উইকিভ্রমণ bnwikivoyage https://bn.wikivoyage.org/wiki/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE MediaWiki 1.47.0-wmf.2 first-letter মিডিয়া বিশেষ আলাপ ব্যবহারকারী ব্যবহারকারী আলাপ উইকিভ্রমণ উইকিভ্রমণ আলোচনা চিত্র চিত্র আলোচনা মিডিয়াউইকি মিডিয়াউইকি আলোচনা টেমপ্লেট টেমপ্লেট আলোচনা সাহায্য সাহায্য আলোচনা বিষয়শ্রেণী বিষয়শ্রেণী আলোচনা TimedText TimedText talk মডিউল মডিউল আলাপ ইভেন্ট ইভেন্ট আলোচনা কমলগঞ্জ উপজেলা 0 237 76694 54789 2026-05-18T15:36:42Z সোহেল আহমদ 6359 হালনাগাদ করা হল 76694 wikitext text/x-wiki {{পাতার ব্যানার}} '''কমলগঞ্জ উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] [[মৌলভীবাজার জেলা]]র অন্তর্ভূক্ত। ২৪°০৮´ উত্তর অক্ষাংশ হতে ২৪°২৭´ উত্তর অক্ষাংশের এবং ৯১°৪৬´ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২°৫০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এই উপজেলাটির উত্তরে [[রাজনগর উপজেলা]]; দক্ষিণে [[ভারত|ভারতের]] [[ত্রিপুরা|ত্রিপুরা রাজ্য]]; পূর্বে [[কুলাউড়া উপজেলা]] ও [[ভারত|ভারতের]] [[আসাম|আসাম রাজ্য]] এবং পশ্চিমে [[শ্রীমঙ্গল উপজেলা|শ্রীমঙ্গল]] ও [[মৌলভীবাজার সদর উপজেলা]]। জেলা সদর হতে ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত এই উপজেলাটি। == কীভাবে যাবেন? == === স্থলপথে === সড়কপথে ঢাকা হতে কমলগঞ্জের দূরত্ব ২৩০ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে ভানুগাছ রেল স্টেশনের দূরত্ব ২৪২ কিলোমিটার। উপজেলা হেডকোয়ার্টারটি [[মৌলভীবাজার|মৌলভীবাজার শহরের]] '০' পয়েন্ট হতে ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। ==== সড়কপথ ==== [[ঢাকা]] থেকে সরাসরি [[মৌলভীবাজার]] বা [[শ্রীমঙ্গল উপজেলা]] হয়ে কমলগঞ্জে আসতে হয়। [[ঢাকা]]র [[সায়েদাবাদ]], [[ফকিরাপুল]] ও [[মহাখালী]] বাস স্টেশন থেকে মৌলভীবাজারে আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘণ্টা। ঢাকা থেকে সরাসরি মৌলভীবাজারে আসার জন্য পরিবহন কোম্পানিগুলো হচ্ছে - হানিফ এন্টারপ্রাইজ (এসি ও নন-এসি), শ্যামলী পরিবহন (এসি ও নন-এসি), সিলেট এক্সপ্রেস (নন-এসি), মৌলভীবাজার সিটি (নন-এসি), টিআর ট্রাভেলস (এসি), রূপসী বাংলা (এসি ও নন-এসি) এবং তাজ পরিবহন (নন-এসি)। * ঢাকা-মৌলভীবাজার রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** এসি বাসে - ৮০০ টাকা এবং ** নন-এসি বাসে - ৫৭০ টাকা। * সরাসরি চলাচলকারী পরিবহনগুলোর তথ্য পেতে যোগাযোগ করতে হবেঃ ** হানিফ এন্টারপ্রাইজ - মোবাইল: +৮৮০১৭১১-৯২২ ৪১৭; ** শ্যামলী পরিবহন - মোবাইল: +৮৮০১৭১১-৯৯৬ ৯৬৫; ** সিলেট এক্সপ্রেস - মোবাইল: +৮৮০১৭১৩-৮০৭ ০৬৯; ** মৌলভীবাজার সিটি - মোবাইল: +৮৮০১৭১৬-২৯১ ১১২; ** টিআর ট্রাভেলস - মোবাইল: +৮৮০১৭১২-৫১৬ ৩৭৮; ** রূপসী বাংলা - মোবাইল: +৮৮০১৭১৩-৮০৭ ০৬৯; ** তাজ পরিবহন - মোবাইল: +৮৮০১৭১৬-৩৮৭ ৯৩১। এছাড়াও [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে শ্রীমঙ্গলের মিরপুর বা শেরপুর এসে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে কমলগঞ্জ আসা যায়। মিরপুর ও শেরপুর হচ্ছে সড়কপথে সিলেট বিভাগের অন্যতম প্রবেশদ্বার ও প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত বলে যেকোন বাসে এখানে এসে তারপর কমলগঞ্জ আসা সম্ভব। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালি প্রভৃতি পরিবহন কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর। * ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে মিরপুর বা শেরপুর আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** এসি বাসে - ১২০০ টাকা এবং ** নন-এসি বাসে - ৪০০ টাকা। ৭৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভাগীয় শহর সিলেট হতে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাসে ২ থেকে ২:৩০ ঘণ্টায় শ্রীমঙ্গল আসা যায়। এপথে ভাড়া নেয়া হয় ১০০ টাকা। সেখান থেকে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে উপজেলা সদরে আসা যায়। এক্ষেত্রে ভাড়া লাগে ১৫ থেকে ৪০ টাকা। ==== রেলপথ ==== কমলগঞ্জ আসার জন্য সরাসরি রেল যোগাযোগ রয়েছে; ঢাকা থেকে কমলগঞ্জ আসার জন্য উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দূরের ভানুগাছ রেল স্টেশন ও ৬ কিলোমিটার দূরের শমসেরনগর রেল স্টেশনে নামা যায়; এই দুটি রেল স্টেশনই কমলগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত। ঢাকা থেকে ভানুগাছ রেল স্টেশনের দূরত্ব ২৪২ কিলোমিটার এবং শমসেরনগর রেল স্টেশনের দূরত্ব ২৭১ কিলোমিটার। [[ঢাকা]]র [[কমলাপুর]] রেল স্টেশন বা [[চট্টগ্রাম]] রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি ভানুগাছ বা শমসেরনগর আসা যায়; কারণ ভানুগাছ ও শমসেরনগর হচ্ছে রেলপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান দুটি স্টেশন এবং এই শহর দুটির উপর দিয়েই মূল ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথটি বিস্তৃত। কমলাপুর রেল স্টেশন ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে। ঢাকা – সিলেট এবং চট্টগ্রাম – সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ * ৭১০ পারাবত এক্সপ্রেস - ঢাকা থেকে ভোর ০৬ টা ৩৫ মিনিটে ছাড়ে (মঙ্গলবার বন্ধ); * ৭১৮ জয়ন্তীকা এক্সপ্রেস - ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে (কোন বন্ধ নেই); * ৭২০ পাহাড়ীকা এক্সপ্রেস - ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে (সোমবার বন্ধ); * ৭২৪ উদয়ন এক্সপ্রেস - ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে (রবিবার বন্ধ); * ৭৪০ উপবন এক্সপ্রেস - ঢাকা থেকে রাত ০৯ টা ৫০ মিনিটে ছাড়ে (বুধবার বন্ধ); * ৭৭৪ কালনী এক্সপ্রেস - ঢাকা থেকে বিকাল ০৪ টায় ছাড়ে (শুক্রবার বন্ধ)। * ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ট্রেনে ভানুগাছ আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** ২য় শ্রেণির সাধারণ - ৬৫ টাকা; ** ২য় শ্রেণির মেইল - ৮৫ টাকা; ** কমিউটার - ১০৫ টাকা; ** সুলভ - ১২৫ টাকা; ** শোভন চেয়ার - ৩১০ টাকা; ** ১ম শ্রেণির চেয়ার - ৪৭৮ টাকা; ** ১ম শ্রেণির বাথ - ৫০০ টাকা; ** স্নিগ্ধা - ৫৯৩ টাকা; ** এসি সীট - ৭১৩ টাকা এবং ** এসি বাথ - ৮৬৩ টাকা। * ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ট্রেনে শমসেরনগর আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ ** ২য় শ্রেণির সাধারণ - ৭০ টাকা; ** ২য় শ্রেণির মেইল - ৯০ টাকা; ** কমিউটার - ১১০ টাকা; ** সুলভ - ১৩৫ টাকা; ** শোভন চেয়ার - ৩২০ টাকা; ** ১ম শ্রেণির চেয়ার - ৩৫৫ টাকা; ** ১ম শ্রেণির বাথ - ৫৩০ টাকা; ** স্নিগ্ধা - ৬১৬ টাকা; ** এসি সীট - ৭৩৬ টাকা এবং ** এসি বাথ - ৯১৫ টাকা। ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ * কমলাপুর রেলওয়ে স্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল: +৮৮০১৭১১৬৯১৬১২ * বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯ * ওয়েবসাইট: www.railway.gov.bd === আকাশপথে === এই শহরটিতে সরাসরি বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয় নি; তবে ঢাকা হতে সিলেটে আকাশ পথে বিমানে এসে সেখান থেকে সড়কপথে কিংবা রেলপথে সরাসরি এখানে আসা যায়। ঢাকা থেকে সিলেটে আসার জন্য বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে। ইউনাইটেড এয়ারওয়েজের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা- সিলেট ও সিলেট-ঢাকা রুটে চলাচল করে; ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-। সময়সূচী হলোঃ * ঢাকা হতে সিলেট - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - সকাল ১১ টা ২০ মিনিট এবং দুপুর ১২ টায়। * সিলেট হতে ঢাকা - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ১২ টা ২০ মিনিট এবং দুপুর ০১ টায়। এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ * কর্পোরেট অফিস: উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা), ১ জসিম উদ্দিন এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০, ☎ ০২-৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২, ইমেইল: info@uabdl.com, ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯; * ঢাকা এয়ারপোর্ট সেলস অফিস: ডমেস্টিক উইং কুর্মিটোলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-১২৩০, ☎ ০২৮৯৫৭৬৪০, ৮৯৬৩১৯১, মোবাইল: +৮৮০১৭১৩-৪৮৬৬৬০; * ওয়েবসাইট: www.uabdl.com। === জল পথে === প্রচুর হাওড় ও নদী এবং বিল থাকা সত্ত্বেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে এখানকার সরাসরি নৌ পথে যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই বললেই চলে; কেবলমাত্র সিলেট ও হবিগঞ্জের কিছু এলাকা থেকে এখানকার কিছু স্থানে সরাসরি নৌ পথে আসা যায়। == দর্শনীয় স্থান ও স্থাপনা == * [[খাজা ওসমানগড়]] - পতনঊষা; * শমসেরনগর বিমান ঘাঁটি; * [[দেওড়াছড়া চা বাগান]]; * [[হাম হাম জলপ্রপাত]]; * [[লাউয়াছড়া জাতীয় উদ্যান]]; * [[ক্যামেলিয়া লেক]]; * [[বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ]]; * [[মাধবপুর লেইক]]; * ললিতকলা একাডেমী। == খাওয়া দাওয়া == কমলগঞ্জে স্থানীয় পর্যায়ের বিশেষ কোনো বিখ্যাত খাদ্য নেই, কেবল আখনী পোলাও ও সাতকরা (হাতকরা) ব্যতীত। তবে স্থানীয় আনারস, কমলা, পান, লেবু এবং কাঠালের বেশ সুখ্যাতি রয়েছে। এছাড়াও রয়েছে চা-পাতা। হাওড় এলাকায় প্রচুর মাছ পাওয়া যায় এবং খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। খাওয়া দাওয়ার জন্য যেতে পারেনঃ * গ্রাম বাংলা হোটেল : ভানুগাছ চৌমুহনী, কমলগঞ্জ, মৌলভীবাজার; * শাহজালাল হোটেল : উপজেলা চৌমুহনী, কমলগঞ্জ, মৌলভীবাজার; * পানহার হোটেল : ভানুগাছ চৌমুহনী, কমলগঞ্জ, মৌলভীবাজার। == থাকা ও রাত্রিযাপনের স্থান == কমলগঞ্জে ও এর আশেপাশে থাকার জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ের কিছু মানসম্মত আবাসন এবং রেস্ট হাউস ও হোটেল রয়েছে, যেখানে ৪০০ থেকে ২০,০০০ টাকায় বিভিন্ন ধরণের রুম পাওয়া যায়। এসব আবাসন এবং রেস্ট হাউস ও হোটেলের মধ্যে রয়েছেঃ * জেলা পরিষদ ডাক বাংলো : কমলগঞ্জ; * টিলাগাও ইকো ভিলেজ : ভানুগাছ,কমলগঞ্জ, মৌলভীবাজার; * জেলা পরিষদ ডাক বাংলো : শমসেরনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার; * হীড বাংলাদেশ রেস্ট হাউজ : কমলগঞ্জ; * সুইস ভ্যালী রেস্ট হাউজ : শমসেরনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার; * গ্রীন ভ্যালী রেস্ট হাউজ : বটের তল, কমলগঞ্জ, মৌলভীবাজার; * গ্রাম বাংলা গেস্ট হাউজ : ভানুগাছ চৌমুহনী, কমলগঞ্জ, মৌলভীবাজার; * গ্রীন ভিউ গেস্ট হাউজ : ভানুগাছ চৌমুহনী, কমলগঞ্জ, মৌলভীবাজার; * সার্কিট হাউস : কোর্ট রোড, মৌলভীবাজার, ☎ ০৮৬১-৬৩০২৫; * গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ সেন্টার : রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, মোবাইল: +৮৮০ ১৭৩০ ৭৯৩ ৫৫২-৯। == জরুরি নম্বর == ;চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য * উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্য্যালয়, কমলগঞ্জ: +৮৮০১৮১৯-৮০৭ ৯৫৩; * সিভিল সার্জন, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫২২৯৬; * জরুরি বিভাগ, সদর হাসপাতাল, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫৩০৮২; * আর.এম.ও. মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫৩০৮২; * চক্ষু হাসপাতাল: ☎ ০৮৬১-৫২৬৭০; ;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য * ইউ.এন.ও. কমলগঞ্জ: ☎ ০৮৬২৩-৫৬০০১, মোবাইল: +৮৮০১৭৩০-৩৩১ ০৭৩; * ওসি কমলগঞ্জ: +৮৮০১৭১৩-৩৭৪ ৪৪১; * জেলা প্রশাসক, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৬৩২০২ ও ৬৩২০১, মোবাইল : +৮৮০১৭১৫-১৭১ ৭৮৬; * পুলিশ সুপার, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫২২৩৫, মোবাইল : +৮৮০১৭১৩-৩৭৪ ৪৩৩; * র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট: ☎ ০৮২১-৭৬০৭৮২, ৭৬১৩৯৩, মোবাইল: +৮৮০১৭৭৭-৭১০ ৯৯৯। {{এর অংশ|মৌলভীবাজার জেলা}} [[বিষয়শ্রেণী:মৌলভীবাজার জেলা]] semtdcsds08w3v0cfwb9xr40jlufxrd