝি উদ্বিগ্ন-মুখে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, বাবু, কি করা যাবে? পুলিশে খবর দিতে হবে ত? রাজেন্দ্র বিহ্বলের মত তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া ভগ্নকণ্ঠে বলিল, কেন,<noinclude></noinclude>
dlc391yhv1arkg0wuvneckl5sg3rsmp
পাতা:ভারতীয় বিদুষী - মণিলাল গঙ্গোপাধ্যায় (১৯০৯).pdf/৩৬
104
887318
2002699
2026-10-10T14:48:38Z
Kazimizanur
12612
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002699
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Kazimizanur" />{{left|ভারতীয় বিদুষী}}</noinclude>ধ্বনিত হইয়া আজও আমাদিগের জন্য শান্তি বহন করিতেছে।
{{ফাঁক}}সে সময় মিত্ররাজ-প্রতিষ্ঠিত একটি বেদশিক্ষালয় বিদ্যমান ছিল। মৈত্রেয়ী এই শিক্ষালয়ে শিক্ষকতা করিতেন। তাঁহার জ্ঞান তিনি আপনাতে আবদ্ধ রাখিয়া সন্তুষ্ট থাকেন নাই।
{{Block center|{{xx-larger|গার্গী}}}}
{{ফাঁক}}মৈত্রেয়ী অপেক্ষাও বিদুষী আর একজন ছিলেন; তিনি মৈত্রেয়ীরই আত্মীয়া—তাঁহার নাম গার্গী, তিনি বচরু মুনির কন্যা।
{{ফাঁক}}কোন একটা জটিল প্রশ্নের মীমাংসা করিবার আবশ্যক হইলে রাজষি জনক বড় বড় পণ্ডিতদিগকে আহ্বান করিয়া এক সভার অধিবেশন করিতেন। ঐ সভাতে সেই প্রশ্নের আলোচনা হইত। এ আলোচনার মধ্যে শুধু পুরুষরাই যে স্থান গাইতেন তাহা নহে, রাজর্ষির সভা অনেক স্ত্রীরত্নও উজ্জ্বল<noinclude>{{left|২৮}}</noinclude>
a10sxmzcrv3vbg8qxxmw7tfwry1sgke
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫২).pdf/৩৪৮
104
887319
2002700
2026-10-10T15:37:47Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002700
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{rvh|৩৩৪|অধ্যায়|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude><section begin="A" />জেলে যাবার জন্যে? গদাই, যেমন করে পারিস্ পালা! গদাই মাঝি পুরান লোক, বাবুকে চিনিত, সবাই চিনে—তাই ব্যাপারটা আগেই কতক অনুমান করিয়াছিল, এখন এই ইঙ্গিতে তাহার চোখ খুলিয়া গেল। সে অপর সকলকে একত্র করিয়া চুপি চুপি আদেশ দিয়া বজ্রা উড়াইয়া লইয়া অদৃশ্য হইয়া গেল।
{{ফাঁক}}কলিকাতার কাছাকাছি আসিয়া রাজেন্দ্র হাঁফ ছাড়িল। গত রজনীর সুগভীর অন্ধকারে মুখোমুখি হইয়া সে যে চোখ দেখিয়াছিল, স্মরণ করিয়া আজ দিনের বেলায় এতদুর আসিয়াও তাহার গা ছম্ ছম্ করিতে লাগিল। সে মনে মনে নিজের কান মলিয়া বলিল, ইহজীবনে ও-কাজ আর নয়। কিসের মধ্যে যে কি লুকান থাকে, কেহই জানে না। পাগ্লী যে কাল চোখ দিয়া তাহার পৈতৃক প্রাণটা শুষিয়া লয় নাই, ইহাই সে পরম ভাগ্য বলিয়া বিবেচনা করিল এবং কোন কারণে কখনও সে যে ও-মুখো হইতে পারিবে, সে ভরসা তাহার রহিল না। মূর্খ কুলটা লইয়াই এতাবৎ নাড়াচাড়া করিয়াছে, সতী যে কি বস্তু তাহা জানিত না। আজ পাপিষ্ঠের কলুষিত জীবনে প্রথম চৈতন্য হইল, খোলস লইয়া খেলা করা চলে, কিন্তু জীবন্ত বিষধর অত বড় জমিদারপুত্রেরও ক্রীড়ার সামগ্রী নহে।
<section end="A" />
<section begin="B" />{{কেন্দ্র|'''১৫'''}}
{{ফাঁক}}সেদিন অপরাহ্ণে যে স্ত্রীলোকটি বিরাজের শিয়রে বসিয়াছিল, তাহাকে জিজ্ঞাসা করিয়া বিরাজ জানিল, সে হুগলির হাসপাতালে আছে। দীর্ঘকাল বাত-শ্লেষ্মাবিকারের পর, যখন হইতে তাহার হুঁস হইয়াছে, তখন হইতেই সে ধীরে ধীরে নিজের কথা স্মরণ করিবার চেষ্টা করিতেছিল। একে একে অনেক কথা মনেও পড়িয়াছে।
{{ফাঁক}}একদিন বর্ষার রাত্রে স্বামী তাহার সতীত্বের উপর কটাক্ষ করিয়াছিলেন। তাহার পীড়ায় জর্জ্জর, উপবাসে অবসন্ন ভগ্ন দেহ, বিকল মন সে নিদারুণ অপবাদ সহ্য করিতে পারে নাই। দুঃখে দুঃখে অনেকদিন হইতেই সে হয় ত পাগল হইয়া আসিতেছিল। সেদিন অভিমানে ঘৃণায় আর তাঁহার মুখ দেখিবে না বলিয়া সমস্ত বাঁধন ভাঙিয়া চুরিয়া ফেলিয়া নদীতে মরিতে গিয়াছিল—কিন্তু মরে নাই।
{{ফাঁক}}তারপর জ্বর ও বিকারের ঝোঁকে বজ্রায় উঠিয়াছিল এবং অর্দ্ধপথে নদীতে ঝাঁপাইয়া পড়িয়া সাঁতার দিয়া তীরে উঠিয়াছিল, ভিজা মাথায় ভিজা কাপড়ে সারারাত্রি একাকী বসিয়া জ্বরে কাঁপিতেছিল, শেষে কি করিয়া না জানি, এক<section end="B" /><noinclude></noinclude>
es3969pvpmn2kup51d6twn5rnafufsu
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫২).pdf/৩৪৯
104
887320
2002701
2026-10-10T15:44:45Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002701
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{rvh|৩৩৫|বিরাজ-বৌ|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>গৃহস্থের দরজায় শুইয়া পড়িয়াছিল। এতটাই মনে পড়ে। কে এখানে আনিয়াছে, কবে আনিয়াছে, কতদিন এমন করিয়া পড়িয়া আছে—মনে পড়ে না। আর মনে পড়ে, সে গৃহত্যাগিনী কুলটা—পরপুরুষ আশ্রয় করিয়া গ্রামের বাহির হইয়াছিল।
{{ফাঁক}}ইহার পরে আর সে ভাবিতে পারিত না—ভাবিতে চাহিত না। তারপর ক্রমশঃ সারিয়া উঠিতে লাগিল, উঠিয়া বসিয়া একটু একটু করিয়া হাঁটিয়া বেড়াইতে লাগিল, কিন্তু ভবিষ্যতের দিক্ হইতে নিজের চিন্তাকে সে প্রাণপণে বিশ্লিষ্ট করিয়া রাখিল। সে যে কি ব্যাপার, তাহা তাহার প্রতি অণু পরমাণু অহর্নিশ ভিতরে ভিতরে অনুভব করিতেছিল সত্য, কিন্তু যে যবনিকা ফেলা আছে তাহার এতটুকু কোণ তুলিয়া দেখিতেও ভয়ে তাহার সর্ব্বাঙ্গ হিম হইয়া যাইত, মাথা ঝিম্ ঝিম্ করিয়া মূর্চ্ছার মত বোধ হইত। একদিন অগ্রহায়ণের প্রভাতে সেই স্ত্রীলোকটি আসিয়া তাহাকে কহিল, এখন সে ভাল হইয়াছে, এইবার তাহাকে অন্যত্র যাইতে হইবে। আচ্ছা, বলিয়া বিরাজ চুপ করিয়া রহিল। সে স্ত্রীলোকটি হাসপাতালের লোক। সে বুঝিয়াছিল, এ পীড়িতার আত্মীয়-স্বজন সম্ভবতঃ কেহ নাই, কহিল, রাগ ক’রো না বাছা, কিন্তু জিজ্ঞাসা করি, যারা তোমাকে রেখে গিয়েছিলেন, তাঁরা আর কোনদিন ত দেখতে এলেন না, তাঁরা কি তোমার আপনার লোক নয়?
{{ফাঁক}}বিরাজ বলিল, না, তাঁদের কখনও চোখে দেখি নি। একদিন বর্ষার রাত্রে আমি ত্রিবেণীর কাছে ডুবে যাই। তাঁরা বোধ করি দয়া ক’রে এখানে রেখে গিয়েছিলেন।
{{ফাঁক}}ওঃ, জলে ডুবেছিলে? তোমার বাড়ি কোথা গা?
{{ফাঁক}}বিরাজ মামার বাড়ির নাম করিয়া বলিল, আমি সেখানেই যাব, সেখানে আমার আপনার লোক আছে।
{{ফাঁক}}স্ত্রীলোকটির বয়স হইয়াছিল এবং বিরাজের মধুর স্বভাবের গুণে একটু মমতাও জন্মিয়াছিল, দয়ার্দ্র কণ্ঠে বলিল, তাই যাও বাছা, একটু সাবধানে থেকো, দুদিনেই ভাল হয়ে যাবে।
{{ফাঁক}}বিরাজ একটুখানি হাসিয়া বলিল, আর ভাল কি হবে মা? এ চোখও ভাল হবে না, এ হাতও সার্বে না।
{{ফাঁক}}রোগের পর তাহার বাঁ চোখ অন্ধ এবং বাঁ হাত পড়িয়া গিয়াছিল। স্ত্রীলোকটির চোখ ছল্ ছল্ করিয়া উঠিল, কহিল, বলা যায় না বাছা, সেরে যেতেও পারে।
{{ফাঁক}}পরদিন নিজের একখানি পুরাতন শীতবস্ত্র এবং কিছু পাথেয় দিয়া গেল, বিরাজ তাহা গ্রহণ করিয়া নমস্কার করিয়া বাহির হইয়া যাইতেছিল, সহসা ফিরিয়া আসিয়া বলিল, আমি নিজের মুখখানা একবার দেখ্ব—একটা আর্সী যদি—
{{ফাঁক}}আছে বৈ কি, এখনই দিচ্চি, বলিয়া অনতিকাল পরে ফিরিয়া আসিয়া একথানি<noinclude></noinclude>
8j81ylqyldlntw7p28opwd6im9rpguw
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫২).pdf/৩৫০
104
887321
2002702
2026-10-10T15:50:26Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002702
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{rvh|৩৩৬|অধ্যায়|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>দর্পণ বিরাজের হাতে দিয়া অন্যত্র চলিয়া গেল। বিরাজ আর একবার তাহার লোহার খাটের উপর ফিরিয়া গিয়া আর্সী খুলিয়া বসিল। প্রতিবিম্বটার দিকে চাহিবামাত্রই একটা অপরিমেয় ঘৃণায় তাহার মুখ আপনি বিমুখ হইয়া গেল। দর্পণটা ফেলিয়া দিয়া সে বিছানায় মুখ ঢাকিয়া গভীর আর্ত্তকণ্ঠে কাঁদিয়া উঠিল। মাথা মুণ্ডিত—তাহার সেই আকাশভরা মেঘের মত কাল চুল কই? সমস্ত মুখ এমন করিয়া কে ক্ষতবিক্ষত করিয়া দিল? সেই পদ্মপলাশ চক্ষু কোথায় গেল? অমন অতুলনীয় কাঁচা সোনার মত বর্ণ কে হরণ করিল? ভগবান! এ কি গুরুদণ্ড করিয়াছ! যদি কখনও দেখা হয়, এ মুখ কেমন করিয়া বাহির করিবে! যতদিন এ দেহে প্রাণ থাকে ততদিন আশা একেবারে নির্ম্মূল হইয়া মরে না। তাই তাহার হয় ত অতি ক্ষীণ একটু আশা অন্তঃসলিলার মত অতি নিভৃত অস্তস্তলে তখনও বহিতেছিল। দয়াময়! সেটুকু শুকাইয়া দিয়া তোমার কি লাভ হইল!!
{{ফাঁক}}তাহার জ্ঞান ফিরিয়া আসিবার পরে রোগশয্যায় শুইয়া স্বামীর মুখ যখন উজ্জ্বল হইয়া দেখা দিত, তখন কখন বা সহসা মনে হইত, যাহা সে করিয়াছে, সে ত অজ্ঞান হইয়াই করিয়াছে, তবে কি সে অপরাধের ক্ষমা হয় না? সব পাপের প্রায়শ্চিত্ত আছে, শুধু কি ইহারই নাই? অন্তর্যামী ত জানেন, যথার্থ পাপ সে করে নাই, তথাপি যেটুকু হইয়াছে সেটুকুও কি তাহার এতদিনের স্বামিসেবায় মুছিবে না? মাঝে মাঝে বলিত, তাঁর মনে ত রাগ থাকে না, যদি হঠাৎ পায়ের উপর পড়ি, সব কথা খুলে বলি, আমার মুখের পানে চেয়ে কি করেন তা হ’লে? তাহা হইলে সম্ভবতঃ কি যে করেন, কল্পনাটাকে সে যে কত রঙে কত ভাবে ফুটাইয়া দেখিবার জন্য সারারাত্রি জাগিয়া কাটাইত, ঘুম পাইলে উঠিয়া গিয়া চোখে জল দিয়া আবার নূতন করিয়া ভাবিতে বসিত—হা ভগবান! তাহার সেই বিচিত্র ছবিটাকে কেন এমন করিয়া দুই পায়ে মাড়াইয়া গুঁড়াইয়া দিলে! সে তাহার স্বামীর পায়ের উপর উপুড় হইয়া পড়িয়া কোন্ লজ্জায় আর এ মুখ তুলিয়া তাঁহার মুখের পানে চাহিবে!
{{ফাঁক}}ঘরে আর একজন রোগিনী ছিল, সে বিরাজের কান্না দেখিয়া উঠিয়া আসিয়া বিস্ময়ের স্বরে প্রশ্ন করিল, কি হ’ল গা? কেন কাঁদছ?
{{ফাঁক}}হায় রে! আর একজন বিরাজের কান্নার হেতু জানিতে চায়!
{{ফাঁক}}বিরাজ তাড়াতাড়ি চোখ মুছিয়া ফেলিল এবং কোনদিকে না চাহিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল।
{{ফাঁক}}সেইদিন লোকপরিপূর্ণ শব্দমুখর রাজপথের এক প্রান্ত বাহিয়া যখন সে তাহার অনভ্যস্ত ক্লান্ত চরণ দুটিকে সারাজীবনের অনুদ্দিষ্ট যাত্রায় প্রথম পরিচালিত করিল,<noinclude></noinclude>
qoshml5on8aqmkbnorlyu84y9anz5a2
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫২).pdf/৩৫১
104
887322
2002703
2026-10-10T17:18:38Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002703
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{rvh|৩৩৭|বিরাজ-বৌ|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude><section begin="A" />তখন বুক চিরিয়া একটা দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। সে মনে মনে বলিল, ভগবান! হয় ত ভালই করিয়াছ। আর কেহ চাহিয়া দেখিবে না—এই মুখ, এই চোখ হয় ত এই যাত্রারই উপযুক্ত। গ্রামের লোক জানিয়াছে, সে গৃহত্যাগিনী কুলটা। তাই যে মুখ খুলিয়া তাহার গ্রামের মুখ, তাহার স্বামীর মুখ দেখা নিষিদ্ধ হইয়া গিয়াছে, সে মুখ হয় ত এমনই হওয়াই তোমার মঙ্গলের বিধান! বিরাজ পথ চলিতে লাগিল।
<section end="A" />
<section begin="B" />{{কেন্দ্র| '''১৬'''}}
{{ফাঁক}}কতদিন গত হইয়া গিয়াছে। প্রথম সে দাসীবৃত্তি করিতে গিয়াছিল, কিন্তু তাহার ভগ্ন দেহ অসমর্থ হইল—গৃহস্থ বিদায় দিলেন। তখন হইতে ভিক্ষাই তাহার উপজীবিকা। সে পথে পথে ভিক্ষা করে, গাছতলায় রাঁধিয়া খায়, গাছতলায় শোয়। এই বর্ত্তমান জীবনে, তাহার অতীতের তিলমাত্র চিহ্নও আর বিদ্যমান নাই। তাহার শতছিন্ন বস্ত্র, জটাবাঁধা রুক্ষ একটুখানি চুল, মলিন ভিক্ষালব্ধ একখানি ছোট কাঁথা গায়ে। এখন তাহার তেমনই দেহ, তেমনই বর্ণ, তেমনই সব। অথচ সেই তাহার পঁচিশ বৎসর মাত্র বয়স। এই দেহেরই তুলনা একদিন স্বর্গেও মিলিত না। অতীত হইতে ছিঁড়িয়া আনিয়া ভগবান তাহাকে একেবারে নূতন করিয়া গড়িয়া দিয়াছেন। সে নিজেও সব ভুলিয়াছে। শুধু ভুলিতে পারে নাই দুটি কথা। দাও বলিতে এখনও তার মুখে রক্ত ছুটিয়া আসে—আজও কথা গলা দিয়া স্পষ্ট বাহির করিতে পারে না। আর ভুলিতে পারে না যে, তাহাকে অনেক দূরে গিয়া মরিতে হইবে। মরণের সেই স্থানটুকু তাহার কোন্ দেশান্তরে তাহা সে জানে না বটে, কিন্তু এটা জানে, সেই সুদূরের জন্যই সে অবিশ্রাম পথ চলিয়াছে। সে যে কোনমতেই এ দশা তাহার স্বামীর দৃষ্টিগোচর করিতে পারিবে না এবং দোষ তাহার যত অপ্রমেয়ই হউক, তাহার এ অবস্থা দেখিলে যে তাঁহার বুক ফাটিয়া যাইবে, তাহা এক মুহূর্ত্তের তরেও বিস্মৃত হইতে পারে না বলিয়াই সে নিরন্তর দূরে সরিয়া যাইতেছিল।
{{ফাঁক}}একটা বৎসর পথ হাঁটিতেছে, কিন্তু কোথায় তাহার সেই অপরিচিত গম্য স্থান? কোথায় কোন্ ভূমিশয্যায় এই লজ্জাহত তপ্ত মাথাটা পাতিয়া এই লাঞ্ছিত জীবনটা নিঃশব্দে শেষ করিতে পারিবে? আজ দুদিন হইতে সে একটা গাছতলায় পড়িয়া আছে—উঠিতে পারে নাই। আবার ধীরে ধীরে রোগ ঘেরিয়াছে—কাসি, জ্বর, বুকে ব্যথা। দুর্ব্বল দেহে শক্ত অসুখে পড়িয়া হাসপাতালে গিয়াছিল,<section end="B" /><noinclude></noinclude>
0hgy2w50g8vgu7g9a514j82uf9mvbc4
2002705
2002703
2026-10-10T17:22:39Z
Nettime Sujata
5470
2002705
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{rvh|৩৩৭|বিরাজ-বৌ|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude><section begin="A" />তখন বুক চিরিয়া একটা দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। সে মনে মনে বলিল, ভগবান! হয় ত ভালই করিয়াছ। আর কেহ চাহিয়া দেখিবে না—এই মুখ, এই চোখ হয় ত এই যাত্রারই উপযুক্ত। গ্রামের লোক জানিয়াছে, সে গৃহত্যাগিনী কুলটা। তাই যে মুখ খুলিয়া তাহার গ্রামের মুখ, তাহার স্বামীর মুখ দেখা নিষিদ্ধ হইয়া গিয়াছে, সে মুখ হয় ত এমনই হওয়াই তোমার মঙ্গলের বিধান! বিরাজ পথ চলিতে লাগিল।
<section end="A" />
<section begin="B" />{{কেন্দ্র|'''১৬'''}}
{{ফাঁক}}কতদিন গত হইয়া গিয়াছে। প্রথম সে দাসীবৃত্তি করিতে গিয়াছিল, কিন্তু তাহার ভগ্ন দেহ অসমর্থ হইল—গৃহস্থ বিদায় দিলেন। তখন হইতে ভিক্ষাই তাহার উপজীবিকা। সে পথে পথে ভিক্ষা করে, গাছতলায় রাঁধিয়া খায়, গাছতলায় শোয়। এই বর্ত্তমান জীবনে, তাহার অতীতের তিলমাত্র চিহ্নও আর বিদ্যমান নাই। তাহার শতছিন্ন বস্ত্র, জটাবাঁধা রুক্ষ একটুখানি চুল, মলিন ভিক্ষালব্ধ একখানি ছোট কাঁথা গায়ে। এখন তাহার তেমনই দেহ, তেমনই বর্ণ, তেমনই সব। অথচ সেই তাহার পঁচিশ বৎসর মাত্র বয়স। এই দেহেরই তুলনা একদিন স্বর্গেও মিলিত না। অতীত হইতে ছিঁড়িয়া আনিয়া ভগবান তাহাকে একেবারে নূতন করিয়া গড়িয়া দিয়াছেন। সে নিজেও সব ভুলিয়াছে। শুধু ভুলিতে পারে নাই দুটি কথা। দাও বলিতে এখনও তার মুখে রক্ত ছুটিয়া আসে—আজও কথা গলা দিয়া স্পষ্ট বাহির করিতে পারে না। আর ভুলিতে পারে না যে, তাহাকে অনেক দূরে গিয়া মরিতে হইবে। মরণের সেই স্থানটুকু তাহার কোন্ দেশান্তরে তাহা সে জানে না বটে, কিন্তু এটা জানে, সেই সুদূরের জন্যই সে অবিশ্রাম পথ চলিয়াছে। সে যে কোনমতেই এ দশা তাহার স্বামীর দৃষ্টিগোচর করিতে পারিবে না এবং দোষ তাহার যত অপ্রমেয়ই হউক, তাহার এ অবস্থা দেখিলে যে তাঁহার বুক ফাটিয়া যাইবে, তাহা এক মুহূর্ত্তের তরেও বিস্মৃত হইতে পারে না বলিয়াই সে নিরন্তর দূরে সরিয়া যাইতেছিল।
{{ফাঁক}}একটা বৎসর পথ হাঁটিতেছে, কিন্তু কোথায় তাহার সেই অপরিচিত গম্য স্থান? কোথায় কোন্ ভূমিশয্যায় এই লজ্জাহত তপ্ত মাথাটা পাতিয়া এই লাঞ্ছিত জীবনটা নিঃশব্দে শেষ করিতে পারিবে? আজ দুদিন হইতে সে একটা গাছতলায় পড়িয়া আছে—উঠিতে পারে নাই। আবার ধীরে ধীরে রোগ ঘেরিয়াছে—কাসি, জ্বর, বুকে ব্যথা। দুর্ব্বল দেহে শক্ত অসুখে পড়িয়া হাসপাতালে গিয়াছিল,<section end="B" /><noinclude></noinclude>
66vaca0t9ng9ukk7lulbg5gca9lgodi
পাতা:শরৎ-সাহিত্য-সংগ্রহ (দ্বিতীয় সম্ভার) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৯৫২).pdf/৩৫২
104
887323
2002704
2026-10-10T17:21:25Z
Nettime Sujata
5470
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002704
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Nettime Sujata" />{{rvh|৩৩৮|অধ্যায়|শরৎ-সাহিত্য-সংগ্রহ}}</noinclude>ভাল হইতে না হইতেই এই পথশ্রম, অনশন ও অর্দ্ধাশন। তাহার বড় সবল দেহ ছিল বলিলাই এখনও টিকিয়া আছে, আর বুঝি থাকে না। আজ চোখ বুজিয়া ভাবিতেছিল, এই বৃক্ষতলই কি সেই গম্য স্থান? ইহার জন্যই কি সে এত দেশ, এত পথ অবিশ্রাম হাঁটিয়াছে? আর কি সে উঠিবে না? বেলা অবসান হইয়া গেল। গাছের সর্ব্বোচ্চ চূড়া হইতে অস্তোন্মুখ সূর্য্যের শেষ রক্তাভা কোথায় সরিয়া গেল, সন্ধ্যার শঙ্খধ্বনি গ্রামের ভিতর হইতে ভাসিয়া আসিয়া তাহার কানে পৌঁছিল, সেই সঙ্গে তাহার নিমীলিত চোখের সম্মুখে অপরিচিত গৃহস্থ-বধূদের শান্ত মঙ্গল মূর্ত্তিগুলি ফুটিয়া উঠিল। এখন কে কি করিতেছে, কেমন করিয়া দীপ জ্বালিতেছে, হাতে দীপ লইয়া কোথায় কোথায় দেখাইয়া ফিরিতেছে, এইবার গলায় আঁচল দিয়া নমস্কার করিতেছে, তুলসীতলায় দীপ দিয়া কে কি কামনা ঠাকুরের পায়ে নিবেদন করিতেছে—এই সমস্তই সে চোখে দেখিতে লাগিল, কানে শুনিতে লাগিল। আজ অনেকদিন পরে তাহার চোখে জল আসিল। কত সহস্র বৎসর যেন শেষ হইয়া গিয়াছে, সে কোন গৃহে সন্ধ্যাদীপ জ্বালিতে পায় নাই, কাহারও মুখ মনে করিয়া ঠাকুরের পায়ে তাঁহার আয়ু ঐশ্বর্য্য মাগিয়া লয় নাই। এ সমস্ত চিন্তাকে সে প্রাণপণে সরাইয়া রাখিত, কিন্তু আর পারিল না। শাঁখের আহ্বানে তাহার ক্ষুধিত তৃষিত হৃদয় কোন নিষেধ না মানিয়া গৃহস্থ-বধূদের ভিতরে গিয়া দাঁড়াইল। তাহার মনশ্চক্ষে প্রতি ঘর-দোর, প্রতি প্রাঙ্গণ-প্রান্তর, বাঁধান তুলসী-বেদী, প্রতি দীপটি পর্য্যন্ত এক হইয়া গেল—এ যে সমস্তই তাহার চেনা; সবগুলিতেই এখন যে তাহারই হাতের চিহ্ন দেখা যাইতেছে! আর তাহার দুঃখ রহিল না, ক্ষুধা-তৃষ্ণা রহিল না, সে তন্ময় হইয়া মনে মনে বধূদের অনুসরণ করিয়া ফিরিতে লাগিল। যখন তাহারা রাঁধিতে গেল, সে সঙ্গে গেল, রান্না শেষ করিয়া যখন স্বামীদের খাইতে দিল, সে চোখ চাহিয়া দেখিল, তারপর সমস্ত কাজ-কর্ম্ম সমাধা করিয়া অনেক রাত্রে যখন তাহারা নিদ্রিত স্বামীদের শয্যাপার্শ্বে আসিয়া দাঁড়াইল, সেও কাছে দাঁড়াইতে গিয়া সহসা শিহরিয়া উঠিল—এ যে তাহারই স্বামী! আর তাহার চোখের পলক পড়িল না, একদৃষ্টে নিদ্রিত স্বামীর মুখপানে চাহিয়া রাত্রি কাটাইয়া দিল। গৃহ ছাড়িয়া পর্য্যন্ত এমন করিয়া একটি রাত্রিও ত তাহার কাছে আসে নাই! আজ তাহার ভাগ্যে এ কি অসহ্য সুখ! নিদ্রায় জাগরণে, তন্দ্রায় স্বপনে, এ কি মধুর নিশাযাপন! বিরাজ চঞ্চল হইয়া উঠিয়া বসিয়াছে। তখনও পূর্ব্বগগন স্বচ্ছ হয় নাই, তখনও ধূসর জ্যোৎস্না শাখা ও পাতার ফাঁকে ফাঁকে নামিয়া বৃক্ষতলে, তাহার চারিদিকে শেফালি-পুষ্পের মত ঝরিয়া রহিয়াছে। সে ভাবিতেছিল, সে<noinclude></noinclude>
4or7kew52scubuspgtwl77pahpvjw1z
পাতা:দেশের শত্রু - প্রমথনাথ বিশী (১৯২৪).pdf/২
104
887324
2002707
2026-10-10T18:06:48Z
ROCKY
2687
/* মুদ্রণ সংশোধন করা হয়নি */
2002707
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="ROCKY" /></noinclude>::প্রকাশক
:শ্রীসরোদরঞ্জন চৌধুরী
:বাণীমন্দির, সদরঘাট রোড, ঢাকা।
{{dhr|12em}}
{{c|প্রিন্টার—শ্রীজগদানন্দ রায়</br>
শান্তিনিকেতন প্রেস}}
{{dhr|12em}}
{{Block right|{{larger|প্রাপ্তিস্থান}}</br>
বাণীমন্দির, সদরঘাট রোড, ঢাকা,</br>
৩৫।১ ঝামাপুকুর লেন, কলিকাতা।</br>
১০ কলেজ স্কোয়ার, কলিকাতা।}}<noinclude></noinclude>
ns9xsjk2u41oxpaz26w91kk8pubbto7
পাতা:দেশের শত্রু - প্রমথনাথ বিশী (১৯২৪).pdf/৩
104
887325
2002708
2026-10-10T18:09:14Z
ROCKY
2687
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002708
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ROCKY" /></noinclude>{{dhr|15em}}
{{ফাঁক}}যাঁহারা যে-কোনো দেশে যে-কোনো সময়ে যে-কোনো উপায়ে মানুষের দেহ ও মনকে শৃঙ্খলমুক্ত করিতে চেষ্টা করিয়াছেন—তাঁহাদিগকে আজ এই উপলক্ষ্যে স্মরণ করিলাম।
{{nop}}<noinclude></noinclude>
9uvcv2zt830fva2x1nldk80fygwyi7m
পাতা:দেশের শত্রু - প্রমথনাথ বিশী (১৯২৪).pdf/৪
104
887326
2002709
2026-10-10T18:09:32Z
ROCKY
2687
/* লেখাবিহীন */
2002709
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="ROCKY" /></noinclude><noinclude></noinclude>
ienwg8vyl2n6g219q752u9fcoe3pa8z
পাতা:ভারতীয় বিদুষী - মণিলাল গঙ্গোপাধ্যায় (১৯০৯).pdf/৭৩
104
887327
2002710
2026-10-11T05:28:47Z
Salil Kumar Mukherjee
12643
/* মুদ্রণ সংশোধন করা হয়নি */
2002710
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Salil Kumar Mukherjee" />{{right|ভারতীয় বিদুষী}}</noinclude>বালিকাবয়স হইতে তাঁহার বিশেষ খ্যাতি ছিল। এই খ্যাতি দেশ বিদেশে প্রচারিত হইয়া গিয়াছিল। তাই তাঁহার রূপ দেখিবার ও গান শুনিবার জন্য নানা স্থান হইতে তাঁহার পিত্রালয়ে লোকসমাগম হইত। মীরা “তাঁহাদের সকলকে রূপ-লাবণ্যে ও সঙ্গীতমাধুর্য্যে মুগ্ধ করিতেন। এই মুগ্ধ অতিথিদিগের মধ্যে চিতোরের যুবরাজ কুম্ভও একজন ছিলেন। মীরার রূপ সন্দর্শনে ও গান শ্রবণে তিনি এত প্রলুব্ধ হইয়া পড়িয়াছিলেন যে, রাঠোর সামন্তের গৃহ ত্যাগ করিয়া স্বরাজ্যে ফিরিয়া যাওয়া তাঁহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল, তিনি সেইখানে কয়েক দিবস থাকিয়া গেলেন। যাইবার সময় স্বীয় হস্ত হইতে অঙ্গুরী উন্মোচন করিয়া মীরাকে উপহার দিয়া গেলেন —অঙ্গুরীর সঙ্গে সঙ্গে তাঁহার মনপ্রাণ মীরার হস্তে গিয়া উঠিল।
{{ফাঁক}}কুম্ভ চিতোরে ফিরিয়া গেলেন, দূত বিবাহ<noinclude>{{right|৬৫}}</noinclude>
88xxq7tphomb23q4a5ievn5m5xxkm9r
পাতা:ভারতীয় বিদুষী - মণিলাল গঙ্গোপাধ্যায় (১৯০৯).pdf/৭৪
104
887328
2002711
2026-10-11T05:30:15Z
Salil Kumar Mukherjee
12643
/* মুদ্রণ সংশোধন করা হয়নি */
2002711
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Salil Kumar Mukherjee" />{{left|ভারতীয় বিদুষী}}</noinclude>সম্বন্ধ লইয়া রাঠোর সামন্তের গৃহে উপস্থিত হইল। কুলশীলমানে কুম্ভ মীরার উপযুক্ত;— যথা সময়ে বিবাহ হইয়া গেল।
{{ফাঁক}}মীরা ছেলে-বেলা হইতেই অতিশয় ভক্তিমতী ছিলেন—সংসারের ভোগ বিলাসের লালসা তাঁহার ছিল না। পিত্রালয়ে তিনি প্রায় সমস্ত দিন সকলের সঙ্গে মিলিয়া ভগবানের নাম-গান করিয়াই সময় কাটাইতেন,— সংসারের প্রলোভনের দিকে তিনি দৃকৃপাত করিতেন না।
{{ফাঁক}}স্বামীগৃহের মর্য্যাদা তাঁহাকে রাজপ্রাসাদের প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ করিয়া ফেলিল, তথাকার ঐশ্বর্য্য তাঁহাকে প্রতি পদে সংসারের দিকে আক্বষ্ট করিতে চাহ্বিল,—মুক্ত প্রাঙ্গনে জনসাধারণের সমক্ষে দাঁড়াইয়া মুক্তকণ্ঠে সঙ্গীত ধারা বর্ষণ করিবার সুযোগ দিল না— প্রাসাদপ্রাচীর তাঁহার কণ্ঠ . চাপিয়া বসিল। ইহাতে মীরা দিন দিন স্নান ও শীর্ণা হইতে<noinclude>{{left|৬৬}}</noinclude>
ldrx6tlyefmxqnds7zk52y4pe5zdamg
পাতা:ভারতীয় বিদুষী - মণিলাল গঙ্গোপাধ্যায় (১৯০৯).pdf/৭৫
104
887329
2002712
2026-10-11T05:32:48Z
Salil Kumar Mukherjee
12643
/* মুদ্রণ সংশোধন করা হয়নি */
2002712
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Salil Kumar Mukherjee" />{{right|ভারতীয় বিদুষী}}</noinclude>লাগিলেন। তাঁহার ভক্তিস্রোত সঙ্গীতপথে প্রবাহিত হইতে না পাইরা অপর পন্থা আবিষ্কার করিল। -
{{ফাঁক}}মীরা লেখা পড়া শিখিয়াছিলেন, তিনি কবিতা রচনা আরম্ভ করিলেন, সমস্ত কবিতা তাঁহার উপাস্য দেবতা ‘রঞ্ছেড়ি দেব’এর উদ্দেশ্যে রচিত। তাঁহার কবিত্বের প্রতিভা এতদিন গুপ্তভাবে ছিল, এখন হইতে তাহার স্ফূরণ আরম্ভ হইল। তাঁহার আবেগময়ী রচনা যখন সাধারণ্যে প্রচারিত হইল, তখন চতুর্দ্দিক প্রশংসা-বাণীতে পরিপূর্ণ হইয়া উঠিল, —তিনি কাব্যসাহিত্যে প্রতিষ্ঠা লাভ করিলেন।
{{ফাঁক}}মীরার কবিতা সুরলয়-সংযোগে রাজপুত বৈষ্ণব সমাজে আগ্রহের সহিত গীত হইতে লাগিল। আজ পর্যন্তও সে গীতধারা মীরার প্রতিষ্ঠা বহন করিয়া প্রবাহিত হইয়া আসিতেছে। ইহার পরে তিনি ভক্তিরসাত্মক কাব্য ‘রাগ-গোবিন্দ’ এবং জয়দেব<noinclude>{{right|৬৭}}</noinclude>
ktfksz9uswk2ijgcl52tnpvhvt38xmk
পাতা:ভারতীয় বিদুষী - মণিলাল গঙ্গোপাধ্যায় (১৯০৯).pdf/৭৬
104
887330
2002713
2026-10-11T05:34:09Z
Salil Kumar Mukherjee
12643
/* মুদ্রণ সংশোধন করা হয়নি */
2002713
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Salil Kumar Mukherjee" />{{left|ভারতীয় বিদুষী}}</noinclude>ক্বত ‘গীত গোবিন্দের’ একখানি টীকা প্রণয়ন করেন। এই দুইখানি গ্রন্থই সর্ব্বজনপ্রশংসিত। মীরার স্বামীও একজন কবি বলিয়া প্রসিদ্ধি লাভ করিয়া গিয়াছেন,—প্রবাদ আছে যে, তাঁহার কবিতা লেখার হাতেখড়ি তাঁহার মহিষীর নিকটই হইয়াছিল।
{{ফাঁক}}মীরা ধনসম্পদের মধ্যে নিজেকে আবদ্ধ রাখিতে পারিলেন না। স্বাধীনভাবে মুক্তকণ্ঠে দিবারাত্র কৃষ্ণনাম সঙ্কীর্ত্তন ও জনসাধারণে কৃষ্ণনাম বিতরণ করিবার জন্য তাঁহার চিত্ত উদ্ভ্রান্ত হইয়া উঠিল। তিনি স্বামীর কাছে নিজের মনোবাসনা জ্ঞাপন করিলেন। কুম্ভুের আদেশে রাজঅন্তঃপুরে রঞ্ছোড় দেবের এক মদির নির্ম্মিত হইল, এবং বৈষ্ণব-বৈষ্ণবী মাত্রেই সে মন্দিরে প্রবেশাধিকার প্রাপ্ত হইল। মীরা এই সকল বৈষ্ণব বৈষ্ণবীদের সহিত, অকুণ্ঠিত চিত্তে মিশিয়া সংকীর্ত্তন করিতে লাগিলেন।<noinclude>{{left|৬৮}}</noinclude>
g0wgls68c5t60h830bkb4upcy0b2cng
পাতা:ভারতীয় বিদুষী - মণিলাল গঙ্গোপাধ্যায় (১৯০৯).pdf/৭৭
104
887331
2002714
2026-10-11T05:36:03Z
Salil Kumar Mukherjee
12643
/* মুদ্রণ সংশোধন করা হয়নি */
2002714
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Salil Kumar Mukherjee" />{{right|ভারতীয় বিদুষী}}</noinclude>তাহাতেই তাঁহার পরম আনন্দ। ইহাতে মীরা এতদূর মত্ত হইয়া পড়িলেন যে, প্রত্যহ স্বামীর পরিচর্য্যার কথা কথা তাঁহার মনেই পড়িত না।
{{ফাঁক}}কুম্ভ নিজ মহিষীকে এইরূপে অসঙ্কুচিতভাবে সাধারণ লোকের সহিত ঘনিষ্ঠরূপে মেলামেশা করিতে দেখিয়া বড়ই ক্ষুব্ধ হইয়া উঠিলেন। তিনি রাজা, তাঁহার ভোগের প্রবৃত্তি তখনও সম্পূর্ণ প্রথর। তিনি চাহিতেন, তাঁহার অসংখ্য বিলাসসামগ্রীর সহিত মিশিয়া মীরাও তাঁহার বিলাসের উপকরণ হইয়া উঠুক। কিন্তু মীরা কিছুতেই স্বামীকে সে ভাবে ধরা দিতেন না। কুক্ত ক্রমেই অনুভব, করিতে লাগিলেন যে, তাঁহার স্ত্রী দিন দিন তাঁহার প্রতি অনাসক্ত হইয়া উঠিতেছেনতিনি নিজে ইহার প্রতিকারের কোন বিধান করিতে পারিতেছেন না। তখন তিনি পুনর্বিবাহের সংকল্প করিলেন। মীরার কাছে<noinclude>{{right|৬৯}}</noinclude>
oy0qhnvvp2ynyqxsy2rh2c9zcpok7ug
পাতা:দেশের শত্রু - প্রমথনাথ বিশী (১৯২৪).pdf/৬
104
887332
2002715
2026-10-11T05:37:48Z
ROCKY
2687
/* লেখাবিহীন */
2002715
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="ROCKY" /></noinclude><noinclude></noinclude>
ienwg8vyl2n6g219q752u9fcoe3pa8z
পাতা:দেশের শত্রু - প্রমথনাথ বিশী (১৯২৪).pdf/৭
104
887333
2002716
2026-10-11T05:48:17Z
ROCKY
2687
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002716
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ROCKY" /></noinclude>{{কেন্দ্র|শ্রীপ্রমথনাথ বিশী প্রণীত
<small>কাব্য-গ্রন্থ</small>
{{x-larger|দেয়ালি}}
মূল্য আট আনা
{{larger|প্রকাশক বিশ্বভারতী গ্রন্থালর}}
প্রাপ্তিস্থান
<small>১০নং কর্ণওয়ালিশ স্ট্রীট কলিকাতা।</small>
<small>ও বাণীমন্দির সদরঘাট রোড, ঢাকা।</small>
পুস্তক সম্বন্ধে অভিমত}}
{{ফাঁক}}“কবিতাগুলি পড়িতে বেশ লাগিল। কয়েকটি কবিতা বেশ উঁচু ধরণের। কবি কবিতাগুলির নামকরণ না করিয়া পাঠকদের একদিকে ফাঁকি দিয়াছেন, আর একদিকে ভাল করিয়াছেন। কারণ কবিতা লেখা অপেক্ষা কবিতার নামকরণ সত্যই শক্ত ব্যাপার। এই তরুণ কবির কবিতাগুলি আজকাল মাসিক পত্রের অনেক কবির কবিতা অপেক্ষা সুখপাঠ্য। ভাবের দৈন্য নাই ভাষারও সৌন্দর্য আছে। রবীন্দ্রনাথের ছায়া দেখা যায় তাহাতে অবশ্য কবিতাগুলির মধ্যে কতকগুলি কবিতায়দোষের কিছু নাই। ছ একটি কবিতা বাদ দিলে বইখানি সর্ব্বাঙ্গ সুন্দর হইত। ছাপা ও কাগজ ভাল।” প্রবাসী—১৩৩০ পৌষ।
{{ফাঁক}}“এ-খানি কবিতা গ্রন্থ, পঞ্চাশটি খণ্ড কবিতা সংগৃহীত হইয়াছে। কবিতাগুলিতে বৈশিষ্টের ছাপ আছে; ছন্দে ভাবে বৈচিত্র্য আছে। প্রাণের লীলায় কবিতাগুলি লীলায়িত আর সবচেয়ে ভালো লাগিয়াছে প্রকাশের স্বচ্ছ সরল ভঙ্গী। হালকা সুরের মুখে প্রাণের স্নিগ্ধ দীপ্তিটুকু চমৎকার উপভোগ্য। দেয়ালি নামটি সার্থক হইয়াছে।” ভারতী—১৩৩০ চৈত্র।<noinclude></noinclude>
pgj0gglarxz6znjvd8z3yexpzbrra7x
পাতা:দেশের শত্রু - প্রমথনাথ বিশী (১৯২৪).pdf/৮
104
887334
2002717
2026-10-11T05:58:22Z
ROCKY
2687
/* লেখাবিহীন */
2002717
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="0" user="ROCKY" /></noinclude><noinclude></noinclude>
ienwg8vyl2n6g219q752u9fcoe3pa8z
পাতা:দেশের শত্রু - প্রমথনাথ বিশী (১৯২৪).pdf/৯
104
887335
2002718
2026-10-11T06:23:00Z
ROCKY
2687
/* মুদ্রণ সংশোধন করা হয়েছে */
2002718
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="ROCKY" /></noinclude>{{dhr|15dhr}}
{{কেন্দ্র|{{x-larger|দেশের শত্রু}}
১}}
{{ফাঁক}}আমার বন্ধু সুরদাসবাবুর জরুরি পত্র পাইয়া কলিকাতায় আসিয়া উপস্থিত হইলাম। বাড়ীতে ঢুকিয়া দেখি তিনি একটি টিন্নাপাথীকে ছোলা-ভিজা খাইতে দিতেছেন। এতক্ষণ পাখীটি “অতিশর মনোযোগের সহিত এক-একটি ছোলা-ভিজা পায়ের নখে ধরিয়া ঠোঁট দিয়া তাহার উপরের খোসা ছাড়াইয়া ফেলিয়া তৃপ্তির সহিত খাইতেছিল। সহসা আমাকে ঘরে প্রবেশ করিতে দেখিয়া গ্রীবা ঈষৎ বাঁকাইয়া তীব্র বিরক্তি প্রকাশ করিল। নুরদাসবাবু আমাকে দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলেন—বলিলেন, “এই যে তাপসবাবু এসেছেন দেছি”। সুরদাসবাবুর মুখে এমন একটি চিন্তার রেখা দেখিলাম যাহা পূর্ব্বে কখনো দেখি নাই। ইহাই আমার সব চেয়ে আশ্চর্য্য বোধ হইল। কারণ তিনি জানিতেন না যে তিনি অগাধ পণ্ডিত; সেইজন্য বিপুল পাণ্ডিত্য তাহার রথচক্রের একটি রেখাও তাঁহার কপালে আঁকিতে পারে নাই। এ পর্য্যন্ত তাঁহাকে শিশুর মত নিশ্চিস্ত দেখিয়াছি—কিন্তু আজ এ কী দেখিলাম!
{{nop}}<noinclude></noinclude>
gb2ykbbristck90uc2pb0ixc9oascoq
চিত্র:অশ্রু কণা-গিরীন্দ্রমোহিনী দাসী (১৯০৪).pdf
6
887336
2002719
2026-10-11T11:09:04Z
Amit Paid Scan
21002
== সারাংশ ==
{{Book= অশ্রু কণা
|Author= গিরীন্দ্রমোহিনী দাসী
|Translator=
|Editor=
|Date= ১৯০৪
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
2002719
wikitext
text/x-wiki
== সারাংশ ==
{{Book= অশ্রু কণা
|Author= গিরীন্দ্রমোহিনী দাসী
|Translator=
|Editor=
|Date= ১৯০৪
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
m7kkny047raoaou1ddh9tu9ytpu11r8
চিত্র:অহল্যাবাঈ-মণিলাল বন্দোপাধ্যায় (১৯১৬).pdf
6
887337
2002720
2026-10-11T11:09:45Z
Amit Paid Scan
21002
== সারাংশ ==
{{Book= অহল্যাবাঈ
|Author= মণিলাল বন্দোপাধ্যায়
|Translator=
|Editor=
|Date= ১৯১৬
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
2002720
wikitext
text/x-wiki
== সারাংশ ==
{{Book= অহল্যাবাঈ
|Author= মণিলাল বন্দোপাধ্যায়
|Translator=
|Editor=
|Date= ১৯১৬
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
b7s4axfz2y1kegfopg9w79t3i7sml7o
চিত্র:গীতলিপি (প্রথম খন্ড - পঞ্চম খন্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর- ১৯০৯.pdf
6
887338
2002721
2026-10-11T11:12:22Z
Amit Paid Scan
21002
== সারাংশ ==
{{Book= গীতলিপি(প্রথম খন্ড-পঞ্চম খন্ড)
|Author= রবীন্দ্রনাথ ঠাকুর
|Translator=
|Editor=
|Date= ১৯০৯
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
2002721
wikitext
text/x-wiki
== সারাংশ ==
{{Book= গীতলিপি(প্রথম খন্ড-পঞ্চম খন্ড)
|Author= রবীন্দ্রনাথ ঠাকুর
|Translator=
|Editor=
|Date= ১৯০৯
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
etqxkowcz53vlmftr2yx9pxihwh202o
চিত্র:দ্বারাবতী নাটক-মতিলাল ঘোষ(১৯২২).pdf
6
887339
2002722
2026-10-11T11:12:55Z
Amit Paid Scan
21002
== সারাংশ ==
{{Book= দ্বারাবতী নাটক
|Author= মতিলাল ঘোষ
|Translator=
|Editor=
|Date= ১৯২২
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
2002722
wikitext
text/x-wiki
== সারাংশ ==
{{Book= দ্বারাবতী নাটক
|Author= মতিলাল ঘোষ
|Translator=
|Editor=
|Date= ১৯২২
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
ku4p1eyrrqw1gelic9agrwjtg2l1e9w
চিত্র:নীলকণ্ঠ পদাবলী-তারাচাঁদ দাস(১৯২৩).pdf
6
887340
2002723
2026-10-11T11:13:19Z
Amit Paid Scan
21002
== সারাংশ ==
{{Book= নীলকণ্ঠ পদাবলী
|Author= তারাচাঁদ দাস
|Translator=
|Editor=
|Date= ১৯২৩
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
2002723
wikitext
text/x-wiki
== সারাংশ ==
{{Book= নীলকণ্ঠ পদাবলী
|Author= তারাচাঁদ দাস
|Translator=
|Editor=
|Date= ১৯২৩
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
41lof85w83n5ozz38fe6o38b1umroz0
চিত্র:পারণ-চারুচন্দ্র বন্দোপাধ্যায় (১৯২৩).pdf
6
887341
2002724
2026-10-11T11:13:54Z
Amit Paid Scan
21002
== সারাংশ ==
{{Book= পারণ
|Author= চারুচন্দ্র বন্দোপাধ্যায়
|Translator=
|Editor=
|Date= ১৯২৩
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
2002724
wikitext
text/x-wiki
== সারাংশ ==
{{Book= পারণ
|Author= চারুচন্দ্র বন্দোপাধ্যায়
|Translator=
|Editor=
|Date= ১৯২৩
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
pxqy1ad49ki9q8r5atcphcxo1ojki92
চিত্র:বস্তুবিচার-রামগতি ন্যায়রত্ন (১৮৯৬).pdf
6
887342
2002725
2026-10-11T11:14:39Z
Amit Paid Scan
21002
== সারাংশ ==
{{Book= বস্তুবিচার
|Author= রামগতি ন্যায়রত্ন
|Translator=
|Editor=
|Date= ১৮৯৬
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
2002725
wikitext
text/x-wiki
== সারাংশ ==
{{Book= বস্তুবিচার
|Author= রামগতি ন্যায়রত্ন
|Translator=
|Editor=
|Date= ১৮৯৬
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
eadn5a24xcufo5ts3fulfluuui78wbz
চিত্র:সচিত্র তীর্থ ভ্রমন কাহিনী (তৃতীয় ভাগ)-গোষ্ঠবিহারী ধর (১৯১৩).pdf
6
887343
2002726
2026-10-11T11:15:43Z
Amit Paid Scan
21002
== সারাংশ ==
{{Book= সচিত্র তীর্থ ভ্রমন কাহিনী(তৃতীয় ভাগ)
|Author= গোষ্ঠবিহারী ধর
|Translator=
|Editor=
|Date= ১৯১৩
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
2002726
wikitext
text/x-wiki
== সারাংশ ==
{{Book= সচিত্র তীর্থ ভ্রমন কাহিনী(তৃতীয় ভাগ)
|Author= গোষ্ঠবিহারী ধর
|Translator=
|Editor=
|Date= ১৯১৩
}}
=={{int:license-header}}==
{{PD-India}}
m8goc1vhfxm78h04k73eshqgs23mx62
পাতা:ভারতীয় বিদুষী - মণিলাল গঙ্গোপাধ্যায় (১৯০৯).pdf/১৬১
104
887344
2002727
2026-10-11T11:33:41Z
জয়শ্রীরাম সরকার
13864
/* সমস্যাসঙ্কুল */
2002727
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="জয়শ্রীরাম সরকার" /></noinclude>{{কেন্দ্র|{{xxx-larger|ভারতীয় বিদুষী}}}}
{{x-larger|{{কেন্দ্র|সম্বন্ধে কয়েকটি অভিমত}}}}
{{ফাঁক}}{{larger|প্রবাসী।}} • এইরূপ গ্রন্থ পাঠ করিলে আমাদের গৃহলক্ষ্মীগণ আত্মশক্তি উপলব্ধি করিতে পারিবেন। ইহার ভাষা সরল ও বিশুদ্ধ, স্থানে স্থানে বেশ কবিত্বময়; বহু বিদুষীর আখ্যায়িকা বেশ রোমান্স ধরণের, গল্পের মত সুখপাঠ্য। বাংলায় নারীপাঠ্য স্বল্প পুস্তকের মধ্যে ইহা শ্রেষ্ঠ আসন অধিকার করিবে। কন্যা, ভগিনী, পত্নী, সথী প্রভৃতিকে উপহার দ্বিবার যোগ্য—যোগ্য কেন, সকলের উপহার দেওয়া উচিত।
{{ফাঁক}}{{larger|মাননীয় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কে, টি।}} এই পুস্তকে ভারতীয় বিদুষীদিগের পবিত্র ও উজ্জ্বল চরিত্রের অতি সুন্দর চিত্রাবলী বিশুদ্ধভাবে অঙ্কিত হইয়াছে। এরূপ গ্রন্থ বাঙ্গালী মাত্রেরই আদরনীয়।
{{ফাঁক}}{{larger|শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর}} ভারতীয় বিদুষী পড়িতে আরম্ভ করিয়া শেষ না করিয়া থাকিতে পারিলাম না। অনেক নূতন বিদুষীর বিররণ জানা গেল । * আমার বিশ্বাস এই গ্রন্থ স্ত্রী-শিক্ষার কাজ এগিয়ে দেবে;—আমাদের দেশে স্ত্রী-শিক্ষা যে নূতন জিনিস নয়, এই গ্রন্থখানি পাঠ করলে অনে<noinclude>{{right|৴৹}}</noinclude>
1xapo03mjmodtsbkril200zwlvns00k