উইকিভ্রমণ
bnwikivoyage
https://bn.wikivoyage.org/wiki/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
MediaWiki 1.47.0-wmf.4
first-letter
মিডিয়া
বিশেষ
আলাপ
ব্যবহারকারী
ব্যবহারকারী আলাপ
উইকিভ্রমণ
উইকিভ্রমণ আলোচনা
চিত্র
চিত্র আলোচনা
মিডিয়াউইকি
মিডিয়াউইকি আলোচনা
টেমপ্লেট
টেমপ্লেট আলোচনা
সাহায্য
সাহায্য আলোচনা
বিষয়শ্রেণী
বিষয়শ্রেণী আলোচনা
TimedText
TimedText talk
মডিউল
মডিউল আলাপ
ইভেন্ট
ইভেন্ট আলোচনা
কমলগঞ্জ উপজেলা
0
237
76700
76694
2026-06-01T06:33:12Z
সোহেল আহমদ
6359
/* দর্শনীয় স্থান ও স্থাপনা */ সংশোধন
76700
wikitext
text/x-wiki
{{পাতার ব্যানার}}
'''কমলগঞ্জ উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] [[মৌলভীবাজার জেলা]]র অন্তর্ভূক্ত। ২৪°০৮´ উত্তর অক্ষাংশ হতে ২৪°২৭´ উত্তর অক্ষাংশের এবং ৯১°৪৬´ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২°৫০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এই উপজেলাটির উত্তরে [[রাজনগর উপজেলা]]; দক্ষিণে [[ভারত|ভারতের]] [[ত্রিপুরা|ত্রিপুরা রাজ্য]]; পূর্বে [[কুলাউড়া উপজেলা]] ও [[ভারত|ভারতের]] [[আসাম|আসাম রাজ্য]] এবং পশ্চিমে [[শ্রীমঙ্গল উপজেলা|শ্রীমঙ্গল]] ও [[মৌলভীবাজার সদর উপজেলা]]। জেলা সদর হতে ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত এই উপজেলাটি।
== কীভাবে যাবেন? ==
=== স্থলপথে ===
সড়কপথে ঢাকা হতে কমলগঞ্জের দূরত্ব ২৩০ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে ভানুগাছ রেল স্টেশনের দূরত্ব ২৪২ কিলোমিটার। উপজেলা হেডকোয়ার্টারটি [[মৌলভীবাজার|মৌলভীবাজার শহরের]] '০' পয়েন্ট হতে ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।
==== সড়কপথ ====
[[ঢাকা]] থেকে সরাসরি [[মৌলভীবাজার]] বা [[শ্রীমঙ্গল উপজেলা]] হয়ে কমলগঞ্জে আসতে হয়। [[ঢাকা]]র [[সায়েদাবাদ]], [[ফকিরাপুল]] ও [[মহাখালী]] বাস স্টেশন থেকে মৌলভীবাজারে আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘণ্টা। ঢাকা থেকে সরাসরি মৌলভীবাজারে আসার জন্য পরিবহন কোম্পানিগুলো হচ্ছে - হানিফ এন্টারপ্রাইজ (এসি ও নন-এসি), শ্যামলী পরিবহন (এসি ও নন-এসি), সিলেট এক্সপ্রেস (নন-এসি), মৌলভীবাজার সিটি (নন-এসি), টিআর ট্রাভেলস (এসি), রূপসী বাংলা (এসি ও নন-এসি) এবং তাজ পরিবহন (নন-এসি)।
* ঢাকা-মৌলভীবাজার রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ৮০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৫৭০ টাকা।
* সরাসরি চলাচলকারী পরিবহনগুলোর তথ্য পেতে যোগাযোগ করতে হবেঃ
** হানিফ এন্টারপ্রাইজ - মোবাইল: +৮৮০১৭১১-৯২২ ৪১৭;
** শ্যামলী পরিবহন - মোবাইল: +৮৮০১৭১১-৯৯৬ ৯৬৫;
** সিলেট এক্সপ্রেস - মোবাইল: +৮৮০১৭১৩-৮০৭ ০৬৯;
** মৌলভীবাজার সিটি - মোবাইল: +৮৮০১৭১৬-২৯১ ১১২;
** টিআর ট্রাভেলস - মোবাইল: +৮৮০১৭১২-৫১৬ ৩৭৮;
** রূপসী বাংলা - মোবাইল: +৮৮০১৭১৩-৮০৭ ০৬৯;
** তাজ পরিবহন - মোবাইল: +৮৮০১৭১৬-৩৮৭ ৯৩১।
এছাড়াও [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে শ্রীমঙ্গলের মিরপুর বা শেরপুর এসে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে কমলগঞ্জ আসা যায়। মিরপুর ও শেরপুর হচ্ছে সড়কপথে সিলেট বিভাগের অন্যতম প্রবেশদ্বার ও প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত বলে যেকোন বাসে এখানে এসে তারপর কমলগঞ্জ আসা সম্ভব। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালি প্রভৃতি পরিবহন কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।
* ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে মিরপুর বা শেরপুর আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ১২০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৪০০ টাকা।
৭৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভাগীয় শহর সিলেট হতে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাসে ২ থেকে ২:৩০ ঘণ্টায় শ্রীমঙ্গল আসা যায়। এপথে ভাড়া নেয়া হয় ১০০ টাকা। সেখান থেকে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে উপজেলা সদরে আসা যায়। এক্ষেত্রে ভাড়া লাগে ১৫ থেকে ৪০ টাকা।
==== রেলপথ ====
কমলগঞ্জ আসার জন্য সরাসরি রেল যোগাযোগ রয়েছে; ঢাকা থেকে কমলগঞ্জ আসার জন্য উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দূরের ভানুগাছ রেল স্টেশন ও ৬ কিলোমিটার দূরের শমসেরনগর রেল স্টেশনে নামা যায়; এই দুটি রেল স্টেশনই কমলগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত। ঢাকা থেকে ভানুগাছ রেল স্টেশনের দূরত্ব ২৪২ কিলোমিটার এবং শমসেরনগর রেল স্টেশনের দূরত্ব ২৭১ কিলোমিটার।
[[ঢাকা]]র [[কমলাপুর]] রেল স্টেশন বা [[চট্টগ্রাম]] রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি ভানুগাছ বা শমসেরনগর আসা যায়; কারণ ভানুগাছ ও শমসেরনগর হচ্ছে রেলপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান দুটি স্টেশন এবং এই শহর দুটির উপর দিয়েই মূল ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথটি বিস্তৃত। কমলাপুর রেল স্টেশন ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে। ঢাকা – সিলেট এবং চট্টগ্রাম – সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ
* ৭১০ পারাবত এক্সপ্রেস - ঢাকা থেকে ভোর ০৬ টা ৩৫ মিনিটে ছাড়ে (মঙ্গলবার বন্ধ);
* ৭১৮ জয়ন্তীকা এক্সপ্রেস - ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে (কোন বন্ধ নেই);
* ৭২০ পাহাড়ীকা এক্সপ্রেস - ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে (সোমবার বন্ধ);
* ৭২৪ উদয়ন এক্সপ্রেস - ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে (রবিবার বন্ধ);
* ৭৪০ উপবন এক্সপ্রেস - ঢাকা থেকে রাত ০৯ টা ৫০ মিনিটে ছাড়ে (বুধবার বন্ধ);
* ৭৭৪ কালনী এক্সপ্রেস - ঢাকা থেকে বিকাল ০৪ টায় ছাড়ে (শুক্রবার বন্ধ)।
* ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ট্রেনে ভানুগাছ আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** ২য় শ্রেণির সাধারণ - ৬৫ টাকা;
** ২য় শ্রেণির মেইল - ৮৫ টাকা;
** কমিউটার - ১০৫ টাকা;
** সুলভ - ১২৫ টাকা;
** শোভন চেয়ার - ৩১০ টাকা;
** ১ম শ্রেণির চেয়ার - ৪৭৮ টাকা;
** ১ম শ্রেণির বাথ - ৫০০ টাকা;
** স্নিগ্ধা - ৫৯৩ টাকা;
** এসি সীট - ৭১৩ টাকা এবং
** এসি বাথ - ৮৬৩ টাকা।
* ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ট্রেনে শমসেরনগর আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** ২য় শ্রেণির সাধারণ - ৭০ টাকা;
** ২য় শ্রেণির মেইল - ৯০ টাকা;
** কমিউটার - ১১০ টাকা;
** সুলভ - ১৩৫ টাকা;
** শোভন চেয়ার - ৩২০ টাকা;
** ১ম শ্রেণির চেয়ার - ৩৫৫ টাকা;
** ১ম শ্রেণির বাথ - ৫৩০ টাকা;
** স্নিগ্ধা - ৬১৬ টাকা;
** এসি সীট - ৭৩৬ টাকা এবং
** এসি বাথ - ৯১৫ টাকা।
ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ
* কমলাপুর রেলওয়ে স্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল: +৮৮০১৭১১৬৯১৬১২
* বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯
* ওয়েবসাইট: www.railway.gov.bd
=== আকাশপথে ===
এই শহরটিতে সরাসরি বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয় নি; তবে ঢাকা হতে সিলেটে আকাশ পথে বিমানে এসে সেখান থেকে সড়কপথে কিংবা রেলপথে সরাসরি এখানে আসা যায়। ঢাকা থেকে সিলেটে আসার জন্য বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে।
ইউনাইটেড এয়ারওয়েজের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা- সিলেট ও সিলেট-ঢাকা রুটে চলাচল করে; ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-। সময়সূচী হলোঃ
* ঢাকা হতে সিলেট - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - সকাল ১১ টা ২০ মিনিট এবং দুপুর ১২ টায়।
* সিলেট হতে ঢাকা - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ১২ টা ২০ মিনিট এবং দুপুর ০১ টায়।
এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ
* কর্পোরেট অফিস: উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা), ১ জসিম উদ্দিন এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০, ☎ ০২-৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২, ইমেইল: info@uabdl.com, ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯;
* ঢাকা এয়ারপোর্ট সেলস অফিস: ডমেস্টিক উইং কুর্মিটোলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-১২৩০, ☎ ০২৮৯৫৭৬৪০, ৮৯৬৩১৯১, মোবাইল: +৮৮০১৭১৩-৪৮৬৬৬০;
* ওয়েবসাইট: www.uabdl.com।
=== জল পথে ===
প্রচুর হাওড় ও নদী এবং বিল থাকা সত্ত্বেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে এখানকার সরাসরি নৌ পথে যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই বললেই চলে; কেবলমাত্র সিলেট ও হবিগঞ্জের কিছু এলাকা থেকে এখানকার কিছু স্থানে সরাসরি নৌ পথে আসা যায়।
== দর্শনীয় স্থান ও স্থাপনা ==
* [[খাজা ওসমানগড়]] - পতনঊষা;
* শমসেরনগর বিমান ঘাঁটি;
* [[দেওড়াছড়া চা বাগান]];
* [[হাম হাম জলপ্রপাত]];
* [[লাউয়াছড়া জাতীয় উদ্যান]];
* [[ক্যামেলিয়া লেক]];
* [[বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ]];
* [[মাধবপুর হ্রদ]];
* ললিতকলা একাডেমী।
== খাওয়া দাওয়া ==
কমলগঞ্জে স্থানীয় পর্যায়ের বিশেষ কোনো বিখ্যাত খাদ্য নেই, কেবল আখনী পোলাও ও সাতকরা (হাতকরা) ব্যতীত। তবে স্থানীয় আনারস, কমলা, পান, লেবু এবং কাঠালের বেশ সুখ্যাতি রয়েছে। এছাড়াও রয়েছে চা-পাতা। হাওড় এলাকায় প্রচুর মাছ পাওয়া যায় এবং খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। খাওয়া দাওয়ার জন্য যেতে পারেনঃ
* গ্রাম বাংলা হোটেল : ভানুগাছ চৌমুহনী, কমলগঞ্জ, মৌলভীবাজার;
* শাহজালাল হোটেল : উপজেলা চৌমুহনী, কমলগঞ্জ, মৌলভীবাজার;
* পানহার হোটেল : ভানুগাছ চৌমুহনী, কমলগঞ্জ, মৌলভীবাজার।
== থাকা ও রাত্রিযাপনের স্থান ==
কমলগঞ্জে ও এর আশেপাশে থাকার জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ের কিছু মানসম্মত আবাসন এবং রেস্ট হাউস ও হোটেল রয়েছে, যেখানে ৪০০ থেকে ২০,০০০ টাকায় বিভিন্ন ধরণের রুম পাওয়া যায়। এসব আবাসন এবং রেস্ট হাউস ও হোটেলের মধ্যে রয়েছেঃ
* জেলা পরিষদ ডাক বাংলো : কমলগঞ্জ;
* টিলাগাও ইকো ভিলেজ : ভানুগাছ,কমলগঞ্জ, মৌলভীবাজার;
* জেলা পরিষদ ডাক বাংলো : শমসেরনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার;
* হীড বাংলাদেশ রেস্ট হাউজ : কমলগঞ্জ;
* সুইস ভ্যালী রেস্ট হাউজ : শমসেরনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার;
* গ্রীন ভ্যালী রেস্ট হাউজ : বটের তল, কমলগঞ্জ, মৌলভীবাজার;
* গ্রাম বাংলা গেস্ট হাউজ : ভানুগাছ চৌমুহনী, কমলগঞ্জ, মৌলভীবাজার;
* গ্রীন ভিউ গেস্ট হাউজ : ভানুগাছ চৌমুহনী, কমলগঞ্জ, মৌলভীবাজার;
* সার্কিট হাউস : কোর্ট রোড, মৌলভীবাজার, ☎ ০৮৬১-৬৩০২৫;
* গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ সেন্টার : রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, মোবাইল: +৮৮০ ১৭৩০ ৭৯৩ ৫৫২-৯।
== জরুরি নম্বর ==
;চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য
* উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্য্যালয়, কমলগঞ্জ: +৮৮০১৮১৯-৮০৭ ৯৫৩;
* সিভিল সার্জন, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫২২৯৬;
* জরুরি বিভাগ, সদর হাসপাতাল, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫৩০৮২;
* আর.এম.ও. মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫৩০৮২;
* চক্ষু হাসপাতাল: ☎ ০৮৬১-৫২৬৭০;
;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ইউ.এন.ও. কমলগঞ্জ: ☎ ০৮৬২৩-৫৬০০১, মোবাইল: +৮৮০১৭৩০-৩৩১ ০৭৩;
* ওসি কমলগঞ্জ: +৮৮০১৭১৩-৩৭৪ ৪৪১;
* জেলা প্রশাসক, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৬৩২০২ ও ৬৩২০১, মোবাইল : +৮৮০১৭১৫-১৭১ ৭৮৬;
* পুলিশ সুপার, মৌলভীবাজার: ☎ ০৮৬১-৫২২৩৫, মোবাইল : +৮৮০১৭১৩-৩৭৪ ৪৩৩;
* র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট: ☎ ০৮২১-৭৬০৭৮২, ৭৬১৩৯৩, মোবাইল: +৮৮০১৭৭৭-৭১০ ৯৯৯।
{{এর অংশ|মৌলভীবাজার জেলা}}
[[বিষয়শ্রেণী:মৌলভীবাজার জেলা]]
p4crk9pdpzd8cod205ps5b9hp7bnlq8
শ্রীমঙ্গল
0
615
76698
62795
2026-06-01T06:15:55Z
সোহেল আহমদ
6359
সংশোধন
76698
wikitext
text/x-wiki
{{পাতার ব্যানার|Sunset over Surma, Sreemangal (139046231) (cropped).jpg}}
'''শ্রীমঙ্গল উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] [[মৌলভীবাজার জেলা|মৌলভীবাজার জেলার]] অন্তর্ভূক্ত। ২৪°০৮´ উত্তর অক্ষাংশ হতে ২৪°২৮´ উত্তর অক্ষাংশের এবং ৯১°৩৬´ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯১°৪৮´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এই উপজেলাটির উত্তরে [[মৌলভীবাজার সদর উপজেলা]]; দক্ষিণে [[ভারত|ভারতের]] [[ত্রিপুরা|ত্রিপুরা রাজ্য]]; পূর্বে [[কমলগঞ্জ উপজেলা]] ও [[ভারত|ভারতের]] [[ত্রিপুরা|ত্রিপুরা রাজ্য]]; এবং পশ্চিমে [[চুনারুঘাট উপজেলা|চুনারুঘাট]], [[বাহুবল উপজেলা|বাহুবল]] ও [[নবীগঞ্জ উপজেলা]]। জেলা সদর হতে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই উপজেলাটি।
== কীভাবে যাবেন? ==
=== স্থলপথে ===
সড়কপথে ঢাকা হতে শ্রীমঙ্গলের দূরত্ব ১৯৫ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে শ্রীমঙ্গল স্টেশনের দূরত্ব ২৩১ কিলোমিটার। উপজেলা হেডকোয়ার্টারটি [[মৌলভীবাজার|মৌলভীবাজার শহরের]] '০' পয়েন্ট হতে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
==== সড়কপথ ====
[[ঢাকা]] থেকে [[মৌলভীবাজার]] হয়ে বা সরাসরি শ্রীমঙ্গল আসা যায়। [[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]], [[ফকিরাপুল]] ও [[মহাখালী]] বাস স্টেশন থেকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘণ্টা। ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে আসার জন্য পরিবহন কোম্পানিগুলো হচ্ছে - হানিফ এন্টারপ্রাইজ (এসি ও নন-এসি), শ্যামলী পরিবহন (এসি ও নন-এসি), সিলেট এক্সপ্রেস (নন-এসি), মৌলভীবাজার সিটি (নন-এসি), টিআর ট্রাভেলস (এসি), রূপসী বাংলা (এসি ও নন-এসি) এবং তাজ পরিবহন (নন-এসি)।
* ঢাকা-মৌলভীবাজার ও ঢাকা-শ্রীমঙ্গল রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে আসার ক্ষেত্রে ভাড়া হলো:
** এসি বাসে - ৮০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৩৫০ টাকা।
* সরাসরি চলাচলকারী পরিবহনগুলোর তথ্য পেতে যোগাযোগ করতে হবেঃ
** হানিফ এন্টারপ্রাইজ - মোবাইল: +৮৮০১৭১১-৯২২ ৪১৭;
** শ্যামলী পরিবহন - মোবাইল: +৮৮০১৭১১-৯৯৬ ৯৬৫;
** সিলেট এক্সপ্রেস - মোবাইল: +৮৮০১৭১৩-৮০৭ ০৬৯;
** মৌলভীবাজার সিটি - মোবাইল: +৮৮০১৭১৬-২৯১ ১১২;
** টিআর ট্রাভেলস - মোবাইল: +৮৮০১৭১২-৫১৬ ৩৭৮;
** রূপসী বাংলা - মোবাইল: +৮৮০১৭১৩-৮০৭ ০৬৯;
** তাজ পরিবহন - মোবাইল: +৮৮০১৭১৬-৩৮৭ ৯৩১।
এছাড়াও [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে শ্রীমঙ্গলের শেরপুর বা হবিগঞ্জের মিরপুর এসে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে শ্রীমঙ্গল আসা যায়। ২৪ কিলোমিটারের দূরত্বের মিরপুর ও ১৫ কিলোমিটার দূরের শেরপুর হচ্ছে সড়কপথে সিলেট বিভাগের অন্যতম প্রবেশদ্বার ও প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত বলে যেকোন বাসে এখানে এসে তারপর শ্রীমঙ্গলে আসা সম্ভব। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালি প্রভৃতি পরিবহন কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।
* ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহনে মিরপুর বা শেরপুর আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ১২০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৪০০ টাকা।
৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভাগীয় শহর সিলেট হতে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাসে ২ থেকে ২:৩০ ঘণ্টায় শ্রীমঙ্গল আসা যায়। এপথে ভাড়া নেয়া হয় ১০০ টাকা।
==== রেলপথ ====
শ্রীমঙ্গল আসার জন্য সরাসরি রেল যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে শ্রীমঙ্গল রেল স্টেশনের দূরত্ব ২৩১ কিলোমিটার।
[[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর]] রেল স্টেশন বা [[চট্টগ্রাম]] রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি শ্রীমঙ্গল আসা যায়; কারণ শ্রীমঙ্গল হচ্ছে রেলপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান স্টেশন এবং এই শহরটির উপর দিয়েই মূল ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথটি বিস্তৃত। কমলাপুর রেল স্টেশন ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে। ঢাকা – সিলেট এবং চট্টগ্রাম – সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ
* ৭১০ পারাবত এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে দুপুর ০৪ টা ৪৮ মিনিটে ছাড়ে এবং ঢাকায় রাত ০৯ টা ৪৫ মিনিটে পৌছে (মঙ্গলবার বন্ধ) ও ঢাকা থেকে ভোর ০৬ টা ৩৫ মিনিটে ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে সকাল ১০ টা ৫২ মিনিটে (মঙ্গলবার বন্ধ);
* ৭১৮ জয়ন্তীকা এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে সকাল ০৯ টা ২১ মিনেটে ছাড়ে এবং ঢাকায় বিকাল ০৪ টায় পৌছে (বৃহস্পতিবার বন্ধ) ও ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে সন্ধ্যা ০৬ টা ৪৪ মিনিটে (কোন বন্ধ নেই);
* ৭২০ পাহাড়ীকা এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে দুপুর ১২ টা ৩৬ মিনিটে ছাড়ে এবং চট্টগ্রামে রাত ০৭ টা ৪৫ মিনিটে পৌছে (শনিবার বন্ধ) ও ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে দুপুর ০২ টা ২৮ মিনিটে (সোমবার বন্ধ);
* ৭২৪ উদয়ন এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে রাত ১১ টা ১১ মিনিটে ছাড়ে এবং চট্টগ্রামে ভোর ০৫ টা ৫০ মিনিটে পৌছে (রবিবার বন্ধ) ও ঢাকা থেকে দুপুর ১২ টায় ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে রাত ০৩ টা ২৭ মিনিটে (রবিবার বন্ধ);
* ৭৪০ উপবন এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে রাত ১২ টা ১২ মিনিটে ছাড়ে এবং ঢাকায় ভোর ০৫ টা ১০ মিনিটে পৌছে (কোন বন্ধ নেই) ও ঢাকা থেকে রাত ০৯ টা ৫০ মিনিটে ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে রাত ২ টা ৫০ মিনিটে (বুধবার বন্ধ);
* ৭৭৪ কালনী এক্সপ্রেস - শ্রীমঙ্গল হতে সকাল ০৮ টা ৫০ মিনিটে ছাড়ে এবং ঢাকায় দুপুর ০১ টা ২৫ মিনিটে পৌছে (শুক্রবার বন্ধ) ও ঢাকা থেকে বিকাল ০৪ টায় ছাড়ে এবং শ্রীমঙ্গল পৌছে রাত ৮ টা ০৫ মিনিটে (শুক্রবার বন্ধ)।
* ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ট্রেনে শ্রীমঙ্গল আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** ২য় শ্রেণির সাধারণ - ৬০ টাকা;
** ২য় শ্রেণির মেইল - ৮০ টাকা;
** কমিউটার - ১০০ টাকা;
** সুলভ - ১২০ টাকা;
** শোভন - ২০০ টাকা;
** শোভন চেয়ার - ২৪০ টাকা;
** ১ম শ্রেণির চেয়ার - ৩২০ টাকা;
** ১ম শ্রেণির বাথ - ৪৮০ টাকা;
** স্নিগ্ধা - ৪৬০ টাকা;
** এসি সীট - ৫৫২ টাকা এবং
** এসি বাথ - ৮২৮ টাকা।
ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ
* শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন, শ্রীমঙ্গল, ☎ ০৮৬২৬-৭১৩৫০, মোবাইল: +৮৮০১৯২৫-৪৭১ ৬২১;
* কমলাপুর রেলওয়ে স্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল: +৮৮০১৭১১৬৯১৬১২;
* বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯;
* ওয়েবসাইট: www.railway.gov.bd।
=== আকাশপথে ===
এই শহরটিতে সরাসরি বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয়নি; তবে ঢাকা হতে সিলেটে আকাশ পথে বিমানে এসে সেখান থেকে সড়কপথে কিংবা রেলপথে সরাসরি এখানে আসা যায়। ঢাকা থেকে সিলেটে আসার জন্য বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে।
ইউনাইটেড এয়ারওয়েজের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা- সিলেট ও সিলেট-ঢাকা রুটে চলাচল করে; ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-। সময়সূচী হলোঃ
* ঢাকা হতে সিলেট - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - সকাল ১১ টা ২০ মিনিট এবং দুপুর ১২ টায়।
* সিলেট হতে ঢাকা - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ১২ টা ২০ মিনিট এবং দুপুর ০১ টায়।
এই সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন:
* কর্পোরেট অফিস: উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা), ১ জসিম উদ্দিন এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০, ☎ ০২-৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২, ইমেইল: info@uabdl.com, ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯;
* ঢাকা এয়ারপোর্ট সেলস অফিস: ডমেস্টিক উইং কুর্মিটোলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-১২৩০, ☎ ০২৮৯৫৭৬৪০, ৮৯৬৩১৯১, মোবাইল: +৮৮০১৭১৩-৪৮৬৬৬০;
* ওয়েবসাইট: www.uabdl.com।
=== জলপথে ===
প্রচুর হাওড় ও নদী এবং বিল থাকা সত্ত্বেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে এখানকার সরাসরি নৌ পথে যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই বললেই চলে; কেবলমাত্র সিলেট ও হবিগঞ্জের কিছু এলাকা থেকে এখানকার কিছু স্থানে সরাসরি নৌ পথে আসা যায়।
== দর্শনীয় স্থান ও স্থাপনা ==
* {{দেখুন
| নাম=হাইল হাওর | অন্য= | ইউআরএল= | ইমেইল=
| ঠিকানা= | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ=
| ফোন= | নিঃশুল্ক_ফোন_নম্বর=
| সময়সূচী= | মূল্য=
| উইকিপিডিয়া=হাইল হাওর | উইকিউপাত্ত=Q25586137
| শেষ_সম্পাদনা=2024-02-22
| বিবরণ=
}}
* {{দেখুন
| নাম=নিৰ্ম্মাই শিববাড়ি | অন্য= | ইউআরএল= | ইমেইল=
| ঠিকানা= | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ=
| ফোন= | নিঃশুল্ক_ফোন_নম্বর=
| সময়সূচী= | মূল্য=
| উইকিপিডিয়া= | উইকিউপাত্ত=
| শেষ_সম্পাদনা=2024-02-22
| বিবরণ=এটি ১৪৫৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত।
}}
* {{দেখুন
| নাম=বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট | অন্য= | ইউআরএল= | ইমেইল=
| ঠিকানা= | অক্ষাংশ= | দ্রাঘিমাংশ= | দিকনির্দেশ=
| ফোন= | নিঃশুল্ক_ফোন_নম্বর=
| সময়সূচী= | মূল্য=
| উইকিপিডিয়া=বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট | উইকিউপাত্ত=Q18209882
| শেষ_সম্পাদনা=2024-02-22
| বিবরণ=
}}
* বাসুদেব মন্দির;
*আশিদ্রোন তিন গম্বুজ গায়েবি মসজিদ।
*সিন্দুরখান প্রাচীন খাজার টিলা হযরত শাহ মঞ্জুর আলী রহ: মাজার।
* [[মোহাজেরাবাদ আদিবাসী গ্রাম]];
* [[গুল-টিলা(গরিবের মাদারল্যান্ড)]];
* সীতেশ বাবুর মিনি চিড়িয়াখানা;
* [[ভাড়াউড়া লেক]];
* মাগুরছড়া খাসিয়াপুঞ্জি ও গ্যাসকূপ;
* ডেনস্টন সিমেট্রি;
* [[বাইক্কা বিল অভয়াশ্রম]];
* কাছারী বাড়ী;
* মসজিদুল আউলিয়া;
* শ্রীমঙ্গল রাবার বাগান;
* রাজঘাট লেক;
* পানপুঞ্জি সমূহ;
* চা-বাগান সমূহ;
* আনারস বাগান সমূহ;
* অফিং হিল;
* বার্নিস টিলা;
* [[যজ্ঞছড়া ঝর্ণা]]/[[জগছড়া ঝর্ণা]]।
== খাওয়া দাওয়া ==
শ্রীমঙ্গলে স্থানীয় পর্যায়ের বিশেষ কোনো বিখ্যাত খাদ্য নেই, কেবল আখনী পোলাও ও সাতকরা (হাতকরা) ব্যতীত। তবে স্থানীয় আনারস, কমলা, পান, লেবু এবং কাঠালের বেশ সুখ্যাতি রয়েছে। এছাড়াও রয়েছে চা-পাতা। হাওড় এলাকায় প্রচুর মাছ পাওয়া যায় এবং খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া-দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্তোরাঁগুলোতে সুস্বাদু খাবার পাওয়া যায়। খাওয়া দাওয়ার জন্য যেতে পারেনঃ
*ভোজন আড্ডা রেস্তোরাঁ : শ্রীমঙ্গল, মৌলভীবাজার, মোবাইল: +৮৮০ ১৭১৪ ৩৩১ ১৫৭।
*পানসী রেস্টুরেন্ট : ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
*লন্ডন রেস্টুরেন্ট : স্টেশন রোড, শ্রীমঙ্গল
*কুটুমবাড়ি রেস্টুরেন্ট, স্টেশন রোড, শ্রীমঙ্গল।
*নূর ফুডস এন্ড রেস্টুরেন্ট, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল।
*সাতকরা রেস্টুরেন্ট, স্টেশন রোড, শ্রীমঙ্গল।
== থাকা ও রাত্রিযাপনের স্থান ==
শ্রীমঙ্গলে ও এর আশেপাশে থাকার জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ের কিছু মানসম্মত আবাসন এবং রেস্ট হাউস ও হোটেল রয়েছে, যেখানে ৪০০ থেকে ২০,০০০ টাকায় বিভিন্ন ধরণের রুম পাওয়া যায়। এসব আবাসন এবং রেস্ট হাউস ও হোটেলের মধ্যে রয়েছেঃ
* জেলা পরিষদ ডাক বাংলো : শ্রীমঙ্গল;
* হোটেল পর্যটন : শ্রীমঙ্গল, মোলভীবাজার;
* সার্কিট হাউস : কোর্ট রোড, মৌলভীবাজার, ☎ ০৮৬১-৬৩০২৫;
* গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ সেন্টার : রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, মোবাইল: +৮৮০ ১৭৩০ ৭৯৩ ৫৫২-৯।
* হিমাচল রিসোর্ট : রাধানগর,শ্রীমঙ্গল।
☎ 01812155050
{{এর অংশ|মৌলভীবাজার জেলা}}
{{পূর্বনির্ধারিতবাছাই:উপজেলা, শ্রীমঙ্গল}}
[[বিষয়শ্রেণী:মৌলভীবাজার]]
rc5zaboyzshongebn9x5441qsijtill
আলাপ:লাউয়াছড়া জাতীয় উদ্যান
1
8988
76699
2026-06-01T06:17:45Z
সোহেল আহমদ
6359
/* বিষয়শ্রেণী ভুল দেয়া হয়েছে */ নতুন অনুচ্ছেদ
76699
wikitext
text/x-wiki
== বিষয়শ্রেণী ভুল দেয়া হয়েছে ==
লাউয়াছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। কিন্তু এই নিবন্ধে ভৌগলিক অবস্থান শ্রীমঙ্গল বলা হয়েছে। যা ভুল তথ্য। এই বিষয়শ্রেণী পরিবর্তন করে কমলগঞ্জ উপজেলা করা প্রয়োজন। [[ব্যবহারকারী:সোহেল আহমদ|সোহেল আহমদ]] ([[ব্যবহারকারী আলাপ:সোহেল আহমদ|আলাপ]]) ০৬:১৭, ১ জুন ২০২৬ (ইউটিসি)
3nrikurrlnay4ajmg5u9rdnuni81lbw